Dr Nur's Consultancy

Dr Nur's Consultancy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Nur's Consultancy, Doctor, চাটখিল উপজেলা , নোয়াখালী।, Noakhali Sadar Upazila.

🩺 চিকিৎসা সেবা প্রদান করা হয় নিম্নলিখিত বিভাগে:
• মেডিসিন
• নিউরোমেডিসিন
• ডায়াবেটিস ও হাইপ্রেশার
• চর্ম ও যৌন রোগ
• শিশু রোগ
• হাড়-জোড়া ও বাতব্যাথা
• জেনারেল সার্জারি
🕐 রোগী দেখার সময়:
📅 প্রতি শুক্রবার
⏰ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত

27/06/2026
27/06/2026

💔 যে হাতটি দেখে অনেকেই বলেছিলেন, "এই হাত আর আগের মতো হবে না, সেই হাত আল্লাহর রহমতে আগেরমতই হয়ে গেছে।

যখন রোগী প্রথম আমার কাছে আসেন, তখন তাঁর হাতের অবস্থা ছিল অত্যন্ত গুরুতর। দুর্ঘটনায় হাতের তালুর বড় অংশের চামড়া ও মাংস ছিঁড়ে গিয়েছিল, গুরুত্বপূর্ণ টিস্যু উন্মুক্ত ছিল। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, হয়তো হাতটি আর আগের মতো ব্যবহার করা যাবে না।

কিন্তু আমরা হাল ছাড়িনি।

পরিকল্পিত চিকিৎসা, প্রয়োজনীয় অপারেশন, ক্ষত পরিষ্কার (Debridement), নিয়মিত ড্রেসিং এবং রোগীর ধৈর্যের ফলেই আজ আপনি ডান পাশের ছবিতে যে পরিবর্তন দেখছেন, তা সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ, ক্ষত সুন্দরভাবে শুকিয়েছে এবং হাত ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে।

⚠️ একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন— গ্রামে অনেকেই প্রথমে হাতুড়ে বা অপচিকিৎসার শরণাপন্ন হন। এতে সংক্রমণ বেড়ে যায়, চিকিৎসা জটিল হয়ে পড়ে এবং অনেক সময় হাত বা আঙুলও হারাতে হতে পারে।

✅ গুরুতর আঘাত লাগলে যত দ্রুত সম্ভব অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

🌿 মনে রাখবেন— গুরুতর আঘাত মানেই সব শেষ নয়। সময়মতো সঠিক চিকিৎসা অনেক ক্ষেত্রেই একটি হাত, একটি কর্মজীবন এবং একটি পরিবারের ভবিষ্যৎ বাঁচিয়ে দিতে পারে।

🙏 আল্লাহর অশেষ রহমতে এবং রোগীর ধৈর্য ও সহযোগিতায় এই সুন্দর ফলাফল সম্ভব হয়েছে।

📌 অনুরোধ: আপনার আশেপাশে কারও হাত বা পায়ে গুরুতর আঘাত লাগলে এই পোস্টটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারও একটি হাত বাঁচাতে সাহায্য করবে।

#সঠিক_চিকিৎসা #অপচিকিৎসা_নয় #হাতের_আঘাত

যেকেনো সমস্যায়
ডা নুর মোহাম্মদ
MBBS BCS
আইএমও
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
01325-565262

🌿 "যে আঙুলটি ফেলে দেওয়ার কথা ভাবছিল পরিবার, আজ সেটিই সম্পূর্ণ সুস্থ।" ছবিতে একই শিশুর আঙুলের চিকিৎসার আগে ও পরের অবস্থা...
16/06/2026

🌿 "যে আঙুলটি ফেলে দেওয়ার কথা ভাবছিল পরিবার, আজ সেটিই সম্পূর্ণ সুস্থ।"

ছবিতে একই শিশুর আঙুলের চিকিৎসার আগে ও পরের অবস্থা দেখা যাচ্ছে।

গুরুতর আঘাতের কারণে আঙুলের একটি বড় অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা ভেবেছিলেন আঙুলটি হয়তো আর বাঁচানো যাবে না। যখন তারা আমার কাছে আসেন, তাদের চোখে ছিল উদ্বেগ আর অনিশ্চয়তা।

আমি তাদের আশ্বস্ত করেছিলাম—"ইনশাআল্লাহ, আমরা আঙুলটি বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করব।"

সময়মতো যথাযথ চিকিৎসা, নিয়মিত ড্রেসিং, নিবিড় পর্যবেক্ষণ এবং পরিবারের আন্তরিক সহযোগিতার ফলে আজ শিশুটির আঙুল সম্পূর্ণ সুস্থ ও কার্যক্ষম।

একজন চিকিৎসকের জন্য এটি শুধু একটি সফল চিকিৎসা নয়; এটি একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার আনন্দ।

আপনার বা আপনার সন্তানের হাড়, জয়েন্ট, আঘাত কিংবা ক্ষতজনিত যেকোনো সমস্যায় দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

📍 ডা. নুর মোহাম্মদ
MBBS, BCS
FCPS (Final Part)
ইন্ডোর মেডিকেল অফিসার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
01325-565262

07/04/2026

⚠️ “একটা ছোট নখের সমস্যা… শেষ পর্যন্ত পা কেটে ফেলতে হতে পারত!”
মোহাম্মদ নুরুল আমিন (৭০) — একদম সাধারণ একজন মানুষ।
সমস্যা ছিল শুধু একটা নখে…
গ্রামের এক জায়গায় নখ উঠানো হয়।
তারপর শুরু হয় আসল বিপদ…
👉 ধীরে ধীরে পায়ে ইনফেকশন
👉 ক্ষত বাড়তেই থাকে
👉 বিভিন্ন জায়গায় চিকিৎসা… কিন্তু কোনো উন্নতি নেই
শেষ পর্যন্ত যখন আমার কাছে আসেন—
আমি তার পায়ের রক্তনালীর pulse পরীক্ষা করে যা পেলাম, সেটা খুবই গুরুত্বপূর্ণ 👇
❗ পায়ে রক্ত প্রবাহ কম
এই কারণেই তার ক্ষত কিছুতেই ভালো হচ্ছিল না।
আমরা অনেকেই হার্ট অ্যাটাক সম্পর্কে জানি—
হার্টের রক্তনালীতে চর্বি জমে ব্লক হয়ে গেলে সেটা হয়।
👉 কিন্তু জানেন কি?
ঠিক একই জিনিস আপনার পায়ের রক্তনালীতেও হতে পারে!
রক্ত চলাচল কমে গেলে—
⚠️ পায়ের আঙুল কালো হয়ে যেতে পারে
⚠️ ধীরে ধীরে পচন (gangrene) শুরু হতে পারে
⛔ আর দেরি হলে… পায়ের অংশ কেটে ফেলতে হতে পারে
💡 ভালো খবর হচ্ছে—
সময়মতো সঠিক চিকিৎসা নিলে এই অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
👉 তাই দেরি না করে,
যেকোনো ক্ষত বা অস্বাভাবিকতা দেখলেই
যোগ্য চিকিৎসকের শরণাপন্ন হন।
📌 সঠিক চিকিৎসা ও পরামর্শের জন্য:
ডা. নুর মোহাম্মদ
ইন্ডোর মেডিকেল অফিসার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
📞 +8801325565262
Share করে সবাইকে জানিয়ে দিন

মো  #কামাল (৫৫ বছর) অনিয়ন্ত্রিত  #ডায়াবেটিস এর রোগী।   কিছুদিন আগে চায়ের কাপের গ্লাসের ভাঙা অংশ পায়ে ঢুকে যায়।  তারও কিছ...
31/03/2026

মো #কামাল (৫৫ বছর) অনিয়ন্ত্রিত #ডায়াবেটিস এর রোগী। কিছুদিন আগে চায়ের কাপের গ্লাসের ভাঙা অংশ পায়ে ঢুকে যায়। তারও কিছু দিন পর আমার কাছে আসে যখন অবস্থা আরো খারাপ হয়ে যায়। আর্থিক ভাবে অসচ্ছল। অপারেশন থেকে শুরু করে সবকিছু বিনামূল্যে করে দিয়েছি। দীর্ঘ সময় চিকিৎসা নেওয়ার পর আল্লাহ উনাকে সুস্থতা দান করেন। চিকিৎসার শুরুতে এবং চিকিৎসাকালীন সময় এবং চিকিৎসার পরবর্তী সময়ের সুস্থতার ছবি সংযুক্ত করা আছে।
#ডায়াবেটিস রোগী পায়ে যেকোনো ক্ষত, ফুলে যাওয়া, কালো হয়ে যাওয়া, ফোঁড়া, বাহির থেকে কিছু ঢুকে যাওয়া যেমন পেরেক, কাচঁ, এগুলো হলে অবহেলা নয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
যেকেনো প্রয়োজনে
#ডা_নুর_মোহাম্মদ
#এমবিবিএস #বিসিএস #এফসিপিএস -এফপি
ইন্ডোর মেডিকেল অফিসার
#ঢাকা_মেডিকেল_কলেজ_হাসপাতাল
+8801325555262

🔴  #হাম (Measles) সম্পর্কে জরুরি সচেতনতা 🔴আমি একজন  #চিকিৎসক  হিসেবে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি—👶 হ...
29/03/2026

🔴 #হাম (Measles) সম্পর্কে জরুরি সচেতনতা 🔴

আমি একজন #চিকিৎসক হিসেবে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি—

👶 হাম কী?
হাম একটি খুব সহজে ছড়ানো ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

⚠️ প্রধান লক্ষণ:
• উচ্চ জ্বর
• সর্দি, কাশি
• চোখ লাল হওয়া
• কয়েকদিন পর সারা শরীরে লাল ফুসকুড়ি

🚨 কেন ভয়ংকর?
হাম থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি গুরুতর জটিলতা হতে পারে—বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে।

🦠 কিভাবে ছড়ায়?
হাঁচি-কাশির মাধ্যমে খুব দ্রুত একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায়।

✅ প্রতিরোধই সেরা উপায়:
• সময়মতো /Measles টিকা দিন
• অসুস্থ শিশুকে আলাদা রাখুন
• পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন

👨‍⚕️ কখন দ্রুত ডাক্তার দেখাবেন?
• জ্বর খুব বেশি হলে
• শ্বাস নিতে কষ্ট হলে
• শিশু খাওয়া-দাওয়া বন্ধ করলে বা দুর্বল হয়ে গেলে

💡 মনে রাখবেন:
👉 হাম প্রতিরোধযোগ্য রোগ
👉 টিকাই আপনার শিশুর সবচেয়ে বড় সুরক্ষা

যেকোনো সমস্যায় যোগাযোগ করবেন
ডা #নুর মোহাম্মদ
এমবিবিএস, বিসিএস,এফসিপিএস ফাইনাল পার্ট
ইন্ডোর মেডিকেল অফিসার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার- প্রতি শুক্রবার
সকাল ৮টা থেকে রাত ৮টা
চাটখিল নরমাল ডেলিভারি হসপিটাল
@ #+8801325565262

ঈদ মোবারক💜🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
20/03/2026

ঈদ মোবারক💜🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

আসসালামু আলাইকুম প্রিয় চাটখিলবাসী সবাই কেমন আছেন?  আপনাদের সাথে আজকে শেয়ার করছি  ডায়াবেটিক রোগীর পায়ে ক্ষত রোগ নিয়ে।আমরা...
11/10/2025

আসসালামু আলাইকুম
প্রিয় চাটখিলবাসী সবাই কেমন আছেন?
আপনাদের সাথে আজকে শেয়ার করছি ডায়াবেটিক রোগীর পায়ে ক্ষত রোগ নিয়ে।

আমরা অনেকেই খোশ পাঁচরা /ছোট ফোঁড়া/বিচি হলে তেমন গুরুত দেইনা।
এবং এটা যখন বাড়তে থাকে তখনও সঠিক চিকিৎসক এর পরামর্শ নিতে পারিনা।
যার ফলে এমনও হয় একটা অঙ্গ কেটে ফেলা লাগতে পারে।

ছবিতে এক ভদ্র লোকের পায়ের অবস্থা দেখানো হচ্ছে । উনি ডায়াবেটিস এর রোগী।
একদম শুরুতে পায়ে একটা বিশফোঁড়া উঠে উনার।
কিন্তুু উনি গুরুত্ব দেয়নি এরপর এটা অনেক বেড়ে যায়। পুরো পায়ের নিচের অংশে ছড়িয়ে পরে যেটা আপনারা প্রথম ২টা ছবিতে দেখতে পাবেন। এরপর উনি আমার কাছে আসেন ৷ আর্থিক অবস্থা খারাপ ছিলো তাই আমি বিনামূল্যে অপারেশন করে দেই ।
এরপর দীর্ঘদিন ড্রেসিং এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পর এটা শুকিয়ে আসে এবং উনি আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেন । ছবি গুলো সংযুক্ত করে দিয়েছি।
আমি এমন অনেক রোগী পেয়েছি শুরুতে না এসে, অনেক পরে আসে যার ফলে পা কেটে ফেলাও লেগেছে।
তাই নিজে সচেতন হোন, আসে পাশের মানুষকে সচেতন করুন।
যেকেনো প্রয়োজনে
ডা. নুর মোহাম্মদ
এমবিবিএস,বিসিএস
আইএমও
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
+8801325565262

30/08/2025

আসসালামু আলাইকুম।
প্রিয় চাটখিলবাসী।
প্রায়ই আমাদের চাটখিলে একটা রোগ সঠিক ডায়াগনোসিস এবং চিকিৎসার অভাবে রোগীর অনেক কষ্ট হয়৷
সেটা হচ্ছে হঠাৎ করে হাঁটু বা শরীরের যেকোনো জয়েন্ট অনেক ফুলে যায়৷
যার ফলে জয়েন্টে প্রচুর ব্যাথা অনুভব হওয়ার পাশাপাশি হাঁটাচলায় কষ্ট এবং জ্বরও আসতে পারে।
এটাকে জয়েন্ট ইফুয়েশন বলে।
এটার অনেক কারনে হতে পারে এবং ভিতরে পানি,পুজ, অথবা রক্তও থাকতে পারে।
তবে যেকারণেই হোক না কেন এরকম সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
অহেতুক ব্যাথার ঔষধ দীর্ঘদিন সেবন করা যাবেনা। অন্যথায় কিডনী নষ্ট হয়ে যেতে পারে।
সঠিক পদ্ধতিতে পর্যাপ্ত পরিমান ফ্লুইড ভিতর থেকে বের করে সেগুলো পরীক্ষা করে ওই অনুযায়ী ঔষধ সেবন করলে রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
নিচে ছবিতে একজন নারীর ২ হাঁটু থেকে প্রায় ৪০ মিলি ফ্লুইড বের করার ভিডিও সংযুক্ত করা হল।
সঠিক চিকিৎসা নিয়ে সু্স্থ থাকুন।.

Address

চাটখিল উপজেলা , নোয়াখালী।
Noakhali Sadar Upazila
১৩৭০

Opening Hours

Monday 14:00 - 20:00
Tuesday 14:00 - 20:00
Wednesday 14:00 - 20:00
Thursday 14:00 - 20:00
Friday 10:00 - 13:00
15:00 - 20:00
Saturday 14:00 - 20:00
Sunday 14:00 - 20:00

Telephone

+8801325565262

Alerts

Be the first to know and let us send you an email when Dr Nur's Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Nur's Consultancy:

Shortcuts

Share

Category