Naogaon IBN Sina Hospital & Diagnostic Center

Naogaon IBN Sina Hospital & Diagnostic Center ❤️স্বাস্থ্য সেবায় সর্বদা আপনাদের পাশে❤️
💉💊🩺
01771-208663, 01771208201

আলহামদুলিল্লাহ ❤️একজন ৪৫ বছর বয়সী মহিলা রোগী ট্রমার পর ডান কাঁধে তীব্র ব্যথা, ডিফরমিটি এবং হাত নড়াচড়ায় অসুবিধা নিয়ে আসেন...
30/04/2026

আলহামদুলিল্লাহ ❤️
একজন ৪৫ বছর বয়সী মহিলা রোগী ট্রমার পর ডান কাঁধে তীব্র ব্যথা, ডিফরমিটি এবং হাত নড়াচড়ায় অসুবিধা নিয়ে আসেন। ক্লিনিক্যাল ও রেডিওলজিক্যাল মূল্যায়নে Right Acromioclavicular (AC) Joint Dislocation ধরা পড়ে।
রোগীর সফলভাবে Acromioclavicular Joint Reconstruction by Mazzocca Technique করা হয়েছে। এই পদ্ধতিতে Coracoclavicular stability পুনঃস্থাপন করে কাঁধের স্বাভাবিক alignment ও biomechanics ফিরিয়ে আনা হয়।
Post-operative X-ray তে AC joint এর satisfactory reduction ও alignment দেখা যাচ্ছে। বর্তমানে রোগী ভালো আছেন।
আল্লাহর রহমতে অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। 🤍

Surgeon:- Dr. Ashiq Ahamed
Anesthetist :- Dr. Shawkat Hossain
Assistant :- Sumon + Mintu + Moynul

🌟 সম্মাননা ও শুভকামনা 🌟আমাদের প্রিয় ও সম্মানিত চিকিৎসক( চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ)  ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম স্যারসম্প্রতি বদ...
28/04/2026

🌟 সম্মাননা ও শুভকামনা 🌟
আমাদের প্রিয় ও সম্মানিত চিকিৎসক
( চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ)
ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম স্যার
সম্প্রতি বদলি হয়ে যোগদান করেছেন ২৫০ বেড জেনারেল হাসপাতাল, নওগাঁ এ।

নওগাঁবাসীর জন্য এটি নিঃসন্দেহে একটি সুখবর।
তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা এখন এই এলাকার মানুষের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।

নওগাঁ ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পক্ষ থেকে শুভেচ্ছা এন্ড অভিনন্দন ❤️

বড় কাটাছেঁড়া ছাড়াই আধুনিক প্রযুক্তিতে ছোট ছিদ্রের মাধ্যমে (Minimally Invasive) পায়ের ভাঙা হাড়ের সফল অপারেশন সম্পন্ন হয়েছ...
22/04/2026

বড় কাটাছেঁড়া ছাড়াই আধুনিক প্রযুক্তিতে ছোট ছিদ্রের মাধ্যমে (Minimally Invasive) পায়ের ভাঙা হাড়ের সফল অপারেশন সম্পন্ন হয়েছে 🥰

Alhamdulillah for another successful surgery🌸💚

Surgeon :- Dr. Shantonno Kumar Saha
Anesthesiologist :-Dr. Shawkat Hossain
Assistant :- Shuvo + Sun
C-arm:- Moynul Haque

এডভ্যান্সড স্পাইন ইন্টারভেনশান এ সবচেয়ে ভয়ে থাকি “ডিস্কাইটিস” নামের ভয়ঙ্কর ইনফেকশন নিয়ে । বিশেষ করে নওগাঁর মতো পেরিফের...
21/04/2026

এডভ্যান্সড স্পাইন ইন্টারভেনশান এ সবচেয়ে ভয়ে থাকি “ডিস্কাইটিস” নামের ভয়ঙ্কর ইনফেকশন নিয়ে ।

বিশেষ করে নওগাঁর মতো পেরিফেরিতে অনুন্নত ও অপর্যাপ্ত অনুষঙ্গ ও স্টেরিলিটি সুবিধা নিয়ে এধরনের সফিস্টিকেটেড এডভান্সড প্রসিডিওর প্রায় আড়াই বছর ধরে করে আসছি।
আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো ইনফেকশন বা কমপ্লিকেশান হয়নি।

সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ ❤️

ডা. মো. মোশারফ হোসেন (পলাশ)
এমবিবিএস, বিসিএস, এমডি (এ্যানেস্থেসিওলজি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
ফেলোশিপ ইন পেইন ম্যানেজমেন্ট (ইডিয়া) ফেলোশিপ ইন পেইন মেডিসিন (বিএসএসপি ইউনিভার্সিটি অফ মিনেসোটা, আমেরিকা) ক্লিনিক্যাল ফেলো (পেইন মেডিসিন), ঢাকা স্পেশালাইজড পেইন ম্যানেজমেন্ট এন্ড রিসার্চ সেন্টার। এ্যাডভান্স ট্রেইনিং ইন মাস্কুলো-স্কেলেটাল আল্ট্রাসাউন্ড। এ্যানেসথেসিয়া, আইসিইউ এন্ড পেইন মেডিসিন স্পেশালিষ্ট

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল
বিএমডিসি রেজিঃ নং- এ ৬১১২৭

Alhamdulillah — another big case, a successful milestone from Naogaon! 🌿আমাদের শিশু সার্জারীতে কিছু জন্মগত ত্রুটি থাকে, ...
17/04/2026

Alhamdulillah — another big case, a successful milestone from Naogaon! 🌿

আমাদের শিশু সার্জারীতে কিছু জন্মগত ত্রুটি থাকে, যেগুলোর চিকিৎসা একাধিক ধাপে অপারেশনের মাধ্যমে চিকিতসা করতে হয়। আজকের এই ছোট্ট রোগীটি ছিল তেমনই একটি চ্যালেঞ্জিং কেস।

রোগটির নাম vestibular a**s — যেখানে জন্মগতভাবে পায়খানার রাস্তা স্বাভাবিক স্থানে না থেকে যোনিপথের ভিতরে থাকে। সাধারণত ৫–৭ মাস বয়সেই এক ধাপে অপারেশন করা সম্ভব হয়, কিন্তু এই শিশুটির বয়স ইতোমধ্যে ৮ বছর হয়ে গিয়েছিল। অজ্ঞতা, অবহেলা ও যথাযথ রেফারেলের অভাবে দেরিতে আসার কারণে সে দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য ও বারবার পেট ফাঁপা, ফুলে যাওয়া (subacute intestinal obstruction)-এর সমস্যায় ভুগছিল।

রোগীটি প্রথমে একজন সুনামধন্য গাইনোকলজিস্টের কাছে গিয়েছিল, তিনি আমার কাছে রেফার হয়ে আমার কাছে আসে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় ৩ ধাপে অপারেশন করার:

🔹 ১ম ধাপ: Pelvic colostomy — পেটে অস্থায়ী পায়খানার রাস্তা তৈরি
🔹 ২য় ধাপ: ASARP — পায়খানার রাস্তা স্বাভাবিক স্থানে স্থাপন
🔹 ৩য় ধাপ: Colostomy closure — অস্থায়ী রাস্তা বন্ধ করা

রোগীর গার্ডিয়ানদের প্রতিটি ধাপ, সম্ভাব্য জটিলতা ও চিকিৎসা পরিকল্পনা বিস্তারিতভাবে কাউন্সিলিং করি (যা আমি সব রোগীর ক্ষেত্রেই করি, যদিও শুরুতে এত বিস্তারিত শুনে অনেকেই ভয় পেতেন 😅)। সৌভাগ্যক্রমে তারা ধৈর্য ধরে পুরো চিকিৎসা প্রক্রিয়ায় পাশে ছিলেন।

পুরো চিকিৎসা সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় ৮ মাস। এই সময়ের মধ্যে একাধিক ফলোআপ হয়েছে, এবং আলহামদুলিল্লাহ এখন বাচ্চাটি সম্পূর্ণ ভালো আছে।

সরকারি হাসপাতালে হর হামেশায় এইসব অপারেশন করে থাকি কিন্ত একই রোগীর সব ধাপ একই সার্জনের মাধ্যমে করা সম্ভব হয় না—এবং সেটি প্রত্যাশাও করা উচিত নয়। কিন্তু প্রাইভেট সেটআপে পুরো চিকিৎসা প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারা সত্যিই একটি “complete package” এর মতো অনুভূতি দেয়।

সব অপারেশনে আমাদের অবেদনবিদ ডা: শওকত হোসেন ও সহকারী ডা: Saiful Islam ও MD Moynul Haque টিমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল — তাদের প্রতি কৃতজ্ঞতা।

ছুটি দেওয়ার দিন আমি মজা করে বলেছিলাম — “তোমার সাদা ফ্রকটা কই? (Colostomy এর পরে ঐ জামা পরে ফলোয়াপে এসেছিল, বাচ্চাটির colostomy পেটে থাকার পরও স্বাভাবিক জীবন যাপনে থাকা- এই ইচ্ছা শক্তি, প্রাণচঞ্চলতা আমাকে অনুপ্রানিত করেছিল তাই মেডিকেল এ ছাত্রদের পড়ানো বা ভবিষ্যতে অন্য রোগীদের উতসাহ হিসেবে কাজ করবে ভেবে ছবিটা রেখেছিলাম) ওইটা পরলে ছবি সুন্দর আসত!” 😄
আজ ফলোআপে সে সত্যিই সাজুগুজু করে এসেছে!
Patient privacy-এর কারণে মুখ ঢেকে দিতে হয়েছে, না হলে চোখের চশমা, লিপস্টিক, কপালের টিপ আর মাথার লাল ব্যান্ড—সব মিলিয়ে সে ছিল একদম ছোট্ট রাণী! ❤️

আলহামদুলিল্লাহ — এই আস্থা, ধৈর্য আর সুস্থতার হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।


ডাঃ নিয়াজ আনাম নীলাভ
এম বি বি এস; বি সি এস (স্বাস্থ্য)
এমএস পেডিয়াট্রিক সার্জারী (বি.এম.ইউ)
ট্রেইনড ইন মিনিমাম এক্সেস সার্জারী (আমেরিকা কলেজ অব সার্জন)
পেডিয়াট্রিক সার্জিক্যাল অনকোলজী কোর্স
(সেন্ট জুডস চিলড্রেন হাসপাতাল আমেরিকা) সহকারী অধ্যাপক, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল
নবজাতক, শিশু কিশোর সার্জারী ও ল্যাপারোস্পপিক সার্জারী বিশেষজ্ঞ।

ডায়াবেটিস, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞডাঃ ফয়সাল ইবনে ফিরোজএম বি বি এস; বি সি এস (স্বাস্থ্য) এফসিপিএস (মেডিসিন), এমএসিপি (আ...
14/04/2026

ডায়াবেটিস, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ

ডাঃ ফয়সাল ইবনে ফিরোজ

এম বি বি এস; বি সি এস (স্বাস্থ্য) এফসিপিএস (মেডিসিন), এমএসিপি (আমেরিকা) সিসিডি (বারডেম), এফসিপিএস (কার্ডিওলজি)-এফপি ডায়াবেটিস, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালট্যান্ট (মেডিসিন)
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া। বিএমডিসি রেজিঃ এ-৬০৫৯৩

চিকিৎসা সমূহ:-

> বুকে ব্যথা

> শ্বাস কষ্ট

> বুকে চাপ ধরা

> বুক ধরফড় করা

> উচ্চ রক্তচাপ

> রক্তে চর্বি জমা

> অনিয়মিত হৃদ স্পন্দন

> জন্মগত হৃদরোগ সমস্যা

> করোনার আর্টারীর সমস্যা

> এনজাইনা

> হার্ট ফেইলর

> হার্ট অ্যাটাক

> হার্ট ব্লক

> হার্টের বাল্বে সমস্যা

> রক্তনালীর সমস্যা

> শিশুদের হার্ট ছিদ্র

> বাত জ্বর

> নিঃশ্বাসের দুর্বলতা

> ঘুমের সমস্যা

> মাথা ঘুরানো

> বমি বমি ভাব

> শারীরিক অবসাদ

> স্ট্রোক

> দুশ্চিন্তা

রোগী দেখার সময়:-
প্রতি মঙ্গলবার দুপুর ২ টা থেকে রাত্রি ৮ টা পযন্ত।

তথ্য ও সিরিয়াল:-
01771-208663, 01771-208201

নওগাঁ ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার
বক্কর টাওয়ার, নওগাঁ সদর হাসপাতাল ১নং গেট সংলগ্ন, নওগাঁ।

আলহামদুলিল্লাহ 🥰নওগাঁয় সফলভাবে সম্পন্ন হলো জটিল স্পাইন সার্জারি💉🩺আমাদের দক্ষ চিকিৎসক দল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে চিকি...
03/04/2026

আলহামদুলিল্লাহ 🥰
নওগাঁয় সফলভাবে সম্পন্ন হলো জটিল স্পাইন সার্জারি💉🩺
আমাদের দক্ষ চিকিৎসক দল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে চিকিৎসাসেবায় আরেকটি নতুন মাইলফলক🌸❤️
Surgeon :- Dr. Ashiq Ahmed
Anesthesiologist :- Dr. Shawkat Hossain
Assistant :- Sihab Sumon + Monowar Hossain
Naogaon IBN Sina Hospital & Diagnostic Center

আলহামদুলিল্লাহ।পবিত্র ওমরাহ পালন শেষে আমাদের প্রিয় অধ্যাপক ডাঃ মুক্তার হোসেন স্যার সুস্থভাবে দেশে ফিরে এসেছেন। 🤲আজ থেকে...
11/03/2026

আলহামদুলিল্লাহ।
পবিত্র ওমরাহ পালন শেষে আমাদের প্রিয় অধ্যাপক ডাঃ মুক্তার হোসেন স্যার সুস্থভাবে দেশে ফিরে এসেছেন। 🤲
আজ থেকে তিনি আবারও নিয়মিতভাবে নওগাঁ ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ রোগী দেখবেন।
আল্লাহ তাআলা তাঁর ওমরাহ কবুল করুন এবং সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন। ✨

মরহুম এ্যাডভোকেট খয়রুল আনাম হেলাল স্মৃতি স্মরণে-পবিত্র রমজান মাসেশিশু সার্জারী বিষয়কফ্রি  মেডিকেল ক্যাম্পডাঃ নিয়াজ আনাম ...
22/02/2026

মরহুম এ্যাডভোকেট খয়রুল আনাম হেলাল স্মৃতি স্মরণে-
পবিত্র রমজান মাসে
শিশু সার্জারী বিষয়ক
ফ্রি মেডিকেল ক্যাম্প

ডাঃ নিয়াজ আনাম নীলাভ
এম বি বি এস; বি সি এস (স্বাস্থ্য)
এমএস পেডিয়াট্রিক সার্জারী (বি.এম.ইউ)
ট্রেইনড ইন মিনিমাম এক্সেস সার্জারী (আমেরিকা কলেজ অব সার্জন)
পেডিয়াট্রিক সার্জিক্যাল অনকোলজী কোর্স
(সেন্ট জুডস চিলড্রেন হাসপাতাল আমেরিকা) সহকারী অধ্যাপক, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল
নবজাতক, শিশু কিশোর সার্জারী ও ল্যাপারোস্পপিক সার্জারী বিশেষজ্ঞ

অত্যাধুনিক যন্ত্রসমূহ দ্বারা যাবতীয় রোগের অপারেশন ও সেবা দেওয়া হয়:

-একশিরা / জন্মগতভাবে শুক্রাশয় / বীচি উপরে অথবা পেটের মধ্যে থাকা।
-প্রস্রাবের পথ নিচে থাকা।
-জন্মগতভাবে পায়খানার পথ না থাকা।
-পায়খানার পথ মাসিকের পথে থাকা।।
-হার্ণিয়া।
-হাইড্রোসিল।
-পায়খানা কঠিন হওয়া অথবা জন্য থেকে দেরী করে হওয়া অথবা না হওয়া খাদ্যনালী তৈরি না হওয়া বা নাড়ীর প্যাচ
-দীর্ঘদিন ধরে পেটে ব্যথা। বমি। জন্ডিস।
-কিডনীতে পানি জমা অথবা টিউমার অথবা পাথর।
-যে কোন টিউমার/সিস্ট।
-যে কোন জন্মগত ত্রুটি।
-ল্যাপরোস্পপিক অপারেশন।
-অন্ডকোষ প্যাঁচ খেয়ে থাকা।

তারিখ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিঃ, রোজ: শুক্রবার (সারাদিন)

১৩ মার্চ, ২০২৬ খ্রিঃ, রোজ: শুক্রবার (সারাদিন)

নওগাঁ ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার
বকর টাওয়ায়, সদর হাসপাতাল ১নং গেট সংলগ্ন , নওগাঁ।

CALL US NOW!
+880 1321 231370
+880 1321 231371

Address

Bakkor Tower, Naogaon Sadar Hospital Road, Naogaon Sadar
Naogan
6500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon IBN Sina Hospital & Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category