সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট

সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট Voluntary Organization

27/08/2026
🩸 Menstrual Hygiene Awareness | Breaking the Silenceমাসিক কোনো লজ্জার বিষয় নয়—এটি প্রতিটি মেয়ের স্বাভাবিক ও সুস্থ জীবনের...
27/08/2026

🩸 Menstrual Hygiene Awareness | Breaking the Silence

মাসিক কোনো লজ্জার বিষয় নয়—এটি প্রতিটি মেয়ের স্বাভাবিক ও সুস্থ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিক তথ্য, সচেতনতা ও নিরাপদ menstrual hygiene সম্পর্কে জানা প্রতিটি কিশোরীর অধিকার।

আজকের আয়োজনে "চাঁদ সুলতানা" স্কুলের ছাত্রীদের মাঝে "menstrual hygiene" নিয়ে সচেতনতা তৈরির পাশাপাশি আমরা চেষ্টা করেছি প্রচলিত সংকোচ ও ভুল ধারণাগুলো দূর করে একটি স্বাস্থ্যকর ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে।
এই সুন্দর উদ্যোগে অংশগ্রহণকারী " NextGen Youth Alliance - Kushtia District " এর সকলকে আন্তরিক ধন্যবাদ। আর সেই সাথে ধন্যবাদ জানাই অংশগ্রহণকারী সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের সকল সদস্যদের।

আমাদের বিশ্বাস—একজন মেয়েকে সচেতন করা মানে একটি পরিবার, একটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন করে তোলা।
চলুন, menstrual hygiene নিয়ে নীরবতা নয়—সচেতনতা, সম্মান ও যত্নের সংস্কৃতি গড়ে তুলি। ❤️🩸

"জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর"


25/08/2026

Breaking the silence for a new beginning of health, hygiene, and dignity! 🩸✨
To spread awareness together, NextGen Youth Alliance is organizing a special campaign: "BREAKING THE SILENCE: Hygiene, Health & Dignity for Every Circle."

Event Details:
📍 Venue: Chand Sultana High School, Kushtia
📅 Date: Thursday, August 27

Let’s unite to build awareness and shape a healthier, better society. Supported by Sandhani, Kushtia Medical College Unit.

Stay connected with us and be a part of the change! ❤️

নীরবতা ভেঙে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও মর্যাদার নতুন সূচনা! 🩸✨
একত্রে সঠিক সচেতনতা ছড়িয়ে দিতে NextGen Youth Alliance আয়োজন করতে যাচ্ছে বিশেষ ক্যাম্পেইন "BREAKING THE SILENCE: Hygiene, Health & Dignity for Every Circle"।
ইভেন্ট বিস্তারিত:
📍 স্থান: চাঁদ সুলতানা স্কুল, কুষ্টিয়া
📅 তারিখ: ২৭ আগস্ট, বৃহস্পতিবার
মিলেমিশে সচেতনতা তৈরি করি এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গড়ে তুলি। আমাদের এই উদ্যোগে সহযোগিতায় রয়েছে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট।

আমাদের সাথে যুক্ত থাকুন এবং পরিবর্তনের অংশ হোন! ❤️

Freshers' Reception and Gala Night-2026গালা নাইট এক্সপ্রেসের এই যাত্রায়১৫তম স্টেশন থেকে আগত সকল যাত্রীদের জানাই সুস্বাগত...
24/08/2026

Freshers' Reception and Gala Night-2026

গালা নাইট এক্সপ্রেসের এই যাত্রায়
১৫তম স্টেশন থেকে আগত সকল যাত্রীদের জানাই সুস্বাগতম।

নতুন স্টেশন, নতুন যাত্রা,
সামনে অপেক্ষমাণ অজানা কত গল্প।
আপনাদের পথচলা হোক আলোর,
প্রতিটি গন্তব্য হোক সুন্দর,
আর প্রতিটি স্টেশন হয়ে উঠুক একেকটি স্মৃতি।

Until the next station…

জয় হোক মানবতার,
জয় হোক সন্ধানীর♥️

অনেক অনেক অভিনন্দন -অধ্যাপক ডা. ওয়ালিউর রহমান নয়ন স্যারউপদেষ্টা, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ উপদেষ্টা,  সন্ধানী রাজশাহী মেডি...
22/08/2026

অনেক অনেক অভিনন্দন -
অধ্যাপক ডা. ওয়ালিউর রহমান নয়ন স্যার
উপদেষ্টা, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ
উপদেষ্টা, সন্ধানী রাজশাহী মেডিকেল কলেজ ইউনিট

সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি হওয়ায় স্যারকে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিটের রোগী কল্যাণ সম্পাদক মেহেদী হাসান মিতুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাইরুজ জাবিন , দপ্তর সম্পাদক তাসনিয়া হাসান, সমাজকল্যাণ ও ডোনর ক্লাব সম্পাদক আসহাব সাদিক দিপ্য, যুগ্ম রোগী কল্যাণ সম্পাদক-১ সাদিয়া আফরিন তোয়া ও যুগ্ম অর্থ সম্পাদক-২ শানিউর রহমান সিয়াম।

স্যারের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতার আলোয় সন্ধানীর পথচলা আরও সমৃদ্ধ ও বেগবান হোক, এই প্রত্যাশা রইল।♥️

গত ১০/০৮/২০২৬ খ্রি. তারিখে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের২০২৪-২৫ সেশনের ৩য় মাসিক সভা অনুষ্ঠিত হয়।সকলের স্বতঃস্ফূর...
18/08/2026

গত ১০/০৮/২০২৬ খ্রি. তারিখে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের২০২৪-২৫ সেশনের ৩য় মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের ৩য় মাসিক সভা সফলভাবে সম্পন্ন হয়

"জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর"

সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় ডাঃ আরমান উদ্দিন আহমদ(অধ্যাপক ও বিভাগীয় প্রধান(চক্ষু)) স্যারকে সন্ধান...
17/08/2026

সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় ডাঃ আরমান উদ্দিন আহমদ(অধ্যাপক ও বিভাগীয় প্রধান(চক্ষু)) স্যারকে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের ডোনার ক্লাব ও সমাজ কল্যাণ সম্পাদক আসহাব সাদিক দিপ্য ,ড্রাগ ব্যাংক সম্পাদক মধু দাস
যুগ্ম রোগী কল্যাণ সম্পাদক-১ সাদিয়া আফরিন তোয়া ও যুগ্ম শিক্ষা গবেষণা ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক মো: বেলায়েত হোসেন।

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর♥️

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত উপ-পরিচালক ডা. মো. আকুল উদ্দিন স্যার-কে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট...
04/08/2026

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত উপ-পরিচালক ডা. মো. আকুল উদ্দিন স্যার-কে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এ উপলক্ষে ইউনিটের প্রতিনিধিবৃন্দ স্যারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। স্যারের দূরদর্শী নেতৃত্ব, প্রজ্ঞা ও আন্তরিক কর্মপ্রচেষ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান ও অগ্রযাত্রা আরও সমৃদ্ধ হবে এই আমাদের প্রত্যাশা। স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

আমাদের এক সম্মানিত খালা দীর্ঘদিন যাবত ত্বকের সমস্যায় ভুগছিলেন। আউটডোরে চিকিৎসা গ্রহণের পর প্রয়োজনীয় ওষুধ নির্ধারিত হলেও ...
22/04/2026

আমাদের এক সম্মানিত খালা দীর্ঘদিন যাবত ত্বকের সমস্যায় ভুগছিলেন। আউটডোরে চিকিৎসা গ্রহণের পর প্রয়োজনীয় ওষুধ নির্ধারিত হলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে তিনি নিয়মিতভাবে সেই ওষুধ সংগ্রহ ও সেবন করতে সক্ষম হচ্ছিলেন না।

উক্ত পরিস্থিতি বিবেচনায় মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে তাকে এক সপ্তাহের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।

সেবাই আমাদের অঙ্গীকার।

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর ♥️

Address

Kushtia Medical College
Kushtia
5700

Telephone

+8801754704709

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট:

Shortcuts

Share