20/05/2026
🔰 হোমিওপ্যাথি ব্যকরণ ( Homoeopathy Grammar)
শিরোনাম : কেন্দ্রীয় কম্পন (Core Vibration) :
▪️সংজ্ঞা (Definition) :
রোগীর সমস্ত মানসিক, আবেগীয়, শারীরিক ও আচরণগত লক্ষণ সমগ্ররের গভীরে যে একক মৌলিক কম্পন বা কেন্দ্রীয় অভ্যন্তরীণ অবস্থা কাজ করে, তাকে Core Vibration (কোর ভাইব্রেশন) বলে। এটি রোগীর সামগ্রিকতার (Totality) মূল সুর বা কেন্দ্রীয় কম্পন।
▪️ব্যাখ্যা (Explanation) :
একজন রোগীর বহু রকম উপসর্গ থাকতে পারে। যেমন ভয়, রাগ, ক্ষুধা, ব্যথা, দ্বন্দ্ব, একাকীত্ব, সন্দেহ ইত্যাদি। কিন্তু গভীরে দেখলে দেখা যায়, এগুলো একটি কেন্দ্রীয় অভ্যন্তরীণ অনুভূতি বা শক্তির প্রকাশ। অর্থাৎ, বহু লক্ষণ = এক কেন্দ্রীয় কম্পনের বহিঃপ্রকাশ। হোমিওপ্যাথিতে সেই কেন্দ্রীয় কম্পনকে ধরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সঠিক ঔষধ রোগীর এই “মূল ভাইব্রেশন”-এর সাথে সাদৃশ্যপূর্ণ হয়।
▪️ উদাহরণ (Examples) :
১. Anacardium
▪️Core Vibration : “আমি ভিতরে বিভক্ত / দুই মনের মানুষ (I am divided within myself".)
২. Natrum muriaticum
▪️Core Vibration : “নীরব অভ্যন্তরীণ দুঃখ (Silent inner grief.")
৩. Aurum metallicum
▪️Core Vibration : “ব্যর্থতা ও আত্মদোষের গভীর ভার (Deep burden of failure and self-condemnation.)
৪. Stramonium
▪️Core Vibration : “অন্ধকার ও ভয়াবহ আতঙ্ক।”
(Terror and inner darkness.)
৫. Sulphur
▪️Core Vibration :
“অহংকেন্দ্রিক চিন্তাশীল অস্থিরতা।”
(Egotistic intellectual unrest.)
◼️ গুরুত্ব (Importance) :
▪️ রোগীর প্রকৃত কেন্দ্রীয় অবস্থা বুঝতে সাহায্য করে।
▪️বিচ্ছিন্ন লক্ষণকে একত্রে সংযুক্ত করে।
▪️গভীর ও সঠিক remedy নির্বাচন সহজ করে।
▪️মানসিক-আবেগীয় স্তরের মূল disturbance ধরতে সাহায্য করে।
▪️Totality কে একটি একক সুরে রূপ দেয়।
▪️Remedy রোগীর “কেন্দ্রীয় কম্পন”-এর সাথে resonance (অনুরণন/সঙ্গতি/অন্তঃসাড়া/সমধর্মী কম্পন /প্রতিধ্বনি) তৈরি করে।
◼️ উপসংহার (Conclusion) :
Core Vibration হলো রোগীর জীবনীশক্তির (Vital Force) গভীরতম কেন্দ্রীয় কম্পন। রোগের + রোগী + রেমেডির প্রকৃত স্বরূপ বুঝতে এবং সাদৃশ্যপূর্ণ ঔষধ নির্বাচন করতে এই কেন্দ্রীয় ভাইব্রেশন শনাক্ত করা হোমিওপ্যাথির একটি গভীর ও গুরুত্বপূর্ণ শিল্প।
◼️ Note :
বহু বিচ্ছিন্ন উপসর্গের পেছনে একটি কেন্দ্রীয় অভ্যন্তরীণ বিকৃতি কাজ করে। এটি “Core Vibration” ধারণার মূল ভিত্তি। এই “Core Vibration” ধারণাটি Organon of Medicine-এ সরাসরি এই শব্দে লেখা না থাকলেও, এর মূল ভাবনা অর্গাননের বিভিন্ন সূত্র (aphorisms)-এর সাথে গভীরভাবে সম্পর্কিত। এই "Core Vibration” মূলত অর্গাননের দর্শনের একটি আধুনিক ভাষাগত/দার্শনিক ব্যাখ্যা।
এ ধারণাটি Organon of Medicine-এর জীবনীশক্তি (Vital Force), dynamic disease, totality, characteristic symptoms, এবং similia principle-এই মৌলিক দর্শনের সাথে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। “Vibration”, “frequency”, “inner resonance” এসব আধুনিক শব্দ সেই dynamic ধারণাকে ব্যাখ্যা করার প্রচেষ্টা। “Core Vibration” হলো আধুনিক homeopathic অনুব্যাখ্যা বা ব্যাখ্যামূলক মডেল (interpretation বা explanatory model) ।
--ডা. জামান
হ্যানিম্যান আশ্রম ( হোমিওপ্যাথির নতুন মাত্রা)
১৬. ৫. '২৬