Naogaon Blood Circle

Naogaon Blood Circle সৃষ্টির সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন। রক্তের জন্য পোস্ট করুন fb.com/groups/NaogaonBloodCircle

"পড়ি,জানি,শিখি সমৃদ্ধ হোক জ্ঞানচর্চার অভ্যাস " চলে আসেন প্রতি বুধবার সকাল ১০ টায়স্থানঃনওগাঁ ব্লাড সার্কেল অফিস
28/07/2026

"পড়ি,জানি,শিখি
সমৃদ্ধ হোক জ্ঞানচর্চার অভ্যাস "
চলে আসেন প্রতি বুধবার সকাল ১০ টায়
স্থানঃনওগাঁ ব্লাড সার্কেল অফিস

26/07/2026

আমাদের সম্মানিতা উপদেষ্টা Abbas Ali ভাইয়ের ২৬ তম রক্তদান মুহূর্ত। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন।

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় দেড়শত রক্তদাতাকে নিয়ে নওগাঁ ব্লাড সার্কেলের রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান।
24/07/2026

দেশকে সবুজ-শ্যামল ও তাপমাত্রা সহনীয় রাখতে বৃক্ষরোপণ এর বিকল্প নেই। শহর জুড়ে নওগাঁ ব্লাড সার্কেল এর পক্ষ থেকে দুইদিন বৃক্...
04/07/2026

দেশকে সবুজ-শ্যামল ও তাপমাত্রা সহনীয় রাখতে বৃক্ষরোপণ এর বিকল্প নেই। শহর জুড়ে নওগাঁ ব্লাড সার্কেল এর পক্ষ থেকে দুইদিন বৃক্ষরোপণ করা হয়েছে আলহামদুলিল্লাহ্‌।

নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপনবিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প...
17/06/2026

নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপন

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) নওগাঁ শহরের চকএনায়েত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল ও বিআরএফ ইয়ুথ ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চকএনায়েত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুস সোবহান, নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহনেওয়াজ রক্সি, সাধারণ সম্পাদক মো. রিজভী আহম্মেদ রিজোয়ানসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, “রক্ত এমন একটি উপাদান, যা কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়। একজন স্বেচ্ছায় রক্তদাতার দান করা রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সুস্থ ও সক্ষম ব্যক্তিদের নিয়মিত রক্তদানে এগিয়ে আসা উচিত।”

নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহনেওয়াজ রক্সি বলেন, “সমাজে নিরাপদ রক্তের চাহিদা পূরণে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে সামাজিক সংগঠনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশ্ব রক্তদাতা দিবসে সবাইকে রক্তদান সম্পর্কে সচেতন হওয়ার এবং নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানাই।”

নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক মো. রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, “এখন যৌবন যার, রক্তদানের শ্রেষ্ঠ সময় তার। আমরা ১৮ তম জন্মদিনকে রক্তদানের মাধ্যমে স্মরণীয় করে রাখার ট্রেন্ড চালু করছি। স্কুল শিক্ষার্থীদের উৎসাহিত করছি, তারা যেন ১৮ তম জন্মদিন থেকেই রক্তদান শুরু করে।”

নওগাঁ ব্লাড সার্কেলের নারী সমন্বয়ক সাদিয়া আফরিন বলেন, , “আমাদের সমাজে নারীদের রক্তদান নিয়ে নানা রকম সামাজিক ট্যাবু, ভুল ধারণা আর অমূলক শঙ্কা প্রচলিত রয়েছে। শারীরিক দুর্বলতা বা রক্তশূন্যতার ভয়ে অনেক নারীই রক্তদানে পিছিয়ে থাকেন। তবে চিকিৎসাবিজ্ঞান ও সচেতনতা বৃদ্ধির ফলে এই বৃত্ত ভাঙতে শুরু করেছে। বোন, মা কিংবা ঘরের নারীরা যখন রক্তদানের এই মহৎ মিছিলে শামিল হন, তখন তা কেবল একজন রোগীর প্রাণ বাঁচায় না, বরং পুরো সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। নারীদের এই অংশগ্রহণ রক্তদানের আন্দোলনকে আরও সমৃদ্ধ ও মানবিক করে তুলছে।”

স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মাদ ফরহাদ আলম, সুলতান শাহরিয়া শাফি, মো. সোহানুর আমিন, সাদিয়া আফরিন, নির্জন দাস, মীর রাগীব মাসুম, মো. রাকিব হোসেন, নূর মোহাম্মদ রাফি, মো. মোমিনুল ইসলাম সিহাব, মো. তাসিক-উল-হাসান প্রমুখ।

দিনব্যাপী এ কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিনামূল্যে ব্লাড গ্রুপিং সেবা নেন। রক্তদান সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে আঠারো তম জন্মদিনেই শিক্ষার্থীদের রক্তদানের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, নওগাঁ ব্লাড সার্কেল ২০১৭ সাল থেকে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিনামূল্যে রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের সেবা, পাঠাগার পরিচালনা, দূর্যোগে ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণসহ তারুণ্যের ইতিবাচক বিকাশে কার্যক্রম পরিচালনা করে আসছে।

14/06/2026

১৪ ই জুন (রবিবার) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে নওগাঁ ব্লাড সার্কেল এর পক্ষ থেকে চকএনায়েত উচ্চ বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রু...
12/06/2026

১৪ ই জুন (রবিবার) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে নওগাঁ ব্লাড সার্কেল এর পক্ষ থেকে চকএনায়েত উচ্চ বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপিং, সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সময়: সকাল ১০ টা
স্থান: চকএনায়েত উচ্চ বিদ্যালয়, দয়ালের মোড়, নওগাঁ
সহযোগিতায়: বিআরএফ ইয়ুথ ক্লাব

- মো. শাহনেওয়াজ রক্সি
সভাপতি, নওগাঁ ব্লাড সার্কেল

নওগাঁ ব্লাড সার্কেল এর সপ্তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।আমাদের লক্ষ্য, প্রতিটি ঘরে রক্তদাতা তৈরি করা। আমাদের স্...
07/06/2026

নওগাঁ ব্লাড সার্কেল এর সপ্তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

আমাদের লক্ষ্য, প্রতিটি ঘরে রক্তদাতা তৈরি করা। আমাদের স্লোগান, "মা তোমার সন্তানকে রক্তদানে নিষেধ করো না"।

আমাদের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন Shahnewaj Roxcy, সিনিয়র সহ সভাপতি মুহাম্মাদ ফরহাদ আলম, সহ সভাপতি MD Tarikul Islam ও Mir Rageeb Masum, সাধারণ সম্পাদক Rijvi Ahmed Rijowan,
যুগ্ম সাধারণ সম্পাদক MD Abrar Rakin ও Rahad Hasan Akash,

সাংগঠনিক সম্পাদক RB Rajon, সহ সাংগঠনিক সম্পাদক Mominul Islam Shihab ও Nur Mohammad Rafi, কোষাধ্যক্ষ Rs Sohanur Amin, প্রচার সম্পাদক Sabbir Ahmed, সহ প্রচার সম্পাদক Rakib Hossain, সমাজ সম্পাদক Joyanto Kumar, দপ্তর সম্পাদক Abu Talha, শিক্ষা বিষয়ক সম্পাদক Nirjon Das, কার্যনির্বাহী সদস্য মো.রায়হান, Eheteshamali Ruhan, সাদিক, SH IH AB, Atabur Rahman ও Tal Ha।

কমিটি ঘোষণা করেছেন সম্মানিত উপদেষ্টা Rezanur Rahman ।

আলহামদুলিল্লাহ, গত ২৭ মে ২০২৬, বুধবার নওগাঁ পঞ্চ ভাই হোটেলের কনফারেন্স রুমে আগামী ১ বছরের জন্য সপ্তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

আল্লাহ তায়ালা আমাদের কাজগুলো কবুল করুন। আরও বেশি অর্থপূর্ণ করুন। আমিন।

নওগাঁ ব্লাড সার্কেলের মাসিক সাধারণ সভাআলহামদুলিল্লাহ,শুক্রবার (৫ জুন) কেন্দ্রীয় কার্যালয়ে নওগাঁ ব্লাড সার্কেলের মাসিক সা...
06/06/2026

নওগাঁ ব্লাড সার্কেলের মাসিক সাধারণ সভা
আলহামদুলিল্লাহ,শুক্রবার (৫ জুন) কেন্দ্রীয় কার্যালয়ে নওগাঁ ব্লাড সার্কেলের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আলহামদুলিল্লাহ্‌, আমাদের থ্যালাসেমিয়া লিস্টে মিঠু ভাই এন্ট্রি করিয়েছিলেন। আজ ২য় বার এর মত মিঠু ভাইকে আল্লাহর রহমতে আমাদে...
03/06/2026

আলহামদুলিল্লাহ্‌, আমাদের থ্যালাসেমিয়া লিস্টে মিঠু ভাই এন্ট্রি করিয়েছিলেন। আজ ২য় বার এর মত মিঠু ভাইকে আল্লাহর রহমতে আমাদের সংগঠণ থেকে রক্ত ম্যানেজ করে দেওয়া হলো। নওগাঁ ব্লাড সার্কেল এর সাথে যুক্ত থাকুন এবং নিজে রক্তদান করুন অন্যকে রক্তদানে উৎসাহ প্রদান করুন।

Address

Khas Naogaon
Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon Blood Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Naogaon Blood Circle:

Shortcuts

Share