31/05/2026
প্রসবকালীন চাপ দেওয়া — গুরুত্বপূর্ণ কিছু তথ্য
• জরায়ুমুখ ১০ সেমি খুলে গেলেই সঙ্গে সঙ্গে চাপ দিতে হয় না — কিছুক্ষণ বিশ্রাম নিলে জরায়ু নিজে থেকেই শিশুকে নিচের দিকে নামাতে সাহায্য করে।
• চিৎ হয়ে শোয়া অবস্থায় পুশ করা সবচেয়ে কঠিন হয় — এর বদলে কাত হয়ে শোয়া, বসা বা চার হাত-পায়ে ভর দিয়ে চাপ দিলে বেশি কার্যকর হয়।
• শ্বাস আটকে জোরে চাপ দেওয়া ঠিক নয় — বরং শ্বাস ছাড়তে ছাড়তে চাপ দিলে শিশুর অক্সিজেন সরবরাহ ভালো থাকে এবং ছিঁড়ে যাওয়ার ঝুঁকিও কমে।
• উচ্চস্বরে চিৎকার করলে শরীরের শক্তি দ্রুত কমে যায় — শান্ত ও গভীর শ্বাস নিলে পেলভিক পেশি শিথিল থাকে এবং প্রসব সহজ হয়।
• মলত্যাগের মতো চাপ অনুভব হওয়া সম্পূর্ণ স্বাভাবিক — এটি সঠিক পুশিং-এরই একটি লক্ষণ, এতে লজ্জার কিছু নেই।
• শিশুর মাথা বের হওয়ার সময় তীব্র জ্বালাপোড়া অনুভূত হতে পারে — এটিকে “Ring of Fire” বলা হয়, এটি স্বাভাবিক। এই সময় ছোট ছোট শ্বাস নিয়ে শরীর যতটা সম্ভব শিথিল রাখা ভালো।