30/07/2026
এই সার্টিফিকেট হোল্ডারকে এখনো পাওয়া যায়নি। কেউ সহযোগিতা করলে উপকৃত হতাম। আমাদের বিসিডিএস অফিসে এটি এখনো জমা আছে। যোগাযোগ করে নিয়ে যেতে পারবে।
ধন্যবাদ
সন্ধান চাই!
উম্মে সুমাইয়া বেগম, পিতা: আমির হোসেন, মাতা: জাহানারা বেগম, আল-মদিনা একাডেমি (হাইস্কুল) থেকে ২০১৯ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলো।
আমাদের অফিসে ফার্মাসিস্ট রেজিষ্ট্রেশন চলাকালে কেউ একজন তার সার্টিফিকেট এর স্থলে সম্ভবত এই নামের সার্টিফিকেটটি ভুলবশত জমা দিয়েছেন। (কারো বোন/মেয়ে হতে পারে, নিজেরটার সাথে ফাইল থেকে দুটো সার্টিফিকেট বের করে জমা দিয়ে দেয়) আমরা যখন আবিষ্কার করি এই নামে আমাদের কোন প্রশিক্ষনার্থী নাই ততক্ষণে এর জমাকারীকেও খুঁজে বের করতে ব্যর্থ হই।
আপনাদের কারো পরিচিত হলে অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করে সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে জানাবেন। অথবা আল-মদিনা একাডেমি থেকে তার এড্রেস বা অভিভাবকের কন্টাক্ট নম্বর সংগ্রহ করে দিলে আমরা যোগাযোগ করে নিতাম।
বিষয়টি অতীব জরুরি। ধন্যবাদ