27/06/2026
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে “Paediatric Cardiac Conference Center” উদ্বোধন হয়েছে।
হৃদরোগে আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসা, আধুনিক ব্যবস্থাপনা এবং চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞান বিনিময়ের মাধ্যমে শিশু হৃদরোগ সেবার মান আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাঃ মির্জা মোঃ জিয়াউল ইসলাম স্যারের উপস্থিতিতে পরিচালনা বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় অধ্যাপক ডাঃ একেএম আজিজুল হক স্যারের মাধ্যমে উদ্বোধিত এই কেন্দ্র শিশু হৃদরোগ চিকিৎসায় নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও সহযোগী প্রতিষ্ঠানকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।
Little Hearts, Big Futures ❤️
শিশুর সুস্থতা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে…