গাজী হোমিও চেম্বার

গাজী হোমিও চেম্বার নির্ভর‌যোগ‌্য এক‌টি আদর্শ হো‌মিও চি‌কিৎসা কেন্দ্র
Dependable & an ideal Homoeopathic treatment center.

প্লেন আঁচিল বা ফ্ল্যাট ওয়ার্টস (plane warts /flat warts ) এর কারণ, লক্ষণ ও চিকিৎসা: ত্বকের বিভিন্ন ধরনের আঁচিলের মধ্যে ...
21/08/2026

প্লেন আঁচিল বা ফ্ল্যাট ওয়ার্টস (plane warts /flat warts ) এর কারণ, লক্ষণ ও চিকিৎসা:

ত্বকের বিভিন্ন ধরনের আঁচিলের মধ্যে প্লেন আঁচিল বা ফ্ল্যাট ওয়ার্টস (Plane/Flat Warts) একটি পরিচিত সমস্যা। এটি সাধারণত হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV) এর সংক্রমণের কারণে হয়ে থাকে। অন্যান্য আঁচিলের তুলনায় প্লেন আঁচিল আকারে ছোট, মসৃণ ও তুলনামূলকভাবে চ্যাপ্টা হয়। শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে এটি বেশি দেখা গেলেও যেকোনো বয়সেই হতে পারে।

দেখতে কেমন?

প্লেন আঁচিল সাধারণত ত্বকের রঙের, হালকা হলুদাভ, গোলাপি বা বাদামি রঙের হতে পারে। এগুলো সাধারণত ২ থেকে ৫ মিলিমিটার আকারের হয় এবং ত্বকের ওপর খুব বেশি উঁচু হয়ে থাকে না; তবে কারো কারো ক্ষেত্রে একটু উঁচু ও লম্বাটে হয়ে থাকে। মুখ, কপাল, ঘাড়, হাত ও বাহুতে এগুলো বেশি দেখা যায়। অনেক সময় একাধিক আঁচিল একসঙ্গে গুচ্ছাকারে দেখা দিতে পারে।

কেন হয়?

প্লেন আঁচিলের প্রধান কারণ HPV ভাইরাস। ত্বকে সামান্য কাটা, আঁচড় বা ক্ষত থাকলে ভাইরাসটি সেই স্থান দিয়ে ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে। আক্রান্ত ব্যক্তির ত্বকের সঙ্গে সরাসরি সংস্পর্শের মাধ্যমেও এটি ছড়াতে পারে।

হোমিওপ্যাথিক চিকিৎসা:

হোমিওপ্যাথিতে আঁচিলের চিকিৎসায় রোগীর আঁচিলের ধরন, অবস্থান, সংখ্যা, আকার, রঙ, বৃদ্ধি বা ছড়িয়ে পড়ার প্রবণতা এবং রোগীর সামগ্রিক শারীরিক ও মানসিক লক্ষণসমূহ বিবেচনা করে ঔষধ নির্বাচন করা হয়। সাধারণত Thuja occidentalis, Causticum, Nitric acid, Antimonium crudum, প্রভৃতি ঔষধ আঁচিলের চিকিৎসায় কার্যকরী।

তবে কোন রোগীর জন্য কোন ঔষধ, কী শক্তিতে এবং কতদিন ব্যবহার করা হবে—তা রোগীর সামগ্রিক লক্ষণ ও চিকিৎসকের মূল্যায়নের ওপর নির্ভর করে। তাই শুধুমাত্র আঁচিলের নাম দেখে নিজে থেকে কোনো হোমিওপ্যাথিক ঔষধ গ্রহণ করা উচিত নয়।

হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে চাইলে একজন হোমিওপ্যাথিক রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচৎ ।

নিজে আঁচিল কাটা থেকে বিরত থাকুন:

আঁচিল দেখে নিজে ব্লেড, ছুরি বা ধারালো কোনো বস্তু দিয়ে কেটে ফেলা এবং আঁচিল খোঁচানো বা ঘষাঘষি করা উচিত নয়। এতে রক্তপাত, ত্বকে সংক্রমণ এবং ভাইরাস শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে।

ত্বকে নতুন কোনো অস্বাভাবিক গুটি বা আঁচিল দেখা দিলে, বিশেষ করে সেটি দ্রুত বৃদ্ধি পেলে, রক্তপাত হলে, ব্যথা বা প্রদাহ দেখা দিলে অথবা দীর্ঘদিনেও না সেরে উঠলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

প্লেন আঁচিল সাধারণত গুরুতর কোনো রোগ নয়। তবে সঠিকভাবে শনাক্ত করা এবং প্রয়োজনে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করাই এর বিস্তার ও অস্বস্তি কমানোর নিরাপদ উপায়।

হোমিওপ্যাথি মতে, আঁচিলের সুচিকিৎসা হতে হয়।

ডা. গাজী খায়রুজ্জামান
ডি এইচ এম এস
প্রয়োজনে : 01743834816

#হোমিওপ্যাথি

ছবি যখন কথা বলে...আঁচিল চিকিৎসায় হোমিওপ্যাথির চমকপ্রদ ফল। চিকিৎসা শুরু করেছিলাম ০৭/০৮/২০২৬ খ্রি. বিকালে, আর ফলোআপে আসলো ...
21/08/2026

ছবি যখন কথা বলে...
আঁচিল চিকিৎসায় হোমিওপ্যাথির চমকপ্রদ ফল। চিকিৎসা শুরু করেছিলাম ০৭/০৮/২০২৬ খ্রি. বিকালে, আর ফলোআপে আসলো ২১/০৮/২০২৬ খ্রি. বিকালে...

ডা. গাজী খায়রুজ্জামান
ডি এইচ এম এস
হোমিওপ্যাথিক চিকিৎসক
প্রয়োজনে : 01743834816

#আঁচিল #হোমিওপ্যাথি

বিস্তারিত কমেন্ট বক্সের লিংকে...
13/08/2026

বিস্তারিত কমেন্ট বক্সের লিংকে...

ছবি যখন কথা বলে... পুরো শরীর দাদে (Ringworm) ছেয়ে গেছে। Tinea corporis — শরীরের দাদ। দীর্ঘ ১ বছর বিভিন্ন চিকিৎসা নেওয়ার ...
07/08/2026

ছবি যখন কথা বলে...
পুরো শরীর দাদে (Ringworm) ছেয়ে গেছে। Tinea corporis — শরীরের দাদ। দীর্ঘ ১ বছর বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরে গত ২৭/০৭/২০২৬ তারিখে আমার থেকে চিকিৎসা নেন এবং আপডেট ছবি বলে দিচ্ছে...

রোগীর গোপনীয়তা বজায় রাখার জন্য শরীরে একাংশের ছবি দেওয়া হয়েছে।
প্রয়োজনে : 0174 38 34 816

#দাদা #গাজী_হোমিও_চেম্বার Gazi Homoeo Chamber গাজী হোমিও চেম্বার

ছবি যখন কথা বলে...প্রথম ছবিটা চিকিৎসার একসপ্তাহ পরে তুলেছি, যখন দেখেছি যে ওষুধে কাজ হয়েছে তখন ১৭/০৪/২০২৬ বিকালে প্রথম ছব...
31/07/2026

ছবি যখন কথা বলে...
প্রথম ছবিটা চিকিৎসার একসপ্তাহ পরে তুলেছি, যখন দেখেছি যে ওষুধে কাজ হয়েছে তখন ১৭/০৪/২০২৬ বিকালে প্রথম ছবিটি তুলেছি আর দ্বিতীয় ছবিটা তুলেছি ৩১/০৭/২০২৬ বিকালে....

প্রয়োজনে : 01743834816

ইরেক্টাইল ডিসফাঙ্কশন অনেকেই মনে করেন যৌন দুর্বলতা, ধ্বজভঙ্গ (Erectile Dysfunction), স্ত্রীর সাথে সঙ্গমে অক্ষমতা কিংবা দ্...
29/07/2026

ইরেক্টাইল ডিসফাঙ্কশন

অনেকেই মনে করেন যৌন দুর্বলতা, ধ্বজভঙ্গ (Erectile Dysfunction), স্ত্রীর সাথে সঙ্গমে অক্ষমতা কিংবা দ্রুত বীর্যপাত—এই সমস্যাগুলো কোনো চিকিৎসায়-ই ভালো হয় না। আসলে সঠিক চিকিৎসায় এই সমস্যাগুলো ভালো হয়।

আমরা এই পর্বে জানবো যৌন দুর্বলতা কি?
ধ্বজভঙ্গ বা Erectile Dysfunction কি?
এর কারণসমূহ ও চিকিৎসা।

শুরুতেই জেনে নেই যৌন দুর্বলতা কি?

যৌন দুর্বলতা বলতে বোঝায়, যৌন চাহিদা বা সক্ষমতা কমে যাওয়া।
আর ধ্বজভঙ্গ বা Erectile Dysfunction হলো—যৌন মিলনের সময় পুরুষাঙ্গ যথেষ্ট শক্ত না হওয়া বা ধরে রাখতে না পারা।
আর দ্রুত বীর্যপাত মানে—স্বাভাবিক সময়ের আগেই বীর্য নির্গত হয়ে যাওয়া, যার ফলে দাম্পত্য জীবনে অসন্তুষ্টি তৈরি হয়।
এই সমস্যাগুলো একা আপনি নন—অনেক পুরুষই জীবনের কোনো না কোনো সময় এতে ভোগেন।

কি কি কারণে যৌন দুর্বলতা দেখা দেয়?

বিভিন্ন কারণে যৌন দুর্বলতা দেখা দিতে পারে। যেমন -

দীর্ঘদিনের মানসিক চাপ ও দুশ্চিন্তা,

অনিয়মিত জীবনযাপন ও ঘুমের অভাব,

ধূমপান, মাদক বা অতিরিক্ত উত্তেজক খাবার,

হরমোনের সমস্যা,

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা,

অনেক সময় শুধু ভয় আর অতিরিক্ত চিন্তাই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।

জানুন দাম্পত্য জীবনে যৌন দুর্বলতার প্রভাব :

যখন একজন পুরুষ নিজেকে অক্ষম মনে করেন, তখন তার আত্মবিশ্বাস ভেঙে যায়।
এর প্রভাব পড়ে দাম্পত্য জীবনে।
স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়ে, মানসিক চাপ বাড়ে।
কিন্তু মনে রাখবেন—এটা কোনো চরিত্রগত সমস্যা নয়, এটা একটি স্বাস্থ্যগত বিষয়।

এখন জানবো এই রোগের সমাধান কি?

সবচেয়ে প্রথম দরকার—ভয় আর লজ্জা কাটিয়ে ওঠা।
সঠিক চিকিৎসা নিলে এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই ভালো হয়ে যায়।
রোগের মানসিক শারীরিক ও রোগের উপসর্গ বা সিম্পটমের উপর ভিত্তি করে সঠিক ঔষধ নির্বাচন করে হোমিও চিকিৎসা দিতে পারলে রোগী দ্রুত আরোগ্য হয়ে যায় ।
সাধারণত Agnus Castus, Damiana, Lycopodium, Selenium,Caladium seg, Nux Vomica, Staphysagria, Acid Phos, Tribulus, yohimbinum, প্রভৃতি ঔষধ দিয়ে চিকিৎসা করা হয় এবং এই ঔষধগুলো অত্যন্ত কার্যকরী।
তবে এই ওষুধগুলো শুধুমাত্র অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ বেতিত গ্রহণ করবেন না। কারণ রোগের শারীরিক মানসিক ও রোগের উপর ভিত্তি করে সঠিক ঔষধ নির্বাচন না করলে কোন ধরনের ফল পাবেন না। একমাত্র একজন অভিজ্ঞ চিকিৎসকই নির্বাচন করতে পারবেন কোন ঔষধটি আপনার জন্য অত্যন্ত কার্যকরী।

মনে রাখবেন—
যৌন দুর্বলতা, ধ্বজভঙ্গ বা দ্রুত বীর্যপাত চিকিৎসাযোগ্য সমস্যা।
লজ্জা নয়, সচেতনতা গুরুত্বপূর্ণ।
সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে সুস্থ, স্বাভাবিক ও সুখী দাম্পত্য জীবন সম্ভব।

ডা. গাজী খায়রুজ্জামান
ডি এইচ এম এস
হোমিওপ্যাথিক চিকিৎসক ও স্বাস্থ্য বিষয়ক কলামিস্ট।
মোবাইল : 01743 83 48 16

#যৌন_দুর্বলতা #যৌন_অক্ষমতা

11/07/2026

Acetanilidum এর শারীরিক লক্ষণ....
বিস্তারিত কমেন্ট বক্সে....
#স্বাস্থ্যসচেতনতা

10/07/2026

Acetanilidum এর মূলকথা ও মানসিক লক্ষণ...
#স্বাস্থ্যসচেতনতা

09/07/2026

Acetanilidum এর kynotes...

Address

243, Bangabandhu Road, (President Road), , Chashara
Narayanganj
1400

Opening Hours

Monday 10:00 - 13:00
17:00 - 22:00
Tuesday 10:00 - 13:00
17:00 - 22:00
Wednesday 10:00 - 13:00
17:00 - 22:00
Thursday 10:00 - 13:00
17:00 - 22:00
Friday 11:00 - 12:00
17:00 - 22:00
Saturday 10:00 - 13:00
17:00 - 22:00
Sunday 10:00 - 13:00
17:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when গাজী হোমিও চেম্বার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category