26/05/2026
#ঈদ 🐂🐃🐄🐐🐑🐏
🥩 গরুর মাংসের আঁশ দাঁতের ফাঁকে আটকে যাচ্ছে?
দাঁতের মাঁড়ির ক্ষতি না করে কীভাবে পরিষ্কার করবেন? 🦷
গরুর মাংস বা শক্ত মাংসের আঁশ অনেক সময় দাঁতের মাঝখানে আটকে যায়, বিশেষ করে যখন
▪️ দাঁতের মাঝে ফাঁকা থাকে
▪️ ক্যাভিটি (দাঁতের ক্ষয়) বা ভাঙা ফিলিং থাকে
▪️ মাঁড়ি সরে যায়, ক্ষয়ে যায়
পরিষ্কার করার জন্য কি ব্যবহার করেন: ❌ পিন
❌ শলার কাঠি
❌ ম্যাচ কাঠি
❌ অতিরিক্ত চাপ দিয়ে টুথপিক
এগুলো গামের ক্ষতি করতে পারে এবং পরবর্তীতে সমস্যার কারণ হতে পারে:
⚠️ রক্ত পড়া
⚠️ মাঁড়ি ফুলে যাওয়া,ব্যাথা
⚠️ মাঁড়ি সরে যাওয়া
⚠️ মুখে দুর্গন্ধ
✅ নিরাপদ উপায়ে পরিষ্কার করুন:
✔️ ডেন্টাল ফ্লস
✔️ ইন্টারডেন্টাল ব্রাশ
✔️ খাওয়ার পর ভালোভাবে কুলি
অনেক সময় জোরে পানি দিয়ে কুলি করলে আঁশ বের হয়ে যায়।
✔️ ওয়াটার ফ্লসার (যদি থাকে)
বারবার খাবার আটকে গেলে উপকারী।
☠️ যদি একই জায়গায় বারবার মাংসের আঁশ আটকে যায়, তাহলে এর কারণ হতে পারে:
🔸 ক্যাভিটি
🔸 ভাংগা ফিলিং
🔸 দাঁতের মাঝে ফাকা
🔸 মাঁড়ির সমস্যা
🐃 সেক্ষেত্রে প্রতিদিন খোঁচাখুঁচি না করে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত।
🐄 এক টুকরো মাংসের জন্য আপনার দাঁত ও মাঁড়ি যেন ক্ষতিগ্রস্ত না হয় 🙂🦷