Ask Dr. Foriad

Directions

Ask Dr. Foriad Dr. Md.Foriad ullah
MBBS(STAMC)
FCPS (Medicine ) Part-2
MD(Neurology ) Phase A
DHAKA MEDICAL COLLEGE

01/10/2026
স্বাস্থ্যমন্ত্রনালয়ের পক্ষ জানানো হয়েছে,  সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনু...
23/09/2026

স্বাস্থ্যমন্ত্রনালয়ের পক্ষ জানানো হয়েছে, সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না এবং একই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না মর্মে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ।

16/09/2026

এই ভদ্রলোক কালচে, আলকাতরার মতো পায়খানা (Melena) (এর মানে হলো পরিপাকতন্ত্রের ভেতরে কোথাও মারাত্মক রক্তক্ষরণ হচ্ছে) দীর্ঘদিন ধরে। সাথে একটানা গ্যাসের মেডিসিন, ব্যাথার মেডিসিম খেয়েছেন।এখন আমাদের কাছে আসছেন Severe anemia এর জন্য Heart failure হয়ে যাচ্ছে, এই সমস্যা নিয়ে।ওনার রক্তে হিমোগ্লোবিন ৩। এই রোগের

⚠️ সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণসমূহ: ১:👁️ চরম ফ্যাকাশে ভাব:
চোখ ও শরীর একদম সাদাটে হয়ে যাওয়া (যেমনটা ছবিতে দেখা যাচ্ছে)।
🫁 তীব্র শ্বাসকষ্ট: সামান্য নড়াচড়াতেই হাঁপিয়ে ওঠা এবং বুক ধড়ফড় করা।
😵‍💫 অজ্ঞান হওয়া: মাথা ঘুরে রোগী যেকোনো সময় অচেতন হয়ে পড়া।
Severe weakness — প্রচণ্ড দুর্বলতা
Fatigue — সহজেই ক্লান্ত হয়ে যাওয়া
Dyspnoea — শ্বাসকষ্ট
Palpitation — বুক ধড়ফড় করা
Dizziness — মাথা ঘোরা
Headache — মাথাব্যথা
Chest pain — বুকে ব্যথা
Syncope — অজ্ঞান হয়ে যাওয়া
Pallor — শরীর/চোখ ফ্যাকাশে হয়ে যাওয়া
Breathlessness at rest — বিশ্রামেও শ্বাসকষ্ট

🔍 প্রধান কারণসমূহ:
🩹 পেপটিক আলসার: পাকস্থলীর ভেতরের ক্ষত ফেটে রক্তপাত হওয়া।
💊 ব্যথানাশক ওষুধ: ডাক্তারের পরামর্শ ছাড়া যত্রতত্র ব্যথানাশক ট্যাবলেট খাওয়া।
🧬 অভ্যন্তরীণ রোগ: খাদ্যনালীর শিরা ফেটে যাওয়া বা পরিপাকতন্ত্রের কোনো টিউমার।
🐛দীর্ঘদিন ধরে কৃমিজাতীয় প্যারাসাইটিক আক্রান্ত হওয়া সহ ক্যান্সার, কিডনী রোগের কারনে হতে পারে

🚑 অবিলম্বে করণীয়:🏥 জরুরি হাসপাতালে ভর্তি: রোগীকে এক মুহূর্তও ঘরে না রেখে সরাসরি হাসপাতালের ইমার্জেন্সিতে নিন।

🩸 জরুরি রক্ত দেওয়া: জীবন বাঁচাতে অবিলম্বে চিকিৎসকের তত্ত্বাবধানে রক্ত (Blood Transfusion) দিতে হবে।
🔬 এন্ডোস্কোপি: রক্তক্ষরণ বন্ধ করতে দ্রুত এন্ডোস্কোপি (Endoscopy) পরীক্ষা করা প্রয়োজন।

অবহেলা না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, জীবন বাঁচান! 🙏

রোগী দেখে মাথা হ্যাং করলে ফেসবুকে ঢুকে একটু রিলস দেখতে গেলাম, গিয়ে দেখি ঘরের বাজার এর জামশেদ হুজুর সুন্দরবনের প্রাকৃতিক ...
14/09/2026

রোগী দেখে মাথা হ্যাং করলে ফেসবুকে ঢুকে একটু রিলস দেখতে গেলাম, গিয়ে দেখি ঘরের বাজার এর জামশেদ হুজুর সুন্দরবনের প্রাকৃতিক মধু বিক্রি করছে।

বিরক্ত হয়ে ইউটিউবে নিউজ শুনতে গেলাম, ওখানে গিয়ে দেখি ন্যাচারো বিডি থেকে আল-আমিন হুজুর হানিনাট বিক্রি করছে। একই বিজ্ঞাপন দেখতে দেখতে পাগল হয়ে সেদিন ২ জনের পেজ থেকেই অর্ডার করছি।
ভাবছি যেহেতু প্রোডাক্ট কিনলাম, আর মনে হয় বিজ্ঞাপন সামনে আসবেনা। কিন্তু হয়েছে উল্টা, এখন আরো বেশি এগুলো সামনে আসছে, মাঝে মাঝে আবার ডাইরেক্ট ফোন আসে... (স্যার আপনি আমাদের থেকে অমুক প্রোডাক্ট নিয়েছিলেন, কেমন ছিলো প্রডাক্ট, আবার পাঠাবো নাকি, এই অফার, সেই অফার ইত্যাদি ইত্যাদি..
গাইজ আমার পাগল হতে কত দেরি?

Dr.Md. Foriad Ullah
MBBS(STAMC)
FCPS( Medicine) Part-2
MD( Neurology) Phase A
Dhaka medical College
চেম্বার : শাহীন জেনারেল হাসপাতাল, রায়পুরা নরসিংদী

বি:দ্র: পোষ্টটি কপি ও ইডিট করা
মূল পোষ্ট: Masud Rana

🚨 একবার একটু চিন্তা করে দেখুন…আপনি জরুরি কোনো কাজে হাসপাতালে বা অন্য কোথাও যাচ্ছেন। সঙ্গে একজন রোগী আছে। 😔ড্রাইভার যদি ব...
11/09/2026

🚨 একবার একটু চিন্তা করে দেখুন…
আপনি জরুরি কোনো কাজে হাসপাতালে বা অন্য কোথাও যাচ্ছেন। সঙ্গে একজন রোগী আছে। 😔
ড্রাইভার যদি বুঝতে পারে যে আপনার সঙ্গে রোগী আছে, তখন অনেক সময় ভাড়াটাও হঠাৎ বেড়ে যায়!
যে জায়গায় ভাড়া ১০০ টাকা, সেখানে রোগী দেখে কত টাকা চাইবে—কেউ কেউ তার কোনো ঠিক রাখে না! 💰
একজন মানুষ যখন রোগী নিয়ে বিপদে পড়ে ছুটছে, তখন তার এই অসহায় অবস্থার সুযোগ নেওয়া কি ঠিক? 💔
ভাড়া নিন, কিন্তু একটু মানবিক হোন।
বিপদের সময় মানুষকে সাহায্য করুন—তার অসহায়ত্বের সুযোগ নেবেন না। 🤲❤️

28/08/2026

ইমদাদ ভাই, সৌদি প্রবাসী ছিলেন, বাংগালীদের চিকিৎসা ব্যাবস্থা ওদেশে কেমন সেই কথায় জানাচ্ছিলেন।

শ্বাসনালীতে বাদাম আটকে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে। শিশুটির ফুসফুস সম্পূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও বাদাম...
28/08/2026

শ্বাসনালীতে বাদাম আটকে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে। শিশুটির ফুসফুস সম্পূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও বাদামটি ট্রাকিয়া বা শ্বাসনালীর প্রধান দুটি শাখায় আটকে বাতাস চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। ফলে শ্বাসরোধ হয়ে শিশুটির মৃ/ত্যু ঘটে।

ঐতিহাসিক এই ঘটনার পর শিশুটির ফুসফুস ও শ্বাসনালীর ক্ষতিগ্রস্ত অঙ্গটি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মড অ্যাবট মেডিকেল মিউজিয়ামে সংরক্ষণ করা হয়। মূলত চিকিৎসাবিজ্ঞানের শিক্ষা ও শিশু নিরাপত্তার সচেতনতায় নমুনাটি প্রদর্শিত হচ্ছে।

27/08/2026

❤️ হঠাৎ হার্টবিট খুব বেড়ে গেলে কী করা হয়?
কখনো কখনো হার্টের গতি হঠাৎ খুব বেড়ে গিয়ে মিনিটে ১৫০–২০০ বার পর্যন্ত হতে পারে। একে SVT বলা হয়।
আজ এমন একজন রোগীর ক্ষেত্রে Valsalva Maneuver করা হয়েছে।
একটি সিরিঞ্জের প্লাঞ্জার ঠেলার মতো করে জোরে চাপ দেওয়ার মাধ্যমে এই পদ্ধতিটি করা হয়।
🫀 এই চাপ শরীরের একটি স্বাভাবিক স্নায়বিক প্রতিক্রিয়া তৈরি করে, যা কিছু SVT রোগীর হার্টবিট স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।
⚠️ তবে হার্টবিট বেড়ে গেলেই নিজে নিজে এটি করা উচিত নয়।
ECG করে কারণ নিশ্চিত করা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 🩺

🚨 গ্যাসের ওষুধও কি ক্ষতি করতে পারে?PPI (Omeprazole, Esomeprazole, Pantoprazole ইত্যাদি) গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির চিকিৎস...
27/08/2026

🚨 গ্যাসের ওষুধও কি ক্ষতি করতে পারে?
PPI (Omeprazole, Esomeprazole, Pantoprazole ইত্যাদি) গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির চিকিৎসায় খুবই কার্যকর। কিন্তু অপ্রয়োজনে বেশি মাত্রায় বা দীর্ঘদিন খেলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে—
🟠 Vitamin B12 ও Magnesium কমে যেতে পারে
🟠 Iron ও Calcium শোষণে প্রভাব পড়তে পারে
🟠 হাড় দুর্বল হওয়ার ঝুঁকি বাড়তে পারে
🟠 কিছু ক্ষেত্রে কিডনির সমস্যা হতে পারে
🟠 কিছু অন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে
💊 তাই গ্যাস হলেই মাসের পর মাস PPI খাওয়া নয়।
প্রয়োজন অনুযায়ী সঠিক ওষুধ, সঠিক ডোজ এবং সঠিক সময়ের জন্যই ব্যবহার করা উচিত। 🩺
নিজে নিজে দীর্ঘদিন ওষুধ নয়—কারণটা খুঁজে চিকিৎসা করুন। ❤️

Address

Raipura
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ask Dr. Foriad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share