UHC, Mithapukur, Midwives -Services

UHC, Mithapukur, Midwives -Services 24/7, Safest Normal delivery Services

♦️♦️জন্মের পর নবজাতকের জীবনের প্রথম ভ্যাকসিনই হলো বিসিজি (BCG)।↔️এটি টিউবারকিউলোসিস (TB) প্রতিরোধে কার্যকর একটি টিকা।↔️স...
03/08/2025

♦️♦️জন্মের পর নবজাতকের জীবনের প্রথম ভ্যাকসিনই হলো বিসিজি (BCG)।
↔️এটি টিউবারকিউলোসিস (TB) প্রতিরোধে কার্যকর একটি টিকা।
↔️সাধারনত জন্মের ২৪ ঘণ্টার মধ্যে এটি দেওয়া হয়।
↔️ টিকা দেওয়ার স্থান: সাধারণত বাম কাঁধে, ইনট্রাডার্মাল পদ্ধতিতে।
↔️কিছুদিন পর ওই স্থানে ফোঁড়া হয় ও দাগ থাকে — এটিই টিকার প্রমাণ।
↔️এটি সিরিয়াস TB যেমন মেনিনজাইটিস বা মিলিয়ারি TB থেকে নবজাতককে রক্ষা করে।

#নবজাতক #টিকা #টিবি #স্বাস্থ্য #শিশুর_যত্ন #ভ্যাকসিন_গুরুত্ব

গর্ভাবস্থায় শিশু পরিপূর্ণ ভাবে বেড়ে ওঠার জন্য মায়ের শরীরে সঠিক মাত্রায় আয়রন ও ক্যালসিয়াম থাকা জরুরি। নবজাতকের হাড় ও দাঁত...
12/03/2025

গর্ভাবস্থায় শিশু পরিপূর্ণ ভাবে বেড়ে ওঠার জন্য মায়ের শরীরে সঠিক মাত্রায় আয়রন ও ক্যালসিয়াম থাকা জরুরি। নবজাতকের হাড় ও দাঁতের গঠনের জন্য ক্যালসিয়াম প্রয়োজন। গর্ভাবস্থায় মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে। তাই এ সময় ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়। গর্ভাবস্থায় দিনে ১২০০ থেকে ১৫০০ মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয়। ,এর পাশাপাশি গর্ভাবস্থায় দৈনিক ৬০ মিলিগ্রাম আয়রন দরকার। এটি রক্তকণিকার মাধ্যমে নবজাতকের দেহে অধিক পরিমাণ অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। এর অভাবে শিশু ও মা দুজনের রক্তস্বল্পতা হতে পারে। এ ছাড়া এর অভাবে অপরিণত শিশু জন্মদান, মায়ের মানসিক অবসন্নতা ও বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে। এ অবস্থায় শুধু মাত্র খাবার দ্বারা এই চাহিদা পূরণ করা সম্ভব হয় না।তাই ১২ সপ্তাহের পর থেকে আয়রন ও ক্যালসিয়াম এর সাপ্লিমেন্ট নেওয়া জরুরি।
মায়েদের হাতে সহজ ভাবে আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট পৌছানোর উদ্দেশ্যে, uhfpo sir এর বিশেষ নির্দেশনায় অত্র হাসপাতালের এএনসি কর্ণারে মায়েদেরকে আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট প্রদান করা হচ্ছে।

গর্ভকাল অন্য সময়ের চেয়ে আলাদা। এসময় একই দেহে দু’টি প্রাণের অবস্থান।একজন মাকে এই সময় অনেক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়।এস...
06/02/2025

গর্ভকাল অন্য সময়ের চেয়ে আলাদা। এসময় একই দেহে দু’টি প্রাণের অবস্থান।একজন মাকে এই সময় অনেক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়।এসব জটিলতার কারণে প্রসবকালীন মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার বেশি।এসব জটিলতার মধ্যে অন্যতম ৫ টি বিপদ চিহ্ন হলো -রক্তপাত, মাথাব্যথা ও চোখে ঝাপসা দেখা, ভীষণ জ্বর, বিলম্বিত প্রসব,খিচুনি। গর্ভাবস্থায় কিছু নিয়ম মেনে চললে এই জটিলতা গুলো থেকে অনেকটাই নিরাপদ থাকা সম্ভব। নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, আয়রন, ফলিক এসিড, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহন,,নিয়মিত গর্ভকালীন সেবা গ্রহণ,ও চিকিৎসক এর পরামর্শ গ্রহণ।
৫ টি বিপদ চিহ্নের মাধ্যে যেকোনো জটিলতা দেখা দিলে দ্রুত চলে আসুন আপনাদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিঠাপুকুর। গর্ভকালীন সকল সেবা সঠিক ভাবে ও বিনামূল্যে পাওয়ার সকল ব্যবস্থা রয়েছে আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।

Address

Mithapukur
5460

Alerts

Be the first to know and let us send you an email when UHC, Mithapukur, Midwives -Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to UHC, Mithapukur, Midwives -Services:

Shortcuts

Share

Category