Safwa's Pharma BD

Safwa's Pharma BD Medicine & Drugs

28/07/2026

**বিশ্ব হেপাটাইটিস দিবস | ২৮ জুলাই**
সঠিক তথ্য জানুন |পরিক্ষা করুন | টিকা নিন।

Salltic Solution (স্যালিটিক সলিউশন) মূলত ত্বক নরম করে, আঁচিল (Warts), কড়া (Corns) ও পুরু চামড়া বা ক্যালাস (Calluses) দূর...
28/07/2026

Salltic Solution (স্যালিটিক সলিউশন) মূলত ত্বক নরম করে, আঁচিল (Warts), কড়া (Corns) ও পুরু চামড়া বা ক্যালাস (Calluses) দূর করতে কাজ করে। এটি ত্বকের শক্ত ও মৃত কোষের স্তর ভেঙে ফেলতে সাহায্য করে থাকে।

প্রধান কাজ ও ব্যবহার আঁচিল দূর করে ত্বকের ভাইরাসজনিত ছোট আঁচিল বা শক্ত হয়ে যাওয়া স্থান ধীরে ধীরে ক্ষয় করতে সাহায্য করে।

কড়া ও শক্ত চামড়া নরম করা: পায়ের তলা বা আঙুলে
জমাট বাঁধা শক্ত কড়া নরম করে এবং সহজে তুলে ফেলতে সাহায্য করে।

মৃত কোষ দূর করা: এটি কেরাটোলাইটিক ও কস্টিক
উপাদান সমৃদ্ধ হওয়ায় অতিরিক্ত পুরু হয়ে যাওয়া কেরাটিন টিস্যু গলিয়ে ফেলে।

ব্যবহারের নিয়ম ও সতর্কতা ভাবে আক্রান্ত স্থানটি পরিষ্কার ও শুকিয়ে নিয়ে, সলিউশনের সাথে থাকা ব্রাশ দিয়ে শুধু নির্দিষ্ট স্থানে লাগাতে হবে। সুস্থ ত্বকে যেন না লাগে।

সতর্কতা সাথে ব্যবহার করতে হবে যাতে চোখ, মুখ ও সংবেদনশীল অঙ্গে এটি ব্যবহার করা যাবে না। ডায়াবেটিস রোগী বা রক্ত চলাচলে সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা নিষেধ।

*রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে।

দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪ ধরনের দেশী-বিদেশী ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
26/07/2026

দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪ ধরনের দেশী-বিদেশী ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

১ আগস্ট ২০২৬ থেকে জাতীয় টিকাদান কর্মসূচির (EPI) নিয়মিত টিকা সূচিতে টাইফয়েড (Typhoid Conjugate Vaccine, TCV) টিকা যুক্ত হ...
14/07/2026

১ আগস্ট ২০২৬ থেকে জাতীয় টিকাদান কর্মসূচির (EPI) নিয়মিত টিকা সূচিতে টাইফয়েড (Typhoid Conjugate Vaccine, TCV) টিকা যুক্ত হয়েছে।

১৫ মাস পূর্ণ থেকে ২ বছরের কম বয়সী শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হবে।

টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকা দিয়ে শিশুকে গুরুতর অসুস্থতা থেকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নির্ধারিত সময়ে আপনার শিশুকে নিকটস্থ EPI টিকাকেন্দ্রে নিয়ে গিয়ে টিকা নিশ্চিত করুন।

* প্রতিটি টিকা একটি শিশুর সুস্থ ভবিষ্যতের বিনিয়োগ। সময়মতো টিকা দিন, সুস্থ ও নিরাপদ রাখুন সকাল শিশুকে।

#টিকা

Dermasim ( ডার্মাসিম ১% টপিকাল সল্যুসন ) একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ, যার মূল উপাদান হলো ক্লোট্রিমাজোল। এটি মূলত ত্বকে ছত্...
11/07/2026

Dermasim ( ডার্মাসিম ১% টপিকাল সল্যুসন ) একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ, যার মূল উপাদান হলো ক্লোট্রিমাজোল। এটি মূলত ত্বকে ছত্রাকের (Fungus) সংক্রমণ যেমন-দাদ, কুঁচকির ইনফেকশন, কুনি নখের সংক্রমণ, পায়ের ফাটা আঙ্গুল ও ইনফেকশন, ডায়াপার র‍্যাশ এবং ঘামাচির চিকিৎসায় ব্যবহার করা হয়।

যে সকল সংক্রমণে যেমন দাদ (Ringworm), অ্যাথলেটস ফুট(Athlete's foot), পিটিরিয়াসিস ভার্সিকলার (Pityriasis Versicolor) এবং ক্যান্ডিডিয়াসিস (Candida) জাতীয় ফাঙ্গাল সমস্যায় এটি বিশেষভাবে কার্যকর।

সাধারণত ১ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত নিয়মিত ব্যবহার করতে হবে।

* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।

TELMICARD-40 (Telmisartan USP 40mg) উচ্চ রক্তচাপ: প্রাপ্তবয়স্কদের অপরিহার্য উচ্চরক্তচাপের চিকিৎসায় ও হৃদরোগ প্রতিরোধে: প...
09/07/2026

TELMICARD-40 (Telmisartan USP 40mg)
উচ্চ রক্তচাপ: প্রাপ্তবয়স্কদের অপরিহার্য উচ্চরক্তচাপের চিকিৎসায় ও হৃদরোগ প্রতিরোধে: প্রাপ্তবয়স্কদের হৃদরোগে মৃত্যুর হার কমাতে ব্যবহৃত হয়।

যাদের অ্যাথেরোথ্রম্বোটিক কার্ডিওভাসকুলার রোগ আছে (করোনারী হৃদরোগ, স্ট্রোক বা পেরিফেরাল আরটারিয়াল রোগের ইতিহাস আছে) অথবা যাদের টাইপ ২ ডায়াবেটিস মেলাইটাস এর সাথে নিবন্ধিত টার্গেট অরগান নিষ্ক্রিয়তা আছে।

* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন।

Ace Duo (প্যারাসিটামল ৫০০ মি.গ্রা. এবং আইবুপ্রোফেন ২০০ মি.গ্রা.) মূলত মাঝারি থেকে তীব্র ব্যথা, জ্বর এবং প্রদাহ (ফোলাভাব)...
07/07/2026

Ace Duo (প্যারাসিটামল ৫০০ মি.গ্রা. এবং আইবুপ্রোফেন ২০০ মি.গ্রা.) মূলত মাঝারি থেকে তীব্র ব্যথা, জ্বর এবং প্রদাহ (ফোলাভাব) কমাতে ব্যবহৃত হয়।

ব্যথা উপশম: মাথাব্যথা, মাইগ্রেন, দাঁতে ব্যথা, পিঠে ব্যথা, পেশির ব্যথা এবং মাসিকের ব্যথা।

জ্বর ও সর্দি: ঠান্ডা, সর্দি ও ফ্লুজনিত কারণে সৃষ্ট জ্বর এবং গলা ব্যথা।

হাড় ও অস্থিসন্ধির সমস্যা: বাত (আর্থ্রাইটিস) ব্যথায় ও সেবন করা যায়।

* সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ভরা পেটে দিনে সর্বোচ্চ ৩ বার ১টি করে ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া
হয়। তবে এটি একটানা ৩ দিনের বেশি সেবন করা অনুচিত। ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য এটি নির্দেশিত নয়।

সতর্কতামূলক : গর্ভাবস্থায়, অথবা কিডনি ও লিভারের জটিলতা এবং গ্যাস্ট্রিকের ইতিহাস থাকলে এই ওষুধ সেবন করা থেকে বিরত থাকুন।

* রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন।

Gavista ( গ্যাভিসটা) সোডিয়াম এলজিনেট + সোডিয়াম বাইকার্বনেট + ক্যালসিয়াম কার্বনেট।গ্যাভিসটা হল দুটি অ্যান্টাসিড (ক্যালসিয়...
06/07/2026

Gavista ( গ্যাভিসটা) সোডিয়াম এলজিনেট + সোডিয়াম বাইকার্বনেট + ক্যালসিয়াম কার্বনেট।

গ্যাভিসটা হল দুটি অ্যান্টাসিড (ক্যালসিয়াম কার্বোনেট এবং সোডিয়াম বাইকার্বোনেট) এবং একটি অ্যালজিনেট (সোডিয়াম অ্যালজিনেট) এর সংমিশ্রণ। এই সাস্পেনশনটি দুটি উপায়ে কাজ করে-

পাকস্থলীর অতিরিক্ত এসিডকে প্রশমিত করে বুক ব্যথা ও জ্বালা পোড়া অস্বস্তি দূর করে।

পাকস্থলীর খাদ্যসামগ্রীর উপরে একটি সুরক্ষান্তর তৈরি করে বুক জ্বালাপোড়া প্রশমিত করে।

ইহা গ্যাস্ট্রিক রিফ্লাক্স, হার্টবার্ন, গ্যাস্ট্রিক রিফ্লাক্স সমন্বিত ফ্লাটুলেন্স, গর্ভাবস্থায় হার্টবার্ন, এপিগ্যাস্ট্রিক পীড়াজনিত যেকোন গ্যাস্ট্রিক রিফ্লাক্স উপসর্গে নির্দেশিত।

* রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন।

Almex (আলমেক্স) Albendazole  নিম্নলিখিত কৃমি দ্বারা আক্রান্ত হলে বেন-এ নির্দেশিত: হুকওয়ার্ম (এনকাইলোস্টোমা, নেকাটর) গোলক...
05/07/2026

Almex (আলমেক্স) Albendazole
নিম্নলিখিত কৃমি দ্বারা আক্রান্ত হলে বেন-এ নির্দেশিত: হুকওয়ার্ম (এনকাইলোস্টোমা, নেকাটর) গোলকৃমি (এসকারিস), সূতাকৃমি (এন্টেরোবিয়াস), হুইপওয়ার্ম (ট্রাইচুরিস), ফিতাকৃমি, ওপিমথকি ভুলকোষ কৃমি বিশেষ। (হাইডাটিড)।

Almex খাওয়া নিয়ম:
১ - ২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে: অর্ধেক বেন-এ ৪০০ মি.গ্রা. ট্যাবলেট বা ১ চা চামচ বেন-এ সাসপেনশন একক মাত্রায় সেব্য।

বয়স্ক ও ২ বছরের শিশু অথবা তার চেয়ে বেশী বয়সীদের ক্ষেত্রে এসকারিয়াসিস ১ চা চামচ ৭ দিন পর আরে ১ চামচ 🥄

* রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ নিন।

Tifal (তিফাল) ইউনানী ঔষধ শিশুদের হজমিকারক ও বায়ুনিঃসারক জন্য প্রতিনিয়ত ভাবে কষ্ট পেয়ে যাচ্ছেন এবং কোনভাবেই গ্রহণ করা খা...
04/07/2026

Tifal (তিফাল) ইউনানী ঔষধ শিশুদের হজমিকারক ও বায়ুনিঃসারক জন্য প্রতিনিয়ত ভাবে কষ্ট পেয়ে যাচ্ছেন এবং কোনভাবেই গ্রহণ করা খাদ্যগুলো হজম হচ্ছে না তাই এ সমস্ত শিশুদের সম্পর্কে বলব যে তিফাল সিরাপ একটি শিশুদের হজম প্রক্রিয়ার জন্য যথেষ্ট পরিমাণে কাজ করে থাকে। এবং অন্যদিকে অল্প সময়ে বা কয়েক ঘণ্টার মধ্যে খাদ্যগুলোকে হজম করতে সক্ষম হয় যা শিশু স্বস্তিবোধ পায়।

যে সমস্ত শিশু অতিরিক্ত পরিমাণে খাদ্য খেতে পছন্দ করে থাকে তাদের জন্য তিফাল সিরাপ বিশেষ ভূমিকা পালন করে থাকে যেমন হজম শক্তি বৃদ্ধি, পায়খানা ক্লিয়ার, এবং পেট ফাপা ক্লিয়ার হওয়া ইত্যাদি এ সমস্ত কার্যকারিতা গুলো নিখুঁতভাবে পালন হয়ে থাকে।

সেবন বিধিঃ
৬ মাস বয়স পর্যন্ত: ১/২ চা চামচ করে ৩-৪ বার।
৬-১২ মাস বয়স পর্যন্ত: ১ চা চামচ করে ৩-৪ বার।
১-২ বছর বয়স পর্যন্ত: ১-২ চা চামচ করে ৩-৪ বার।
অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

*রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন।

Address

Narayanganj

Telephone

+8801718122488

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safwa's Pharma BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share