22/07/2026
চট্টগ্রাম ও বান্দরবানের বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমাদের মানবিক উদ্যোগ 🤝
মানবতার সেবায়, Green University of Bangladesh -এর উদ্যোগে Green Social Services and Blood Donation Club, AID for Humanity ,বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং প্রিয় শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতায় প্রথম ও দ্বিতীয় ধাপে সর্বমোট ৮৪,৩১৬ টাকা সংগ্রহ করা হয়েছে।
আলহামদুলিল্লাহ, প্রথম ধাপে চট্টগ্রাম ও বান্দরবানের বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রয়োজনীয় শুকনো খাবার ও ঔষধ সফলভাবে বিতরণ করা হয়েছে, যার কার্যক্রম আপনারা ইতোমধ্যেই প্রত্যক্ষ করেছেন।
বর্তমানে দ্বিতীয় ধাপের কার্যক্রম চলমান রয়েছে। এই পর্যায়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের বাস্তব প্রয়োজন বিবেচনায় নিয়ে তাদের পুনর্বাসন ও স্থায়ী সমাধানের লক্ষ্যে আমাদের মানবিক প্রচেষ্টা অব্যাহত আছে।
এই মহৎ উদ্যোগে যাঁরা আর্থিক সহায়তা, শ্রম, সময় ও আন্তরিকতা দিয়ে আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের সকল এক্সিকিউটিভ সদস্য, সাধারণ সদস্য, স্বেচ্ছাসেবক এবং সহযোগী সংগঠনগুলোর সদস্যদের, যাঁদের নিরলস প্রচেষ্টায় এই কার্যক্রম সফলভাবে এগিয়ে যাচ্ছে।
আমরা বিশ্বাস করি, মানবতার ডাকে Green University of Bangladesh পরিবার ভবিষ্যতেও এভাবেই প্রতিটি দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াবে।
Together for Humanity, Together for Change.❤️