Masum Pharmacy

Masum Pharmacy It's a Medical Blog.

16/11/2025
কখনো ভেবে দেখেছেন, অপারেশন রুমকে ‘অপারেশন থিয়েটার’ বলা হয় কেন?আসলে “অপারেশন থিয়েটার” নামটির পেছনে রয়েছে এক ঐতিহাসিক ক...
13/11/2025

কখনো ভেবে দেখেছেন, অপারেশন রুমকে ‘অপারেশন থিয়েটার’ বলা হয় কেন?

আসলে “অপারেশন থিয়েটার” নামটির পেছনে রয়েছে এক ঐতিহাসিক কারণ। ১৮শ ও ১৯শ শতকে চিকিৎসা বিজ্ঞানে সার্জারি শেখানোর জন্য যে অপারেশন রুমগুলো বানানো হতো, সেগুলো ছিল আসলেই থিয়েটারের মতো—চারপাশে গ্যালারি ও ব্যালকনি থাকত, যেখানে চিকিৎসা শিক্ষার্থীরা, নার্সরা, এমনকি সাধারণ দর্শকরাও সার্জারি পর্যবেক্ষণ করতেন।

নিচে থাকা সার্জনরা রোগীর ওপর অপারেশন করতেন, আর ওপরে বসে সবাই তা মনোযোগ দিয়ে দেখতেন—ঠিক যেন থিয়েটারে কোনো নাটক চলছে।
এই কারণেই আজও সার্জারির কক্ষকে আমরা “অপারেশন থিয়েটার” বলি, যদিও এখন সেখানে দর্শক নয়, শুধু চিকিৎসক ও টিমের সদস্যরাই প্রবেশ করতে পারেন।

ছবিটি (১৯৪৫ সালের) সেই ঐতিহাসিক যুগেরই একটি উদাহরণ, যেখানে দেখা যাচ্ছে নিচে অপারেশন চলছে আর ব্যালকনিতে ছাত্র-নার্সরা তা পর্যবেক্ষণ করছেন।

06/11/2025
31/10/2025
কিভাবে?২০০ টাকা দামের যে এন্টিবায়োটিক (IV) দিয়ে চিকিৎসা নিতে পারতেন এখন সেই চিকিৎসা নিতে ৪৬০০ টাকা দিয়ে একটি এন্টিবায...
14/09/2025

কিভাবে?
২০০ টাকা দামের যে এন্টিবায়োটিক (IV) দিয়ে চিকিৎসা নিতে পারতেন এখন সেই চিকিৎসা নিতে ৪৬০০ টাকা দিয়ে একটি এন্টিবায়োটিক ইনজেকশন কিনতে হচ্ছে।

মানে Cephalosporin এন্টিবায়োটিকের ৩য় জেনারেশন যখন আর আপনার শরীরে কাজ করছে না , Staphylococcus aureus ব্যাকটেরিয়া যখন শক্তিশালী হয়ে হয়েছে MRSA হয়ে যাবে।
তখন লাগবে ৫ম জেনারেশনর Cephalosporin, যার দাম ৪৬০০ টাকা (600 mg/vial)

বুঝেন এবার।
এর একমাত্র কারণ এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স!
শরীরের ব্যাকটেরিয়াকে দরকার ছাড়া এন্টিবায়োটিক ব্যবহার করে মারতে গেছেন, মাতুব্বরি করে পুরো ডোজ শেষ করেন নাই এখন খেলা দেখাছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে মারতে মারতে এখন ৫ম জেনারেশনর Cephalosporin বানানো দরকার হয়ে পড়ছে।

যখন এই নতুন এন্টিবায়োটিক ও কাজ করবে না, তখন? লাখ টাকা দিলেও এন্টিবায়োটিক পাবেন? উত্তর না, ব্যাকটেরিয়ার কাছে হারতে হবে।

তাই বলি, সময় থাকতে সচেতন হোন। অপরকে সচেতন করুন। MBBS ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক খাবেন না। ডাক্তার এন্টিবায়োটিক দিলে ভালোভাবে শুনে নিবেন, প্রশ্ন করবেন, খাওয়ার নিয়ম বুঝে নিবেন।

Note: MRSA (Methicillin-Resistant Staphylococcus aureus) সম্পূর্ণভাবে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে তৈরি হয়। মূল কারণ হলো mecA gene, যা ব্যাকটেরিয়াকে PBP2a প্রোটিন তৈরি করতে বাধ্য করে → antibiotic binding হয় না → ওষুধ কাজ করে না।

Address

Sopno Neer
Kushtia
7000

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801711397601

Alerts

Be the first to know and let us send you an email when Masum Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Masum Pharmacy:

Shortcuts

Share