Jahidul Hasan

Jahidul Hasan .

Psychological Counselor ।
BSc in Psychology (SGC)
Certified in Psychotherapeutic Counseling Skills, University of Dhaka
Trained and Certified in CBT, DBT, REBT, Addiction Counseling.

15/06/2026
আজ নিজের Training Portfolio পর্যালোচনা করতে গিয়ে একটি বিষয় উপলব্ধি করলাম, গত ৪ বছরে সরাসরি ৫টি এবং অনলাইনে ১৬টি, মোট ২১ট...
15/06/2026

আজ নিজের Training Portfolio পর্যালোচনা করতে গিয়ে একটি বিষয় উপলব্ধি করলাম, গত ৪ বছরে সরাসরি ৫টি এবং অনলাইনে ১৬টি, মোট ২১টি প্রশিক্ষণ সম্পন্ন করেছি।
এই যাত্রায় কোর্স ফি ও যাতায়াত ব্যয় মিলিয়ে প্রায় ২ লক্ষ টাকার বিনিয়োগ হয়েছে। তবে আমি এটিকে খরচ হিসেবে দেখি না, এটি নিজের জ্ঞান, দক্ষতা ও পেশাগত উন্নয়নের জন্য একটি বিনিয়োগ।

প্রতিটি প্রশিক্ষণ আমাকে নতুন কিছু শিখিয়েছে, নতুনভাবে ভাবতে শিখিয়েছে এবং আরও দায়িত্বশীল পেশাজীবী হতে সাহায্য করেছে।
কিছু প্রশিক্ষণের স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

15/06/2026

গবেষণায় দেখা গেছে,পৃথিবীর প্রায় প্রতিটা দেশে ছেলেদের তুলনায় মেয়েদের ডিপ্রেশনের হার বেশি।
Jahidul Hasan

15/06/2026

বাংলাদেশের অধিকাংশ মানুষ সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের পার্থক্যটা পরিষ্কারভাবে বুঝতে পারেন না।
ফলে অনেক সময় দেখা যায়, কেউ সাইকোলজিস্ট খুঁজতে গিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে চলে যান। আবার কেউ যদি "সাইকোলজির ডক্টর/ ডাক্তার কোথায় বসেন?" জিজ্ঞাসা করেন, তখনও অনেকেই তাকে সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিয়ে দেন।

এখানে সমস্যাটা কোথায়?
সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট দুজনেই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করলেও তাদের কাজের ধরন এক নয়। সাইকিয়াট্রিস্টরা সাধারণত চিকিৎসক (Medical Doctor) হিসেবে ঔষধভিত্তিক চিকিৎসা প্রদান করেন। অন্যদিকে সাইকোলজিস্টরা সাধারণত নির্ধারিত সময়ের (প্রায় ৪০-৬০ মিনিট বা তার বেশি) সেশনভিত্তিক কাউন্সেলিং, সাইকোথেরাপি, মূল্যায়ন এবং অন্যান্য মনোবৈজ্ঞানিক সেবা প্রদান করেন।

ফলে অনেক সময় রোগী বা ক্লায়েন্ট সাইকোলজিস্টের সেবা প্রত্যাশা করে সাইকিয়াট্রিস্টের কাছে যান। চিকিৎসা পাওয়ার পর তিনি বলেন, "সাইকোলজিস্ট তো আমার কথা শুনলেন না, সময়ই দিলেন না।"

এই বিভ্রান্তি কতটা বাস্তব, তার একটি উদাহরণ বলি।
একজন নিউট্রিশনিস্ট একদিন 20 Minute Medical এর ক্লাসে বলছিলেন, তার কাছে Diet Chart / Nutritional Counseling নিতে আসা একজন রোগী অভিযোগ করছিলেন যে তিনি একজন "সাইকোলজিস্ট" দেখিয়েছেন, কিন্তু কাউন্সেলিং পাননি।

প্রথমে নিউট্রিশনিস্টও ভেবেছিলেন, হয়তো সাইকোলজিস্ট যথেষ্ট সময় দেননি। পরে বোঝা গেল, রোগী আসলে সাইকোলজিস্টের কাছে যাননি, তিনি সাইকিয়াট্রিস্টের চিকিৎসা নিয়েছিলেন।

অর্থাৎ তিনি যে সেবা প্রত্যাশা করেছিলেন, সেটি পাননি, কারণ তিনি ভুল পেশাজীবীর কাছে গিয়েছিলেন।
এভাবে ক্ষতিগ্রস্ত হন রোগী, বিভ্রান্ত হন সাধারণ মানুষ, এমনকি অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাজীবীদের মাঝেও ভুল ধারণা তৈরি হয় যে "সাইকোলজিস্টরা সময় দেন না"।

তাহলে এই সমস্যাগুলো ঠিক করবে কে?
আমার মতে, এর জন্য মানসিক স্বাস্থ্য পেশাজীবীদেরই এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষকে বারবার বুঝাতে হবে সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের ভূমিকা, প্রশিক্ষণ এবং সেবার পার্থক্য।

এটা একদিনে পরিবর্তন হবে না। হয়তো অনেক সময় লাগবে। কিন্তু সচেতনতা তৈরির কাজ যদি ধারাবাহিকভাবে করা যায়, তাহলে ধীরে ধীরে মানুষ এই দুই পেশার পার্থক্য বুঝতে শুরু করবে এবং প্রয়োজন অনুযায়ী সঠিক সেবাদাতার কাছে যেতে পারবে।
Jahidul Hasan

13/06/2026

কেন কিছু মানুষ সফল ব্যক্তিদের টেনে নামানোর চেষ্টা করে?

মনোবিজ্ঞানের আলোকে কিছু ব্যাখ্যা...
সমাজে প্রায়ই দেখা যায়, কেউ যখন ভালো করতে শুরু করে, নতুন কিছু গড়ে তোলে বা দৃশ্যমান সাফল্যের দিকে এগোয়, তখন কিছু মানুষ তাকে উৎসাহ দেওয়ার পরিবর্তে সমালোচনা, নেতিবাচক মন্তব্য, মিথ্যা প্রচার, character assassination কিংবা অকারণে পেছনে লেগে থাকার প্রবণতা দেখায়।

মনোবিজ্ঞানের ভাষায়, এই আচরণকে একক কোনো কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না বরং বিভিন্ন psychological mechanisms, emotions ও social psychology concepts একসাথে কাজ করতে পারে।

১. Social Comparison Theory
মানুষ স্বাভাবিকভাবেই নিজেকে অন্যের সাথে তুলনা করে। যখন কেউ নিজের চেয়ে বেশি সফল কাউকে দেখে, তখন দু’ধরনের প্রতিক্রিয়া হতে পারে,অনুপ্রেরণা অথবা insecurity। কিছু ক্ষেত্রে এই comparison resentment বা hostility তৈরি করতে পারে।
Reference:
Leon Festinger (1954). A Theory of Social Comparison Processes.

২. Relative Deprivation
মানুষ অনেক সময় নিজের বাস্তব অবস্থার জন্য যতটা হতাশ হয়, তার চেয়ে বেশি হতাশ হয় যখন দেখে আশেপাশের কেউ তুলনামূলক ভালো করছে। তখন “আমি পিছিয়ে পড়েছি” অনুভূতি frustration ও ক্ষোভ তৈরি করতে পারে।
Reference:
Walter Garrison Runciman (1966). Relative Deprivation and Social Justice.

৩. Malicious Envy
ঈর্ষা সবসময় খারাপ নয়। কেউ সফল হলে অনেকে অনুপ্রাণিত হয় (benign envy)। কিন্তু কিছু ক্ষেত্রে ঈর্ষা নেতিবাচক রূপ নেয় (malicious envy) যেখানে ব্যক্তি নিজে উন্নতি করার চেয়ে অন্যকে নিচে নামাতে বেশি আগ্রহী হয়ে পড়ে।
Reference:
Niels van de Ven et al. (2009). গবেষণায় envy-এর constructive ও destructive দুই রূপ নিয়েই আলোচনা করা হয়েছে।

৪. Tall Poppy Syndrome
কিছু সমাজে যারা বেশি দৃশ্যমানভাবে সফল হয়, তাদেরকে “কেটে ছোট” করার প্রবণতা দেখা যায়, অর্থাৎ সমালোচনা, হেয় করা বা social undermining। যেন কেউ খুব বেশি উপরে উঠে না যায়।
Reference:
Feather, N. T. (1989). Attitudes towards the high achiever.

৫. Projection ও Ego Defense
কখনও মানুষ নিজের insecurity, ব্যর্থতা বা অপূর্ণতা অন্যের ওপর project করে। তখন সফল ব্যক্তিকে অহংকারী, প্রতারক বা “অন্যায়ভাবে সফল” হিসেবে দেখানোর চেষ্টা করতে পারে,যদিও বাস্তবতা ভিন্ন হতে পারে।
Reference:
Anna Freud (1936). The Ego and the Mechanisms of Defence.

৬. Schadenfreude
কিছু ক্ষেত্রে অন্যের ব্যর্থতা দেখে মানুষ গোপনে আনন্দ অনুভব করতে পারে, বিশেষ করে যদি সেই ব্যক্তি আগে সফল বা prominent হয়ে থাকে।
Reference:
Smith, R. H. et al. (1996). Envy and Schadenfreude.

উল্লেখ্য,
সব মানুষ এমন নয়। আবার কারও সমালোচনা মানেই jealousy এটাও ঠিক নয়। তবে মনোবিজ্ঞান বলছে, insecurity, social comparison, envy, ego threat এবং frustration এই উপাদানগুলো একত্রে কাজ করলে কিছু মানুষের মধ্যে অন্যকে টেনে নামানোর প্রবণতা দেখা দিতে পারে।

অন্যদিকে, যারা নিজের উন্নয়ন, skill building ও meaningful কাজে বেশি ব্যস্ত থাকে তাদের মধ্যে destructive comparison তুলনামূলক কম দেখা যায়।

Jahidul Hasan
Psychological Counselor

Address

Chamber:, 3rd Floor, Lift-2 (Teachers Plaza), Near Richman Brand Showroom/Agrani Bank, , Baten Kha More, Chapainawabganj-6300, Rajshahi
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahidul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jahidul Hasan:

Shortcuts

Share

Category