Miraculous Quran

Miraculous Quran Prophetic Healing Center

02/08/2026

জাবির ইবনে আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ কটিদেশীয় বা নিতম্বের ব্যথার কারণে হিপ বা কোমরের পেছনের অংশে হিজামা করিয়েছিলেন।

(সুনান আবু দাউদ, হাদিস ৩৮৬৩)।

01/08/2026

শ ত্রুর দৃষ্টি থেকে গোপন থাকার আমলঃ

রসুলুল্লাহ সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদের দৃষ্টি থেকে আত্মগোপন করতে চাইতেন তখন কুরআনুল কারীমের তিনটি আয়াত পড়তেন যার ফলে শ ত্রু রা তাঁকে দেখতে পেত না। আয়াত তিনটি হলোঃ

১। সূরা বানি ইসরাইল - ৪৬
২। সূরা আন নাহল- ১০৮
৩। সূরা জাসিয়াহ - ২৩

ইমাম কুরতুবি রহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবিতে বলেন, এর সাথে সূরা ইয়াসিনের ১-৯ আয়াত পর্যন্ত পড়ে নেওয়া উচিত যা রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় পড়েছিলেন।

[ সূত্রঃ তাফসিরে মারিফুল কুরআন (সংক্ষিপ্ত) - ৭৮০-৭৮১]

©

#মডারেটর_পোস্ট

31/07/2026

সারাদিন ব্যাপি ফিমেল ম্যাস রুকইয়্যাহ চলবে (৭ ঘন্টা+) সোমবার ৩ তারিখ। ফি একেবারে অল্প ৩০০০/ স্লট সীমিত.. নরসিংদী সেন্টারে

আমাদের গতমাসে ফিমেল লং ম্যাস সেশনে একজন বোন অজ্ঞান হয়ে যান প্রায় ৩০ মিনিট + অজ্ঞান ছিলেন। রুকইয়্যাহ চলাকালীন ওনার জিন বি...
30/07/2026

আমাদের গতমাসে ফিমেল লং ম্যাস সেশনে একজন বোন অজ্ঞান হয়ে যান প্রায় ৩০ মিনিট + অজ্ঞান ছিলেন।

রুকইয়্যাহ চলাকালীন ওনার জিন বিভিন্ন তথ্য দিতে থাকেন এবং একপর্যায়ে বলে "আমি মারা যাবো আর পরিস না" তারপর অজ্ঞান হয়ে যায়।

রুকইয়্যাহ শেষ করে তিনি বাসায় যান এমনিই জ্বীন একটিভ হয়ে কান্না করে এবং বলতে থাকেন যাদু কোথায় কোথায় আছে। তথ্যগুলা সত্য ছিলো ভিক্টিম খুজতে থাকেন জ্বীন নিজেই বের করে দেয় একটা প্যানসিলের মধ্যে তাবিজ দিয়ে যাদু করেছে যাদুকর..

জিন বারবার বলে যে আমি আর সহ্য করতে পারছিনা আমাকে বের কর! আমি আর কিছুদিন থাকলে মারা যাব!

জ্বীনের তথ্যমতে যাদুকর হলো আপন খালা, খালাদের সাথে জমি নিয়ে বীরুধ এজন্যই মুলত পড়াশোনা / রিজিকে বাধাগ্রস্ত করার যাদু করেছে।

তাবিজটি পরবর্তীতে আমাদের পরামর্শে সেন্টারে নিয়ে আসলে আমরা খুলে নষ্ট করি।

বোনটি শারীরিকভাবে অসুস্থবোধ করেন প্রচুর এবং পড়াশোনা, রিজিক,বিয়ে সকল বিষয় বাধা। আল্লাহ তায়ালা শিফা দান করুন।

আগামী তারিখ 3/8/26 সোমবার আমাদের নরসিংদী সেন্টারে ফিমেল ডে-লং ম্যাস সেশনের আয়োজন করা হচ্ছে। আসন সংখ্যা সীমিত আপনার স্লট দ্রুত বুকিং দিন

প্রতিজন ফি : ৩০০০৳

সেশন সময়সূচি : সকাল ৯ থেকে বিকেল ৪ টা পর্যন্ত (এরমধ্যে যোহরের সালাতের বিরতি)

বুকিং করুন দ্রুত

রুকইয়্যাহ এপয়েন্টমেন্ট নিতে ইনবক্সে টেক্সট দিন অথবা 01932-748884 WhatsApp

আমাদের বর্তমান সেন্টার :

১। মিরপুর ১০ নাম্বার, ঢাকা
২। নরসিংদী সদর, নরসিংদী

29/07/2026

‎আপনি যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, জেনে রাখুন যে আল্লাহ আপনার সাথে আছেন। আপনার কষ্টের কথা কেউ না জানলে ভালো, শান্ত থাকুন কারণ আল্লাহ জানেন। এবং এমনকি যদি মানুষ জানে, তারা চাইলেও আপনাকে সাহায্য করতে পারবে না শুধু সাপোর্ট দিতে পারবে।

‎আর আল্লাহ যদি আপনাকে সাহায্য করতে চান, তবে এমন কেউ নেই যে সেই সাহায্য আপনার কাছে পৌঁছাতে বাধা দিতে পারে। মানুষের পরিকল্পনা, দুনিয়ার সব প্রতিবন্ধকতা কিংবা অসংখ্য বন্ধ দরজা, কোনোটিই আল্লাহর ফয়সালার সামনে টিকতে পারে না। তাই মানুষের উপর নয়, ভরসা রাখুন একমাত্র আল্লাহর উপর। সময় দেরি হতে পারে, পথ কঠিন হতে পারে, কিন্তু যখন আল্লাহ বলেন, “হও”, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। সুতরাং হতাশ হবেন না, দু'আ করতে থাকুন, ধৈর্য ধারণ করুন এবং দৃঢ় বিশ্বাস রাখুন। যা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন, তা কোনো শক্তিই আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। 🤍

‎©
মডারেটর পোস্ট

28/07/2026

বিয়েতে বাধার যাদুতে আক্রান্ত ছিলেন একবোন, এবার সেন্টারে আসছেন তার নবজাতক ছেলে সন্তান নিয়ে দুয়া + রুকইয়্যাহ করাতে..আলহামদুলিল্লাহ

27/07/2026

জালিমের বিরুদ্ধে মাজলুমের বদদোয়া

ﺍَﻟﻠّٰﻬُﻢَّ ﺍَﻫْﻠِﻚِ ﺍﻟْﻜَﻔَﺮَﺓَ ﻭَﺍﻟْﻔَﺴَﻘَﺔَ ﻭَﺍﻟْﻔَﺠَﺮَﺓَ ﻭَﺍﻟْـﻤُﺒْﺘَﺪِﻉ
َﺓَ ﻭَﺍﻟْـﻤُﺸْﺮِﻛِﻲَﻥْ . ﺍَﻟﻠّٰﻬُﻢَّ ﺷَﺘِّﺖْ ﺷَـﻤْﻠَﻬُﻢْ . ﺍَﻟﻠّٰﻬْﻢَّ ﻣَﺰِّﻕْ ﺟَـﻤْﻌَﻬُﻢْ . ﺍَﻟﻠّٰﻬُﻢَّ ﺩَﻣِّﺮْ ﺩِﻳَﺎﺭَﻫُﻢْ . ﻭَﺍﺧْﺬُﻝْ ﻣَﻦْ ﺧَﺬَﻝَ ﺍﻟْـﻤُﺴْﻠِﻤِﻴْﻦَ ﻭَﺍﺧْﺬُﻝْ ﻣَﻦْ ﺧَﺬَﻝَ ﺩِﻳْﻦَ ﺳَﻴِّﺪِﻧَﺎ ﺣَﺒِﻴْﺒِﻨَﺎ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻬُﻌَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ .

”অর্থ:

“আয় আল্লাহ! আপনি কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীন।এবং বিদয়াতীদের ধ্বংস করুন।
আয় আল্লাহ! আপনি তাদের চক্রান্তসমূহ নস্যাৎ করে দিন।
ইসলাম বিরোধীদের ঐক্য বিনষ্ট করে দিন। তাদের বাসস্থানগুলো গুঁড়িয়ে দিন। মুসলমানদের লাঞ্ছিতকারীদেরকে আপনি লাঞ্ছিত করুন। প্রিয়নবী, হাবীবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বীন তথা ইসলামকে অবমাননাকারীদেরকে আপনি অপমানিত করুন।” আমীন।

27/07/2026

মি'রাজের রাতে ফেরেশতারা রাসূল ﷺ-কে বলেছেন:
❝হে মুহাম্মাদ! আপনার উম্মতকে হিজামা করার নির্দেশ দিন।❞
—[ তিরমিজি]

রসূল ﷺ বলেছেন:
❝যে ব্যক্তি হিজামা করে, সে উত্তম চিকিৎসা গ্রহণ করল।❞
—[সহীহ বুখারী]

আল্লাহর রাসুল ﷺ যেহেতু বলেছেন, সমস্ত চিকিৎসার মধ্যে হিজামা উত্তম,সুতরাং আমাদেরকে এটাই বিশ্বাস করতে হবে এবং এর উপর আমল করাও উত্তম সিদ্ধান্ত হবে। কারণ রাসুল ﷺ-এর কথা কখনো মিথ্যা হতে পারে না।যারা এই ট্রিটমেন্ট নিয়েছেন,হিজামার ফায়দা একমাত্র তারাই জানেন!

হিজামা সিডিউল নিতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন।

Miraculous Quran

✍️মডারেটর_পোস্ট

27/07/2026

"চেষ্টা, যা সবাই পারে না।
আর যে পারে, সে দুনিয়াতেই জান্নাত দেখে।"

এই কথার বাস্তবতা আপনারা পুরো দু'আ কবুলের গল্পের মধ্যেই দেখতে পাবেন।
তিনি লিখেছেন, এক বোন ছিলেন। যার বাবা-মা কেউই নেই। তিনি এতিম। দেখতে তেমন সুন্দর নন, ফেস কাটিংও সাধারণ। তবে সবই তো আল্লাহর দান, এতে কারও কিছু করার নেই। তিনি অনেক মোটা ও শ্যামলা ছিলেন। এসব কারণে তাঁর বিয়ে হচ্ছিল না। একে একে তাঁর ছোট সবার বিয়ে হয়ে গেল, শুধু তাঁরটাই বাকি রয়ে গেল।

পরে আল্লাহর রহমতে আমার সঙ্গে তাঁর পরিচয় হয়। আমি যখন যে আমল করতে বলতাম, তিনি কষ্ট হলেও তা করার চেষ্টা করতেন। এমনও দিন গেছে, তিনি ৭০ হাজার বারও ইস্তেগফার পড়েছেন। আর তাহাজ্জুদ তো প্রায় প্রতিদিনই পড়তেন। একদিন এসে তিনি বললেন, "আপু, আমার বোনের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। ওর বয়স মাত্র ১৫ বছর। আমি আর সহ্য করতে পারছি না। আমি ওর বিয়েতে যাব না।"
আমি বললাম, "না, তুমি অবশ্যই যাবে। এমনও তো হতে পারে, ঐ বিয়ের উসিলাতেই আল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করে দিবেন।"
সুবহানাল্লাহ! ঠিক তাই হলো।

সেই বিয়েতে তিনি নিজের হাতে কনেকে সাজিয়ে দেন। সবাই তাঁর কাজের অনেক প্রশংসা করে এবং জানতে চায়, কে এত সুন্দর করে কনেকে সাজিয়েছে। এরপর তাঁকে দেখে একটি পরিবার পছন্দ করে এবং বিয়ের প্রস্তাব দেয়। আলহামদুলিল্লাহ, ২০২৫ সালের রমজান মাসে তাঁর বিয়ে হয়ে যায়। সাত ভরি সোনা দিয়ে তাঁকে বিয়ে করা হয়। শুধু তাই নয়, তাঁর স্বামী অনেক ধনী। তাঁদের বাসা ভাড়া থেকেই প্রতি মাসে তিন-চার লাখ টাকা আয় হয়। তাঁর স্বামী লন্ডনে পড়াশোনা করেন। আর একটি বিষয় আমাকে সবসময় ভাবায়। তিনি নিজেকে দেখতে খারাপ মনে করতেন। কিন্তু তাঁর শ্বশুরবাড়ির প্রায় সবাই দেখতে তাঁর চেয়েও সাধারণ। তাই তাঁকে চেহারা নিয়ে কেউ কখনো কথা শোনাতে পারেনি। বরং তিনি তাঁদের সবার চেয়ে সুন্দর।

আলহামদুলিল্লাহ, আজ ছয় দিন হলো তাঁর একটি ছেলে সন্তান হয়েছে। আর মজার বিষয় হলো, এত মোটা হওয়া সত্ত্বেও তাঁর নরমাল ডেলিভারি হয়েছে। মাঝেমধ্যে তাঁর সঙ্গে আমার কথা হয়। তিনি একদিন বললেন, "আপু, জানো? থার্টিফার্স্টে আমার হাজবেন্ডের ১০ দিনের ছুটি ছিল। সে শুধু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ১০ দিনের ছুটিতে প্রায় ১০ লাখ টাকা খরচ করে দেশে এসেছে।"
সুবহানাল্লাহ! এটাই হলো ইস্তেগফারের কামাল।

একটা ইউটিউব ভিডিও থেকে লেখা। (সংগৃহীত)

©

মডারেটর_ পোস্ট

মাকে হারিয়ে আমি শূন্য(০) হয়ে গেলাম,সবাই জানে আমার মায়ের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিলো, কিন্তু মায়ের মৃত্যুর ৩ মাস পরে আ...
25/07/2026

মাকে হারিয়ে আমি শূন্য(০) হয়ে গেলাম,
সবাই জানে আমার মায়ের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিলো, কিন্তু মায়ের মৃত্যুর ৩ মাস পরে আমরা জানতে পারি মায়ের মৃত্যুটা মোটেও স্বাভাবিক ছিলো না। মাকে কালা জাদু করে মারা হলো।
( কাপনের কাপড়, মায়ের ব্যবহার করা কাপড়ের টুকরো কয়লা আরো কত কি)
আমার মা মৃত্যু আগে প্রায় ২৬ দিন টানা কোমায় ছিলো, মার ২৪ ঘন্টায় জ্বর থাকতো ১০৩°-১০৪°।
ডাক্তাররা অবাক হয়ে আমাকে প্রশ্ন করতো এত ওষুধ কোথায় যায়। মায়ের মৃত্যু এক ঘন্টা আগে মা কোমায় থেকে পিরে আসে, আমরা দুই ভাই এক বোন, মা তার দুই সন্তানকে চোখের ইশারার মাধ্যমে আমার কাছে আমানত রেখে যায়।
ছোট বোন কে শান্তনা দিয়ে বলতাম আমাদের মায়ের অভাব তুই পূরণ করবি।
দুঃখের বিষয় হলো আমার বোনকেও কালা জাদুর মাধ্যমে মেরে পেলার সব চক চলছে।
আমি সব বুঝতে পারি, কে আমার মার জন্য কালো জাদু করলো, কে বা আমাদের জন্য কালা জাদু করতেছে।
কিন্তু এটা এমন একটা বিষয় না কোন প্রমাণ আছে, না কোন সাক্ষী থাকবে,
না এটা কখনো প্রমাণ করা সম্ভব।
আমার আল্লাহ সব জানে সব দেখে, আমার আল্লাহ কাছে বিচার দিলাম।
আমি কখনো কোন বিষয় নিয়ে পেইজবুকে লেখালেখি করি না।
কিন্তু আমি এবার অনেক অসহায়,
মানুষ বলে শূন্যোর নাকি কিছু হারানোর থাকে না, কিন্তু আমি জানি শূন্য থেকে যখন শূন্য কে হারাতে হয় তখন কেমন লাগে।

পোস্ট দিয়েছেন ছেলে : Shahriar Rana আইডি থেকে। ওনার আইডি থেকে নেয়া।
পোস্ট এর লিংক কমেন্ট এ দেয়া হলো..

আল্লাহ তায়ালা ওনাকে ক্ষমা করুন ওনার উপর রহম করুন এবং ওনার কবরকে জান্নাতের সাথে সংযুক্ত করুন। পরিবারকে হেফাজত করুন

Address

Narsingdi
1600

Telephone

+8801932738884

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miraculous Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share