Skill Hut

Skill Hut 'Skill Hut’ a youth-focused skill development platform dedicated to empowering learners through practical training, digital skills, and personal growth.

We inspire young people to learn, grow, and lead. Build Skills, Build Future.

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার অধিনস্ত আলাইয়ারপুর কাজিরহাটে অবস্থিত এম এ হাসেম কলেজের শিক্ষার্থীদের নিয়ে Skill Hut আয়োজ...
29/11/2025

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার অধিনস্ত আলাইয়ারপুর কাজিরহাটে অবস্থিত এম এ হাসেম কলেজের শিক্ষার্থীদের নিয়ে Skill Hut আয়োজিত বিতর্ক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি শুধু একটি কর্মশালা নয় বরং চিন্তার উন্মেষ, যুক্তির দীপ্তি এবং তরুণদের মেধা বিকাশের এক নতুন দিগন্ত।

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন এম এ হাসেম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মিজানুর রহমান। তাঁর বক্তব্যে উঠে আসে যুক্তিবোধের গুরুত্ব, মুক্তচিন্তার শক্তি এবং ইতিবাচক নেতৃত্ব গঠনের অপরিহার্যতা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর অনুপ্রেরণাদায়ী বার্তা পুরো অনুষ্ঠানে যেন নতুন উদ্দীপনা যোগ করে।

প্রশিক্ষণ সেশনে শিক্ষার্থীদের শেখানো হয় বিতর্কের মৌলিক কাঠামো, উপস্থাপনার নান্দনিকতা এবং যুক্তি নির্মাণের কার্যকর কৌশল। এসব অনুশীলন শুধু নতুন দক্ষতা অর্জনেই নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, কৌতূহল ও উদ্দীপনা কর্মশালাটিকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে। তারা শুধু যুক্তি উপস্থাপনা নয়, বরং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, যুক্তিকে মূল্যায়ন এবং স্পষ্টভাবে মত প্রকাশের সামর্থ্য অর্জন করে।

আমরা বিশ্বাস করি, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ এবং দায়িত্বশীল, যুক্তিনিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। Skill Hut আগামীতেও এমন উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মকে সম্ভাবনার আলোয় আলোকিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা ও সুন্দরভাবে মত প্রকাশের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে Skill Hut কর্তৃক আগামীকাল একটি ...
26/11/2025

শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা ও সুন্দরভাবে মত প্রকাশের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে Skill Hut কর্তৃক আগামীকাল একটি বিতর্ক কর্মশালা এর আয়োজন করা হচ্ছে।

📍 স্থান: এম এ হাসেম কলেজ, বেগমগঞ্জ,নোয়াখালী।
📅 তারিখ: ২৭/১১/২০২৫ খ্রি.
⏰ সময়: সকাল ১১.২০- ১.২০ টা পর্যন্ত

উক্ত কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বিতর্ক কৌশলই নয়, বরং আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও দলগতভাবে কাজ করার মানসিকতা অর্জন করবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বন্ধুত্বপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে এবং সেই পরিবর্তনকে সমাজে ছড়িয়ে দেওয়াই সত্যিকারের নেতৃত্ব। মফস্বলের এক কোণে কয়েকজন তরুণ ...
25/11/2025

পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে এবং সেই পরিবর্তনকে সমাজে ছড়িয়ে দেওয়াই সত্যিকারের নেতৃত্ব। মফস্বলের এক কোণে কয়েকজন তরুণ একসময় নিজেদের জীবন নিয়ে ভাবতেই ব্যস্ত ছিল; কে কোন পথে যাবে, কীভাবে এগোবে, কোন দক্ষতা তাদের ভবিষ্যত বদলে দেবে- এসবের উত্তর তখনো স্পষ্ট ছিল ঠিক সেই সময়ই তারা যুক্ত হওয়ার সুযোগ পেল BRAC-এর আমরা নতুন নেটওয়ার্ক (Amra Notun Network প্ল্যাটফর্মের সঙ্গে।

এই প্ল্যাটফর্ম শুধু প্রশিক্ষণই দেয়নি; বরং তাদের দেখিয়েছে আদর্শিক মানুষ হওয়ার স্বপ্ন, কমিউনিটির জন্য দায়িত্ববোধ, আর সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পথ। নেতৃত্ব, আত্মবিশ্বাস, সমস্যা শনাক্তকরণ থেকে শুরু করে সমাধানে এগিয়ে যাওয়ার সাহস— প্রতিটি দিনই তাদের ভেতরের সম্ভাবনাকে নতুনভাবে জাগিয়ে তুলছিল। সেই সময় তারা উপলব্ধি করলো, সমাজে আরও অসংখ্য তরুণ আছে যারা সুযোগের অভাবে নিজের শক্তি ও সম্ভাবনাকে চিনতেই পারে না।

এই উপলব্ধি থেকেই জন্ম নিল আরেকটি গভীর অনুভূতি-“আমরা তো বদলেছি কিন্তু আরও কত তরুণ আছে যাদের কাছে এই পরিবর্তন পৌঁছায়নি!

এই প্রশ্নই নাড়িয়ে দিল তাদের ভেতরটা। তারা বুঝলো, শুধু নিজেরা চেঞ্জমেকার হওয়া যথেষ্ট নয়- নতুন চেঞ্জমেকার তৈরি করাই হবে তাদের সত্যিকারের সাফল্য। সেই ভাবনা, সেই দায়বদ্ধতা থেকেই শুরু হলো Skill Hut একটি ছোট কিন্তু স্বপ্নভরা প্ল্যাটফর্ম। যেখানে তরুণরা শুধু প্রশিক্ষণই নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার সাহস, দৃষ্টিভঙ্গি ও পথপ্রদর্শন হিসেবে পাবে।

Skill Hut-এ আমাদের লক্ষ‍্যগুলো খুব স্পষ্ট-
• মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীরা যেন দক্ষতার অভাবে পিছিয়ে না পড়ে।
• কিশোর-কিশোরীরা যেন নিজের ভেতরের শক্তিটা চিনতে পারে, স্বনির্ভর হতে পারে।
• বেকার যুবকেরা যেন হতাশা নয়, দক্ষতাকে হাতিয়ার করে নতুন পথে হাঁটতে শেখে।

Skill Hut শুধু স্কিল শেখানোর জায়গা নয়- এটা এমন একটি মানবিক প্ল্যাটফর্ম, যা শেখায় নিজেকে বিশ্বাস করতে, নিজের স্বপ্নকে বড় করে দেখতে, এবং সমাজের জন্য ইতিবাচক কিছু করতে। যে তরুণরা একসময় নিজেদের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা ছিল, আজ তারাই বিশ্বাস করে- তারা অন্য আরেক তরুণের ভবিষ্যৎ বদলে দিতে পারে। কারণ Skill Hut-এর বার্তা খুবই সহজ: “Build your Skills & Build your Future.”

Address

Begumganj
Noakhali Sadar Upazila
3825

Website

Alerts

Be the first to know and let us send you an email when Skill Hut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share