Family Dental Care

Family Dental Care Razzak Bhaban, Sreemongol Road
Moulvibazar

আসসালামু আলাইকুম ফ্যামিলি ডেন্টাল কেয়ার এ একজন পুরুষ /মহিলা সহকারি প্রয়োজন । বিস্তারিত জানতে যোগাযোগ করুন : ডা: মনসুর আল...
14/04/2025

আসসালামু আলাইকুম
ফ্যামিলি ডেন্টাল কেয়ার এ একজন পুরুষ /মহিলা সহকারি প্রয়োজন ।
বিস্তারিত জানতে
যোগাযোগ করুন :
ডা: মনসুর আল করিম 01717910991

শরীরের অন্যান্য অঙ্গের মতো মুখের, বিশেষ করে দাঁতের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সেজন্যই বলা হয়, দাঁত থাকতে দাঁতের মর্যা...
28/01/2023

শরীরের অন্যান্য অঙ্গের মতো মুখের, বিশেষ করে দাঁতের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সেজন্যই বলা হয়, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না।

খাওয়ার পরে অনেকেই মুখের ভেতর পরিষ্কার করার জন্য টুথপিক বা খড়কে ব্যবহার করেন। এতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়।

টুথপিক ব্যবহারের ফলে মুখের ভেতর ক্ষত পর্যন্ত হতে পারে। তাই এখন থেকে টুথপিকের ব্যবহার বন্ধ করাই আপনার জন্য শ্রেয় হবে। যেসব কারণের কথা মাথায় রেখে টুথপিক আর ছোঁবেন না, সেগুলো একবার পড়ে নিন।

🚫দাঁতের মাঝখানে গর্ত

টুথপিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে দাঁতের মাঝখানে ব্যবধান বেড়ে যেতে পারে। এতে করে চোয়ালে যেমন ব্যথা হওয়ার সম্ভাবনা বাড়ায়, তেমনিভাবে দাঁতের মাঝখানে খাবারও বেশি আটকে যায়।

🚫দাঁত দুর্বল

ঘনঘন খড়কে ব্যবহার করলে দাঁতের মূল দুর্বল হয়ে যায়। দাঁতের গোড়ার টিস্যু ক্ষতিগ্রস্থ হয় টুথপিকের কারণে।

🚫মাড়ি থেকে রক্তপাত

মাড়ি থেকে রক্তপাতের কারণ হতে পারে টুথপিকের আঘাত। এছাড়া অন্য কোনো কারণে মাড়িতে ক্ষতের সৃষ্টি হলে, টুথপিকের আঘাতে সে ক্ষত আরও বাড়তে পারে।
▶️ডেন্টাল ফ্লস ব্যবহার করুন
▶️দুপুরে ও রাতে খাওয়ার পরে ব্রাশ করে ফেললে আর টুথপিকের প্রয়োজন হয় না। এছাড়া এর ফলে দাঁতের গোড়ায় গর্তও তৈরি হওয়ার আশঙ্কা থাকে না।
▶️মাড়ি ভালো রাখতে লবণ ও গরম পানি ব্যবহার করে কুলকুচি করুন।

28/09/2020

ইদানিং অনেক রোগী একটা কমপ্লেইন নিয়ে আসেন দাঁতের মাড়ি তে প্রচন্ড ব্যাথা কিন্তু দাঁতে কোন ক্যাভিটি /গর্ত নেই। আমরা হিস্ট্রি নিয়ে জানতে পারি রোগীর আকনট্রল্ড ডায়বেটিস। তাই দাঁত ও মাড়ির সুস্থতার জন্যে ও কিন্তু ডায়বেটিস কন্ট্রোল রাখা জরুরী।
“প্রতিদিন দু বেলা হাটুন
“সকালে ও রাতে রুটি খান
“মিস্টি খাবার পরিহার করুন
“বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ইনসুলিন নিন ।
— টীম ফ্যামিলি ডেন্টাল কেয়ার , শ্রীমঙ্গল রোড মৌলভীবাজার।

করোনায় দাঁত-মুখের যত্ন🦷🦷🦷👉প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডবে যেন ভেঙেচু্রে যাচ্ছে আমাদের পৃথিবী। এই মরণব্যাধির বিষাক...
19/08/2020

করোনায় দাঁত-মুখের যত্ন🦷🦷🦷

👉প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডবে যেন ভেঙেচু্রে যাচ্ছে আমাদের পৃথিবী। এই মরণব্যাধির বিষাক্ত ছোবলে প্রতিদিনই যেভাবে দেশে হাজার জনের সংক্রমণের খবর আসছে, এতে সবাই রয়েছি শঙ্কায়।এই পরিস্থিতিতে হঠাৎ অসুস্থতা অনেককে আরও বিড়ম্বনায় ফেলছে তাই মাস্ক, স্যানিটাইজার সামাজিক দূরত্ব-এসব মেনে চলার পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ঠেকাতে দাঁত-মুখেরও নিতে হবে বিশেষ যত্ন।

👉এই সময় দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে কিছু পরামর্শ ।

১. করোনাকালীন এই সময় যেহেতু বাড়িতেই বেশি সময় থাকছেন এজন্য দাঁত ভালো রাখতে সারাদিন কী খাচ্ছেন সে ব্যাপারে যত্নবান হোন।

২. সুস্থ দাঁতের জন্য দিনে দুবার ব্রাশ করুন।

৩. দাঁতের ফাঁক থেকে ময়লা খাদ্যকণা বের করে আনার জন্য ডেন্টাল ফ্লস ব্যবহার করা উচিত। বিছানার যাওয়ার আগে দিনে অন্তত একবার ফ্লস করতে ভুলবেন না।

৪. সকালে এবং রাতে হালকা গরম পানিতে লবণ মিশিয়ে কুলিকুচি করতে পারে।

৫. দাঁতে ফাটল হতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকুন। যেমন- বোতল বা চুলের পিন খুলতে দাঁত ব্যবহার করা থেকে বিরত থাকুন।

৬. পরিষ্কার আঙুল দিয়ে দুই মিনিট ব্রাশ করার পরে মাড়ি ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন ভালো হবে।

৭. সকালে এবং রাতে জিহ্বা পরিষ্কার করতে ভুলবেন না। অনেক ওষুধের দোকানে জিহ্বা ক্লিনার পাওয়া যায়। এটা ব্যবহার করে জিহ্বা পরিষ্কার করতে পারেন। এতে মুখের মধ্যে ব্যাকটেরিয়া ধ্বংস হবে। সেই সঙ্গে দুর্গন্ধজনিত সমস্যা কমে যাবে।

৮. দাঁতের মধ্যে আটকে থাকা খাবার সরাতে কখনই টুথ পিক বা পিন ব্যবহার করবেন । এতে মাড়ির ক্ষতি হতে পারে। বরং ব্রাশ করে এবং ফ্লস করে তা পরিষ্কারের চেষ্টা করুন।

৯. শিশু ও বয়স্কদের দাঁতের সুরক্ষায় বেশি যত্নবান হতে হবে।

১০. মাড়ি ফুলে গেলে হালকা গরম পানিতে লবন দিয়ে কুলি করতে পারেন।

১১. প্রচুর পরিমাণে পানি পান করুন। ফাস্ট ফুড, অ্যালকোহল, সোডা, চকলেট, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।

* অন্য সময়গুলোতে একটি ব্রাশ তিন-চার মাস ব্যবহার করলেও এই করোনা কালে সম্ভব হলে প্রতিমাসে ব্রাশ বদলে নিন।

* অনেকেরই অভ্যাস দাঁত দিয়ে নখ কাটা, এটি হতে পারে বড় ক্ষতির কারণ।

* দাঁত মাজার আগে ব্রাশটি ভালো করে ধুয়ে নিতে হবে।

* খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ও মুখ ধুয়ে নিন।

* হালকা গরম পানিতে লবণ দিয়ে গার্গল করুন দিনে অন্তত তিন বার।

* থুতু, কফ থেকেও সংক্রমণ হতে পারে। তাই যেখানে সেখানে থুতু, কফ ফেলবেন না।

* প্রতিদিন প্রচুর পানি পান করুন, খাবারের বিষয়ে সতর্ক থাকুন।

* টাটকা শাক-সবজি ও দেশি ফল খান নিয়মিত।

এছাড়াও জিভের স্বাদ ও গন্ধের বোধ কমে যাওয়া বা দাঁতে কোনো ধরনের সমস্যা দেখা দিলে, অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

08/08/2020

আমরা প্র্যাকটিস এ আছি , স্বাস্থ্যবিধি মেনে ই। জনৈক কোয়াক বিভ্রান্তি ছড়াচ্ছেন ডা: আফরোজা আফরিন তফাদার প্র্যাকটিস করেন না । বিভ্রান্ত হবেন না,
মহিলা পেশেন্ট থাকলে পেইজে দেয়া ফোন নাম্বার এ কল দিয়ে এপয়েন্টমেন্ট নিন🦷🦷
আমরা আছি আপনার সেবায় ইন শা আল্লাহ ❤️

11/03/2020

ফ্যামিলি ডেন্টাল কেয়ার এ একজন পুরুষ সহকারি প্রয়োজন ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন : 01717910991

Can You see the change!!!!! 😁😁😁😁😁😁 Happy Patient happy us ❤️ Monsur Karim Afroza Afrin
16/10/2019

Can You see the change!!!!! 😁😁😁😁😁😁
Happy Patient happy us ❤️ Monsur Karim Afroza Afrin

02/09/2019

দাঁত ভালো রাখার কিছু
টিপস :::::::::
১. মিষ্টি খাবার খাওয়ার পর ভালো ভাবে কুলি করুন 😀
২. মাংস অথবা আঁশ জাতীয় কোন খাবার খেলে ডেন্টাল ফ্লস ( দুই দাঁত এর মাঝে আটকানো খাবার বের করার জন্যে সুতা) ব্যবহার করুন। নাহলে ঐ খাবারে পচন ধরবে ব্যাকটেরিয়া জন্মাবে , দাঁত ক্ষয় হবে।😢
ডেন্টাল ফ্লস ২ ধরনের পাওয়া যায় বাজারে ,স্টিক টাইপ এবং থ্রেড ( শুধু সূতা) টাইপ।
৩. ১ গ্লাস কুসুম গরম পানিতে ১ চামচ লবন দিয়ে কুলি করুন সপ্তাহে ২ দিন অন্তত , মাড়ি ভালো থাকবে। 😁
৪. দৈনিক দু’বার ব্রাশ করুন সকালে নাস্তার পর এবং রাতে শোবার আগে। সঠিক নিয়মে , ২ মিনিটের বেশি নয়। 😊😊
ভালো থাকুন নিজেকে ভালোবাসুন।
দাঁতের যে কোন সমস্যায় নিকটস্থ বি ডি এস ডাক্তার এর পরামর্শ নিন ।মনে রাখবেন বি ডি এস নয় তো ডাক্তার নয়।
🙂🙂

Address

Maulvi Bazar

Opening Hours

Monday 11:00 - 13:30
17:00 - 21:00
Tuesday 11:00 - 13:30
17:00 - 21:00
Wednesday 11:00 - 13:30
17:00 - 21:00
Thursday 11:00 - 13:30
17:00 - 21:00
Saturday 11:00 - 13:30
17:00 - 21:00
Sunday 11:00 - 13:30
17:00 - 21:00

Telephone

01717910991

Website

Alerts

Be the first to know and let us send you an email when Family Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Family Dental Care:

Shortcuts

Share

Category