23/03/2026
জরুরী স্বাস্থ্য সচেতনতা :
হাসপাতালগুলোতে হাম সাথে নিউমোনিয়া ,ডায়রিয়া নিয়ে অনেক রুগী ভর্তি ।
কেন আবার হাম বাড়ছে?
কোভিড সময় অনেক জায়গায় টিকাদান কমে যাওয়ার কারণে এখন আবার হাম ছড়াচ্ছে—even যেসব দেশে টিকাদান ভালো ছিল।
হাম কতটা সংক্রামক?
• একজন রোগী একাই ১২–১৮ জনকে সংক্রমিত করতে পারে
🧾 প্রাথমিক লক্ষণ:
• কাশি
• সর্দি/নাক দিয়ে পানি
• চোখ লাল/পানি পড়া
সাথে জ্বর থাকে
মুখের ভেতরে Koplik spot দেখা গেলে তা হাম-এর নিশ্চিত লক্ষণ
🔴 র্যাশ/ লালচে দাগ কেমন হয়?
• প্রথমে মুখে শুরু হয়
• তারপর বুক ও শরীর
• শেষে হাত-পা
• র্যাশ সাধারণত লালচে
জটিলতা কি কি হতে পারে?
প্রায় ৩০% রোগীর জটিলতা হতে পারে, যেমন—
• নিউমোনিয়া
• চোখের সমস্যা
• অপুষ্টি
গুরুতর জটিলতা:
Encephalitis (মস্তিষ্কের infection)
SSPE (মারাত্মক)
এগুলোতে মৃত্যু ও স্থায়ী ক্ষতি হতে পারে
💊 চিকিৎসা
• কোনো নির্দিষ্ট Anti Viral ওষুধ নেই
• চিকিৎসা = supportive
• অ্যান্টিবায়োটিক কেবল তখনই, যদি secondary bacterial infection হয়
🛡️ প্রতিরোধ ও করণীয়
হাসপাতালে:
• রোগীকে আলাদা রাখতে হবে
• mask + gloves বাধ্যতামূলক
• রোগীর ব্যবহৃত বেড/যন্ত্রপাতি ১–২ ঘণ্টা ভালোভাবে পরিষ্কার করতে হবে
টিকা:
• টিকাই সবচেয়ে কার্যকর প্রতিরোধ
• যাদের টিকা হয়নি বা অসম্পূর্ণ → দ্রুত টিকা দিতে হবে
• বড়দের ক্ষেত্রে → ১ ডোজ
• Immunocompromised( রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের) হলে → অতিরিক্ত ডোজ প্রয়োজন হতে পারে
শিশুদের জন্য:
• Vitamin A দেওয়া উপকারী
কারণ Vitamin A-এর অভাব জটিলতা বাড়ায়
কারা বেশি ঝুঁকিতে?
• গর্ভবতী নারী
• ক্যান্সার রোগী
• কেমোথেরাপি নিচ্ছেন এমন ব্যক্তি
• দীর্ঘদিন স্টেরয়েড বা biologic নিচ্ছেন
• Autoimmune রোগী
❤️ টিকা নিরাপদ
❤️ টিকা অটিজম বা অটোইমিউন রোগ করে না — এ বিষয়ে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত
🙏 নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন
হাম প্রতিরোধে টিকাই একমাত্র ভরসা।
ডাঃ সাইদুল ইসলাম এমবিবিএস
জেনারেল ও ফ্যামিলি ফিজিশিয়ান এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ
(আপনার পরিবারের চিকিৎসক)