07/05/2026
দীর্ঘদিনের ব্যথায় ভুগছেন?
ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট হলো দীর্ঘমেয়াদি ব্যথার আধুনিক ও কার্যকর চিকিৎসা পদ্ধতি। এটি শুধু ব্যথা কমায় না, ব্যথার মূল কারণ খুঁজে চিকিৎসা করে।
✅দ্রুত ব্যথা উপশম করেঃ অনেক ক্ষেত্রে ১-২ দিনের মধ্যে ব্যথা অনেকাংশে কমে যায়। স্টেরয়েড ইনজেকশন বা নার্ভ ব্লকের মাধ্যমে সরাসরি ব্যথার উৎসে ওষুধ পৌঁছে দেওয়া হয়।
✅ ওষুধের উপর নির্ভরতা কমেঃ দীর্ঘদিনের ব্যথার জন্য যেসব রোগী প্রতিদিন ব্যথার ওষুধ খান, তাদের ওষুধের ডোজ অনেক কমে যায় বা একেবারে বন্ধ হয়ে যায়। ফলে গ্যাস্ট্রিক, কিডনি, লিভারের ক্ষতির ঝুঁকি কমে।
✅ নিরাপদ পদ্ধতি (Minimally Invasive): ছোট ছিদ্র বা সুঁচের মাধ্যমে চিকিৎসা হয়। কোনো বড় অপারেশন লাগে না। রোগী সাধারণত একই দিনে বাসায় চলে যেতে পারেন।
✅ দীর্ঘস্থায়ী ফলাফলঃ Radiofrequency Ablation (RFA) এর মতো টেকনিকে ব্যথার সিগন্যাল বন্ধ করে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত আরাম পাওয়া যায়।
✅ জীবনের মান উন্নত হয়ঃ ব্যথা কমলে ঘুম ভালো হয়, হাঁটাচলা সহজ হয়, কাজকর্ম করা যায় এবং মানসিক চাপ কমে। অনেক রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে যান।
✅ সার্জারির বিকল্পঃ যাদের স্লিপ ডিস্ক, স্পাইনাল স্টেনোসিস বা অন্যান্য সমস্যায় সার্জারি করা সম্ভব নয় বা ঝুঁকি বেশি, তাদের জন্য এটি উত্তম বিকল্প।
✅ পার্শ্বপ্রতিক্রিয়া খুব কমঃ ইমেজ গাইডেন্স (ফ্লুরোস্কোপি/আল্ট্রাসাউন্ড) এর কারণে চিকিৎসা অত্যন্ত নিরাপদ এবং সঠিক জায়গায় হয়।
✅ রোগ অনুযায়ী চিকিৎসাঃ প্রত্যেক রোগীর ব্যথার ধরন অনুযায়ী আলাদা টেকনিক (Epidural Injection, Facet Block, PRP, Nerve Root Block ইত্যাদি) ব্যবহার করা হয়।
ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট শুধু ব্যথা কমায় না, ব্যথামুক্ত জীবন ফিরিয়ে দেয়। যদি আপনি বা আপনার পরিচিত কেউ দীর্ঘদিন কোমর, ঘাড়, হাঁটু, কাঁধ বা অন্য কোনো ব্যথায় ভুগে থাকেন, তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
ডাঃ নাজমুল হাসান সোহেল
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি.এ (বিএসএমএমইউ),
এফআইপিএম(ইন্ডিয়া)
সহকারী অধ্যাপক ও ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট
📍 চেম্বার : মেহরাব হেলথ্ কেয়ার, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
প্রতি শুক্রবার.
মেডিস্ক্যান স্পেশালাইজড ইমেজিং সেন্টার, কিশোর গঞ্জ
প্রতি মংগলবার,বুধবার, ব্্হস্পতিবার
📞 সিরিয়াল: 01715125694
আপনার ব্যথা নিয়ে ভোগান্তি আর নয়। আজই যোগাযোগ করুন এবং সুস্থ জীবনে ফিরে আসুন!