হোমিওপ্যাথিক চিকিৎসা

হোমিওপ্যাথিক চিকিৎসা �সবার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা �

পাকস্থলীর আক্ষেপিক বেদনা ও প্রদাহ[ Gastric pain in stomach(Gastritis)]***সংজ্ঞা :পাকস্থলীতে বেশী মাত্রায় অম্ল নির্গত হল...
15/06/2023

পাকস্থলীর আক্ষেপিক বেদনা ও প্রদাহ[ Gastric pain in stomach(Gastritis)]

***সংজ্ঞা :
পাকস্থলীতে বেশী মাত্রায় অম্ল নির্গত হলে পাকস্থলী কিছুটা উত্তেজিত হয় তখন যে সব লক্ষণ প্রকাশ পায় তাকেই বলে Gastric Pain in Stomach,
যদি অন্তে ক্ষত সৃষ্টি করে তবে Intestinal ulcer,
যদি Duodenum-এ হয় তবে Duodenal ulcer বলে।

***কারণ :
(১) যে কোনও কারণে পাচক রস বেশী মাত্রায় নির্গত হলে বা পেটে ঠিক সময়মতো খাদ্য না থাকার জন্য।
(২) সাধারণত অম্লরোগ বা কোনও জীবাণুর সংক্রমণে হতে পারে। (৩) পাকস্থলীতে যে পাচক রস নির্গত হয় তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে। এই অ্যাসিড অধিক মাত্রায় নির্গত হলে এই রোগের সৃষ্টি হয়। (৪) দীর্ঘদিন উদরাময়, আমাশয় রোগে ভোগা। (৫) অতিরিক্ত অম্লঘটিত খাদ্য গ্রহণ বা চা, কফি, মদ বা উত্তেজক দ্রব্য। (৬) অতিরিক্ত উগ্র মশলাযুক্ত খাদ্য, রেচক পদার্থ, বিয় ইত্যাদি। (৭) জন্মগতভাবে অনেকের পাচক রস অতিরিক্ত মাত্রায় নির্গত হয়।। (৮) লিভার, স্প্লীন ও কিডনীর পুরাতন রোগ।

***জটিল উপসর্গ (Complications) : পাকস্থলীর বেদনা ও প্রদাহ সর্বদাই অশুভ লক্ষণ। এই জাতীয় উপসর্গ

তখনই দেখা দেয় যখন পেটের আলসার, গ্যাসট্রিক আলসার, ডিউডেনাল আলসার প্রভৃতি রোগের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর্যন্ত এই রোগে ভুগলে পাকস্থলীতে ক্যানসার হতে পারে। এছাড়া পাকস্থলীতে Perforation হলে ভয়ংকর অবস্থা হয়।

***পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা (Diet and Management ) : যখন রোগ লক্ষণ বৃদ্ধি পায় তখন ঠাণ্ডা জল বা বরফের টুকরো ছাড়া অন্য কিছু আহার না দেওয়া। যেসব খাদ্যে অম্ল হয় তা না দেওয়া। তবে দুধ, অর্ধসিদ্ধ ডিম, শুকনো মুড়ি, মাখন, ভিজানো ছোলা, বিস্কুট দেওয়া যায়। তেলে ভাজা, উগ্রমশলাযুক্ত খাদ্য, বাসি পচা খাদ্য নিষেধ।

লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করা সম্ভব
যেমন :Bismuth,Anacardium,Colocynth,etc......

এমন উপসর্গ দেখা দিলে আপনার নিকটস্থ রেজিস্ট্রার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক দেখান।

🇧🇩 আমি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করি 🇧🇩জনাব জাহিদ মালেক স্বপন  এম. পিমাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণা...
04/12/2022

🇧🇩 আমি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করি 🇧🇩
জনাব জাহিদ মালেক স্বপন এম. পি
মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

• সম্প্রতি ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রচুর পরিমাণে বেড়েছে।।ডেঙ্গু হলেই যে সেটা মারাত্মক এমনটি নয়।। বিপদজনক লক্ষণ (যেমন: প্র...
19/10/2022

• সম্প্রতি ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রচুর পরিমাণে বেড়েছে।।
ডেঙ্গু হলেই যে সেটা মারাত্মক এমনটি নয়।। বিপদজনক লক্ষণ (যেমন: প্রচুর বমি হওয়া শরীরের যে কোন জায়গা থেকে প্রচন্ড রক্তপাত, অত্যন্ত শারীরিক দুর্বলতা, ত্বকের নিচে রক্তক্ষরণ হওয়া বা Red Rash দেখা দেওয়া, শীতল ঘাম হওয়া, অস্বাভাবিক মানসিক আচরণ ইত্যাদি) গুলি না দেখা দেওয়া পর্যন্ত ঘরেই স্বাভাবিক নিয়মে চিকিৎসা করুন।।

• ডেঙ্গু মশা দিনের বেলা কামড়ায় এটা ঠিক তবে রাতেও যে কামড়ায় না এমনটি নয়, বর্তমানে প্রতিটি ঘরে পর্যাপ্ত Daylight এর ব্যবস্থা থাকায় এই মশা রাতের বেলাও কামড়াতে পারে।।

• ডেঙ্গুতে রোগী আক্রান্ত হওয়ার সাথে সাথে চেষ্টা করবেন তাকে মশারির মধ্যে রাখার অন্যথায় সাধারণ মশা ডেঙ্গু আক্রান্ত রোগীকে কামড় দিলে সেই মশা ডেঙ্গুর ভাইরাস বহনকারী হয়ে যেতে পারে সে ক্ষেত্রে ঘরের অন্যরা সাধারণ মশার কামড়েও ডেঙ্গু আক্রান্ত হতে পারে।।

• যেহেতু ডেঙ্গু একটি ভাইরাস জ্বর তাই নির্দিষ্ট সময়ের পর এটি এমনিতেই ভালো হয়ে যাবে।।

• ডেঙ্গু পরবর্তী সমস্যা গুলোর জন্য যথাযথ হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন।।

""সচেতন, থাকুন সুস্থ থাকুন""

19/10/2022

রোগির নাম রায়হান আহামেদ
বাবার নাম সাইফুল ইসলাম
বয়স ২বছর
সমস্যাঃ- জন্মের পর থেকে অবিরাম চোখ দিয়ে পানি পড়া,চোখের দুই কোনে সাদা প্রলেপ জমে থাকে।

এলোপ্যাথি চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন এই রোগের অপারেশন ছাড়া কোনভাবে নিরাময় যোগ্য নয়। ৮বছর বয়স হলে তার অপারেশন করাতে হবে।

রোগীর মা তার প্রতিবেশী একজনের কাছে আমাদের কথা শুনে রোগী নিয়ে আসে আমরা রোগীকে অনেক সময় নিয়ে কেইস টেকিং করি এবং রোগীকে ১মাসের ঔষধ দিয়ে দেই আলহামদুলিল্লাহ রোগি দুই বছর চিকিৎসা করে যেখানে কোনো কাজ হয়নি হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগী ১মাসে ৮০% সুস্থ পরে আবার ঔষধ পরিবর্তন করে দিলে ৩মাসের মাতায় রোগী এখন সম্পুর্ন সুস্থ আলহামদুলিল্লাহ।
এখন রোগীর পরিবার আত্মীয়-স্বজন আমাদের ছাড়া কিছু বোঝেইনা।
আমি আমাদের কোনো রিভিউ দেইনা কিন্তু এখন এতো কতা বলার এক মাত্র কারন যারা হোমিওপ্যাথির উপর আস্থা রাখতে পারছেনা আপনারা জেনে রাখুন এলোপ্যাথি যেখানে অক্ষম হোমিওপ্যাথি সেখেনে সক্ষম।
এ রকম আমাদের হাতে জটিল জটিল কেইস আছে আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক এর মাধ্যমেই রোগ নিরাময় হয়েছে।
আসুন পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথিক চিকিৎসা নেই নিজে ভালো থাকি পরিবারকে ভালো রাখি।

ডাঃআবুল কাশেম।
DHMS/BHB (Dakha)
রেজি নংঃ-38287
মোহাম্মাদিয়া হোমিও হল শমশেরনগর।
কমলগঞ্জ,মৌলভীবাজার,সিলেট।
WhatsApp number :- 01303164052

18/10/2022

# # # #একটি লক্ষণে উষধ সিলেকশান করা যায় না, এর সাথে অন্তত কিছু লক্ষণ মেলাতে হবে

১) হাঁটু মড় মড় শব্দ, শক্ত, আড়ষ্ট Angastu, Caust

২) গাঁটে খড়ির মত পদার্থ জমে Amon Phos, Acid Benzo

৩) একদিকের হাত পা অনবরত নাড়ে, অন্যদিকের হাত পা পক্ষাঘাতের মত পড়িয়া থাকে Helebo

৪) একদিকের হাত ও পা নাড়ে Bryo, Apocy

৫) একদিকের হাত পা অনবরত নাড়ে Apocy

৬) পায়ের আঙ্গুলে কড়া Ferm Picric, Hydrus

৭) দুইহাত ও আঙ্গুল অনবরত নাড়ে Kali Brom

৮) পা দুইটি অনবরত নাড়ে Zinc Met, Medo

৯) পায়ের তলা চুলকায় Led, Rhus, Puls

১০) পা ও গোড়ালী একটুতে মচকে যায় Ledum

১১) গর্ভাবস্থায় প্রত্যাঙ্গিতে খিল ধরা Mag P

১২) লেখকের আঙুলে খিল ধরা Mag P

১৩) পায়ের গাঁটের দূর্বলতা,একটুতেই গোড়ালী মচ্‌কাইয়া যায় Nat Carb

১৪) উঠে বসতে গাঁট মট মট করে Caust, Pet, Led

১৫) ক্রমাগত পা নাচায়, মুদ্রাদোষ Zinc Met

১৬) পা ও পায়ের তলায় সড়সড় করা বোধহয় যেন পায়ে ছারপোকা হাঁটিতেছে Zincum Met

১৭) জাগিয়া উঠিলেই হাত, পা, প্রত্যঙ্গ অজ্ঞাতসাড়ে নাড়ে, ঘুমাইলে বন্ধ Agaricus

১৮) চক্ষু বুজাইয়া আদৌ চলিতে পারেনা Alumina

১৯) গাঁটের ভিতর মড়মড় শব্দ Angust Vera

২০) গাঁট ও পেশী শক্ত ও আড়ষ্ঠ Angust Vera

২১) এক গন্ড আরক্তিম দেখায় Beladona

২২) শিশুদের পা বাঁকা Cal, Cal Phos

২৩) শিশুদের আকৃতি ক্রমশঃ ক্ষুদ্র হইয়া আসে Calcarea, Silica

২৪) আঙ্গুল মচকাইয়া যাইবার পর আঙ্গুল খেঁচিয়া থাকা Can Sativa

২৫) ডান দিকের পক্ষাঘাত Causticum

২৬) বাম দিকের পক্ষাঘাত Lachasis

২৭) স্থানিক পক্ষাঘাত Causticum

২৮) বামদিকের সয়েটিকার অসাড়ভাব Caust

২৯) পায়ের তলায় জ্বালা তজ্জন্য পা বিছানার বাহিরে রাখে Medo, Sul, Lacnan, Chamo

৩০) আক্রান্ত অংশ ঝাঁকি মেরে উঠে Cicuta

৩১) হাতের কব্জিতে আঘাত বা মচকাইয়া যাইবার জন্য বেদনা Cistus, Ruta, Rhs

৩২) হাঁটু অত্যাধিক দূর্বল , একটুও বল নাই , বেদনা নাই Diascoria

৩৩) আঙ্গুল ও নখ মোটা হয়, বিশ্রী Graph, Thu

৩৪) আঙ্গুলের ডগায় আঁচিল Causticum

৩৫) রাত্রে পায়ের তলায় জ্বালা Cantha, Medo, Sul, Lac, Pul, Led, Tuber

৩৬ পায়ের গোড়ালীতে চুলকানি Indium

৩৭) অঙ্গ প্রত্যাঙ্গ কম্পন ও পক্ষাঘাত Merc

৩৮) মাংসপেশীর শীর্ণতা ও পক্ষাঘাত Plamb

৩৯) সোজা হাঁটতে পারেনা, ঘাড় নুয়ে চলে Sulph

৪০) হাতে ও বাহুতে হলদে দাগ Thuja

৪১) অঙ্গ প্রত্যঙ্গ অল্পেই মচকে যায় Psorinum

৪২) নখের উপরে সাদা সাদা দাগ Silicia

৪৩) হাড়ে মটমট শব্দ Caulofilom

৪৪) ক্রমাগত হাত হইতে জিনিষপত্র পড়িয়া যাওয়া Agari, Apis, Nat m

৪৫) হাত পা সর্বদা অস্থির Medo

৪৬) পায়ের পাতায় জোর দিয়ে হাঁটতে হয় Medo

৪৭) ঝড় ও বজ্রাঘাতের সময় হাতে ও পায়ে উপরের দিকে যন্ত্রনা হয় Medo

৪৮) নখ ভঙ্গুর Alu, Thu, Gph

৪৯) হাতে ও পায়ে খিল ধরা Ambragricia

৫০) কোনকিছু মুঠা করিয়া ধরিতে গেলে হাতে খিলধরা ভাব বাড়িয়া যায় Ambragricia

#হোমিওপ্যাথিক_চিকিৎসা

18/10/2022

কর্নিক কিডনি ডিজিস হোমিওতে ভালো হয়।
এই ভদ্রমহিলা ইন্ডিয়া আরজি কিং হসপিটালের চিকিৎসাধীন ছিলেন ডাক্তাররা বলেছিলেন চ্যানেল করবেন ডায়ালিসিস করতে হবে তার জন্য তারা রেডি হচ্ছিলাম কিন্তু সাধারণ মানুষ তো চটকরে ডায়ালাইসিস রাজি হয় না তাই ওনার ছেলে গৌতম চাইছিল ভাল হোমিওপ্যাথিক ডাক্তার পেলে মাকে ডায়ালিসিসের হাত থেকে রক্ষা করা যাবে।
তাই তাদের হোমিও হোমিওপ্যাথিক চিকিৎসাতে আসা।
বিস্তারিত ভিডিওতে।

#ডাঃরবিনবর্মন
#হোমিওপ্যাথিক_চিকিৎসা

04/10/2022

চোখ উঠা
**********
সেতু হোমিও হল।
অধ্যাপক মোঃ মাইন উদ্দিন প্রধান।
মহামারীর মতো ছড়িয়ে পড়েছে 'চোখ উঠা' বা 'ভাইরাস কনজাংটিভাইটিস'। এটি মারাত্মক ছোঁয়াচে চোখের রোগ।

করণীয়ঃ
✔ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলুন।
✔ চোখ লাল হয়ে গেলে জনসমাগম এড়িয়ে চলুন।
✔ চোখে হাত লাগাবেন না।
✔ চোখে পানি দিবেন না।
✔ উজ্জ্বল আলো কিংবা সূর্যালোকে কালো চশমা কিংবা সানগ্লাস ব্যবহার করুন।
✔ চোখের পাতা ফুলে গেলে শুকনো গরম সেঁক দিতে পারেন।
✔ ব্যবহার্য জিনিসপত্র যেমন কাপড়চোপড়, গ্লাস, প্লেট, গরম পানি দিয়ে ধৌত করুন এবং আলাদা রাখুন।
✔ কোনো অবস্থাতেই ফার্মেসী বা ঔষধের দোকান থেকে নিজে নিজে ঔষধ কিনে ব্যবহার শুরু করবেন না। চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। নিজে নিজে ডাক্তারির ফলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

চিকিৎসা - ১৫ মিলি পানিতে ১ফোটা ইউফ্রেসিয়া৩০/২০০ মিশিয়ে দৈনিক ৪/৫ বার ২ফোটা করে ড্রপ দিন।
#বেল ২০০ -১ফোটা ১চামচ পানিতে মিশিয়ে বয়স্করা রোজ ৩বার খাবার আগে খেয়ে ফেলুন।
#হোমিওপ্যাথিক_চিকিৎসা

চোখওঠা বা কনজাংটিভাইটিসএই রোগী বর্তমান সময়ের প্রচুর দেখা যাচ্ছে, যাহা একটি ভাইরাস জনিত রোগ, কোনো কোনো সময় বা মৌসুমে একস...
27/09/2022

চোখওঠা বা কনজাংটিভাইটিস
এই রোগী বর্তমান সময়ের প্রচুর দেখা যাচ্ছে, যাহা একটি ভাইরাস জনিত রোগ,
কোনো কোনো সময় বা মৌসুমে একসঙ্গে অনেক মানুষ এ রোগে আক্রান্ত হন। কারণ, এটি সংক্রামক রোগ।

★ #লক্ষন_সমূহ: এই রোগীদের-

* বেশির ভাগ সময় দুই চোখ লাল হতে দেখা যায়। তবে এক চোখেও হতে পারে।

*চোখে পুঁজের মতো জমা হয়, ঘুম থেকে উঠলে অনেক সময় চোখের পাতা লেগে থাকতে দেখা যায় এবং চোখ থেকে পানি ঝরে।

*চোখ জ্বালাপোড়া করে।

*চোখে খচখচ ভাব, অস্বস্তি হয়।

*হালকা ব্যথা ও ফটোফোবিয়া বা রোদে তাকাতে অসুবিধা হতে পারে।

* চোখে গরম অনুভব হওয়া।

* চোখে ব্যথা অনুভব করা।

* চোখের পাতা ফুলে যাওয়া।

*চোখে জ্বালা ও চুলকানি ইত্যাদি।

★ #করণীয়

● সাবানপানি দিয়ে কিছুক্ষণ পরপরই হাত পরিষ্কার করতে হবে।

● কোনো কারণে চোখ ভেজা থাকলে চোখ টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। ব্যবহারের পর টিস্যু পেপারটি অবশ্যই ময়লার ঝুড়িতে ফেলে দিতে হবে। নইলে ব্যবহার করা টিস্যু পেপার থেকে সংক্রমণ ছড়াতে পারে।

● চোখ উঠলে চশমার ব্যবহার করুন। এতে চোখে স্পর্শ করা কমবে এবং ধুলাবালু, ধোঁয়া থেকে চোখ রক্ষা পাবে। আলোয় অস্বস্তিও কমবে।

● নিজের ব্যবহার করা প্রসাধনসামগ্রী ও ব্যক্তিগত কাপড়চোপড় অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না। একইভাবে অন্যের ব্যবহৃত প্রসাধনসামগ্রী ও ব্যক্তিগত জিনিসপত্র রোগীর ব্যবহার করা চলবে না।

● চোখ ঘষে চুলকানো যাবে না। অন্য কারও আই ড্রপ ব্যবহার করা উচিত হবে না। এতে আবার কনজাংটিভাইটিস হতে পারে।

★ #হোমিওপ্যাথিক_চিকিৎসা: লক্ষণ ভিত্তিক সম্পন্ন ও পার্শ্ব প্রতিক্রিয়া হীন হোমিওপ্যাথিক চিকিৎসায় চোখ ওঠার রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়।
বর্তমান সময়ে যেসব ওষুধ বেশি ব্যবহার হয়, Aconite, Belladonna, Rhus tox, Euphrasia....

যেকোনো রোগে আতঙ্কিত না হয়ে আপনিও আপনার পরিবার সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন।
হোমিওপ্যাথি ঔষধ যদি কম পরিমানে গ্রহণ করা হয় তাহলে তার কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, কিন্তু কখনও নিজে থেকে কোন ঔষধ গ্রহণ করা উচিৎ নয়। আপনি যদি চোখের সমস্যায় নিয়ে ভোগেন, তাহলে দ্রুত রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে যোগাযোগ করুন যে আপনার রোগ লক্ষণ অনুযায়ী আপনার সঠিক চিকিৎসা করবে। হোমিওপ্যাথিতে রোগ নয় রোগীকে চিকিৎসা করা হয়। আপনাকে অভিজ্ঞ একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা নিতে হবে, হোমিওপ্যাথিতে চোখের সমস্যা প্রায় শতভাগই কার্যকর । হোমিওপ্যাথিক চিকিৎসায় আধুনিক ও অভিজ্ঞ রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে কোন ধরনের অস্ত্রোপচার ছাড়াই সুস্থতা লাভ করা সম্ভব।

★বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বীকৃত বিজ্ঞানসম্মত প্রাকৃতিক ও নিরাপদ হোমিওপ্যাথি চিকিৎসা গভ. রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের নিকট হতে গ্রহণ করুন এবং সুস্থ থাকুন।
#হোমিওপ্যাথিক_চিকিৎসা

 #হোমিওপ্যাথিক_চিকিৎসা
09/06/2022

#হোমিওপ্যাথিক_চিকিৎসা

Address

Moulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when হোমিওপ্যাথিক চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category