14/05/2026
“কিছুদিন আগে একজন মায়ের আল্ট্রাসনোগ্রাফি করছিলাম…
আমি যখন স্ক্যান শুরু করলাম, স্ক্রিনে ভেসে উঠলো ১১ সপ্তাহের এক ছোট্ট প্রাণ…ছোট্ট শরীরটা হাত-পা নাড়াচ্ছিল, যেন নীরব ভাষায় অদ্ভুতভাবে সে নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল।
আমি যখন জানালাম, “পেটে একটা বাচ্চা আছে…”,তখন তারা শান্ত গলায় বললেন— বাচ্চাটা আর রাখতে চান না, এবরশন করবেন।— এটা শোনার পর বুকের ভেতরটা হঠাৎ কেমন ভারী হয়ে গেল, কারণ মনিটরে তখন দেখছিলাম এমন এক ছোট্ট প্রাণকে, যে হয়তো পৃথিবীর আলোই দেখবে না, জন্মের আগেই যার গল্পটা শেষ হয়ে যাবে।