01/02/2021
গোড়ালি ব্যথা নিরাময়ের চিকিৎসাঃ
গোড়ালি ব্যথা না কমলে তবে আপনি আপনার নিকটবর্তী একজন ভালো ফিজিওথেরাপী চিকিৎসকের শরণাপন্ন হোন। পায়ের গোঁড়ালি ব্যথায় ফিজিওথেরাপী খুবই কার্যকরী চিকিৎসা। নিম্নে কিছু কার্যকরী চিকিৎসা উল্লেখ করা হল-
১. আইস থেরাপী: বাসায় পায়ের গোঁড়ালির চারপাশে কাপড়ে বরফ জড়িয়ে ১০ মিনিট ম্যাসেজ করুন। এটি দিনে ৩-৪ বার ১৫-২০ মিনিট করুন। কখনোই সরাসরি বরফ ম্যাসেজ করবেন না।
২. কিছু স্ট্রেচিং এক্সারসাইজ বাসায় করুন। এতে আপনার গোঁড়ালি আরও শক্তিশালী এবং সুদৃঢ়
হবে।
৩. একটি টেনিস বল পায়ের গোড়ালি থেকে পাতা পর্যন্ত ১৫-২০ বার রোলিং করুন। এটি দিনে ৩- ৪ বার করুন।
৪. কোনো দেয়ালের কাছে দাঁড়িয়ে গোঁড়ালি তুলে পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে দাঁড়ান এবং ২০ সেকেন্ড ধরে রাখবেন। এটি ১০ বার করে দিনে ৩-৪ বার করবেন।
৫. বিছানা বা মেঝেতে পা সোজা করে বসে তোয়ালে দিয়ে পায়ের পাতা টেনে সামনে দিকে আনুন এবং ৩০ সেকেন্ট ধরে রাখুন। এটি ১০ বার করে দিনে ৩-৪ বার করুন।
৬. এছাড়াও -
আলট্রাসাউন্ড থেরাপী, প্যারাফিন ওয়াক্স বাথ, ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন ম্যাসেজ, টেপিং গোড়ালি ব্যথায় খুবই কার্যকরী।
৭.খাদ্যাভাস: পায়ের গোড়ালি ব্যথা কমানোর জন্য প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্লামেটরি সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত। অ্যান্টি-ইনফ্লামেটরি খাবারে রয়েছে ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, MSM (মিথাইলসালফোনাইলমিথেন) এবং ভিটামিন সি। পালংশাক কমলা, মিষ্টি কুমড়া, টমেটো, আনারস, গাজর, স্ট্রবেরী, ব্রকলি, ব্লু-বেরী, হলুদ ইত্যাদি খাবার অ্যান্টি ইনফ্লামেটরী সমৃদ্ধ যা পায়ের গোড়ালি ব্যথায় খুবই উপকারী।
৮.পায়ের গোঁড়ালি ব্যথা রোধে সঠিক ধরনের জীবন যাপনঃ
যদি গোড়ালি ব্যথা হয়েই যায় তাহলে জীবনযাত্রার ধরন বদলান। খুব বেশী হাইহিলের জুতা, টাইট জুতা পরার অভ্যাস ত্যাগ করুন। নরম স্লিপার আরামদায়ক জুতা ব্যবহার করুন। প্রয়োজনে হিল কুশন বা কৃত্রিম আর্চ (খাঁজ) ব্যবহার করুন।
প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন: মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি গ্রহণ করুন। দিনে কমপক্ষে ২ লিটার পানি পান করুন।পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেবেন। এক্সারসাইজ, পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ করুন, সুস্থ থাকুন।