Life care medicine shop -লাইফ কেয়ার মেডিসিন সপ

Life care medicine shop -লাইফ কেয়ার মেডিসিন সপ All Kinds of Medicine & Organic Food Available Here. whatsapp number 01918200250 Life Care Medicine Shop in an Online & Offline Business Platform in Mymensingh.

You will find all kind of medicine & organic food available here. Stay with us by like our page to know more about our different products. Life Care Medicine Shop deliver the best quality medicine & organic food at the best prices. Quality is not compromised. You can easily buy products from us. Our Product & Service

� ঔষধ
� অর্গানিক খাবার
� ডায়াবেটিক পরীক্ষা
� নেবুলাইজার
� ব্লাড প্রেশার
� ফিজিউথেরাপী
� হিজামা ও ওজন পরিমাপ করা হয় ।
� ভারতের ভিসা
� ডাক্তার এ্যাপয়েনমেন্ট
� ট্রান্সপোর্ট
� বিমানের টিকিট
� বাংলাভাষী এটেডেন্ট সুবিধা

.

লাইফ কেয়ার মেডিসিন সপ জিলা স্কুল মোড় পন্ডিত পারা সদর ময়মনসিংহ।
13/08/2026

লাইফ কেয়ার মেডিসিন সপ জিলা স্কুল মোড় পন্ডিত পারা সদর ময়মনসিংহ।

হাম (Measles) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি শিশুদের মধ্যে বেশি হলেও বড়দেরও হতে পারে।🦠 হাম কিভাবে ছড়ায়হাম রোগ...
30/03/2026

হাম (Measles) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি শিশুদের মধ্যে বেশি হলেও বড়দেরও হতে পারে।

🦠 হাম কিভাবে ছড়ায়

হাম রোগ Measles virus দ্বারা হয় এবং খুব দ্রুত ছড়ায়।

✔ আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে
✔ রোগীর নাক-মুখের লালা বা শ্বাসের মাধ্যমে
✔ একই ঘরে থাকলে বাতাসের মাধ্যমে
✔ রোগীর ব্যবহৃত জিনিস স্পর্শ করলে

👉 আক্রান্ত ব্যক্তি লক্ষণ দেখা দেওয়ার ৪ দিন আগে থেকে এবং ফুসকুড়ি ওঠার ৪ দিন পর পর্যন্ত অন্যকে সংক্রমিত করতে পারে।

⚠️ হাম রোগের লক্ষণ

সাধারণত সংক্রমণের ১০–১৪ দিন পরে লক্ষণ দেখা দেয়।

প্রথম ধাপ

জ্বর (১০১–১০৪°F পর্যন্ত)

সর্দি, নাক দিয়ে পানি পড়া

শুকনো কাশি

চোখ লাল হওয়া ও পানি পড়া

চোখে আলো সহ্য না হওয়া

মুখের ভিতরে ছোট সাদা দাগ (Koplik spot)

দ্বিতীয় ধাপ

শরীরে লাল ফুসকুড়ি

প্রথমে মুখে → তারপর পুরো শরীরে ছড়ায়

জ্বর আরও বেড়ে যায়

দুর্বলতা ও অরুচি

🚨 বিপজ্জনক লক্ষণ (ডাক্তারের কাছে দ্রুত যান)

শ্বাসকষ্ট

খিঁচুনি

শিশুর খাওয়া বন্ধ

বেশি ঘুমানো বা অচেতন ভাব

তীব্র ডায়রিয়া

💊 প্রতিকার ও চিকিৎসা

হামের নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই, তবে সঠিক যত্নে ভালো হয়।

✔ সম্পূর্ণ বিশ্রাম
✔ বেশি পানি ও তরল খাবার
✔ জ্বর কমাতে প্যারাসিটামল (ডাক্তারের পরামর্শে)
✔ চোখ পরিষ্কার রাখা
✔ পুষ্টিকর খাবার
✔ ভিটামিন-A (ডাক্তারের পরামর্শে অত্যন্ত গুরুত্বপূর্ণ)

❌ নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাবেন না (জটিলতা না হলে প্রয়োজন নেই)।

🛡️ হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়

✅ হাম-রুবেলা (MR) টিকা

বাংলাদেশে সাধারণত:

৯ মাস বয়সে প্রথম ডোজ

১৫ মাসে দ্বিতীয় ডোজ

👉 টিকা নিলে হাম প্রায় সম্পূর্ণ প্রতিরোধ করা যায়।

#লাইফ_কেয়ার_মেডিসিন_শপ

ঈদ মোবারক  🌙 তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🕌আপনাদের সেবায় নিয়জিত  #লাইফকেয়ার_মেডিসিন_শপ_ এর পক্ষ থেকে সবাইকে  পবি...
20/03/2026

ঈদ মোবারক 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🕌

আপনাদের সেবায় নিয়জিত #লাইফকেয়ার_মেডিসিন_শপ_ এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা ও অভিনন্দন❣️

আলহামদুলিল্লাহ 🌙লাইফ কেয়ার মেডিসিন শপের সম্মানিত স্বত্বাধিকারী জনাব Mahmudul Hasan Arafat  গত ২২ ফেব্রুয়ারি পবিত্র উমরা ...
23/02/2026

আলহামদুলিল্লাহ 🌙
লাইফ কেয়ার মেডিসিন শপের সম্মানিত স্বত্বাধিকারী জনাব Mahmudul Hasan Arafat গত ২২ ফেব্রুয়ারি পবিত্র উমরা পালন করার উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় গমন করেছেন। মহান আল্লাহ্‌ তাঁর এই পবিত্র সফর কবুল করুন, সকল ইবাদত সহজ ও গ্রহণযোগ্য করে দিন এবং সুস্থ-সুন্দরভাবে তাঁকে নিজ গৃহে প্রত্যাবর্তনের তাওফিক দান করুন—এই দোয়া করি।

20/02/2026
আলহামদুলিল্লাহ,মাহে রমজানের ১ম দিনেরসেহরি ও ইফতারে সময়সূচি।
19/02/2026

আলহামদুলিল্লাহ,
মাহে রমজানের ১ম দিনের
সেহরি ও ইফতারে সময়সূচি।

আজ কথা বলবো একটি পরিচিত ও কার্যকর অ্যান্টি-অক্সিডেন্ট ভিটামিন ট্যাবলেট — Rex Tablet নিয়ে।🔬 Rex Tablet এর উপাদানসমূহ:✔️ ...
15/12/2025

আজ কথা বলবো একটি পরিচিত ও কার্যকর অ্যান্টি-অক্সিডেন্ট ভিটামিন ট্যাবলেট — Rex Tablet নিয়ে।
🔬 Rex Tablet এর উপাদানসমূহ:
✔️ Beta-Carotene
✔️ Vitamin C
✔️ Vitamin E

এই তিনটি উপাদান একসাথে কাজ করে শরীরের কোষগুলোকে ফ্রি-র‍্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং শরীরকে রাখে সুস্থ ও কর্মক্ষম।

✅ কেন Rex Tablet উপকারী?
🔹 শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে
🔹 দুর্বলতা ও ক্লান্তি কমাতে সহায়ক
🔹 চোখ ও ত্বকের স্বাস্থ্যে ভালো ভূমিকা রাখে
🔹 দীর্ঘদিন অসুস্থতার পর রিকভারি ফেজে উপকারী
🔹 অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে শরীরকে ভিতর থেকে সুরক্ষা দেয়

📌 খাওয়ার নিয়ম:
➡️ সাধারণত দিনে ১টি ট্যাবলেট
➡️ অবশ্যই চিকিৎসক বা ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা:
❗ এটি কোনো রোগের সরাসরি চিকিৎসা নয়
❗ দীর্ঘদিন বা বিশেষ রোগে নিজে নিজে না খেয়ে পরামর্শ নিন
❗ গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ জরুরি

🤲 সচেতন হোন, সুস্থ থাকুন
সঠিক তথ্য জানুন, প্রয়োজন অনুযায়ী ওষুধ গ্রহণ করুন—অযথা নয়, অজ্ঞতায় নয়।

📢 এই ধরনের মেডিকেল হেলথ সচেতনতা পোস্ট পেতে পেজে যুক্ত থাকুন।

#লাইফকেয়ার_মেডিসিন_শপ

ভাইরাল জ্বর নিয়ে কিছু তথ্য:১. যেকোনো ভাইরাস জ্বর ৩ থেকে ৫দিন টানা ১০২/১০৩°f আসতে পারে এবং কমলে, ১০১ এর নিচে নাও নামতে পা...
06/08/2025

ভাইরাল জ্বর নিয়ে কিছু তথ্য:

১. যেকোনো ভাইরাস জ্বর ৩ থেকে ৫দিন টানা ১০২/১০৩°f আসতে পারে এবং কমলে, ১০১ এর নিচে নাও নামতে পারে। কাজেই জ্বর শুরু হওয়ার পরের বেলাতেই বা পরের দিন জ্বর কেনো কমছে না, অস্থির হওয়া যাবে না।

২. একদিনে জ্বর কমিয়ে দেয়ার কোনো মেডিসিন বা ম্যাজিক ডাক্তারদের জানা নাই। ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক কোনো কাজে লাগে না যদি না কোন ইনফেকশনের সোর্স পাওয়া যায় যা অনেকসময় প্রকাশ পেতে ৩দিনও লেগে যায়।

৩. জ্বর হলে বাচ্চা খাওয়াদাওয়া ছেড়ে দিবে, বড়রাও দেয়। এই অরুচির প্রাথমিক কোনো চিকিৎসা নাই। সবার মতো আপনাকেও বুঝিয়ে শুনিয়ে অল্প অল্প করে পানি তরল জাউ স্যুপ শরবত বা বাচ্চা যেটা খেতে চায় ( এমন কিছু দিবেন না যা আবার বমি, পাতলা পায়খানা ঘটায়) তাই খাওয়াবেন। পেশাব যেন অন্তত ২৪ ঘন্টায় ৪ বার হয়। মুখে একদমই খেতে না পারলে, পেশাব কমে গেলে, বমি বন্ধ না হলে বা খিঁচুনি হলে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবেন।

৪. হালকা জ্বরে ( ১০০ থেকে ১০২°) গা মুছে দিবেন, মুখে ঔষধ খাওয়াবেন। একবার ঔষধ খাওয়ানোর পর আবার সিরাপ দিতে অন্তত ৪/৬ ঘন্টা অপেক্ষা করতে হবে। আর সাপোসিটারী দিতে হলে অন্তত ৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।

৫. বেশী জ্বরে ( ১০২° F এর উপরে গেলে) তাড়াতাড়ি জ্বর কমানোর প্রয়োজন হলে সাপোসিটার ব্যবহার করতে পারেন (যদিও এটা বাচ্চাদের জন্য অস্বস্তিকর), এতে জ্বর হয়তো সাময়িকভাবে ১০২ এর নিচে নামতে পারে তবে পুরোপুরি যাওয়ার সম্ভাবনা কমই ১ম তিনদিনের মধ্যে । একটা সাপোসিটারী দেয়ার ৮ ঘন্টার মধ্যে আরেকটা সাপোসিটারী দিতে পারবেন না। তবে ৪/৬ ঘন্টা পর সিরাপ দিতে পারেন।

৫. জ্বরের ঔষধ ডাবল ডোজে বা ঘন ঘন খাওয়ালে, এন্টিবায়োটিক দিলেই জ্বর ভালো হয়ে যাবে এমন না। ভাইরাসের পরিমানের উপর, কতদিন এরা এক্টিভ থাকে তার উপর জ্বরের স্থায়ীত্ব নির্ভর করে।

৬. জ্বরের ঔষধ ঘন ঘন খাওয়ানোর চেয়ে বাচ্চার যত্ন নিন, ভেজা গামছা বা সুতি কাপড় দিয়ে গা মুছে দিন, গরম ও নরম খাবার খাওয়ানোর চেষ্টা করুন, সবচেয়ে বড় কথা বাচ্চাকে বিশ্রাম নিতে দিন। ভালো ঘুমাতে দিন, ঘুমের মধ্যে জ্বর থাকলেও তাকে ঘুম ভাঙিয়ে জ্বরের ঔষধ খাওয়ানোর দরকার নাই।

৭. থার্মোমিটার দিয়ে মেপে জ্বর ১০০ বা বেশী পেলেই জ্বরের ঔষধ খাওয়াবেন। গায়ে হাত দিয়ে গরম লাগা, জ্বর ৯৮, ৯৯° ; জ্বরের আগে শীত শীতভাব, অস্থির হওয়া ইত্যাদি জ্বরের ঔষধ খাওয়ানোর কোন কারণ হতে পারে না।

Address

Pandit Para, Zila School Mor
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life care medicine shop -লাইফ কেয়ার মেডিসিন সপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share