Dr.Gazi Saker Shibbir

Dr.Gazi Saker Shibbir ORTHOPEDIC SURGEON

কিছু কিছু দিন শুধু ক্যালেন্ডারের একটা তারিখ হয়ে থাকে না, স্মৃতি হয়ে থেকে যায়।গতকালের সিলেট ভ্রমণটা ঠিক তেমনই। হাসপাতালের...
02/08/2026

কিছু কিছু দিন শুধু ক্যালেন্ডারের একটা তারিখ হয়ে থাকে না, স্মৃতি হয়ে থেকে যায়।

গতকালের সিলেট ভ্রমণটা ঠিক তেমনই। হাসপাতালের ব্যস্ততা, দায়িত্ব আর চাপের বাইরে আমরা সবাই একসাথে যে হাসলাম, ঘুরলাম, গল্প করলাম—সেই মুহূর্তগুলো অনেকদিন মনে থাকবে।

প্রিয় সহকর্মীরা, আপনাদের সঙ্গেই এই ভ্রমণটা এত সুন্দর হয়েছে। প্রত্যেকের হাসি, আন্তরিকতা আর সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।

আশা করি, সামনে আবারও এমন সুন্দর কোনো দিনে আমরা সবাই একসাথে নতুন কিছু স্মৃতি তৈরি করব।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ❤️

16/07/2026

গোল খাওয়ার পর আর্জেন্টিনা ইংল্যান্ডকে আর একটাও শট নিতে দেয় নাই।
একটাও না।

এটাকের বন্যা বওয়াইয়া দিসে।

একের পর এক ক্রস তুলসে।

অন টার্গেট শট ৫ টা।

অপোজিশনের বক্সে টাচ ২৮ টা।

কর্ণার ৬ টা।

এন্ড ৫ মিনিটের মাথায় দুইটা গোল তুলে নিসে।

আই রিপিট, সেমিতে ৮০ মিনিট পর্যন্ত এক গোলে পিছাইয়া থাকা একটা দল,

৫ মিনিটে দুইটা গোল বের করে নিসে।

এই বিশ্বকাপে আর্জেন্টিনা কোন দল হয়ে আসে নাই।

এই বিশ্বকাপে আর্জেন্টিনা সিংহ হয়ে আসছে।

যে সিংহকে একটা থাবা দিলে,

সিংহ ছিন্নভিন্ন করে দেয় প্রতিপক্ষকে।

অভিনন্দন সিংহ!!

অভিনন্দন মেসি!!

পৃথিবী দেখুক, চ্যাম্পিয়নরা কেমনে খেলে!!

পৃথিবী দেখুক, সিংহের কামব্যাক কতটা রাজকীয় হইতে পারে, কতটা অভিজাত হইতে পারে!!

ভ্যামোস আর্জেন্টিনা!!
গোল খাওয়ার পর আর্জেন্টিনা ইংল্যান্ডকে আর একটাও শট নিতে দেয় নাই।
একটাও না।

এটাকের বন্যা বওয়াইয়া দিসে।

একের পর এক ক্রস তুলসে।

অন টার্গেট শট ৫ টা।

অপোজিশনের বক্সে টাচ ২৮ টা।

কর্ণার ৬ টা।

এন্ড ৫ মিনিটের মাথায় দুইটা গোল তুলে নিসে।

আই রিপিট, সেমিতে ৮০ মিনিট পর্যন্ত এক গোলে পিছাইয়া থাকা একটা দল,

৫ মিনিটে দুইটা গোল বের করে নিসে।

এই বিশ্বকাপে আর্জেন্টিনা কোন দল হয়ে আসে নাই।

এই বিশ্বকাপে আর্জেন্টিনা সিংহ হয়ে আসছে।

যে সিংহকে একটা থাবা দিলে,

সিংহ ছিন্নভিন্ন করে দেয় প্রতিপক্ষকে।

অভিনন্দন সিংহ!!

অভিনন্দন মেসি!!

পৃথিবী দেখুক, চ্যাম্পিয়নরা কেমনে খেলে!!

পৃথিবী দেখুক, সিংহের কামব্যাক কতটা রাজকীয় হইতে পারে, কতটা অভিজাত হইতে পারে!!

ভ্যামোস আর্জেন্টিনা!!

গোড়ালির অসহ্য ব্যথা বা প্ল্যান্টার ফ্যাসাইটিস (Plantar Fasciitis): লক্ষণ ও কিছু জরুরি পরামর্শআমাদের কাছে প্রায়ই এমন অনেক...
02/07/2026

গোড়ালির অসহ্য ব্যথা বা প্ল্যান্টার ফ্যাসাইটিস (Plantar Fasciitis): লক্ষণ ও কিছু জরুরি পরামর্শ

আমাদের কাছে প্রায়ই এমন অনেক রোগী আসেন, যারা দীর্ঘদিন ধরে পায়ের গোড়ালির ব্যথায় ভুগছেন। এমনকি বহু বছর আগে চিকিৎসা নিয়ে সুস্থ থাকার পর, অনেকের ক্ষেত্রে এই ব্যথা আবারও ফিরে আসতে পারে।

আজকেও খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে
শত রোগীর ভিড়ে আজকেও এমন একজন পুরাতন রোগী এসেছিলেন, যিনি দীর্ঘদিন পর আবারও এই তীব্র গোড়ালির ব্যথায় ভুগছেন। ওনার ব্যথার তীব্রতা বিবেচনা করে তাৎক্ষণিক উপশমের জন্য আমরা একটি ইনজেকশন দেই এবং প্রয়োজনীয় ওষুধসহ কিছু জরুরি
চিকিৎসাগত দিকনির্দেশনা প্রদান করি।

পায়ের এই বিশেষ ব্যথার মূল লক্ষণগুলো কী?
সকালে ঘুম থেকে উঠে মেঝেতে প্রথম পা বাড়ালেই গোড়ালিতে তীব্র বা সূঁচ ফোটার মতো ব্যথা হওয়া।
কিছুক্ষণ হাঁটাচলা করার পর ব্যথা কিছুটা কমে আসা।
দীর্ঘক্ষণ বসে থাকার পর হঠাৎ উঠে দাঁড়াতে গেলে আবার নতুন করে ব্যথা শুরু হওয়া।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সমস্যাটিকে বলা হয় Plantar Fasciitis (প্ল্যান্টার ফ্যাসাইটিস)। আমাদের পায়ের পাতার নিচে 'প্ল্যান্টার ফেসিয়া' নামক একটি মোটা লিগামেন্ট থাকে, যা পায়ের আর্চ বা ভাঁজ ধরে রাখে। কোনো কারণে এই লিগামেন্টে অতিরিক্ত চাপ পড়লে বা প্রদাহ (Inflammation) হলে এই তীব্র ব্যথার সৃষ্টি হয়।

কেন এই সমস্যা হয়?
১. অতিরিক্ত ওজন বা হঠাৎ ওজন বৃদ্ধি পাওয়া।
২. শক্ত বা ত্রুটিপূর্ণ জুতো ব্যবহার করা।
৩. দীর্ঘক্ষণ শক্ত মেঝেতে দাঁড়িয়ে কাজ করা।
৪. পায়ের স্বাভাবিক গঠনের ত্রুটি (যেমন: ফ্ল্যাট ফুট বা অতিরিক্ত উঁচু আর্চ)।

এই ব্যথায় আক্রান্ত রোগীদের জন্য কিছু জরুরি পরামর্শ:
সঠিক জুতো নির্বাচন: বাইরে বা ঘরে—সব সময় নরম সোলযুক্ত আরামদায়ক জুতো ব্যবহার করুন। খালি পায়ে শক্ত মেঝেতে একদমই হাঁটবেন না।

স্ট্রেচিং এক্সারসাইজ: সকালে বিছানা থেকে ওঠার আগে এবং রাতে ঘুমানোর আগে পায়ের পাতা ও কাফ মাসল (পায়ের পেছনের পেশি) হালকা স্ট্রেচিং করে নিন।

আইস থেরাপি: তীব্র ব্যথার জায়গায় দিনে ২-৩ বার ১০-১৫ মিনিটের জন্য বরফ বা ঠান্ডা সেঁক (Ice compression) দিতে পারেন। একটি পানির বোতল ফ্রিজে জমিয়ে সেটির ওপর পায়ের পাতা রেখে রোল করলেও ভালো উপকার পাওয়া যায়।

ওজন নিয়ন্ত্রণ: শরীরের অতিরিক্ত ওজন এই লিগামেন্টের ওপর চাপ বাড়ায়, তাই ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।
পায়ের এই ব্যথা অবহেলা না করে সঠিক সময়ে সঠিক পরামর্শ ও চিকিৎসা নেওয়া উচিত।

সাময়িক উপশমের জন্য ইনজেকশন বা ওষুধ কার্যকর হলেও, লাইফস্টাইল পরিবর্তন এবং নিয়মিত ব্যায়ামই এই সমস্যা থেকে দীর্ঘমেয়াদে মুক্তি দিতে পারে।
সবাই সুস্থ থাকুন, নিজের যত্ন নিন।

✅ আস্থা নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়
ডা: গাজী সাকের শিব্বীর (প্রীতম )
অর্থোপেডিক্স সার্জন।।।।।।

25/06/2026
মেসির মত মানুষেরও যে হেটার্স থাকতে পারে তা এইদেশে না জন্মাইলে বিশ্বাস করতাম না! যাইহোক এটাই তার শেষ বিশ্বকাপ। এইবেলা একট...
23/06/2026

মেসির মত মানুষেরও যে হেটার্স থাকতে পারে তা এইদেশে না জন্মাইলে বিশ্বাস করতাম না! যাইহোক এটাই তার শেষ বিশ্বকাপ। এইবেলা একটু উপভোগ করে নেন। ফুটবলের এমন জাদুকর শতবছরেও জন্মায়না।

Surgeons often undergo years of specialized training beyond medical school to focus on specific body systems.
15/06/2026

Surgeons often undergo years of specialized training beyond medical school to focus on specific body systems.

Address

487/03
Narsingdi
1602

Telephone

+8801794344311

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Gazi Saker Shibbir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Gazi Saker Shibbir:

Shortcuts

Share

Category