ধ্যান ও আরোগ্য কেন্দ্র - Centre for Meditation & Healing

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • ধ্যান ও আরোগ্য কেন্দ্র - Centre for Meditation & Healing

ধ্যান ও আরোগ্য কেন্দ্র - Centre for Meditation & Healing Meditation is an important method for physical and mental healing. How to do meditation is generally taught in various institutions around the world.

ধ্যানস্ত হওয়ার মাধ্যমে শারীরিক ও মানসিক আরোগ্য--
পাখিঘর সহজ আখড়া এমন একটা প্রাকৃতিক পরিবেশ যেখানে একজন ধ্যানস্ত হতে পারে।

Physical & Mental healing through Meditation--
Pakhighar Shohoj Akhra Such a place where someone can be meditative. ধ্যান ও আরোগ্য কেন্দ্র পাখিঘর সহজ আখড়াতে অবস্থিত। শারীরিক ও মানসিক আরোগ্যের জন্য ধ্যান একটি গুরুত্ত্বপূর্ণ পদ্ধতি। সাধারনত পৃথিবীর নানান প্রতিষ্ঠানে ধ্যান করা শেখানো হয়। কিন্তু ধ্যান মূলত করার বিষয় না, ধ্যানস্ত হওয়ার বিষয়। পাখিঘর সহজ আখড়ার সহজ দর্শন ও জীবন যাপন পদ্ধতি, প্রাকৃতিক পরিবেশ, বাউল-ফকির সঙ্গীত, সাত্ত্বিক খাবার, গ্রামীণ কৃষি সংস্কৃতি ও রাতের নীরাবতা যে কাউকে ধ্যানস্ত করবে।
Centre for meditation & healing is located in Pakhighar Sahoj Akhra. But meditation is not about doing, it is about meditating. Pakhighar Sahoj Akhra's Shohoj (Natural/Simple) philosophy and way of life, natural environment, Baul-Fakir music, organic food, rural agricultural culture and the silence of the village night will make anyone meditate.

“ধ্যান ও আরোগ্য কেন্দ্র”পৃথিবীজুড়ে মানুষ কে ধ্যান করার কৌশল শেখানো হয। কিন্তু ধ্যান করার ব্যাপার নয়, ধ্যানস্ত হতে হয়...
14/11/2025

“ধ্যান ও আরোগ্য কেন্দ্র”
পৃথিবীজুড়ে মানুষ কে ধ্যান করার কৌশল শেখানো হয। কিন্তু ধ্যান করার ব্যাপার নয়, ধ্যানস্ত হতে হয়। সুক্ষ অনুধাবন ও শারীরিক-মানসিক প্রশান্তির জন্য ধ্যান আবশ্যক। বিশেষ পরিবেশ, শিল্প-সাহিত্য-সঙ্গীতে মনোনিবেশ, কোন কর্মে একাগ্রতা সহ নানান মাধ্যমে বা উপায়ে মানুষ ধ্যানস্ত হয়।

“পাখিঘর সহজ আখড়া” এমন একটা প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিমন্ডল ধারন করে যেখানে একজন মানুষ অবস্থান করলে কোন প্রচেষ্টা ছাড়াই ধ্যানস্ত হতে পারে। “পাখিঘর সহজ আখড়া” অন্তর্গত “ধ্যান ও আরোগ্য কেন্দ্র” আগ্রহী মানুষদের জন্য ধ্যানস্ত হওয়ার আয়োজন করেছে। যারা নিজেকে চিনতে চান, যারা কর্ম ব্যাস্ততায় নিজেকে হারিয়ে বিপর্যস্ত হয়ে প্রশান্তি খুঁজছেন, যারা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে আরোগ্যের উপায় সন্ধান করছেন তারা চলে আসুন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার গোবরা-চাঁদপুর ইউনিয়নের ভাবনগরে অবস্থিত “ধ্যান ও আরোগ্য কেন্দ্র” তে।

“ধ্যান ও আরোগ্য কেন্দ্র” তে একসাথে একজন কে আপাতত ধ্যানন্ত হওয়ার আয়োজন করা হয়েছে। ঔষধী বাগানের মধ্যে অবস্থিত মাটি-ছনের গোলঘরে একাকী ১/৩/৭/২১/৪১ দিন (যার যে কদিন ইচ্ছা) অবস্থান করার মধ্যদিয়ে একজন ধ্যানস্ত হবে। যতটা সম্ভব মৌনব্রত পালন, “পাখিঘর সহজ আখড়া” এর প্রকৃতিক পরিবেশের মধ্যে সময় কাটানো, সাধু-ফকিরদের সাথে সঙ্গ কারার মাধ্যমে ফকিরি দর্শন ও সঙ্গীতের সংযোগ লাভ, বিশুদ্ধ সাত্ত্বিক খাবার সহ নানান ভাবে একজন ধ্যানস্ত হতে থাকবে এবং আরোগ্যে লাভ করবে।

যরা ফকিরি দর্শন জানতে চান তাদের জন্য “দর্শন সেশন” আয়োজন করা হবে। দর্শন আলাপ করবেন মাধব ফকির। যারা যোগ শিখতে চান তাদের জন্য “যোগ সেশন” আয়োজন করা হবে। যোগ শেখাবেন অভয় যোগী। এর পাশাপাশি পাখিঘর সহজ আখড়াস্থ “সমন্বিত স্বাস্থ্য সেবা কেন্দ্র” থেকে আগ্রহীরা স্বাস্থ্য সেবা নিতে পারবেন। হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক ও আকুপ্রেসার এর মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করবেন ড. চিন্ময়ী রুমা।
আগ্রহীজন কে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনকৃতদের মধ্য থেকে ধারাবাহিক ভাবে একজন করে অবস্থান করার সুযোগ পাবেন। কোন রেজিষ্ট্রেশন ফি লাগবে না। তবে যারা থাকবেন তারা সেবামূল্য হিসাবে নিজ নিজ বিবেচনায় সামর্থ্য অনুযায়ী “ধ্যান ও আরোগ্য কেন্দ্র” তে আর্থিক অনুদান প্রদান করবেন এটা কাম্য।

যোগাযোগ: মঞ্জুরুল হক - ০১৭৮৬৪৯৩৭১

Address

পাখিঘর সহজ আখড়া, ভাবনগর, গোবরা-চাঁদপুর, কুমারখালী, কুষ্টিয়া। Pakhighar Shohoj Akhra, Bhabnagar, Gobra-Chandpur, Kumarkhali
Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধ্যান ও আরোগ্য কেন্দ্র - Centre for Meditation & Healing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share