Dr. Yousuf Ali -Medicine Specialist

Dr. Yousuf Ali -Medicine Specialist FCPS(medicine),MRCP(UK)
MCPS(medicine),MACP(USA)
MBBS(Dhaka),BCS(Health)
Advanced training in Diabetes &Endocrinology
& Stroke -Neurology.

Consultant(Medicine), (EX)Stroke Unite,Neuroscience Hospital Hospital.Agargaon Dhaka

02/08/2026

ডায়াবেটিস বর্তমান সময়ে একটি নীরব মহামারি, যা দীর্ঘমেয়াদে শরীরের প্রায় প্রতিটি অঙ্গকে ধরে।
ডায়াবেটিক ফুট, যা মূলত পেরিফেরাল নিউরোপ্যাথি এবং পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ এর ফলশ্রুতিতে তৈরি হয়। রক্তে দীর্ঘসময় ধরে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে স্নায়ু বা নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে পায়ে সংবেদনশীলতা কমে যায়। একই সাথে মাইক্রো ও ম্যাক্রোভাসকুলার কমপ্লিকেশন বা রক্তনালীর সংকুচিত হওয়ার কারণে পায়ে রক্তপ্রবাহ মারাত্মকভাবে হ্রাস পায়। এই কারণে ছোট্ট একটি আলসার বা সামান্য ক্ষতও পরবর্তীতে গ্যাংগ্রিন(পচে) এবং অ্যামপুটেশন বা অঙ্গহানির মতো মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

আজকে কথা বলবো ডায়াবেটিস আক্রান্ত ব্যাক্তির পায়ে এমন ১০টি লক্ষন নিয়ে।

☑️ পায়ের পাতায় যদি প্রায়ই অবশ ভাব, অসাড়তা কিংবা পিন ফোটার মতো সুই খোঁচার অনুভূতি হয়, তবে তা ডায়াবেটিক নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ।

☑️ হাঁটার সময় বা সামান্য শারীরিক পরিশ্রমে যদি পায়ের মাংসে বা পেশিতে তীব্র টান, ক্র্যাম্প বা ব্যথা অনুভূত হয় এবং কিছুক্ষণ বিশ্রাম নিলে তা আবার কমে যায়, তবে তাকে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন বলে। এটি পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ (PAD) এর কারণে পায়ে কম রক্ত সরবরাহের স্পষ্ট ইঙ্গিত।

☑️ পায়ের পাতার ত্বকের স্বাভাবিক রঙ পরিবর্তন হয়ে যদি অতিরিক্ত ফ্যাকাশে, নীলচে বা কালচে হতে শুরু করে এবং চামড়া কাগজ বা পার্চমেন্ট পেপারের মতো পাতলা ও চকচকে হয়ে যায়, তবে বুঝতে হবে টিস্যুগুলোতে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছাচ্ছে না।

☑️ যদি নিয়মিত পায়ে বা গোড়ালির চারপাশে পানি জমে ফুলে যাওয়ার প্রবণতা দেখা যায়।

☑️ স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা অনুভূত হলে বুঝতে হবে সেই পায়ে মাইক্রোভাসকুলার বা ম্যাক্রোভাসকুলার সার্কুলেশনে বড় ধরনের সমস্যা রয়েছে। রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণে এ ধরনের তাপমাত্রা হ্রাসের ঘটনা ঘটে।

☑️ কোনো স্পষ্ট কারণ ছাড়াই পায়ে ছোট বা বড় ফোসকা বা ব্লিস্টার দেখা দেওয়া এবং সেখানে কোনো ব্যথা না হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

☑️ পায়ের তালুর নির্দিষ্ট কোনো স্থানে অতিরিক্ত ঘর্ষণের ফলে কলাস বা শক্ত চামড়ার সৃষ্টি হতে পারে। এই কালাসের নিচে যদি কোনো কারণে রক্ত জমাট বাঁধে বা হেমোরেজ দেখা দেয়, তবে তা অবহেলা করলে ভেতরে ভেতরে ইনফেকশন বা অস্টিওমাইলাইটিস ছড়িয়ে পড়ার প্রবল ঝুঁকি থাকে।

☑️ পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে চামড়া ফেটে যাওয়া, লালচে হওয়া বা ক্যান্ডিডা জাতীয় ফাঙ্গাল ইনফেকশন এবং পায়ের নখ হলুদ হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া বা নখ কুঁকড়ে যাওয়ার সমস্যা থাকলে তা অবিলম্বে চিকিৎসা করাতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ইনফেকশনগুলো খুব দ্রুত সেলুলাইটিস এ রূপ নিতে পারে।

☑️ পা থেকে যদি কোনো ধরনের অস্বাভাবিক দুর্গন্ধ বের হয় কিংবা কোনো ক্ষত বা ফাটল থেকে পুঁজ বা সেরাস ডিসচার্জ নির্গত হতে দেখা যায়, তবে ধরে নিতে হবে সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা সেকেন্ডারি ইনফেকশন শুরু হয়ে গেছে। এটি ডায়াবেটিক ফুট সেপসিসের পূর্বলক্ষণ।

☑️ পায়ের পাতার ওপরের অংশে হাত দিয়ে ডরসাল পেডিস আর্টারি এবং গোড়ালির ভেতরের দিকে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারির পালস বা স্পন্দন অনুভব করার চেষ্টা করুন। যদি এই পালসগুলো দুর্বল হয় বা সম্পূর্ণ অনুপস্থিত থাকে, তবে বুঝতে হবে ধমনীতে মারাত্মক ব্লকেজ বা অবস্ট্রাকশন রয়েছে, যা ভাসকুলার সার্জারির মূল্যায়ন দাবি করে।

ডায়াবেটিস রোগীদের প্রতিদিন রাতে ঘুমানোর আগে আয়না দিয়ে নিজের পা ভালো করে পরীক্ষা করা উচিত। সামান্যতম ক্ষত, ফোসকা বা পরিবর্তন দেখা দিলে নিজে ঘরে চিকিৎসা না করে তাৎক্ষণিকভাবে একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।

ডা. মো.ইউসুফ আলী
এম.বি.বি.এস (ঢাকা) ; বি. সি. এস. (স্বাস্থ্য) (এফসিপিএস ),এমসিপিএস
এম. এ. সি. ই (আমেরিকা)
কনসালটেন্ট (মেডিসিন)
এক্স রেজিস্ট্রার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিটফোর্ড, ঢাকা

📍চেম্বারঃ Maxlife hospital Mitford, Dhaka
MaxAid hospital

⏰ সময়ঃ প্রতিদিন বিকাল ৪ টা - রাত ৯টা।
☎️📞সিরিয়ালের জন্যঃ01611875299
01827-706669

26/07/2026

ফ্যাটি লিভার: ডায়াগনোসিস ও সঠিক চিকিৎসা পদ্ধতি :

লিভারে চর্বি জমা বা ফ্যাটি লিভা র সঠিক সময়ে যত্ন না নিলে এটি লিভারের কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে।হতে পারে সিরোসিস বা ক্যাম্সার।
তবে অযথা প্যানিক ও হবার দরকার নেই। কারন খুজে বের করা ও জীবনযাত্রার পরিবর্তন ই প্রধান চিকিৎসা।
বর্তমানে কিছু কার্যকরী মেডিসিন রয়েছে।
বেস্ট চিকিৎসার জন্য : ড.মো: ইউসুফ আলী।
FCPS,MCPS,MRCP(UK), MACP,
Advanced training in Endocrinology
& Metabolic diasease (Thailand)

🔹 ফ্যাটি লিভার কী এবং কেন হয়?
🔹 এর সাথে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সম্পর্ক।
Metabolic Syndrome?
🔹 ফাইব্রোস্ক্যান (FibroScan) পরীক্ষার মাধ্যমে লিভারের অবস্থা নির্ণয়ের প্রয়োজনীয়তা।
🔹 ফ্যাটি লিভারে ওষুধের ভূমিকা এবং জীবনযাত্রার পরিবর্তনের গুরুত্ব।

আপনার লিভারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে যোগাযোগ করুন -
📞 01611875299
01827-706669
📍 Maxaid hospital (5pm,-8pm)Daily except Friday
Maxlife (4pm---)

25/07/2026

Talk on Dengue
Tips for Junior Doctors
I have Vast experience in managing critical Dengue patients during my tenure(2018_2023) in my Medical College Hospital, Mitford, Dhaka.....Also in Private hospital setting (Maxlife, Maxaid)..

I am thrilled  to share my Opportunity to attend an International conference &Cardiometabolic healthcare Summit_2026,jul...
24/07/2026

I am thrilled to share my Opportunity to attend an International conference &
Cardiometabolic healthcare Summit_2026,july Bangkok,Thailand,
Organised by -IRAJ international & co-organized by Biofora &its
Academic partner :Diabetes World

Cardiometabolic diseases-Secret killer

Diabetes,Hypertension, Obesity, Sleep Apnea , Thyroid etc is not Confined to a single speciality.... Its need Holistic /complete care.

15/07/2026

জরুরী বিজ্ঞপ্তি:

​ডাঃ মোঃ ইউসুফ আলী
MBBS, BCS (Health), FCPS (Medicine), MCPS (Medicine), MRCP (London)
**Member - American College of Physicians (ACP)
**Cardiometabolic Health Summit, 2026, Thailand.
**ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড ও মেটাবলিক সিনড্রোম-এর উপর উচ্চতর প্রশিক্ষণে অবস্থান করবেন।
​❌ আগামী ১৯.০৭.২০২৬ইং থেকে ২৫.০৭.২০২৬ইং পর্যন্ত চেম্বার বন্ধ থাকবে।
​✅ আগামী ২৬.০৭.২০২৬ইং রোজ রবিবার থেকে নিয়মিত চেম্বারে রোগী দেখবেন।
​আপনার সুস্থতাই আমাদের কাম্য।
​Book Appointment:
📞 +01611875299, 09666787818
ম্যাক্সএইড অ্যান্ড ম্যাক্সলাইফ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকা
Mitford Road (Opposite Emergency, Mitford Hospital), Dhaka

ওজন কমানোর ইনজেকশন! কি ব্যায়াম এর বিকল্প??  উত্তর : না  (Ozempic/ Fitaro,/ টিরজােপটাইড  ) গত 2 বছর থেকেই জনপ্রিয়তা পেয়েছ...
12/07/2026

ওজন কমানোর ইনজেকশন! কি ব্যায়াম এর বিকল্প?? উত্তর : না
(Ozempic/ Fitaro,/ টিরজােপটাইড ) গত 2 বছর থেকেই জনপ্রিয়তা পেয়েছে।
আমি নিজেও বেশ কিছু 1000+ রোগীকে প্রেসক্রাইব করেছি।

এর মধ্যে যারা ইনজেকশন নেওয়ার পাশাপাশি লাইফস্টাইলে পরিবর্তন এনেছেন, তাদের মধ্যেই ভালো ফলাফল দেখেছি। যারা লাইফস্টাইল ও ডায়েট চেঞ্জ করেননি, ওষুধ বন্ধ করলে তাদের ওজন আবার বেড়েছে, মানে rebound weight gain হয়েছে।

এই ইনজেকশনগুলো দামি, অনেক এ তাই নিতে চান না।

GLP-1 agonist-এর একটা উপকারিতা হচ্ছে, এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও সাহায্য করতে পারে।

আমার কিছু রোগী ফিমেইল পেশেন্ট আছেন, বেশি ওজনের সঙ্গে ডায়াবেটিসও আছে। ইনজেকশন নেওয়ার পর তার ওজনও কমছে এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে এসেছে।

ওজন কমালে cardiovascular health-এর improvement হয়,মানে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসে, metabolic syndrome উন্নতি হয়।

সম্প্রতি Nature Metabolism জার্নালে প্রকাশিত University of Copenhagen-এর একটি গবেষণা অনুযায়ী, ওষুধ (GLP-1 agonist) ওজন ধরে রাখতে সাহায্য করে ঠিকই, কিন্তু exercise করলে vascular health-এর যে উন্নতি হয়, তা শুধু ওষুধে পাওয়া যায় না।

এই গবেষণার একজন গবেষকের মতে,

“Weight-loss medication is an important tool, but our results indicate that it cannot replace exercise. Physical activity remains essential for protecting the heart and blood vessels.”

Exercise করলে vascular remodeling হয়। এই বিষয়টা আপনি ইনজেকশন-নির্ভর হলে পাবেন না।

এজন্য যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তারা অবশ্যই ডায়েট ও exercise-এর বিষয়টা মাথায় রাখবেন।

# # # #
ডায়বেটিস, হরমোন, স্ট্রোক, কোলেস্টরেল, ফ্যাটি লিভার সহ যারা একসাথে কয়েকটি রোগে ভুগছেন ও

যেকোনো দীর্ঘমেয়াদী বা জটিল রোগের সঠিক এবং নির্ভুল ডায়াগনসিসের জন্য আজই যোগাযোগ করুন।

👨‍⚕️ ডা. মো:ইউসুফ আলী
এফসিপিএস (মেডিসিন)
এমসিপিএস (মেডিসিন), এমআারসিপি, এমবিবিএস, বিসিএস।
মেম্বার _আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান।
মেডিসিন, ডায়াবেটিস , হরমোন ও ডায়াবেটিস ও স্ট্রোক বিশেষজ্ঞ।

সিরিয়াল এবং পরামর্শের জন্য যোগাযোগ করুন: (সকাল ৯ঃ০০ টা থেকে বিকের ০০৩টার মধ্যে)
📞 01827-706669 (WhatsApp?
01611875299

(সকাল ১০ঃ০০ টা থেকে দুপুর ১ঃ০০ টার মধ্যে)
📞 +

📍 চেম্বারের ঠিকানা: ম্যাক্স লাইফ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকা।৩টা -৬টা
০১৬১১৮৭৫২৯৯
ম্যাক্স এইড, ৬ ডিসি রায় রোড, মিটফোর্ড
সময়: ৫টা -৭টা
+8801711791270
০১৮২৭৭০৬৬৬৯
০১৬১১৮৭৫২৯৯

,,,,

07/07/2026

Good medical practice
A clinician must be updated
Continued learning

06/07/2026

রোগ কোথাও ডায়াগনসিস হয় নাই??
তাহলে আপনাকে স্বাগতম।

🩺🔍🧠
মেডিকেল সায়েন্সে সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় বা ডায়াগনসিস করতে না পারাটাই রোগীর ভোগান্তির সবচেয়ে বড় কারণ। অনেক সময় রোগীরা বছরের পর বছর অনেক যায়গায় ঘুরেও তাদের মূল সমস্যাটি জানতে পারেন না।
গত বছর এক রোগী ল্যাবএইড এ এক নামকরা রেসপেরটরি বিশেষজ্ঞ কে দেখাইয়া আসসছেন।তার ডায়গনসিস : আইএলডি
কিন্তু কারন নির্ণয় এর জন্য অনেক টেস্ট করা হয়েছে, কিন্তু ডায়াগনোসিস হয় নাই।

আমি ওই ডাক্তার এর পাশেই বসতাম।রোগি আমাকে খুজে পুরান ঢাকার Maxaid চেম্বারে আসছিল। আমি ৩০মিনিট সময় নিয়ে রোগ এর ইতিহাস, নিলাম, সব পেপার দেখলাম।
লিখলাম : ANA, ENA profile, & C4......
Positive report aslo....
ডায়াগনোসিস লিখলাম : CTD(Shjogren syndrome) ILD....a rare disease... রোগী এতদিন পর জানলেন তিনি সোগরেন সিনড্রোম এ ভুগছেন।

২য় কেসটি ১জন ডাক্তারের মা : সিকেডি র কারন ছিল না, আাপাত দৃস্টি তে। স্কয়ার এ ও দেখাইছেন।
আমি সব রিপোরট দেখে লিখলাম : s. Free light Chain ratio... রিপোর্ট : high titre positive,
তার অজানা রোগটি ধরা পড়ল : লাইট চেইন মায়োলমা।
রোগী ইতিমধ্যে ইন্ডিয়া যেত, যাওয়া লাগলো না।

✅ নিখুঁত রোগ নির্ণয়ের চ্যালেঞ্জ: যখন রোগীরা দেশের নামী-দামী সব জায়গা ঘুরে ব্যর্থ হয়, শেষ পর্যন্ত নিখুঁত পর্যবেক্ষণ ও ক্লিনিক্যাল লজিকের মাধ্যমে তাদের রোগটি জানতে পারেন, তখন রোগীদের চোখে-মুখে স্বস্তির আভাস দেখা যায়।

✅ সঠিক রোগ নির্ণয়ই অর্ধেক নিরাময়

যেকোনো দীর্ঘমেয়াদী বা জটিল রোগের সঠিক এবং নির্ভুল ডায়াগনসিসের জন্য আজই যোগাযোগ করুন।

👨‍⚕️ ডা. মো:ইউসুফ আলী
এফসিপিএস (মেডিসিন)
এমসিপিএস (মেডিসিন), এমআারসিপি, এমবিবিএস, বিসিএস।
মেম্বার _আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান।
মেডিসিন, ডায়াবেটিস , হরমোন ও ডায়াবেটিস ও স্ট্রোক বিশেষজ্ঞ।

সিরিয়াল এবং পরামর্শের জন্য যোগাযোগ করুন: (সকাল ৯ঃ০০ টা থেকে বিকের ০৪টার মধ্যে)
📞 01827-706669 (WhatsApp?
01611875299

(সকাল ১০ঃ০০ টা থেকে দুপুর ১ঃ০০ টার মধ্যে)
📞 +

📍 চেম্বারের ঠিকানা: ম্যাক্স লাইফ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকা।৩টা -৬টা
০১৬১১৮৭৫২৯৯
ম্যাক্স এইড, ৬ ডিসি রায় রোড, মিটফোর্ড
+8801711791270
০১৮২৭৭০৬৬৬৯
০১৮২৭৭০৬৬৬৯

,,,,

👁️ Herpes Zoster Ophthalmicus (HZO): চোখে শিংগেলস—অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি!Herpes Zoster Ophthalmicus হলো Varicel...
02/07/2026

👁️ Herpes Zoster Ophthalmicus (HZO): চোখে শিংগেলস—অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি!

Herpes Zoster Ophthalmicus হলো Varicella-Zoster Virus (VZV)-এর পুনঃসক্রিয়তার ফলে সৃষ্ট একটি অবস্থা, যেখানে মুখের ট্রাইজেমিনাল নার্ভের (Ophthalmic branch) অংশ আক্রান্ত হয়। সময়মতো চিকিৎসা না হলে এটি দৃষ্টিশক্তির স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।

🔍 লক্ষণসমূহ:

✅ কপাল, চোখের পাতা ও নাকের একপাশে ব্যথাযুক্ত ফোসকা
✅ চোখ লাল হয়ে যাওয়া
✅ চোখে তীব্র ব্যথা
✅ আলো সহ্য করতে কষ্ট (Photophobia
)✅ ঝাপসা দেখা
✅ অতিরিক্ত চোখ দিয়ে পানি পড়া
✅ জ্বর, মাথাব্যথা ও দুর্বলতা

⚠️ কখন বেশি সতর্ক হবেন?

• বয়স ৫০ বছরের বেশি হলে
• ডায়াবেটিস বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে
• ক্যান্সার বা ইমিউনোসাপ্রেসিভ ওষুধ সেবন করলে

🚨 জটিলতা:

• কর্নিয়ার প্রদাহ (Keratitis)
• চোখের ভেতরের প্রদাহ (Uveitis)
• গ্লুকোমা
• স্থায়ী দৃষ্টিশক্তি হ্রাস
• Post-herpetic Neuralgia (দীর্ঘস্থায়ী স্নায়বিক ব্যথা)

💊 চিকিৎসা:

✔️ লক্ষণ শুরু হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে অ্যান্টিভাইরাল ওষুধ শুরু করলে জটিলতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে।✔️ প্রয়োজনে ব্যথানাশক ও চোখের বিশেষ চিকিৎসা দেওয়া হয়।
✔️ অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞ ও চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

🛡️ প্রতিরোধ:

✔️ ৫০ বছর বা তদূর্ধ্ব বয়সে Herpes Zoster Vaccine গ্রহণ ঝুঁকি কমাতে সাহায্য করে।
✔️ রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখুন এবং অস্বাভাবিক ফুসকুড়ি বা চোখে ব্যথা হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

📢 মনে রাখবেন: চোখে শিংগেলস কখনোই অবহেলা করবেন না। দ্রুত সঠিক চিকিৎসাই আপনার দৃষ্টিশক্তি রক্ষা করতে পারে।

29/06/2026

Erectile dysfunction may be your 1st sign of Cardiovascular disease(হার্ট এটাক/স্ট্রোক)

দাম্পত্য জীবনে অনেক পুরুষই জীবনের এক সময় ইরেকটাইল ডিসফাংশন বা লিংগ উত্থানজনিত সমস্যায় ভুগে থাকেন। মনে রাখবেন, ইরেকটাইল ডিসফাংশন কেবল শারীরিক অক্ষমতা নয়, বরং এটি আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকা অন্য কোনো বড় রোগের পূর্বাভাসও হতে পারে,এমন কি মানসিক স্বাস্থ্য র সাথেও জড়িত।

এটি হওয়ার পেছনে শারীরিক এবং মানসিক উভয় কারণই থাকতে পারে। মূল কারণগুলো হলোঃ-
১)টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়া

২) থাইরয়েডের সমস্যার কারণে এটি হতে পারে।

▪️ ৩উচ্চ রক্তচাপ বা উচ্চ কোলেস্টেরলের কারণে লিঙ্গের রক্তনালীতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে ইরেকশনে সমস্যা হয়।

▪️ দীর্ঘমেয়াদী ডায়াবেটিস স্নায়ু বা রক্তনালীর ক্ষতি করে ইরেকটাইল ডিসফাংশনের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
এজন্য আমি সব সময় জিজ্ঞেস করি :কত বছর ডায়েবিটিস?

▪️ উদ্বেগ, বিষণ্নতা বা সম্পর্কের টানাপোড়েন যৌন জীবনে প্রভাব ফেলে।

▪️ অতিরিক্ত ধূমপান, মদ্যপান, মোটা : প্রভাব পড়ে

ইরেকটাইল ডিসফাংশন কোনো লজ্জার নয় ।
অনেক ওষুধ এর সাইড ইফেক্ট এ হয়,

যদি আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হার্টের কোনো সমস্যা থাকে, যদি হরমোনের কোনো লক্ষণ (যেমন- অতিরিক্ত ক্লান্তি, পেশির শক্তি কমে যাওয়া, ওজন বাড়া ) অনুভব করেন তবে দেরি না করে দ্রুত একজন দক্ষ মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ডা. মো:ইউসুফ আলী
এম.বি.বি.এস (ঢাকা) ; বি. সি. এস. (স্বাস্থ্য)
এফসিপিএস( মেডিসিন),এমসিপিএস, এমআারসিপি, এমএসিপি
এডভান্সড ট্রেনিং ইন (এন্ডোক্রাইনোলজি)
ফেলোশিপ ট্রেনিং ইন স্ট্রোক (নিনস)
কনসালটেন্ট, (মেডিসিন)
মেডিসিন,
ডায়াবেটিস,থাইরয়েড, হরমোন ও স্ট্রোক রোগ বিশেষজ্ঞ।

📍চেম্বারঃ Maxlife &Maxaid Hospital, Mitford, Dhaka,
⏰ সময়ঃ প্রতিদিন বিকাল ৩ টা - রাত ৯ টা।

☎️📞সিরিয়ালের জন্যঃ 01611875299
০১৭৮৯৩২১৭৪৬
মাদারীপুর চেম্বার :আচমত আলী খান হাসপাতাল, শুক্রবার(৮টা-৪টা)

Address

Maxlife Hospital
Madaripur
DHAKA-7900

Telephone

+8801827706669

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Yousuf Ali -Medicine Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Yousuf Ali -Medicine Specialist:

Shortcuts

Share