Md. Abdur Rahman

Md. Abdur Rahman I am Md.

Abdur Rahman, a Clinical Speech and Language Therapist from Bangladesh, with over a decade of experience since 2012 in working with individuals with speech, language, communication, and feeding difficulties…

14/04/2026

শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ 🎉💖

আল্লাহর রহমতে নতুন বছরের শুরু হোক শান্তি, সুস্থতা ও সমৃদ্ধিতে..!
আপনার এবং আপনার পরিবারের জন্য রইলো অনেক শুভকামনা—
মহান আল্লাহ নিয়ে আসুন নতুন সম্ভাবনা, দূর করে দেন সব দুঃখ-কষ্ট 🤲🏻

13/04/2026

কখনো কখনো কথা বলতে দেরি হওয়া শিশুর বিকাশের অন্য কোনো চ্যালেঞ্জের ইঙ্গিত দিতে পারে—যেমন Autism Spectrum Disorder বা অন্যান্য বিকাশজনিত সমস্যা। তাই শুধুমাত্র অপেক্ষা করা সবসময় নিরাপদ নয়।
শিশুর বিকাশ নিয়ে উদ্বিগ্ন হওয়া মানেই ভয় পাওয়া নয়। বরং এটি সচেতন ও দায়িত্বশীল অভিভাবক হওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। সময়মতো পর্যবেক্ষণ, প্রয়োজন হলে Speech & Language Therapist-এর পরামর্শ নেওয়া, এবং দ্রুত সহায়তা শুরু করা শিশুর উন্নতির সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয়।
মনে রাখবেন: অপেক্ষা নয়, সচেতনতা এবং সময়মতো পদক্ষেপই শিশুর জন্য সবচেয়ে বড় সহায়তা।

02/04/2026
আসসালামু আলাইকুম..! একজন স্পিচ থেরাপিস্ট হিসেবে আমার অভিজ্ঞতায় বারবার দেখেছি—শিশুর ভাষা শেখার শুরুটা বই বা টেবিল থেকে ন...
01/03/2026

আসসালামু আলাইকুম..!

একজন স্পিচ থেরাপিস্ট হিসেবে আমার অভিজ্ঞতায় বারবার দেখেছি—শিশুর ভাষা শেখার শুরুটা বই বা টেবিল থেকে নয়, শুরুটা হয় তার পছন্দ থেকে।

প্রতিটি শিশুরই কিছু না কিছু প্রিয় বিষয় থাকে—কোনো খেলনা, নির্দিষ্ট খাবার, একটি ছড়া, কার্টুনের চরিত্র, অথবা কারও বিশেষ সঙ্গ। আমরা যখন সেই পছন্দকে কেন্দ্র করে কাজ করি, তখন শিশুর মস্তিষ্ক স্বাভাবিকভাবেই বেশি সাড়া দেয়। কারণ আগ্রহ থাকলে মনোযোগ বাড়ে, আর মনোযোগ বাড়লে শেখার গতি বৃদ্ধি পায়। ভাষা ও যোগাযোগের বিকাশেও ঠিক এই নীতিটাই কাজ করে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। অনেক সময় তারা নিজে থেকে যোগাযোগ শুরু করে না, কিন্তু প্রিয় জিনিস সামনে এলে তারা চোখে তাকায়, হাত বাড়ায়, শব্দ করে—অর্থাৎ যোগাযোগের চেষ্টা করে। একজন দক্ষ স্পিচ থেরাপিস্টের অন্যতম বড় কাজ হলো এই পছন্দগুলো খুঁজে বের করা এবং সেগুলোকে থেরাপির অংশ বানানো। এটি কেবল কৌশল নয়, এটি একটি পর্যবেক্ষণভিত্তিক দক্ষতা।

তবে থেরাপি সেন্টারে সপ্তাহে এক বা দুই দিন কাজ করলেই যথেষ্ট নয়। শিশুর আসল শেখা হয় বাসায়, প্রতিদিনের স্বাভাবিক পরিবেশে। তাই বাবা–মায়ের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথমে শিশুর সমস্যাটি সঠিকভাবে বুঝতে হবে।
শিশু কথা বলছে না মানেই সে কিছু বোঝে না—এটা সবসময় সত্য নয়। আবার দু’একটি শব্দ বলছে মানেই তার ভাষা পুরোপুরি ঠিক—এটাও ঠিক নয়। তাই শিশুর বোঝার ক্ষমতা, চাহিদা প্রকাশের ধরন, চোখে চোখ রাখা, ইশারা ব্যবহার—সবকিছু লক্ষ্য করা জরুরি।

মনে রাখবেন, স্পিচ থেরাপি মানে শুধু “কথা শেখানো” নয়। এটি যোগাযোগ শেখানো—যে কোনো উপায়ে নিজের চাহিদা, অনুভূতি ও ভাব প্রকাশ করার সক্ষমতা তৈরি করা।

আপনার শিশুটি ধীরে শিখতে পারে, কিন্তু সে শিখতে অক্ষম নয়। সঠিক দিকনির্দেশনা, ধারাবাহিক চর্চা এবং ভালোবাসাপূর্ণ পরিবেশ—এই তিনটি মিললেই পরিবর্তন সম্ভব।

সন্তানের অগ্রগতি কখনোই অন্য শিশুর সাথে তুলনা করে মাপবেন না। প্রতিটি শিশুর যাত্রাপথ আলাদা। আমরা একসাথে কাজ করলে, সেই পথটাকে সহজ ও অর্থবহ করা যায়।

আপনার সচেতনতা, ধৈর্য এবং সক্রিয় অংশগ্রহণই আপনার শিশুর ভাষা বিকাশের সবচেয়ে বড় শক্তি হবে ইনশাআল্লাহ..!

মো: আব্দুর রহমান
ক্লিনিকাল স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট
চীফ কনসালটেন্ট, ব্রেইন জিম বাংলাদেশ

“আমার বাচ্চা কি কখনও কথা বলবে !?”এই প্রশ্নটা আমি অসংখ্যবার শুনেছি এবং শুনছি!২০১২ সাল থেকে ছোট শিশুদের সাথে কাজ করতে করতে...
25/02/2026

“আমার বাচ্চা কি কখনও কথা বলবে !?”

এই প্রশ্নটা আমি অসংখ্যবার শুনেছি এবং শুনছি!

২০১২ সাল থেকে ছোট শিশুদের সাথে কাজ করতে করতে আমি একটি দৃশ্য বারবার দেখেছি—
রিপোর্ট হাতে নিয়ে চুপচাপ বসে থাকা মা।
বাবার মুখে নীরবতা, কিন্তু চোখে অজস্র ভয়।

যখন আমি বলি, আপনার সন্তানের মধ্যে Autism spectrum disorder-এর পূর্ণ অথবা আংশিক বৈশিষ্ট্য রয়েছে—ঘরটা কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায়।

আমি জানি, ওই মুহূর্তে বাবা–মায়ের মনে কী চলে—
“আমার ভুলে হলো?”
“এখন কী হবে?”
“সে কি অন্য বাচ্চাদের মতো হবে?”
ইত্যাদি ইত্যাদি …

প্রথমেই আমি একটা কথা বলি—
না, এটা আপনার বা আপনাদের দোষ নয়।
অটিজম কোনো খারাপ লালন-পালনের ফল নয়। এটি মস্তিষ্কের বিকাশের একটি ভিন্ন পথ।

আমার চেম্বারে এমন অনেক শিশু এসেছে—প্রথম দিন চোখে চোখ রাখত না, নাম ডাকলে ফিরেও তাকাত না।
কেউ কয়েক দিন অথবা কেউ আবার কয়েক মাস পর সেই একই শিশু মায়ের হাত ধরে নিজে থেকে কিছু চাইছে, বলছে।
কেউ প্রথমবার “মা” বলেছে থেরাপি রুমে।
কেউ প্রথমবার ১০ মিনিট বসে কাজ শেষ করেছে।

আমি কোন অলৌকিক পরিবর্তন দেখি না।
আমি বাস্তব পরিবর্তনের কথা বলছি.!

২ থেকে ৬ বছর বয়স—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় মস্তিষ্ক শেখে দ্রুত। যদি আমরা নিয়মিত থেরাপি, ঘরে সঠিক ইন্টারঅ্যাকশন এবং ধারাবাহিক অনুশীলন করি—তাহলে উন্নতি হয়। ধীরে হয়, কিন্তু হয়।

আমি বাবা–মাকে সবসময় বলি—
“আপনার সন্তানের সীমাবদ্ধতা আছে, কিন্তু সম্ভাবনাও আছে। আমরা সীমাবদ্ধতার দিকে তাকিয়ে থেমে থাকবো না, সম্ভাবনার দিকে কাজ করবো।”

সবচেয়ে কষ্টের বিষয় হলো—অনেক পরিবার ডায়াগনোসিস শুনেই ভেঙে পড়ে।
কিন্তু আমি দেখেছি, যে পরিবার বাস্তবতা মেনে নিয়ে কাজ শুরু করে, তারাই ফল দেখে।

আজ যদি আপনার শিশুর অটিজম বৈশিষ্ট্য ধরা পড়ে—
ভয় পাবেন, কাঁদবেন—এগুলো স্বাভাবিক।
কিন্তু থেমে যাওয়া যাবে না।

কারণ ডায়াগনোসিস শেষ নয়।
এটা একটি নতুন, পরিকল্পিত শুরুর নাম।

আপনার সন্তানের যাত্রায় আপনি একা নন।
আমরা প্রফেশনালরা আছি, থাকবো, এবং একসাথে কাজ করবো ইনশাআল্লাহ..!

মো: আব্দুর রহমান
ক্লিনিকাল স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট
চীফ কনসালটেন্ট, ব্রেইন জিম বাংলাদেশ

Assalamu Alaikum…!Today I want to speak not only as a clinician, but as someone who has walked this journey for the last...
24/02/2026

Assalamu Alaikum…!

Today I want to speak not only as a clinician, but as someone who has walked this journey for the last 14 years as a third batch Speech and Language Therapist in Bangladesh.

When I started my career, speech therapy was not widely understood in our country. Many people asked, “Speech therapy মানে কি শুধু কথা শেখানো?” There was limited awareness, limited resources, and sometimes limited respect for the profession. But there was one thing that was not limited — our commitment.

Over the past 14 years, I have worked with children with autism, developmental delays, ADHD, cerebral palsy, and various communication disorders. I have seen nonverbal children say their first word. I have seen parents cry tears of relief when their child finally says “Ma”. I have seen children who could not maintain eye contact now confidently participate in group therapy.

How do I feel after 14 years?

I feel grateful.

Because this profession allowed me to witness human potential in its purest form.

I feel humbled.

Because every child I worked with taught me patience, clinical reasoning, and compassion beyond textbooks.

I feel proud.

Because being part of the early batches of SLTs in Bangladesh means we were not only clinicians — we were pioneers. We helped build awareness, advocate for evidence-based practice, and tried to create space for future therapists.

And yes Alhamdulillah, I feel satisfied.

Not because the journey was easy.
But because it was meaningful.

Satisfaction in this profession does not come from money or titles alone. It comes from outcomes. It comes from functional communication gains. It comes from seeing a child move from gestures to words, from echolalia to spontaneous language, from frustration to expression.

To the young professionals sitting here today, I want to tell you:
1. This field requires patience. Progress is often slow, but it is powerful.
2. Evidence-based practice is your foundation. Keep learning. Update your clinical skills.
3. Parent counseling is as important as therapy sessions.
4. Documentation, goal setting, and measurable outcomes define you as a professional.
5. Never underestimate small improvements — they are clinically significant.

There will be days you feel tired.
There will be cases that challenge your clinical skills.
There will be moments of doubt.

But remember — communication is a basic human right. And you are working to restore that right.

You are not just teaching speech.
You are reducing frustration.
You are strengthening families.
You are building independence.
You are changing life trajectories.

If after 14 years I can say one thing with confidence, it is this:

Speech therapy in Bangladesh is growing.
And the future depends on how seriously you take your role today.

Be ethical.
Be evidence-based.
Be compassionate.
Be consistent.

And one day, after 10 or 15 years, you will look back — not just at the number of cases you handled — but at the number of lives you impacted.

That is real satisfaction.

Thank you…🥰

07/02/2026

🌟 Speech & Language Therapy Workshop for Parents & Caregivers 🌟

“Unlocking Communication: Strategies for Supporting Speech and Language Development”

Is your child facing challenges in speech, language, communication, or swallowing?
Join our expert-led interactive workshop to learn practical, evidence-based strategies to support your child’s communication and overall development.

🎯 Who should attend?
✔ Parents
✔ Caregivers

👨‍⚕️ Facilitators:
🔹 Md. Abdur Rahman – Clinical Speech & Language Therapist (14+ years experience)
🔹 Manazir Hasan Kafi – Clinical Speech & Language Therapist (8+ years experience)
🔹 Bibi Umme Pinky – Clinical Speech & Language Therapist (5+ years experience)

📅 Date: 21 February 2026
⏰ Time: 10:00 AM – 01:00 PM
📍 Venue: Brain Gym Bangladesh, H-531, Road-12, Adabor, Dhaka-1207

💰 Workshop Fee:
👉 500 TK only (after 50% discount on the occasion of Ramadan & International Mother Language Day)

💳 Payment Method:
📌 bKash (Personal): 01765435551

📝 Registration Link (Google Form):
👉 Follow the comments section below-

🎟 Seats Limited:
⚠ Only 15 participants — First Come, First Served!

📞 Call: 01765-435551 | 01861311414
📧 Email: [email protected]

👉 Empower your child’s communication — Register today! 🥰

Alhamdulillah & warm congratulations to the Society of Speech and Language Therapists (SSLT) for their continued dedicat...
25/01/2026

Alhamdulillah & warm congratulations to the Society of Speech and Language Therapists (SSLT) for their continued dedication and contribution to the profession..!

‎🌟𝗜𝗻 𝗮 𝗛𝗶𝘀𝘁𝗼𝗿𝗶𝗰 𝗧𝗿𝗶𝘂𝗺𝗽𝗵 𝗼𝗳 𝗖𝗼𝗹𝗹𝗲𝗰𝘁𝗶𝘃𝗲 𝗦𝗽𝗶𝗿𝗶𝘁, 𝗦𝗦𝗟𝗧 𝗔𝘀𝗰𝗲𝗻𝗱𝘀 𝘁𝗼 𝘁𝗵𝗲 𝗚𝗹𝗼𝗯𝗮𝗹 𝗦𝘁𝗮𝗴𝗲🌟

‎With immense pride, we share a defining moment for our profession, The Society of Speech & Language Therapists (𝗦𝗦𝗟𝗧) of Bangladesh is now 𝗮 𝗣𝗿𝗲𝗺𝗶𝘂𝗺 𝗔𝗳𝗳𝗶𝗹𝗶𝗮𝘁𝗲 𝗠𝗲𝗺𝗯𝗲𝗿 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗦𝗼𝗰𝗶𝗲𝘁𝘆 𝗼𝗳 𝗔𝘂𝗱𝗶𝗼𝗹𝗼𝗴𝘆 (𝗜𝗦𝗔).

‎𝗧𝗵𝗶𝘀 𝗺𝗶𝗹𝗲𝘀𝘁𝗼𝗻𝗲 𝗶𝘀 𝗮 𝗱𝗲𝗳𝗶𝗻𝗶𝘁𝗶𝘃𝗲 𝗴𝗮𝘁𝗲𝘄𝗮𝘆 𝘁𝗼:
‎🔹 Global Recognition & Silencing Detractors
‎🔹 Elevated Standards of Practice
‎🔹 International Collaboration & Research
‎🔹 A Platform for Bangladeshi Expertise
‎🔹 A Unified Professional Chapter

‎This victory belongs to every member who has persevered. Our strength lies in our unity; we rise not individually, but as a connected profession dedicated to shared growth. The world is about to hear us. This is more than an achievement, it’s the beginning of a new era.

‎Let’s embrace this new chapter with a commitment to exemplary practice, continuous learning, and service. Our collective dedication has opened this door; now, let's walk through it together.

‎𝐎𝐧𝐰𝐚𝐫𝐝, 𝐓𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫. 𝐒𝐒𝐋𝐓 𝐈𝐬 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐢𝐨𝐧, 𝐀𝐧𝐝 𝐇𝐢𝐬𝐭𝐨𝐫𝐲 𝐈𝐬 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐌𝐚𝐤𝐢𝐧𝐠.

‎📌LINK IS AVAILABLE IN THE COMMENT BOX



Alhamdulillah.! Our success is the result of strong teamwork, sincere dedication, and continuous support from each and e...
05/01/2026

Alhamdulillah.! Our success is the result of strong teamwork, sincere dedication, and continuous support from each and every colleague. I am truly grateful for the commitment, patience, and passion you bring to your work every day. Together we have achieved so much, and this is only the beginning. There is a long way to go—InshaAllah, with unity, hard work, and faith, we will continue to grow and achieve even greater milestones together..!

30/12/2025

Address

Muhammadpur
1207

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801765435551

Alerts

Be the first to know and let us send you an email when Md. Abdur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Md. Abdur Rahman:

Share