16/09/2026
কবি নজরুল কিন্ডারগার্ডেন স্কুলে টিএমসি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টিএমসি হাসপাতালের উদ্যোগে ত্রিশালের কাজির শিমলায় কবি নজরুল কিন্ডারগার্ডেন স্কুলে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পে প্লে থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত প্রায় 220 জন ছাত্র-ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা মেডিসিন, চক্ষু, দন্ত এবং চর্মরোগ বিষয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন।
টিএমসি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং প্রাথমিক পর্যায়ে বিভিন্ন রোগ শনাক্ত করার লক্ষ্যে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। এছাড়া স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অবিভাবকগন ও চিকিৎসা সেবা নেন।
স্কুল কর্তৃপক্ষ টিএমসি হাসপাতালের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টিএমসি হাসপাতাল ভবিষ্যতেও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।