Lotus-bud Charity Forum

Lotus-bud Charity Forum Besides, it supports orphans in its area by providing them with proper education, clothes, medication, schoolbooks, and much more.

একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংঘ।
It is a non-partisan social voluntary organization.

প্রতিষ্ঠা: ২রা জানুয়ারি, ২০০৯ খ্রি.

প্রতিষ্ঠাতা: মো. রাকিবুল হাসান

স্লোগান: "আমরা আনিব রাঙা প্রভাত" Lotus-bud Charity Forum is a prominent non-profit benevolence organization for its sensational actions like empowering marginal people and providing nutrition and essential belongings to needy people and

street children. It donates funds to poor patients, bears the cost of medicine, and helps people find blood donors in their localities. However, it would not have been possible without your support, so donate now and help us fulfill our purposes.
+8801312122133(Bkash),

Bank account:
Lotus-bud Charity Forum-LCF
Account no: 0111000822777
Al-Wadia Current Deposit
Exim Bank, Narayanpur Branch

আমাদের ভিশনঃ
সৎ , দক্ষ, দেশপ্রেমিক ও নেতৃত্বের গুণাবলীসম্পন্ন সচেতন নাগরিক তৈরির পাশাপাশি যুগোপযোগী শিক্ষা প্রদান করে মেধাবীদের উত্তরণের মাধ্যমে একটি বৈষম্যহীন, দারিদ্র্য ও কুসংস্কারমুক্ত সমাজ গঠন করা।


আমাদের কর্মপরিধিঃ
সমাজের দরিদ্র ও অসচ্ছল মানুষের জীবন মানোন্নয়নে লোটাস-বাড দীর্ঘদিন যাবৎ যেসব সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, স্বল্প পরিসরে তা উপস্থাপন করা হলোঃ সমাজের প্রান্তিক সারির মানুষের জীবিকা আহরণের জন্য “সামর্থ্য” নামে একটি দারিদ্র্য বিমোচন প্রকল্প চালিয়ে থাকে। এই প্রকল্পের অধীনে ক্ষুদ্র ব্যবসা, গৃহপালিত পশুপালন ও কৃষি সরঞ্জামসহ অন্যান্য কাজের ব্যবস্থা করে থাকে। অধিকন্তু, সমাজের অসচ্ছল মানুষের জন্য চিকিৎসা সহায়তা দেয়া, তাদের মাঝে শীতবস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করে থাকে। রোগীর জন্য রক্ত সংগ্রহ, পরিবেশ উন্নয়ণে বৃক্ষরোপন সহ ইত্যাদি কাজ করে। শিক্ষাকে সবার জন্য সহজ করার জন্য নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের কে শিক্ষা সামগ্রী প্রদান, শিক্ষা বৃত্তি প্রদান সহ, আপামর শিক্ষার্থীদের জন্য নামে মাত্র ফি এর মাধ্যমে কোচিং করানো ও উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণমূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এছাড়াও অফলাইন ও অনলাইন ভিত্তিক সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে।

লোটাস-বাড চ্যারিটি ফোরামের ২০২৬-২৭ খ্রী. এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হলো।
01/08/2026

লোটাস-বাড চ্যারিটি ফোরামের ২০২৬-২৭ খ্রী. এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হলো।

একজন অসহায় বৃদ্ধের চিকিৎসা সহায়তার আবেদন!লিভার সংক্রান্ত সমস্যার কারণে স্বাভাবিক জীবন যাপনে নানান সমস্যার সম্মুখীন হওয়া...
31/07/2026

একজন অসহায় বৃদ্ধের চিকিৎসা সহায়তার আবেদন!

লিভার সংক্রান্ত সমস্যার কারণে স্বাভাবিক জীবন যাপনে নানান সমস্যার সম্মুখীন হওয়া একজন বৃদ্ধ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না। স্বামী সন্তানহীন এমন বৃদ্ধার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। আসুন আমরা সবাই উনার পাশে দাঁড়াই।

বিকাশ/নগদ: 0 1406-223932

লোটাস-বাড চ্যারিটি ফোরাম, দৌলতপুর।
Lotus-bud CF Daulatpur
Lotus-bud Charity Forum

মাস্তুল ফাউন্ডেশনের অর্থায়নে ও লোটাস বাডের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। পৃথিবীকে আরো বেশি মানুষের বাসযোগ্...
22/07/2026

মাস্তুল ফাউন্ডেশনের অর্থায়নে ও লোটাস বাডের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

পৃথিবীকে আরো বেশি মানুষের বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আমরা জানি,গাছ বায়ুমন্ডল থেকে ক্ষতিকর কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে আমাদের মহামূল্যবান অক্সিজেন প্রদান করে।

সেই উদ্দেশ্যকে সামনে রেখে "মাস্তুল ফাউন্ডেশন" দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। লোটাস-বাড চ্যারাটি ফোরাম এই মহৎ কাজে নিজেদের নিয়োজিত করে।
আজ ১৭ জুলাই ২০২৬, লোটাস বাড চ্যারিটি ফোরাম কালিকাপুর , দৌলতপুর , গোবিন্দপুর সহ বিভিন্ন এলাকার মসজিদ , মাদ্রাসা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃক্ষরোপণ করে।

এসময় একটি আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। মুরুব্বিরা বৃষ্টিতে ভিজে যুবকদের উৎসাহ দেন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ অব্যাহত থাকে এই আশা ব্যক্ত করেন।

গণমাধ্যম বিভাগ ,
লোটাস-বাড চ্যারাটি ফোরাম।

জরুরি চিকিৎসায় মানবিক সাহায্যের  আবেদন:​আমাদের দক্ষিণ কালিকা পুর গাজী বাড়ীর ইকবাল গাজী ভাইয়ের ছেলে মুক্তার হোসেন আজকে আন...
21/07/2026

জরুরি চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন:

​আমাদের দক্ষিণ কালিকা পুর গাজী বাড়ীর ইকবাল গাজী ভাইয়ের ছেলে মুক্তার হোসেন আজকে আনুমানিক দুপুর ২টায় কালিকা পুর প্রধানিয়া বাড়ির সামনে এক ভয়াবহ অটো দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে। দুর্ঘটনায় তার একটি পায়ের হাড় ভেঙে গেছে।

​বর্তমানে সে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে বাড়িতে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, পা-টিকে পঙ্গুত্বের হাত থেকে বাঁচাতে এবং সঠিক চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়া অত্যন্ত জরুরি।

​কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ইকবাল ভাই একজন সাধারণ নিম্নবিত্ত কৃষক। অভাবের সংসারে সন্তানের এই আকস্মিক দুর্ঘটনায় চিকিৎসার খরচ বহন করার মতো কোনো সামর্থ্য তার নেই। চোখের সামনে সন্তানের বুকফাটা আর্তনাদ দেখেও শুধু টাকার অভাবে তাকে ঢাকায় নিয়ে যেতে পারছেন না—একজন বাবার জন্য এর চেয়ে বড় অসহায়ত্ব আর কিছু হতে পারে না।

​আমাদের সামান্য সহযোগিতাই পারে মুক্তারকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের সবার একটু একটু চিকিৎসায় হয়তো একটা তরুণ প্রাণ ও তার ভবিষ্যৎ রক্ষা পাবে।

একাউন্ট নাম্বার: lotusbud charity forum
Account No. 1511502000809
Sonali Bank Matlabganj Branch
Matlab south, Chandpur.

বিকাশ: 01312 122 133

গণমাধ্যম বিভাগ
লোটাস-বাড চ্যারিটি ফোরাম।

নিম্নবিত্ত পরিবারের এক শিক্ষার্থীকে “শিক্ষা সহায়তা” প্রদান করে লোটাস-বাড।একটি জাতি কিংবা সমাজ কতটুকু আলোকিত হবে, তা নির্...
18/07/2026

নিম্নবিত্ত পরিবারের এক শিক্ষার্থীকে “শিক্ষা সহায়তা” প্রদান করে লোটাস-বাড।

একটি জাতি কিংবা সমাজ কতটুকু আলোকিত হবে, তা নির্ভর করে তাদের শিক্ষার উপর। সু-শিক্ষা একটি জাতিকে পৌঁছে দিতে পারে সাফল্যের চূড়ায়।

অত্র অঞ্চলের শিক্ষার মান উন্নয়ন, পড়াশোনাকে আরও বেশি জীবনমুখী ও আনন্দময় করতে সেই সূচনালগ্ন থেকেই নিরলস কাজ করে যাচ্ছে লোটাস-বাড।

কিছুদিন আগে আমাদের কাছে তথ্য আসে, নিম্নবিত্ত পরিবারের একজন মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে সহায়ক বই কিনতে পারছে না। এই কথা শুনে, লোটাস-বাড তাৎক্ষণিক শিক্ষা সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করে।

আজ ১৬ জুলাই ২০২৬, লোটাস-বাড চ্যারিটি ফোরামের সদস্যরা সেই শিক্ষার্থীর হাতে বইগুলো পৌঁছে দেন এবং বলেন, “এটা আমাদের পক্ষ থেকে তোমার জন্য গিফট। তুমি ভালো ফলাফল করলে আমরা তোমার পক্ষ থেকে রিটার্ন গিফট পেয়ে যাব।”

আনন্দমুখর পরিবেশে ওই শিক্ষার্থী লোটাস-বাডের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গণমাধ্যম বিভাগ
লোটাস-বাড চ্যারিটি ফোরাম

লোটাস-বাড চ্যারিটি ফোরাম, দৌলতপুর শাখার ২০২৬-২৭ খ্রী. পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হলো।গণমাধ্যম বিভাগলোটাস-ব...
15/07/2026

লোটাস-বাড চ্যারিটি ফোরাম, দৌলতপুর শাখার ২০২৬-২৭ খ্রী. পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হলো।

গণমাধ্যম বিভাগ
লোটাস-বাড চ্যারিটি ফোরাম, দৌলতপুর

এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানালো লোটাস-বাড চ্যারিটি ফোরাম। রাত পোহালেই এইচএসসি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হবে। উ...
01/07/2026

এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানালো লোটাস-বাড চ্যারিটি ফোরাম।

রাত পোহালেই এইচএসসি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় বাংলাদেশের লাখ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। লোটাস-বাড চ্যারিটি ফোরামের কিছু সদস্যও উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাই লোটাস-বাড;পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা যাতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে সেই প্রত্যাশা করে।

আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশের হাল ধরবে। তাই আগামী ২রা জুলাই ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষাটি যাতে সুন্দর মতো সম্পন্ন করতে পারে সেই প্রত্যাশা রাখে।

সবার জন্য আন্তরিক দোয়া এবং শুভকামনা রাইলো।

গণমাধ্যম বিভাগ ,
লোটাস বাড চ্যারিটি ফোরাম।

ছাদ থেকে পড়ে আহত গৃহবধূর জন্য চিকিৎসা সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো লোটাস-বাড।মানবিক দায়িত্ববোধ থেকে ছাদ থেকে পড়ে গুরুতর আহত ...
17/06/2026

ছাদ থেকে পড়ে আহত গৃহবধূর জন্য চিকিৎসা সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো লোটাস-বাড।

মানবিক দায়িত্ববোধ থেকে ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক গৃহবধূর পাশে দাঁড়িয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘লোটাস-বাড চ্যারিটি ফোরাম’। আজ ১৭ জুন ২০২৬, বুধবার, সংগঠনের পক্ষ থেকে ওই গৃহবধূর চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। আহত গৃহবধূ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ কালিকাপুর চৌধুরী বাড়ির বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি অনাকাঙ্ক্ষিতভাবে ছাদ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর শারীরিক আঘাত পান। আকস্মিক এই দুর্ঘটনায় তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করা মধ্যবিত্ত পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ‘লোটাস-বাড চ্যারিটি ফোরাম’ তাঁদের পাশে দাঁড়ায় এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নগদ অর্থসহায়তা হস্তান্তর করে।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজহিতৈষী আশেক আলী চৌধুরী, লোটাস-বাড চ্যারিটি ফোরামের সভাপতি মনোয়ার হোসেন, জুনাইদ আহমেদ, হৃদয় প্রধান, রাকিবসহ সংগঠনের দক্ষিণ ব্লকের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহায়তা পেয়ে রোগীর পরিবারের সদস্যরা লোটাস-বাড চ্যারিটি ফোরামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, সংকটের এই মুহূর্তে প্রাপ্ত সহায়তাটি তাঁদের জন্য অত্যন্ত সময়োপযোগী। এর ফলে ব্যাহত হতে যাওয়া চিকিৎসা কার্যক্রম পুনরায় সচল রাখা সম্ভব হবে।

লোটাস-বাড চ্যারিটি ফোরামের প্রতিনিধিরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও সংকটাপন্ন মানুষের কল্যাণে তাঁদের এই মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গণমাধ্যম বিভাগ
লোটাস-বাড চ্যারিটি ফোরাম
তারিখ: ১৭ জুন, ২০২৬ খ্রি.

14/06/2026

লোটাস-বাড চ্যারিটি ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ইংলিশ অলিম্পিয়াড-২০২৬’ সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা, সমন্বয় ও বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি এবং ইংলিশ অলিম্পিয়াডের আহ্বায়ক রিয়াদ ইসলাম প্রধান।

অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহমূলক বক্তব্য রাখেন।

চাঁদপুর কণ্ঠ পত্রিকায় ইংলিশ অলিম্পিয়াডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, সেরা স্বেচ্ছাসেবক, এবং কৃতী সদস্যদের পুরস্কার বিতরণ অন...
05/06/2026

চাঁদপুর কণ্ঠ পত্রিকায় ইংলিশ অলিম্পিয়াডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, সেরা স্বেচ্ছাসেবক, এবং কৃতী সদস্যদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের খবর প্রকাশ।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘লোটাস-বাড চ্যারিটি ফোরাম’-এর বর্ণাঢ্য আয়োজনে ‘কৃতী শিক্ষার.....

Address

লোটাস-বাড চত্বর
Matlab Bazar
3640

Alerts

Be the first to know and let us send you an email when Lotus-bud Charity Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Lotus-bud Charity Forum:

Shortcuts

Share

Category