𝑵𝒖𝒕𝒓𝒊𝒕𝒊𝒐𝒏𝒊𝒔𝒕 𝑺𝒉𝒂𝒏𝒋𝒊𝒅𝒂 𝑴𝒆𝒆𝒎

  • Home
  • Bangladesh
  • Mirpur
  • 𝑵𝒖𝒕𝒓𝒊𝒕𝒊𝒐𝒏𝒊𝒔𝒕 𝑺𝒉𝒂𝒏𝒋𝒊𝒅𝒂 𝑴𝒆𝒆𝒎

𝑵𝒖𝒕𝒓𝒊𝒕𝒊𝒐𝒏𝒊𝒔𝒕 𝑺𝒉𝒂𝒏𝒋𝒊𝒅𝒂 𝑴𝒆𝒆𝒎 𝐖𝐨𝐦𝐞𝐧’𝐬 𝐍𝐮𝐭𝐫𝐢𝐭𝐢𝐨𝐧 ✨
𝙁𝙤𝙧 𝙤𝙣𝙡𝙞𝙣𝙚 𝙙𝙞𝙚𝙩 𝙘𝙝𝙖𝙧𝙩 & 𝙘𝙤𝙣𝙨𝙪𝙡𝙩𝙖𝙩𝙞𝙤𝙣, 𝙗𝙤𝙤𝙠 𝙮𝙤𝙪𝙧 𝙖𝙥𝙥𝙤𝙞𝙣𝙩𝙢𝙚𝙣𝙩 𝙫𝙞𝙖 𝙞𝙣𝙗𝙤𝙭 📩

25/08/2026

সব খেয়ে ডায়েট করার Last option!

বাবার ভূমিকা অনেক বড়।তাই বলে কি আমরা বলি,‘মায়ের আর দরকার কী?’অবশ্যই না।কারণ বাবা আর মা—দুজনেই গুরুত্বপূর্ণ, কিন্তু দুজ...
22/07/2026

বাবার ভূমিকা অনেক বড়।
তাই বলে কি আমরা বলি,
‘মায়ের আর দরকার কী?’

অবশ্যই না।

কারণ বাবা আর মা—দুজনেই গুরুত্বপূর্ণ, কিন্তু দুজনের দায়িত্ব এক নয়।

ঠিক একইভাবে…

অনেকে বলেন,
‘ডাক্তারই তো সব, তাহলে পুষ্টিবিদের কাজ কী?’

এই প্রশ্নটা অনেকটা এমন—
‘বাবা তো আছেই, তাহলে মায়ের দরকার কী?’

ডাক্তার রোগ শনাক্ত করেন, চিকিৎসা দেন, প্রয়োজনীয় ওষুধ লিখে দেন।

আর একজন পুষ্টিবিদ নিশ্চিত করেন, সেই রোগীর শরীর যেন সঠিক খাবার ও পুষ্টির মাধ্যমে দ্রুত সুস্থ হওয়ার সুযোগ পায়।

কারণ শুধু ওষুধ নয়,
শরীর সুস্থ হতে সঠিক পুষ্টিও লাগে।

তাই পুষ্টিবিদকে ছোট করা যেমন বড় ভুল,
তেমনি পুষ্টিবিদকে অপ্রয়োজনীয় ভাবাও ভুল।

বাবা যেমন পরিবারের একটি স্তম্ভ,
মাও আরেকটি স্তম্ভ।

ঠিক তেমনি,
ডাক্তার ও পুষ্টিবিদ—দুজনই স্বাস্থ্যসেবার দুইটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।

একজন ছাড়া আরেকজনের কাজের মূল্য কমে যায় না।
বরং দুজন একসাথে কাজ করলেই রোগী সবচেয়ে ভালো ফল পান।

সম্মান সবার জন্য।
কারণ সুস্থতা কোনো একা মানুষের কাজ নয়, এটি team work 💚

19/07/2026

🤰 গর্ভাবস্থায় কি সত্যিই “দুইজনের জন্য” খেতে হয়?
অনেকেই মনে করেন, প্রেগন্যান্ট হওয়ার পর থেকে দ্বিগুণ খাবার খেতে হবে। কিন্তু সত্যিটা একটু ভিন্ন।

গর্ভাবস্থায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কতটা খাচ্ছেন তা নয়, কী খাচ্ছেন।

প্রথম তিন মাসে (First Trimester) সাধারণত অতিরিক্ত অনেক ক্যালরির প্রয়োজন হয় না। তবে এই সময়ে শরীরের পুষ্টির চাহিদা বদলাতে শুরু করে। তাই খাবারের মানের দিকে বেশি গুরুত্ব দিতে হয়।

একটি স্বাস্থ্যকর গর্ভাবস্থার জন্য প্রতিদিনের খাবারে থাকা উচিত—
🥗 পর্যাপ্ত প্রোটিন
🥬 আয়রনসমৃদ্ধ খাবার
🥛 ক্যালসিয়ামের উৎস
🥜 স্বাস্থ্যকর চর্বি
🍊 ফল ও শাকসবজি
💧 পর্যাপ্ত পানি

মনে রাখবেন, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাওয়া সবসময় উপকারী নয়। বরং অস্বাভাবিক ওজন বৃদ্ধি, গর্ভকালীন ডায়াবেটিসসহ কিছু জটিলতার ঝুঁকি বাড়তে পারে।

প্রতিটি গর্ভাবস্থা আলাদা। তাই অন্যের পরামর্শে নয়, নিজের শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য পরিকল্পনা করা উচিত।

🌸 এই পেজে আমি নিয়মিত গর্ভাবস্থার পুষ্টি, ওজন ব্যবস্থাপনা, গর্ভকালীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা এবং মা ও শিশুর সুস্থতা নিয়ে বিজ্ঞানভিত্তিক তথ্য শেয়ার করব।

আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব ধাপে ধাপে সেগুলোর উত্তর দিতে।

19/07/2026

একটি পুরোনো বাড়িতে অনেকগুলো জানালা ছিল।

কিছু জানালা দিয়ে সকালের রোদ ঘরে ঢুকত, কিছু জানালা দিয়ে বৃষ্টির দৃশ্য দেখতে ভালো লাগত।
কিন্তু একটি জানালা ছিল, যেটি বছরের পর বছর বন্ধই রয়ে গিয়েছিল।সময়ের সঙ্গে সঙ্গে সেখানে ধুলো জমেছে, মাকড়সার জাল লেগেছে, কাঠে ফাটল ধরেছে।
একদিন বাড়ির ছোট্ট ছেলে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল,

— “এই জানালাটা কখনো খোলা হয় না কেন?”

বাবা মৃদু হেসে বললেন,

— “আমরা ভাবি, ওপাশে দেখার মতো কিছু নেই। তাই আর খোলার প্রয়োজনও মনে করি না।”

আমাদের মনেও এমন কিছু বন্ধ জানালা থাকে।সেখানে জমে থাকে পুরোনো স্মৃতি, না বলা কথা, অপূর্ণ অনুভূতি আর কিছু গভীর কষ্ট।আমরা অনেক সময় মনে করি, সেগুলো এড়িয়ে চললেই বুঝি সব ঠিক হয়ে যাবে।

কিন্তু সত্যি হলো—জানালা বন্ধ থাকলেও তার ওপাশে সময় থেমে থাকে না। সেখানে ঋতু বদলায়, বৃষ্টি নামে, রোদ ওঠে, নতুন পাতা গজায়।

ঠিক তেমনি, আমাদের ভেতরের ক্ষতগুলোও শুধু এড়িয়ে গেলে মুছে যায় না।বরং সুস্থ হয়ে ওঠার প্রথম ধাপ হলো সেগুলোর অস্তিত্বকে স্বীকার করা, ধীরে ধীরে মুখোমুখি হওয়া এবং নিজের ভয়কে অতিক্রম করা।কারণ আলো কখনো জোর করে ঘরে ঢোকে না। আলোকে আসতে দিতে হয়।

তেমনি জীবনের ট্রমাগুলোকে শুধু চাপা দিয়ে রাখলে নয়, সাহস নিয়ে তাদের সামনে দাঁড়াতে পারলেই ধীরে ধীরে নিরাময়ের পথ খুলে যায়।

16/07/2026

🥗 Diet শুরু করার আগে এটা জানুন!

অনেকেই মনে করেন কম খেলে দ্রুত ওজন কমবে। কিন্তু সত্যি হলো—সুস্থ থাকার জন্য শরীরকে না খাইয়ে রাখা নয়, সঠিকভাবে পুষ্টি দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 💚

প্রতিদিনের খাবারে রাখুন—
🥦 পর্যাপ্ত শাকসবজি
🍗 প্রোটিন (মাছ, মাংস, ডিম, ডাল)
🍚 পরিমিত কার্বোহাইড্রেট
🥜 স্বাস্থ্যকর ফ্যাট
💧 পর্যাপ্ত পানি

খিচুড়ি থেকে মিলেছে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফাইবার, সালাদ দিয়েছে ভিটামিন ও খনিজ, রায়তা যোগ করেছে ক্যালসিয়াম ও প্রোব...
07/07/2026

খিচুড়ি থেকে মিলেছে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফাইবার, সালাদ দিয়েছে ভিটামিন ও খনিজ, রায়তা যোগ করেছে ক্যালসিয়াম ও প্রোবায়োটিক, আর শাক ভাজা দিয়েছে আয়রন, ফোলেট ও অ্যান্টিঅক্সিডেন্ট। 🌿💛

২০২৪ সালের Nutrition Summit থেকে সংগ্রহ করা, পুষ্টিবিদ শারমিন আক্তার ম্যামের লেখা এই স্বাস্থ্যবিষয়ক বইটি এতদিন পড়া হয়...
05/07/2026

২০২৪ সালের Nutrition Summit থেকে সংগ্রহ করা, পুষ্টিবিদ শারমিন আক্তার ম্যামের লেখা এই স্বাস্থ্যবিষয়ক বইটি এতদিন পড়া হয়ে ওঠেনি।
এই বইটি সম্পর্কে জানতে চাইলে কিংবা বইটিতে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে জানতে আগ্রহী হলে, কমেন্টে বা ইনবক্সে জানাতে পারেন।📖 ✨

Regular vaccination baby-র protection-এর জন্য খুব important 💚 কারণ জন্মের পর baby-র immune system পুরোপুরি strong থাকে ন...
24/06/2026

Regular vaccination baby-র protection-এর জন্য খুব important 💚 কারণ জন্মের পর baby-র immune system পুরোপুরি strong থাকে না। তাই বিভিন্ন serious disease যেমন measles, polio, pneumonia-এর মতো রোগ থেকে protection দেওয়ার জন্য timely vaccination খুব প্রয়োজন। সময়মতো vaccine দেওয়া baby-র healthy growth এবং safe future নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের ছোট একটা সচেতনতা আপনার baby-র আগামীর বড় protection ✨

📍প্রথম ৬ মাস শিশুকে পানি নয়—কেন শুধু বুকের দুধই যথেষ্ট?জন্মের পর থেকে শিশুর প্রথম ৬ মাসে শুধু বুকের দুধই যথেষ্ট। কারণ বু...
23/06/2026

📍প্রথম ৬ মাস শিশুকে পানি নয়—কেন শুধু বুকের দুধই যথেষ্ট?

জন্মের পর থেকে শিশুর প্রথম ৬ মাসে শুধু বুকের দুধই যথেষ্ট। কারণ বুকের দুধে প্রায় ৮৭% পানি থাকে, যা শিশুর তৃষ্ণা মেটাতে সম্পূর্ণ সক্ষম। গরমের সময়েও বুকের দুধ শিশুর শরীরের পানির চাহিদা পূরণ করে।

এ সময়ে আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন হয় না, বরং পানি দিলে কিছু সমস্যা হতে পারে—

* শিশুর পেট দ্রুত ভরে যায়, ফলে বুকের দুধ কম খায়
* প্রয়োজনীয় পুষ্টি কম পায়
* অপরিষ্কার পানি থেকে সংক্রমণ বা ডায়রিয়ার ঝুঁকি বাড়ে

World Health Organization ও United Nations Children’s Fund-এর পরামর্শ অনুযায়ী, প্রথম ৬ মাস শিশুকে শুধু বুকের দুধই দিতে হবে—পানি বা অন্য কোনো পানীয় নয় (বিশেষ চিকিৎসাগত কারণ ছাড়া)।

ডায়াবেটিস রোগীরা Mango (আম) খেতে পারেন — তবে পরিমাণ ও সময় খুব গুরুত্বপূর্ণ। 🥭▪️একসাথে বেশি না → ½ কাপ বা ছোট ১টা স্লাইস ...
19/06/2026

ডায়াবেটিস রোগীরা Mango (আম) খেতে পারেন — তবে পরিমাণ ও সময় খুব গুরুত্বপূর্ণ। 🥭

▪️একসাথে বেশি না → ½ কাপ বা ছোট ১টা স্লাইস যথেষ্ট
▪️ খালি পেটে না → খাবারের পরে বা snack হিসেবে খাওয়া ভালো
▪️ প্রোটিন/ফাইবারের সাথে → যেমন দই, বাদাম, বা chia seeds এর সাথে
▪️ জুস না → whole fruit খাওয়া ভালো, কারণ এতে fiber থাকে

যাদের blood sugar খুব uncontrolled, তাদের একটু বেশি সতর্ক থাকতে হবে।

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝑵𝒖𝒕𝒓𝒊𝒕𝒊𝒐𝒏𝒊𝒔𝒕 𝑺𝒉𝒂𝒏𝒋𝒊𝒅𝒂 𝑴𝒆𝒆𝒎 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category