Dr. Md Selim Uddin ,Medicine Specialist

Dr. Md Selim Uddin ,Medicine Specialist আমি একজন চিকিৎসক। মেডিসিন স্পেশালিষ্ট। রোগীর রোগ নির্ণয় এবং চিকিৎসা দেওয়া আমার নেশা এবং পেশা।

বিগত ইউনুস সরকারের আমলে জ্যেষ্ঠতা লংঘন করে পদোন্নতি বঞ্চিত ১৮২১ জন বিশেষজ্ঞ  চিকিৎসকদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জনাব...
29/03/2026

বিগত ইউনুস সরকারের আমলে জ্যেষ্ঠতা লংঘন করে পদোন্নতি বঞ্চিত ১৮২১ জন বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সুদৃষ্টি কামনা করছি। আজ কালের কন্ঠ পত্রিকায়।
Md Selim Uddin

31/12/2025

সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে ডাক্তাররা টাকা খাওয়ার জন্য মৃত মানুষকে আই সি ইউতে রেখে দেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে এমন কিছু গুজব বাতাসে ভেসে বেড়াচ্ছে। ফেসবুকেও এমন কিছু পোস্ট দেখলাম। সবচেয়ে প্যাথেটিক হচ্ছে অনেক জুনিয়র চিকিৎসকও এমন মনে করেন।
মেডিকেল সাইন্স কি বলে? দেখুন, মৃত মানুষকে সাধারণ এসি রুমে বা আই সি ইউতে সর্বোচ্চ ২৪ ঘন্টা রাখা যেতে পারে। এর বেশি কোনভাবেই রাখা সম্ভব না।২৪ ঘন্টার বেশি সময় রাখতে হলে তাকে অবশ্যই বরফ দিয়ে অথবা হিমঘরে রাখতে হবে।
আমাদের শরীরের কোষগুলো জীবিত থাকে রক্তের মাধ্যমে খাবার পেয়ে।এই রক্ত সরবরাহ করে হার্ট। সুতরাং হার্ট বন্ধ হয়ে গেল মানে আপনি মরে গেলেন।আপনাকে হিমঘরে রাখতে হবে। নইলে পচে দুর্গন্ধ ছড়াবে। হার্ট কাজ না করলে শরীরে রক্ত চলাচল করবেনা। ফলে শরীরের টিস্যু গুলো পচে যাবে।
রক্ত বিশুদ্ধ করার জন্য কার্যকর ফুসফুস লাগে।যাতে বাতাস থেকে অক্সিজেন নেওয়া এবং কার্বনডাই অক্সাইড ছেড়ে দেওয়া যায়। মুমূর্ষু রোগীদের ফুসফুস ঠিক মতো কাজ না করলে আর্টিফিশিয়াল মেশিনের মাধ্যমে ফুসফুস চালু রাখার নামই হচ্ছে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন।কিন্তু শর্ত হচ্ছে হার্ট চালু থাকা লাগবে। হার্ট চালু না থাকলে পৃথিবীর কোন মেশিন দিয়েই কাউকে বাচিয়ে রাখা সম্ভব না।
হার্ট এবং ফুসফুস দুইটাকে কৃত্রিম ভাবে চালু রাখার উপায় চিকিৎসা বিজ্ঞানের কোথাও নাই।অবশ্য কিছু সাপোর্টিভ ঔষধ দিয়ে হার্ট চালু রাখার চেস্টা করা যায়।কিন্তু ফেইল করলে মৃত্যু।
আরেকটা জিনিস ক্লিনিক্যালি ডেড বলে কোন টার্ম মেডিকেল সাইন্সে নাই।ব্রেন ডেথ একটা টার্ম আছে যেখানে ব্রেন ঠিকঠাক কাজ না করলে হার্ট সচল থাকে।
অজ্ঞাতা, গোড়ামি, ভন্ডামি দূর করেন। দুনিয়া এখন জ্ঞান বিজ্ঞানে অনেকদুর এগিয়ে গিয়েছে। নিজেকে একটু আপডেট করেন। সঠিক জিনিস জানেন।
Dr. Md Selim Uddin ,Medicine Specialist

প্রচন্ড ঠান্ডায় দীর্ঘসময় থাকলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যায়। এর ফলে শরীরের রক্ত নালী সংকুচিত হয়,রক্ত জমাট বেধে যায়।সে...
25/12/2025

প্রচন্ড ঠান্ডায় দীর্ঘসময় থাকলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যায়। এর ফলে শরীরের রক্ত নালী সংকুচিত হয়,রক্ত জমাট বেধে যায়।সেখান থেকে হার্ট এটাক, ব্রেইন স্ট্রোক হতে পারে। সাডেন অনিয়মিত হৃদস্পন্দন (Arrhythmia) হতে পারে। যেখান থেকে মুহুর্তের মধ্যে মৃত্যু ঘটতে পারে।

আমাদের শরীরের প্রতিটি কোষ একটি নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে।যা আমাদের বাহ্যিক তাপমাত্রার চেয়ে বেশ বেশি। সুতরাং দীর্ঘসময় নিম্ন তাপমাত্রায় থাকলে শরীরের কোষের কার্যক্রম বিঘ্ন ঘটে বড় ধরণের জটিলতা এমনকি যথাযথ ব্যাবস্থা না নিলে মৃত্যুও হতে পারে।

তাই, অনুগ্রহ করে এমন মর্দামি ভুলেও করবেন না।

উল্লেখিত মৃত ব্যাক্তি অনিয়মিত স্পন্দন অথবা হার্ট এটাকে মারা গেছেন বলে ধারণা করা যায়।

শুভ রাত্রি।

20/12/2025

মূল্যবান জিনিস কখনো এমনি এমনি পাওয়া যায় না। অর্জন করে নিতে হয় পরিশ্রম আর সাধনা দিয়ে।
আর কে না জানে, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আপনার সুস্বাস্থ্য । তাই স্বাস্থ্য ঠিক রাখতে পরিশ্রম করুন, হাটুন। লোভনীয় খাবার পরিহার করুন।

12/10/2025

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতে,
স্বাস্থ্যের সংগা হলো,

Health is a state of complete physical, mental and social well being, not merely an absence of disease or infirmity।
যার বাংলা অর্থ দাঁড়ায়,

👉 “স্বাস্থ্য হলো সম্পূর্ণ শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সুস্থতা; শুধুমাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতিই স্বাস্থ্য নয়।”

তার মানে পুরো ব্যাপারটা হচ্ছে,
স্বাস্থ্য মানে শুধু অসুখমুক্ত থাকা নয়, বরং শরীর, মন ও সমাজে সামগ্রিকভাবে ভালো থাকা —
যেখানে একজন মানুষ সুখে, কর্মক্ষমভাবে ও সামাজিকভাবে মানিয়ে চলতে পারে।

এখন প্রশ্ন হলো বিশ্ব স্বাস্থ্যের মতে আপনারা আসলে কতটা স্বাস্থ্যবান?

https://youtu.be/W0vB_u1rAso?si=7s7NxUGlRFb3WC5q
27/08/2025

https://youtu.be/W0vB_u1rAso?si=7s7NxUGlRFb3WC5q

বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বিদআত!বিএম এলপি গ্যাস নিবেদিত ইসলামী জিজ্ঞাসা একটি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান, যেখ....

06/02/2025

রোগীকে জিজ্ঞাসা করলাম, মা কি সমস্যা আপনার?
রোগী : বিশাল সমস্যা বাবা।
আমি: বলেন কি বিশাল সমস্যা?
রোগী : পেটের সমস্যা
আমি: পেটের কি সমস্যা
রোগী : গ্যাসের সমস্যা
আমি : এইটা যে গ্যাসের সমস্যা তা বুঝলেন কিভাবে?
রোগী : পেট ফুলে থাকে, কিছু খাইতে পারি না।পায়খানার রাস্তা দিয়ে শুধু গ্যাস বাইর হয়।......................

আরও বিস্তারিত রোগের ইতিহাস নিলাম, শারিরীক পরীক্ষা করলাম। পরে কনফার্ম হবার জন্য কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করলাম। ফাইনালি উনার রোগ নির্নয় হলো, Non Ulcer Dyspepsia.

আমাদের অনেকেরই ধারনা কিছু খেলেই গ্যাস হয়, গ্যাসের জন্য পেট ফুলে যায়,প্রচুর পাদ হয়।সুতরাং এগুলো গ্যাসের সমস্যা।বছরের পর বছর তথাকথিত গ্যাসের ঔষধ খেয়ে যান।
অথচ বাস্তবতা হলে গ্যাস বা গ্যাস্ট্রিক বলে কোন রোগ পৃথিবীতে নেই।

আসলে আমরা যে খাবার প্রতিদিন খাই, তা পেটের ভেতরে গিয়ে নানা কেমিক্যাল, ব্যাকটেরিয়া ও এনজামের মাধ্যমে হজম হয়।এই হজম প্রক্রিয়ায় খুব ন্যাচারালি কিছু গ্যাস তৈরি হবে।এখন আপনি এগুলো না খেয়ে যদি একটা পাত্রে রেখে দেন দেখবেন ২৪ ঘন্টা পরে সেখান থেকে গ্যাস বের হচ্ছে।তার মানে খাবার হজমের প্রক্রিয়ায় কিছু গ্যাস হওয়া খুবই স্বাভাবিক বিষয়। তবে হ্যা, বিভিন্ন কারনে এটা কিছু কম বেশি হতে পারে।কিন্তু আপনি খাবার খাবেন ২ থালা আর কোন গ্যাস পেটে হবে না এট অসম্ভব ব্যাপার।

আমাদের শরীর হচ্ছে পৃথিবীর সবচেয়ে কমপ্লেক্স একটা ফ্যাক্টরি। সেখানে খাবার হচ্ছে জ্বলানী।ফ্যাক্টরিতে যখন জ্বালানি ব্যবহার হবে তখন গ্যাস তৈরি হবেই।বরং কারও যদি গ্যাস না হয় আমরা ভয় পেয়ে যাই। বিশেষ করে সার্জনরা অপারেশনের পরের দিন গ্যাসের / পাদের খোজ খুব আগ্রহের সাথে নেন।কারণ আপনার গ্যাস হচ্ছে মানে আপনার ফ্যাক্টরি ঠিক আছে, পরিপাকতন্ত্র যথাযথ ভাবে কাজ করতেছে।

সুতরাং,

১) ডাক্তারের নিকট আপনার সমস্যা খুলে বলুন। আপনার কি রোগ সেটা উনিই নির্নয় করে চিকিৎসা দিবেন। উনাকে ভুলভাল রোগের নাম বলার দরকার নাই।

২)গ্যাসকে হা বলুন।গ্যাস আপনার জন্য ব্লেসিং।গ্যাস নিয়ে অস্থির হবেন না।

৩) গ্যাস গ্যাস করে আজীবন সো কলড স্যাকলো, সার্জেল, এক্সিয়াম ইত্যাদি ঔষধ আজীবন খাবেন না।রক্তশূন্যতা, হাড়ের ক্ষয়, খাদ্য তন্ত্রে ইনফেকশন, কিডনি জটিলতা সহ বিভিন্ন রোগের কারন হচ্ছে এই অতিরিক্ত "গ্যাসের" ঔষধ সেবন।

৪) নিজে নিজে ডাক্তারি না করে এই কাজ যার করার তাকেই করতে দিন।

শুভ রাত্রি।

Address

Chorpara Road
Mymensingh

Opening Hours

Monday 17:00 - 20:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 17:00 - 20:00
Saturday 17:00 - 20:00
Sunday 17:00 - 20:00

Telephone

+8801716385511

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md Selim Uddin ,Medicine Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share