21/11/2021
রক্তের গ্লুকোজ কখন মাপবেন
বাড়িতে গ্লুকোমিটার দিয়ে সপ্তাহে বা দিনে কতবার রক্তের গ্লুকোজ পরীক্ষা করতে হবে, তা নির্ভর করে ডায়াবেটিসের ধরন, কী ধরনের চিকিৎসা পাচ্ছেন এবং অন্য কোনো অসুস্থতা আছে কি না, তার ওপর।
টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের দিনে ৪ থেকে ১০ বার (খাওয়ার ও নাশতার আগে, ব্যায়ামের আগে ও পরে, ঘুমানোর আগে এবং কখনো কখনো শেষ রাতে) পরীক্ষা করার প্রয়োজন হতে পারে।
টাইপ-২ ডায়াবেটিসের রোগী যাঁরা ইনসুলিন নিচ্ছেন, তাঁদের সপ্তাহে কমপক্ষে তিন-চার দিন। এটা বিভিন্ন সময়ে পরীক্ষা করা যেতে পারে। কোনো দিন সকালের নাশতার আগে ও পরে, এক দিন দুপুরের খাবারের আগে ও পরে, অন্য দিন রাতের খাবারের আগে ও পরে।
টাইপ-২ ডায়াবেটিসের রোগী যাঁরা খাদ্যাভ্যাস, ব্যায়াম ও মুখে খাবার ওষুধ পাচ্ছেন, এমন রোগীদের ক্ষেত্রে শুধু যাঁরা সালফনাইল ইউরিয়া (গ্লিক্লাজাইড, গ্লিমেপিরাইড) গ্রহণ করছেন, তাঁদের সপ্তাহে তিন-চার দিন (সকালে নাশতার আগে-পরে, দুপুর ও রাতে খাওয়ার পর) পরীক্ষা করার প্রয়োজন। অন্যান্য ওষুধের ক্ষেত্রে গ্লুকোমিটারে রক্তের পরীক্ষা আবশ্যক নয়, তবে সপ্তাহে এক দিন সকালে অভুক্ত অবস্থায় এবং যে বেলায় সাধারণত বেশি খাওয়া হয়, তারপর গ্লুকোজ মাপা উচিত।
গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে সপ্তাহে অন্তত এক দিন সকালের নাশতার আগে-পরে, দুপুর ও রাতে খাওয়ার পর গ্লুকোজ মাপতে হবে।
তবে ডায়াবেটিস খুবই অনিয়ন্ত্রিত থাকলে, অন্য কোনো অসুস্থতা যেমন-জ্বর, ডায়রিয়া ইত্যাদি থাকলে, কোনো কারণে স্বাভাবিক রুটিনের ব্যত্যয় ঘটলে, ডায়াবেটিসের নতুন কোনো ওষুধ শুরু করলে আরও ঘন ঘন পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। রক্তে গ্লুকোজ-স্বল্পতার (হাইপোগ্লাইসেমিয়া) কোনো উপসর্গ দেখা গেলে সঙ্গে সঙ্গেই পরীক্ষা করতে হবে।
Bionime GM-700SB Blood Glucose Monitoring System
Brand:Non Brand