12/08/2026
৭ বছরের কোমর ব্যথা, এক মাস পর রোগীর মুখে এই কথাগুলো শুনে সত্যিই ভালো লাগলো ❤️
কিছু রোগী আসেন, যাদের গল্পটা শুধু একটা রোগের গল্প থাকে না। দীর্ঘদিনের কষ্ট, অনেক জায়গায় চিকিৎসা নেওয়া, অনেক ওষুধ খাওয়া, তারপরও ভালো না হওয়া, সবকিছু মিলিয়ে একটা দীর্ঘ যাত্রা থাকে।
কিছুদিন আগে এমনই একজন বয়স্ক মহিলা রোগী আমার কাছে এসেছিলেন।
প্রায় ৭ বছর ধরে কোমর ব্যথা।
এর মধ্যে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন। প্রায় দেড় বছর ধরে একজন চিকিৎসকের পরামর্শে নিয়মিত ব্যথার ওষুধও খাচ্ছিলেন। কিন্তু তেমন একটা improvement হচ্ছিল না।
ব্যথাটা শুধু কোমরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। নিচের দিকে ছড়িয়ে যেত, মাঝে মাঝে tingling, numbness হতো। উঠতে-বসতে কষ্ট, বাথরুমে বসতে কষ্ট, এমনকি নামাজ পড়তেও কষ্ট হতো।
এমনকি দীর্ঘদিনের এই কষ্টের কারণে খাবারের প্রতিও একদম আগ্রহ ছিল না। ঠিকমতো খেতেই পারতেন না।
আমি প্রথমে উনার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললাম। শুধু ওষুধ দিলেই হবে না, দৈনন্দিন জীবনে কীভাবে চলবেন, কীভাবে বসবেন, কীভাবে উঠবেন, কী ধরনের exercise করবেন, এগুলোও বুঝিয়ে বললাম।
এরপর প্রয়োজনীয় কিছু ওষুধের পাশাপাশি নিয়মিত exercise, stretching এবং lifestyle modification চালিয়ে যেতে বললাম।
আর একটা বিষয় বিশেষভাবে গুরুত্ব দিয়েছি, দীর্ঘদিন নিজের মতো করে painkiller খেয়ে যাওয়ার অভ্যাসটা যেন না থাকে। কারণ উনার kidney function-এও দীর্ঘদিনের medication-এর একটা negative impact পড়ার আশঙ্কা তৈরি হচ্ছিল।
এক মাস পর আজ আবার উনি এলেন ❤️
Follow-up-এ এসে উনি নিজেই বললেন,
“স্যার, অনেক ভালো আছি।”
আমি জিজ্ঞেস করলাম,
“একশোর মধ্যে কত ভালো হয়েছেন?”
উনি বললেন,
“স্যার, ৯০ ভাগ ভালো হয়ে গেছি।”
তারপর একে একে বললেন, আগে যেখানে ঠিকমতো হাঁটতে পারতেন না, উঠতে-বসতে কষ্ট হতো, বাথরুমে বসতে পারতেন না, নামাজ পড়তেও কষ্ট হতো, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন।
আর একটা কথা শুনে আরও ভালো লাগলো।
উনি বললেন, আগে ঠিকমতো খেতেই পারতেন না, খাবারের প্রতি একদমই রুচি ছিল না। এখন আলহামদুলিল্লাহ খেতে পারছেন।
৭ বছর ধরে যে মানুষটা এত কষ্টের মধ্যে ছিলেন, আজ নিজের মুখে যখন বলছেন, “আমি এখন হাঁটতে পারি, বসতে পারি, নামাজ পড়তে পারি, খেতেও পারি”, তখন একজন চিকিৎসক হিসেবে সত্যিই ভালো লাগে।
আলহামদুলিল্লাহ। 🤲❤️
তবে এই রোগীর একটা বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, দীর্ঘদিনের কোমর ব্যথা মানেই PLID নয়, আবার শুধু painkiller খেয়ে যাওয়াও সমাধান নয়।
সঠিক history, examination, প্রয়োজনীয় investigation এবং রোগীর দৈনন্দিন জীবনযাত্রার বিষয়গুলো বিবেচনা করে treatment plan করাটাই গুরুত্বপূর্ণ।
একজন রোগীর মুখে “আমি ভালো আছি” কথাটাই একজন চিকিৎসকের সবচেয়ে বড় প্রাপ্তি। ❤️
ডা. তানভীর আহাম্মেদ
এমবিবিএস (মমেক), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (নিউরোলজি) এফপি
এফসিপিএস (মেডিসিন) এফপি
এমডি (নিউরোলজি) অন কোর্স
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
মেডিকেল অফিসার, ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ময়মনসিংহ
বিএমডিসি: এ-১১২৬৭৪
📍 চেম্বার ১
তালুকদার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল, নান্দিনা, জামালপুর
🗓️ প্রতি বৃহস্পতিবার দুপুর ৩:০০টা থেকে......
📞 সিরিয়াল: +8801923999416
📍 চেম্বার ২
পপুলার মেডিকেল সেন্টার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ
🗓️ প্রতি মঙ্গলবার দুপুর ৩:০০টা থেকে......
📞 সিরিয়াল: +8801832826143
📍 চেম্বার ৩
মুক্তাগাছা মডেল হাসপাতালহাসান জামাল কমপ্লেক্স, বড় মসজিদ রোড, সারপট্টী, মুক্তাগাছা
🗓️ প্রতি শনিবার দুপুর ৩:০০টা থেকে......
📞 সিরিয়াল: ০১৭১৯৩৯৮৩৪০