13/05/2026
স্বাস্থ্য সচেতনতা সিরিজ: প্যালিয়েটিভ কেয়ার
(আরোগ্য সম্ভব না হলেও মর্যাদা, স্বস্তি ও মানবিক যত্ন নিশ্চিত করা।)
পর্ব – ১: প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে স্বস্তি, মর্যাদা ও মমতাময় সহায়তা নিশ্চিত করা
ক্যানসার বা অন্য কোনো serious life-threatening কিংবা life-limiting illness শুধু রোগীর শরীরকেই নয়, মানসিক ও আবেগগত দিক থেকেও গভীর প্রভাব ফেলে। এমন কঠিন সময়ে প্রয়োজন শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সহানুভূতি, স্বস্তি এবং মানবিক সহায়তা।
প্যালিয়েটিভ কেয়ার রোগীর ব্যথা, শারীরিক কষ্ট, মানসিক চাপ ও আবেগজনিত সমস্যাগুলো কমিয়ে জীবনের মান উন্নত করতে সাহায্য করে। এটি রোগ নিরাময়ের বিকল্প নয়, বরং অন্যান্য চিকিৎসার পাশাপাশি রোগীকে আরও স্বস্তিদায়ক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সেবা।
যদি আপনার পরিবারে কেউ cancer বা serious life-threatening বা life limiting illness-এ ভুগে থাকেন, তাহলে দেরি করবেন না। শুরু থেকেই অন্যান্য চিকিৎসার পাশাপাশি Palliative Care সেবা নিন।
ডা. মোস্তফা কামাল চৌধুরী (আদিল) এমবিবিএস (ডিএমসি), এমসিপিএস (মেডিসিন), এফসিপিএস (মেডিসিন)
ফেলোশিপ ইন প্যালিয়েটিভ কেয়ার
সহযোগী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি
এবং
কনসালট্যান্ট, ইন্টারনাল মেডিসিন ও প্যালিয়েটিভ কেয়ার
ইউনিকো হাসপাতাল পিএলসি
https://www.facebook.com/share/v/1BBU5bNdP9/