Dr Habib khan

Dr Habib khan MBBS,MACP(USA),ADMU(Dhaka),CCD(Birdem),DOC(Skin & VD). Post-graduation diploma in gyne & obs. Residential surgeon.
(4)

Doctor,social worker & health awareness message creator. "বিদ্যা সহজ,
শিক্ষা কঠিন,
বিদ্যা আবরণে,আর শিক্ষা আচরণে"

01/08/2026

রোগী দেখছি প্রতিদিন মোফাজ্জল হোসেন হাসপাতালে।

সিরিয়ালঃ ০১৭১৮-২২৫৮২৮.

31/07/2026

🔴 টায়ফয়েড জ্বর কেন হয়??
...টায়ফয়েড জ্বর মূলত Salmonella Typhi নামের একটি ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়। এটি সাধারণত দূষিত পানি বা খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে।

🟤কীভাবে টায়ফয়েড হয়?
1. দূষিত পানি পান করা — পানিতে আক্রান্ত ব্যক্তির মল/বর্জ্য মিশে গেলে।
2. দূষিত খাবার খাওয়া — বিশেষ করে অপরিষ্কারভাবে প্রস্তুত বা সংরক্ষিত খাবার।
3. অপরিষ্কার হাত — আক্রান্ত ব্যক্তি টয়লেট ব্যবহারের পর ভালোভাবে হাত না ধুয়ে খাবার ধরলে জীবাণু ছড়াতে পারে।
4. অপরিষ্কার কাঁচা খাবার/সবজি — দূষিত পানি দিয়ে ধোয়া হলে।
5. Typhoid carrier — কারও উপসর্গ না থাকলেও তার শরীরে Salmonella Typhi থাকতে পারে এবং সে খাবার/পানির মাধ্যমে অন্যকে সংক্রমিত করতে পারে।

সুতরাং সচেতনতাই পারে টায়ফয়েড জ্বর থেকে মুক্তি দিতে।
আশা করি উপকৃত হবেন ধন্যবাদ🌹

ডা.মো.হাবিব খান।
সিরিয়ালঃ ০১৭১৮-২২৫৮২৮.

24/07/2026

🔴 কি কি কারনে রক্তের অণুচক্রিকা(Platelet) কমতে পারে??
শুধু কি ডেঙ্গুতেই platelet কমে?
চলুন জেনে নেই:

১. ভাইরাল সংক্রমণঃ
* ডেঙ্গু (সবচেয়ে পরিচিত)
* COVID-19
* HIV
* Hepatitis B/C
* Epstein-Barr virus (EBV)
* Cytomegalovirus (CMV)

২. ব্যাকটেরিয়াল সংক্রমণঃ
* Sepsis
* Typhoid
* Leptospirosis
* Malaria (পরজীবী সংক্রমণ)

৩. অস্থিমজ্জায় (Bone marrow) Platelet কম তৈরি হওয়াঃ
* Aplastic anemia
* Leukemia
* Lymphoma
* Myelodysplastic syndrome (MDS)
* Bone marrow infiltration (Cancer)

৪. ভিটামিনের ঘাটতিঃ
* Vitamin B12 deficiency
* Folate deficiency

৫. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াঃ
* Heparin (HIT)
* Linezolid
* Valproate
* Carbamazepine
* Quinine
* কিছু Antibiotic (যেমন Vancomycin, TMP-SMX)
* Chemotherapy drugs

৬. অটোইমিউন রোগঃ
* Immune thrombocytopenic purpura (ITP)
* Systemic lupus erythematosus (SLE)
* Antiphospholipid syndrome

৭. অতিরিক্ত Platelet নষ্ট হওয়া (Consumption)ঃ
* Disseminated intravascular coagulation (DIC)
* Thrombotic thrombocytopenic purpura (TTP)
* Hemolytic uremic syndrome (HUS)

৮. প্লীহা (Spleen) বড় হয়ে যাওয়াঃ
* Liver cirrhosis
* Portal hypertension
* Splenomegaly

৯. লিভারের রোগঃ
* Chronic liver disease
* Cirrhosis

১০. গর্ভাবস্থাঃ
* Gestational thrombocytopenia
* HELLP syndrome
* Severe preeclampsia

১১. অতিরিক্ত মদ্যপানঃ
* Alcohol-এর কারণে Bone marrow দমন ও Platelet কমে যেতে পারে।

১২. রক্ত সঞ্চালন (Massive blood transfusion)
* Dilutional thrombocytopenia

১৩. জন্মগত (Congenital) রোগঃ
* Wiskott-Aldrich syndrome
* Bernard-Soulier syndrome
* Fanconi anemia

১৪. অন্যান্য কারণঃ
* Hypersplenism
* Radiation exposure
* গুরুতর পুষ্টিহীনতা
* কিছু বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শ ইত্যাদি।

🟢Platelet কত হলে উদ্বেগের বিষয়?
* ১,৫০,০০০–৪,৫০,০০০/µL: স্বাভাবিক
* ১,০০,০০০–১,৫০,০০০: হালকা কম
* ৫০,০০০–১,০০,০০০: মাঝারি কম
* ২০,০০০–৫০,০০০: রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে
* ২০,০০০-এর নিচে: স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণের উচ্চ ঝুঁকি
* ১০,০০০-এর নিচে: জরুরি চিকিৎসার প্রয়োজন হতে পারে।

সুতরাং platelet কম হলেই Dengue বলা যাবে না।

ডা.মো.হাবিব খান।
(মেডিসিন ও গাইনী রোগে চিকিৎসক এবং সার্জন)
সিরিয়ালঃ ০১৭১৮-২২৫৮২৮

19/07/2026

👨‍🔬কবিরাজে জন্ডিস ঝেড়ে,জন্ডিস দূর করে এটা কতটা সত্য??

সংক্ষেপে বললে, কবিরাজের “জন্ডিস ঝাড়া” বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসা নয়।এটা ডাহা মিথ্যা কথা এবং লোক ঠকানোর ধান্দা।বর্তমানে এমন কোনো নির্ভরযোগ্য গবেষণা নেই যা দেখায় যে ঝাড়ফুঁক বা নির্দিষ্ট কোনো আচার-অনুষ্ঠানের মাধ্যমে জন্ডিস সেরে যায়।জন্ডিস নিজে একটি রোগ নয়, বরং একটি লক্ষণ।

💊কি কি কারনে জন্ডিস হতে পারে?
* ভাইরাল হেপাটাইটিস (A, B, C, E)
* পিত্তনালীর বাধা (Gallstone বা টিউমার)
* লিভারের রোগ।
* অতিরিক্ত রক্তকণিকা ভাঙা (Hemolysis)
* নবজাতকের স্বাভাবিক জন্ডিস।

💊করনীয় কি?
কবিরাজে জন্ডিস ঝাড়ার কার্যকারিতার পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ নেই। জন্ডিস হলে মূল কারণ নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা করাই নিরাপদ এবং সঠিক পদ্ধতি।

ধন্যবাদ💌
ডা.মো.হাবিব খান।
সিরিয়ালঃ ০১৭১৮-২২৫৮২৮

18/07/2026

👨‍🔬জন্ডিস (Jaundice)-এর প্রধান লক্ষণগুলো:

🟡 চোখের সাদা অংশ (Sclera) হলুদ হয়ে যাওয়া — এটি সবচেয়ে আগে দেখা যায়।
🟡 ত্বক হলুদ হয়ে যাওয়া।
🚽 প্রস্রাবের রং গাঢ় হলুদ বা কোকা-কোলার মতো হওয়া।
💩 পায়খানার রং ফ্যাকাশে বা সাদাটে হয়ে যাওয়া (বিশেষ করে পিত্তনালীর সমস্যায়)।
🤢 বমি বমি ভাব বা বমি হওয়া।
🍽️ ক্ষুধামন্দা।
😴 দুর্বলতা ও অতিরিক্ত ক্লান্তি।
🌡️ জ্বর (সংক্রমণজনিত জন্ডিসে হতে পারে)।
🤕 পেটের উপরের ডান অংশে ব্যথা বা অস্বস্তি।
🧴 সারা শরীরে চুলকানি (বিশেষ করে অবস্ট্রাকটিভ জন্ডিসে)।
⚖️ ওজন কমে যাওয়া (দীর্ঘদিনের বা গুরুতর রোগে)।
🧠 গুরুতর ক্ষেত্রে ঘুম ঘুম ভাব, বিভ্রান্তি বা অচেতনতা (লিভার ফেইলিউরের লক্ষণ হতে পারে)।

এমন লক্ষ্মণ দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
ডা.মো.হাবিব খান।
সিরিয়াল:01718-225828

30/06/2026

🔴🔴রক্তদান করার নিয়মাবলী:

1বয়স: 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে।
2.ওজন: কমপক্ষে 45 কেজি হতে হবে।
3.রক্তচাপ: স্বাভাবিক মাত্রার মধ্যে থাকতে হবে (সিস্টোলিক 100-160 mmHg এবং ডায়াস্টোলিক 60-100 mmHg)।
4.হিমোগ্লোবিন: ন্যূনতম 12.5 g/dL হতে হবে।
5.রোগমুক্ত: কোনো সংক্রামক রোগ থাকা যাবে না(যেমন, হেপাটাইটিস, এইচআইভি, ম্যালেরিয়া)।
6.অন্তত 3 মাস আগে রক্তদান: আগে রক্তদান করে থাকলে, অন্তত 3 মাস পরেই আবার রক্তদান করা যাবে।
7.খালি পেটে না: রক্তদানের আগে কিছু খাওয়া উচিত।
8.পর্যাপ্ত ঘুম: রক্তদানের আগে পর্যাপ্ত ঘুমানো উচিত।
9.ধূমপান ও মাদকদ্রব্য: রক্তদানের আগে ধূমপান ও মাদকদ্রব্য গ্রহণ করা উচিত নয়।
10.ডাক্তারের পরামর্শ: যদি কোনো রোগ থাকে বা ওষুধ সেবন করা হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

#রক্ত

Address

10
Mirpur
1200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Habib khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Habib khan:

Shortcuts

Share

Category