Dr. Takia Akhter Isheta

Dr. Takia Akhter Isheta নারী-পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে কাজ করি,
স্ত্রী-রোগ ও প্রসূতি রোগীরা যেন খুব ভাল সেবা পায় এবং সাথে নিজের পেসেন্টদের আল্ট্রাসনোগ্রাম গুলো করি।

19/08/2026

Alhamdulillah!! 🤲🥰🥰❤️❤️

18/08/2026

ডিম্বাণু বড় ও পরিপক্ক করার ঔষধ খাওয়ার আগে অবশ্যই অন্তত আপনার টিউব টেস্ট টা করে নিন। এমন যেন না হয় যে, ডিম্বাণু বের হওয়ার ঔষধ খেতে খেতে ডিমের রিজার্ভ অনেক কমে যায় আর সবচেয়ে বড় জ্বরায়ুর মুখও বন্ধ পাওয়া যায় সাথে আপনার মহামূল্যবান সময় !! তখন অনেক সহজ জিনিসও অনেক কঠিন হয়ে পরে... আজকের একজন সম্মানিত রোগী ফ্যাক্ট!! 😔😔

18/08/2026

দীর্ঘ ১৯ বছরের দীর্ঘ প্রতীক্ষা❗,
একটি ফেলোপিয়ান টিউব ব্লক ❗
PCOS ❗
এবং হরমোনজনিত নানা জটিলতা ❗ ------ কাটিয়ে মিসেস রুমা আক্তার (পুমদী, হোসেনপুর) এখন সন্তানসম্ভবা।
আলহামদুলিল্লাহ ❗আলহামদুলিল্লাহ ❗❗

​ঢাকা সহ বিভিন্ন জায়গায় বহু চিকিৎসক দেখিয়েও যখন সাফল্য আসছিল না,
তখন তিনি আমাদের পূর্ববর্তী রোগীর মাধ্যমে আমাদের এখানে আসলে স্বামী স্ত্রী উভয়ের ফুল চেকাপ ( টিউব টেস্ট সহ, হরমোন, সিমেন এনালাইসিস) করে সমস্যাগুলো ধরা হয়।
এরপর সমস্যা অনুযায়ী প্রথমে ঔষধ সহ ইঞ্জেকশন স্টার্ট করা হয়। এক টিউবে ব্লক থাকায় উনাকে ইঞ্জেকশন ছাড়া টিউব খোলা সাইটে ডিম্বানু আসতো না। এছাড়াও প্রায় ১০ কেজি ওজন কমিয়েছিলেন তিনি। কয়েক সাইকেল এভাবে ঔষধ ও ইঞ্জেকশন দিয়ে ট্রাই করা হয় ৩ সাইকেল।

সবকিছু কন্ট্রোলে আনার পর এভাবে সর্বশেষ সিদ্ধান্ত নেয়া হয় বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা পদ্ধতি IUI এর। এরপর আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহ !! মাত্র এক সাইকেলের আধুনিক চিকিৎসাপদ্ধতি IUI (Intrauterine Insemination)-তেই আল্লাহ তাআলা উনার কোলে এই আনন্দের সুসংবাদ দিয়েছেন।

​সব প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি বান্দাকে কখনো নিরাশ করেন না। চিকিৎসা ও চেষ্টার পাশাপাশি রুমা আক্তার ও তার স্বামীর ধৈর্য এবং আল্লাহর ওপর অবিচল বিশ্বাসই আজকের এই খুশির দিনটি এনে দিয়েছে।

​কষ্টের দিনগুলো পেরিয়ে রুমা আক্তার ও তাঁর অনাগত সন্তানের জন্য সবার কাছে আন্তরিক দোয়ার বিনীত অনুরোধ রইল। আল্লাহ তাআলা যেন তাঁকে একটি সুস্থ ও নিরাপদ মাতৃত্বের মাধ্যমে একটি সুস্থ সন্তান উপহার দেন। আমিন!!❤️❤️

Dr.Takia Akhter Isheta

চেম্বার : মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ।
ঠিকানা: মুকসেদপুর(গাইটাল বাসস্ট্যান্ডের পর পল্লী বিদ্যুৎ অফিসের গেইটের বিপরীতে) কিশোরগঞ্জ সদর।

Appointment এর জন্য কল করুন:
☎️01310-991644
☎️01750-455722

#বন্ধ্যাত্ব #সফলতারগল্প #কিশোরগঞ্জ

"আসমানসমূহ ও যমীনের সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছ...
17/08/2026

"আসমানসমূহ ও যমীনের সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা তাকে করে দেন বন্ধ্যা। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।"
(সূরা আশ-শূরা: ৪৯-৫০)

আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!! 🥰🥰

ডা. তাকিয়া আখতার ঈশিতা

চেম্বার: মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ।
Appointment এর জন্য কল করুন:
☎️01310-991644
☎️01750-455722

#বন্ধ্যাত্ব

17/08/2026

১ম বার IUI করে ১৯ বছরের বন্ধ্যাত্বের অবসান হলো হোসেনপুরের মিসেস রুমার।। আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহ !!...❤️❤️❤️

14/08/2026

আজ ৮ মাস প্রেগন্যান্সির রোগীর আল্ট্রাসনোগ্রাম করার সময় এমন একটি শিশুর মুখোমুখি হতে হলো, যার জেনিটালিয়া (ছেলে না মেয়ে শিশু) তা পুরোপুরি স্পষ্ট নয় (যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় Ambiguous Genitalia বলা হয়)।

​শিশুর মায়ের গর্ভাবস্থায় হরমোনজনিত সমস্যা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কোনো নিয়মিত ওষুধ খাননি এবং ডাক্তারের ফলোআপেও ছিলেন না। একজন চিকিৎসক হিসেবে এমন পরিস্থিতি প্রত্যক্ষ করা ভীষণ বেদনাদায়ক। 😔😔

14/08/2026

প্রশ্ন: কখন একজন ফার্টিলিটি ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন ?? ​সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু সাফল্য আসছে না??
উত্তর: অনেকেই বুঝতে পারেন না ঠিক কখন ডাক্তার দেখানো উচিত !! ১ ম কমেন্টের লক্ষণগুলো থাকলে দেরি না করে ফার্টিলিটি এসেসমেন্ট (Fertility Assessment) করিয়ে নেওয়া ভালো:

10/08/2026

"আসমানসমূহ ও যমীনের সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা তাকে করে দেন বন্ধ্যা। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।"
(সূরা আশ-শূরা: ৪৯-৫০)

#বন্ধ্যাত্ব

09/08/2026

"আসমানসমূহ ও যমীনের সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা তাকে করে দেন বন্ধ্যা। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।"
(সূরা আশ-শূরা: ৪৯-৫০)

বড় আকারের টিউমার, একটি ফেলোপিয়ান টিউব ব্লক, সাথে থাইরয়েডের জটিলতা—মিসেস কলি আক্তারের জন্য মাতৃত্বের পথটা মোটেও সহজ ছিল না। দীর্ঘ সময় ধরে অনেক চেষ্টা এবং একাধিক ডাক্তার দেখানোর পরও যখন কোনো আশা দেখতে পাচ্ছিলেন না, তখনো তিনি হাল ছাড়েননি।

চিকিৎসক হিসেবে এই দীর্ঘ ও কঠিন জার্নিতে তার পাশে থাকতে পেরে এবং তার হাসিমুখটি দেখতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। চিকিৎসা তো কেবল উসিলা মাত্র, মূল ফয়সালা করেন উপরওয়ালা।

আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!! 🥰🥰

ডা. তাকিয়া আখতার ঈশিতা

চেম্বার: মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ।
Appointment এর জন্য কল করুন:
☎️01310-991644
☎️01750-455722

#বন্ধ্যাত্ব

09/08/2026

মানসিক চাপ বা স্ট্রেস কি বন্ধ্যাত্বের কারণ হতে পারে ??

বিস্তারিত : কমেন্টে....

Address

Polly Bidyut Office Gate, Mukshedpur
Kishoreganj
2300

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Takia Akhter Isheta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share