সুমন ড্রাগ হাউজ এন্ড সেবালয়

সুমন ড্রাগ হাউজ এন্ড সেবালয় Medicin sels shop & Diogonostic center

স্যার মিজানুর রহমান সিনহার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত তার রুহের মাগফিরাত কামনা করছি
16/05/2026

স্যার মিজানুর রহমান সিনহার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত তার রুহের মাগফিরাত কামনা করছি

দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বেড়ে যাচ্ছে।কীভাবে বুঝবেন আপনার শিশুর হাম হয়েছে?হামের লক্ষণগুলো জেনে নিন এবং পরিবারের ...
08/04/2026

দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বেড়ে যাচ্ছে।
কীভাবে বুঝবেন আপনার শিশুর হাম হয়েছে?

হামের লক্ষণগুলো জেনে নিন এবং পরিবারের সদস্যদেরও জানিয়ে রাখুন। 👇

W/ Directorate General of Health Services World Health Organization Bangladesh Ministry of Health and Family Welfare EPI Bangladesh

মাগুরা জেলা পল্লী চিকিৎসক সমিতির দ্বি বার্ষিকী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে ২০ শে ডিসেম্বর ২০২৫ ইং
19/12/2025

মাগুরা জেলা পল্লী চিকিৎসক সমিতির দ্বি বার্ষিকী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে ২০ শে ডিসেম্বর ২০২৫ ইং

আইভি ক্যানুলা: রঙ, আকার এবং ব্যবহারCannula Specifications- IV Cannula Color Coding | IV Cannula Size & Flow Rateবিভিন্ন ...
27/11/2025

আইভি ক্যানুলা: রঙ, আকার এবং ব্যবহার
Cannula Specifications- IV Cannula Color Coding | IV Cannula Size & Flow Rate

বিভিন্ন আকারের ক্যানুলার ব্যবহার:
বড় গেজের ক্যানুলা (14G, 16G): এই ধরনের ক্যানুলা দিয়ে দ্রুত গতিতে বেশি পরিমাণ তরল প্রবাহিত করা যায়। সাধারণত রক্ত সংগ্রহ, বড় পরিমাণে তরল দেওয়া বা জরুরি অবস্থায় ব্যবহৃত হয়।

14G = কমলা রঙের
2.10 = বহিঃব্যাস (মিমি)
45 = দৈর্ঘ্য (মিমি)
240 = (মিলিলিটার/মিনিট)

16G = মাঝারি ধূসর
1.70= বহিঃব্যাস (মিমি)
45 = দৈর্ঘ্য (মিমি)
180 = (মিলিলিটার/মিনিট)

মাঝারি গেজের ক্যানুলা (17G, 18G): এই ক্যানুলাগুলো সাধারণ ওষুধ দেওয়া এবং রক্ত সংগ্রহের জন্য ব্যবহৃত হয়।

17G = সাদা
1.50 = বহিঃব্যাস (মিমি)
45 = দৈর্ঘ্য (মিমি)
130 = (মিলিলিটার/মিনিট)

18G = গাঢ় সবুজ
1.30 = বহিঃব্যাস (মিমি)
45 = দৈর্ঘ্য (মিমি)
90 = (মিলিলিটার/মিনিট)

ছোট গেজের ক্যানুলা (20G, 22G, 24G, 26G): এই ক্যানুলাগুলো শিশু, বয়স্ক বা শিরা ছোট হলে ব্যবহৃত হয়। এছাড়াও, কম পরিমাণে তরল দেওয়া বা সংবেদনশীল শিরায় ব্যবহারের জন্য উপযুক্ত।

20G = গোলাপি
1.00 = বহিঃব্যাস (মিমি)
32 = দৈর্ঘ্য (মিমি)
60 = (মিলিলিটার/মিনিট)

22G = গাঢ় নীল
0.85 = বহিঃব্যাস (মিমি)
25 = দৈর্ঘ্য (মিমি)
36 = (মিলিলিটার/মিনিট)

24G = হলুদ
0.70 = বহিঃব্যাস (মিমি)
19 = দৈর্ঘ্য (মিমি)
20 = (মিলিলিটার/মিনিট)

26G = বেগুনি
0.60 = বহিঃব্যাস (মিমি)
19 = দৈর্ঘ্য (মিমি)
13 = (মিলিলিটার/মিনিট)

ক্যানুলা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়:
রোগীর বয়স: শিশুদের জন্য সাধারণত ছোট গেজের ক্যানুলা ব্যবহার করা হয়।

শিরার আকার: শিরা যত বড় হবে, তত বড় গেজের ক্যানুলা ব্যবহার করা যাবে।

দেওয়া হবে এমন তরলের ধরন: ঘন তরল বা বড় কণিকাযুক্ত তরলের জন্য বড় গেজের ক্যানুলা ব্যবহার করা হয়।

প্রবাহের হার: দ্রুত গতিতে বেশি পরিমাণ তরল দেওয়ার জন্য বড় গেজের ক্যানুলা ব্যবহার করা হয়।

আইভি ক্যানুলা দেয়ার পদ্ধতি:-
প্রয়োজনীয় সরঞ্জাম যেমন আইভি ক্যানুলা, ট্যুরনিকেট, অ্যান্টিসেপটিক, ড্রেপ, গ্লাভস ইত্যাদি জমা করুন।
রোগীকে শুয়ে থাকার জন্য বলুন এবং যে হাতে ক্যানুলা দেওয়া হবে সেই হাতটি নিচে রাখুন।
রোগীর সাথে কথা বলে তাকে শান্ত করুন।

শিরা নির্বাচন:
কোন শিরা ব্যবহার করা হবে তা নির্ধারণ করুন। সাধারণত হাতের পিছনের বা কনুইয়ের ভিতরের দিকের শিরা ব্যবহার করা হয়।
শিরাকে একটু উঁচু রাখার জন্য ট্যুরনিকেট ব্যবহার করুন। এতে শিরাগুলি ফুলে উঠবে এবং সহজে দেখা যাবে।

শিরা পরিষ্কার:
শিরা এবং এর আশেপাশের এলাকাটি অ্যান্টিসেপটিক দিয়ে ভালো করে পরিষ্কার করুন।

ক্যানুলা সন্নিবেশ:
ক্যানুলার সুচটি শিরার দিকে 45° ডিগ্রি কোণে ধরে সাবধানে ঢুকিয়ে দিন।
যখন রক্ত ক্যানুলা দিয়ে বের হতে শুরু করে, তখন সুচটি বের করে নিন এবং ক্যানুলার ওভারকে শিরায় ঠেলুন।

ট্যুরনিকেট সরান:
ক্যানুলা ঠিকভাবে স্থাপিত হলে ট্যুরনিকেট সরিয়ে নিন।

সিকিউর:
ক্যানুলাকে টেপ দিয়ে ঠিক করে বেঁধে দিন।

ফ্লাশ:
ক্যানুলাটি স্যালাইন বা অন্য কোনো তরল দিয়ে ফ্লাশ করুন যাতে নিশ্চিত হওয়া যায় যে এটি বন্ধ নয়।

Copy post by Md Sohel Rana

Big thanks to কষ্টের জীবনfor all of your support! Congrats for being top fans on a streak 🔥!
27/10/2025

Big thanks to কষ্টের জীবন

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

17/09/2025

ছোট বাচ্চাটির জন্য মায়ের ছটফটানি

09/08/2025

I gained 1,505 followers, created 49 posts and received 62 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

09/08/2025

সুপারবাগ! গাট মাইক্রোবায়োম এবং এন্টিবায়োটিক্স!

পাচনতন্ত্র (Digestive System) মানবদেহের একটি জটিল অঙ্গপ্রত্যঙ্গের সমষ্টি, যার প্রধান পার্টগুলো হলো:
1. মুখগহ্বর (Oral Cavity)
2. অন্ননালী (Esophagus)
3. পাকস্থলী (Stomach)
4. ক্ষুদ্রান্ত্র (Small Intestine)
5. বৃহদন্ত্র (Large Intestine)
6. মলাশয় ও পায়ু (Re**um & A**s)

পাচনতন্ত্রের এই পার্টগুলোর মধ্যে বৃহদন্ত্র (Large Intestine) মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 'গাট মাইক্রোবায়োম' এর মূল বসবাসস্থল।

প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কোষ আছে গড়ে প্রায় ৩০ ট্রিলিয়ন।
আর, প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে অণুজীব আছে গড়ে প্রায় ৩৯ ট্রিলিয়ন!
মানবদেহে অণুজীবের সংখ্যা মানবকোষের সংখ্যার প্রায় সমান বা সামান্য বেশি (১:১ বা ১.৩:১ অনুপাতে)!

গাটে (বিশেষ করে বৃহদান্ত্রের কোলনে) সবচেয়ে বেশি অণুজীব থাকে—দেহের মোট অণুজীবের প্রায় ৮০–৯০%।
বাকিটা থাকে মুখগহ্বর, ত্বক, যোনি ইত্যাদি স্থানে।

গাট মাইক্রোবায়োম (Gut Microbiome) হলো বৃহদন্ত্রের প্রধান পার্ট কোলনে (Colon) বসবাসকারী ট্রিলিয়ন-ট্রিলিয়ন অণুজীবের একটি জটিল সমষ্টি (মাইক্রোবিয়াল কমিউনিটি)।
এই অণুজীবগুলোর মধ্যে প্রধানত থাকে: ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাই, প্রোটোজোয়া এবং অন্যান্য অণুজীব।

যাদের বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য সহজ করে বললে–গাট মাইক্রোবায়োম হলো আমাদের পেটের ভেতরে থাকা উপকারী ও ক্ষতিকর জীবাণুদের এক বিশাল জনবসতি।

গাট মাইক্রোবায়োম হলো একটা জীবাণুর শহর (অন্ত্রে থাকা সবধরনের অণুজীব + তাদের জেনেটিক উপাদান)।
সেই শহরের সবচেয়ে বড় জনগোষ্ঠী হলো গাট ব্যাকটেরিয়া (Gut Bacteria)।
গাট মাইক্রোবায়োমে থাকা অণুজীবদের মধ্যে ৯০–৯৫% হলো ব্যাকটেরিয়া, বাকি ৫–১০% হলো ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া ইত্যাদি।

এই জীবাণুগুলো একসাথে আমাদের শরীরের এক রকম ‘সিক্রেট অঙ্গ’ হিসেবে কাজ করে!
এই গাট মাইক্রোবায়োমের প্রধান কাজগুলো হচ্ছে:

★ গাটের মাইক্রোবায়োম খাবার হজমে সহায়তা করে।
মানবদেহ নিজে যেসব খাদ্য (ফাইবার, রেজিস্ট্যান্ট স্টার্চ, কমপ্লেক্স কার্বোহাইড্রেট) হজম করতে পারেনা গাট মাইক্রোবায়োম সেগুলো ফার্মেন্টেশন করে শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড (SCFA) তৈরি করে। SCFA কোলন কোষের প্রধান শক্তির উৎস।

Address

Magura

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুমন ড্রাগ হাউজ এন্ড সেবালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category