19/07/2026
"ম্যাম আমার কেনো জানি সব কিছু অনেক কঠিন মনে হচ্ছে 😞"
এই কথাটা আমাকে এক আপু বলেছিলেন তার সাথে আমার ফলোআপ এর সময়,উনার ওজন কমেছে তবে উনি কোনোভাবেই নিজেকে ডিসিপ্লিনে আনতে পারছেন না!
এই কথাটা এমন না যে আমি আজকে প্রথম শুনেছি এমন কথা আমাদের মাঝেমধ্যেই শুনতে হয়,এবং এইটা অবাস্তব কিছু না। আপনি যখন অনেকটা সময় এক ভাবে লাইফস্টাইল মেইনটেইন করেন sudden change আপনার বডি ও মাইন্ড সহজে নিতে পারে না।
সবার আগে আমার যেটা মনে হয় ডায়েট শুরুর আগে আপনার নিজেকে মানসিকভাবে প্রস্তুত হওয়া যে আমি এখন নিজের লাইফস্টাইল পরিবর্তন করতে যাচ্ছি,এটা আমার ভালোর জন্য কষ্ট হলেও আমি এটা করবো।দেখবেন তখনই আপনার কাজ ৫০% হয়ে যাচ্ছে।
কখনো নিজেকে প্রেশার দিবেন না যে আপনার করতেই হবে নিজেকে একটু সময় দিবেন,একটু নিজেকে বুঝতে শিখুন।
ভুল হলে গীল্টি ফিল করবেন না বরং ভাববেন কিভাবে নিজেকে পরিবর্তন করা যায়🤗
আচ্ছা আপনি কি নিয়ে স্ট্রাগল করছেন কমেন্টে জানাতে ভুলবেন না😉
☑️ যেকোনো ধরনের ডায়েট প্ল্যান নিতে আমাদের পেইজে মেসেজ করুন বা WhatsApp এ যোগাযোগ করুন 🤍
নুসরাত রায়কা
পুষ্টিবিদ