09/05/2026
🅾️ #এন্টিবায়োটিক_রেজিস্ট্যান্স: কেন হচ্ছে, এর ভয়াবহ প্রভাব ও প্রতিরোধের উপায়:
▶️ বর্তমান বিশ্বে সবচেয়ে বড় স্বাস্থ্যঝুঁকির একটি হলো এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স (Antibiotic Resistance)।
🔷 এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলো এমন একটি অবস্থা যেখানে ব্যাকটেরিয়া ধীরে ধীরে এন্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে। তখন আগের কার্যকর ওষুধ আর কাজ করে না।
🔷 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এটিকে বৈশ্বিক স্বাস্থ্য সংকট হিসেবে বিবেচনা করছে। সঠিক সচেতনতা না থাকলে ভবিষ্যতে সাধারণ ইনফেকশনেও মৃত্যু ঝুঁকি বাড়তে পারে।
🔴 এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হচ্ছে?
🔹অপ্রয়োজনে সর্দি, ভাইরাল জ্বর বা ফ্লুতে অনেকেই নিজে নিজে এন্টিবায়োটিক খেয়ে থাকেন। কিন্তু ভাইরাসের বিরুদ্ধে এন্টিবায়োটিক কাজ করে না। এতে ভালো ব্যাকটেরিয়াও ক্ষতিগ্রস্ত হয়, জীবাণু ধীরে ধীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।
🔹ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ইচ্ছামতো এন্টিবায়োটিক কিনে খাওয়া অত্যন্ত ক্ষতিকারক। এতে জীবাণু পুরোপুরি না মরে বরং আরও শক্তিশালী হয়।
🔹 কোর্স অসম্পূর্ণ রাখা: অনেক রোগী ২–৩ দিন পর ভালো লাগলেই ওষুধ বন্ধ করে দেন। ফলে দুর্বল জীবাণু মারা যায়, শক্তিশালী জীবাণু বেঁচে থাকে, পরে সেই জীবাণু রেজিস্ট্যান্ট হয়ে যায়।
🔹ফার্মের মুরগি, গরু বা মাছ দ্রুত বড় করার জন্য অনেক সময় অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহার করা হয়। এসব রেজিস্ট্যান্ট জীবাণু খাবারের মাধ্যমে, পানি বা পরিবেশের মাধ্যমে, মানুষের শরীরে প্রবেশ করতে পারে।
🔹হাসপাতালভিত্তিক সংক্রমণ: হাসপাতালে অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহারের কারণে কিছু জীবাণু অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। যেমন: ICU সংক্রমণ, অপারেশন পরবর্তী ইনফেকশন, ভেন্টিলেটর সংক্রমণ।
▶️ এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয়াবহ প্রভাব:
🔷 চিকিৎসা কঠিন হয়ে যায়। সাধারণ ইনফেকশনও তখন সহজে ভালো হয় না। যেমন: নিউমোনিয়া, ইউরিন ইনফেকশন, টাইফয়েড, ক্ষত সংক্রমণ ইত্যাদি।
🔷 হাসপাতালে ভর্তি ও খরচ বাড়ে
🔷 মৃত্যু ঝুঁকি বেড়ে যায়।
🔷 বড় অপারেশন ঝুঁকিপূর্ণ হয়ে যায়
⛔ কোন জীবাণুগুলো বেশি রেজিস্ট্যান্ট হচ্ছে?
বিশ্বজুড়ে কিছু ভয়ংকর রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হলো - MRSA, Drug-resistant Tuberculosis, ESBL producing bacteria, Carbapenem-resistant organisms
🅾️ এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে বাঁচার উপায়:
🔹শুধুমাত্র ডাক্তারের পরামর্শে এন্টিবায়োটিক খান
🔹নিজে নিজে কখনো এন্টিবায়োটিক শুরু করবেন না।
🔹সম্পূর্ণ কোর্স শেষ করুন
🔹ভাইরাল রোগে অযথা এন্টিবায়োটিক খাবেন না
🔹অন্যের প্রেসক্রিপশন ব্যবহার করবেন না, একজনের ওষুধ অন্যজনের জন্য ক্ষতিকর হতে পারে।
🔹হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। সংক্রমণ কম হলে এন্টিবায়োটিকের প্রয়োজনও কমে যাবে।
🔹টিকা গ্রহণ করুন। টিকা সংক্রমণ কমায়, ফলে এন্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজনও কম হয়।
⚠️ শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা
শিশুদের অকারণে এন্টিবায়োটিক দিলে ভবিষ্যতে গুরুতর রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। তাই:
🔸শিশুর জ্বর মানেই এন্টিবায়োটিক নয়,
🔸শিশু বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ওষুধ নয়।
আজ সচেতন না হলে ভবিষ্যতে সাধারণ ইনফেকশনও প্রাণঘাতী হতে পারে।
তাই এন্টিবায়োটিক সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে রেজিস্ট্যান্সের ভয়াবহতা অনেকটাই কমাতে পারবো।
ডা. মোঃ সজীবুল ইসলাম (সজীব)
এমবিবিএস (রাজশাহী মেডিকেল কলেজ),
বিসিএস (স্বাস্থ্য),
এমডি বক্ষ্যব্যাধি মেডিসিন (ফেজ এ)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
ইমার্জেন্সি মেডিকেল অফিসার
২৫০ শয্যা জেনারেল(সদর) হাসপাতাল,কিশোরগঞ্জ।
মোবাইলঃ 01722-578204 (Only WhatsApp).