03/06/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মানবিক রক্ত ব্যাংক -এর মানিকগঞ্জ জেলা কমিটি আগামী এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আপনাদের প্রত্যেকের উপর অর্পিত এই দায়িত্ব কেবল একটি পদ নয়; এটি মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার একটি মহৎ অঙ্গীকার।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে রক্তদানের সচেতনতা বৃদ্ধি পাবে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং মানবিক রক্ত ব্যাংকের কার্যক্রম নতুন দিগন্তে পৌঁছাবে।
আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে রক্তের অভাবে কোনো মানুষ জীবন হারাবে না। মানবতার কল্যাণে আমাদের এই পথচলা অব্যাহত থাকুক।
সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া। মহান আল্লাহ তাআলা আমাদের এই মানবিক প্রচেষ্টাকে কবুল করুন এবং মানুষের সেবায় নিয়োজিত থাকার তাওফিক দান করুন। আমীন।
শুভেচ্ছান্তে,
আর.এইচ. রাফাতুল ইসলাম
সভাপতি, মানিকগঞ্জ জেলা
মানবিক রক্ত ব্যাংক