Anowarul Hossain

Anowarul Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anowarul Hossain, Doctor, Noapara.

তালের বড়া খুব সুস্বাদু খাবার আনোয়ারুল হোসেন। তালের ইতিহাস মূলত পাম গাছের ইতিহাসকে বোঝানো হয়,কারণ তাল ( Palm)  হলো পাম পর...
24/08/2026

তালের বড়া খুব সুস্বাদু খাবার
আনোয়ারুল হোসেন।

তালের ইতিহাস মূলত পাম গাছের ইতিহাসকে বোঝানো হয়,কারণ তাল ( Palm) হলো পাম পরিবারের একটি গাছ। এই পাম গাছ প্রাচীন কাল থেকেই এশিয়া ও আফ্রিকার গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে পাওয়া যায়। এটি একটি মানুষের খাদ্য, লেখার উপকরণ এবং বজ্রপাত প্রতিরোধের মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। তালগাছ পাম গোত্রের অন্যতম দীর্ঘ গাছ যা উচ্চতায় সবচেয়ে লম্বা।

তালগাছ বাংলাদেশের গ্রামীণ পরিবেশে ও উপকূলীয় অঞ্চলের প্রতিচ্ছবি। যেখানে চাষবাস করা কঠিন, সেখানেও তালগাছ শক্তভাবে দাঁড়িয়ে থাকে। তালগাছ ঝড়ে সহজে হেলে পড়েনা বা ভেঙে যায় না। এটি বজ্র প্রতিরোধে সাহায্য করে।

তাল কম ক্যালোরিযুক্ত ফল হওয়ায় এটি ওজন কমাতে সহায়ক। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। তালে প্রাকৃতিক শর্করা থাকলেও এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সব স্থানে কম-বেশি তালগাছ চোখে পড়ে। নারিকেল গাছ, সুপারি গাছ তালগাছ একই গোত্রের গাছ। ঘুঘুডাঙ্গা বাংলাদেশের দীর্ঘতম তালগাছের সড়ক।

তালের রস,তালের বড়া,তালের পিঠা, তালের গুড় খুব সুস্বাদু। আমি তালের তৈরী সকল রকমের রকমারি আইটেমই খেয়ে থাকি। লাভলী আপা গতকাল ৮ টি তাল গিফট করেছিলো এবং আমি নিজেই ৮টা তালের ২৪টি আটি ঘষে মেয়ের মায়ের কাছে দিয়ে বড়া বানাতে বললাম স্বল্প পরিমান।

এখানে সেই তাল তালগাছ, তালগুলো এবং চুলায় তৈরী হচ্ছে পরে প্লেটের উপর রেখে ফেসবুকের সকলের সঙ্গে শেয়ার করলাম। অন্য কোনো উদ্দেশ্যে নয়, সবিনয়ে অনুরোধ করছি কেউ কিছু মনে করবেননা। ফেসবুক আমাদের যে সুযোগ ও সুবিধা করে দিয়েছে, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ফেসবুকের সকলের প্রতি।
২৪/০৮/২০২৬
সকাল ৯টা ৫৫ মিনিট বাংলাদেশের সময় এখন।

আমার পছন্দের রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা আনোয়ারুল হোসেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাসভবন -বঙ্গভবননিয়োগকর্...
23/08/2026

আমার পছন্দের রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা
আনোয়ারুল হোসেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাসভবন -বঙ্গভবন
নিয়োগকর্তা -জাতীয় সংসদ
মেয়াদকাল -৫ বছর, একবার নবায়নযোগ্য
গঠন -২৬ শে মার্চ ১৯৭১
বেতন -১ লাখ ২০ হাজার টাকা।

রাষ্ট্রপতি মূলত রাষ্ট্রের অভিভাবক। তাঁর দরজা ও মনোযোগ সব রাজনৈতিক মত,সামাজিক গোষ্ঠী এবং নাগরিকের জন্য সমানভাবে উন্মুক্ত থাকবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করেছেন। আমি তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

২৪৩ জন ভোটারের মধ্যে ২৫৫ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনের পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হলেন। রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব হবে রাষ্ট্র, সংবিধান এবং সমগ্র জনগণের প্রতিনিধিত্ব করা। রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। নতুন রাষ্ট্রপতির সামনে সবচেয়ে বড় প্রত্যাশা হবে নিরপেক্ষতা বজায় রাখা।

তাঁর সামনে সুযোগ ও চ্যালেঞ্জ আছে। দীর্ঘ রাজনৈতিক জীবনের পর তাঁর সবচেয়ে বড় পরীক্ষা এখন দলীয় রাজনীতির বাইরে দাঁড়িয়ে একজন সত্যিকার রাষ্ট্র প্রধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। তিনি তাঁর দায়িত্ব পালনে সফল হবেন এমনটাই প্রত্যাশা করি আমি। মহান আল্লাহ তাআলা আপনার সহায়ক হউন। আল্লাহ হাফেজ।
২৩।০৮।২০২৬
বিকাল ৫টা ৪৫ মিনিট বাংলাদেশের সময় এখন।

23/08/2026

গল্প- হিংসা কাকে বলে
আনোয়ারুল হোসেন।

এক অত্যন্ত খুব দরিদ্র লোক। কিছুতেই তার জীবন চলে না। ঘরে অন্তহীন অভাব অথচ কিছু করে উঠতে পারে না। দিন রাত আল্লাহকে ডাকে আর বলে, 'হে খোদা, আর তো পারি না। আমার একটু বাঁচার ব্যবস্থা করো। দু'বেলা যাতে খেতে পারি, ঠিকমতো যেন জীবন কাটাতে পারি, সন্তানের মুখে যাতে হাসি ফোটাতে পারি সেই ব্যবস্থা একটু করো।' তার এই ক্রমাগত আবেদন-নিবেদন আকুতি-মিনতিতে অস্থির হয়ে আল্লাহ তাঁর এক ফেরেশতা পাঠালেন ঐ লোকটির নিকট। বললেন, দেখ তো কিছু করা যায় কি না। ফেরেশতা গেলেন লোকটির নিকট। বললেন, 'ঠিক আছে। এত কান্নাকাটি আর দরকার নেই। এখন হতে তুমি যখন যা চাবে তাই-ই মঞ্জুর হবে। কিন্তু একটা শর্ত আছে। তুমি যখন যা চাবে এবং পাবে তোমার পাশে যে দরিদ্র লোকটি আছে সে তার দ্বিগুণ পাবে। রাজি আছো এই শর্তে?' লোকটি উৎফুল্ল হয়ে উঠলো। 'রাজি নয় মানে? একশ বার রাজি, হাজার বার রাজি। অন্য কে কি পেল তা নিয়ে আমার কি আসে যায়? আমি বাঁচলেই হলো। ফেরেশতা মুচকি হেসে বিদায় নিলেন।' লোকটি তৎক্ষণাৎ অঢেল সুস্বাদু খাদ্যের অর্ডার দিয়ে বসলো। খাদ্যও আসলো কিন্তু প্রতিবেশীর আসলো সব আইটেমের দ্বিগুণ। ঢোক গিলে লোকটি আপন খাদ্যে মনোনিবেশ করলো এবং পেট ভর্তি করে নিশ্চিন্তে নিদ্রা গেল। পরদিন থেকে তার অবস্থা ফিরলো। ভালো পোশাক-পরিচ্ছদ আসলো। অবশ্য সঙ্গে সঙ্গে প্রতিবেশীরও আসলো সবকিছু কিন্তু পরিমাণে দ্বিগুণ। লোকটি আড়চোখে দেখে আর বুকের মধ্যে খচখচ কষ্ট হয়। 'এ কি মুশকিল। আমি চেয়ে যা পাই, ও দেখি না চেয়েই দ্বিগুণ পায়।' কিন্তু কিছুই বলতে পারে না। ধীরে ধীরে তার নিকট প্রাপ্ত সব জিনিসই বিষের মতো মনে হতে শুরু করলো। তবুও লোকটি হজম করে। একদিন তার মনে হলো থাকার জন্য সুন্দর একটা একতলা বাড়ি দরকার- সাজানো ছিমছাম একতলা বাড়ি, প্রশস্ত ছাদ যেখানে উঠে সে আকাশ দেখবে। প্রকৃতির সুন্দর শোভা দেখবে। সে চেয়েও বসলো এবং তার প্রার্থনা মঞ্জুরও হলো। লোকটি খুশিমনে ছাদে উঠেই দেখলো তার প্রতিবেশীর স্থানে উঠেছে অতি সুদৃশ্য মনোরম দ্বিতল বিশিষ্ট অট্টালিকা। এবার তার সহ্যের বাঁধ ভেঙ্গে গেল। সে ছুটে বাড়ির ছাদে উঠে চিৎকার করে বললো; ' ইয়া আল্লাহ, তুমি আমার একটা চোখ কানা করে দাও'।
২৩/০৮/২০২৬
সকাল ১০টা ৫২ মিনিট বাংলাদেশের সময় এখন।

22/08/2026

সন্ন্যাসী
আনোয়ারুল হোসেন।

চিন্তা,কর্ম ও বাক্যে সততা রক্ষা করা সহজ কাজ নয়।মনটাই আগে কলুষিত হয়।তাকে মুক্ত রাখা খুবই কষ্ট সাধ্য।এ প্রসঙ্গে একটি কাহিনী মনে পড়ছে। সংসার ত্যাগী দুজন সন্ন্যাসী দেশ পরিভ্রমণে বের হয়েছেন।একজন গুরু আরেকজন শিষ্য।হাঁটতে হাঁটতে তারা উভয়ে একটি নদীর তীরে এসে পৌঁছেছেন। সেখানে এসে দেখেন একজন সুন্দরী তরুণী সেখানে বসে বসে কাঁদছেন।সন্ন্যাসীরা তার কান্নার কারণ জানতে চাইলেন।যুবতী বললো তার নদী পার হতে হবে,কিন্তু এখানে নদী পারের কোন ব্যবস্থা নেই।নদীটিতে পানি খুব বেশি নয়।অনায়াসেই হেঁটে পার হওয়া যায়।কিন্তু একজন যুবতীর পক্ষে তো তা আর সম্ভব নয়।যুবতীর এই সমস্যা দেখে বয়স্ক সন্ন্যাসীটি তাকে কাঁধে নিয়ে নদী পার করে দিতে রাজী হলেন।নদী পার হয়ে যুবতী তার নিজের গন্তব্যের পথে চলে গেলো।কিন্তু এই ঘটনাটি তরুণ সন্ন্যাসীটির মনে গভীর রেখাপাত করলো।একজন গৃহত্যাগী নিষ্টাবান সন্ন্যাসীর একজন সুন্দরী যুবতীকে কাঁধে নেয়া তার কাছে মনে হলো গর্হিত।শিষ্য এ বিষয়ে গুরুকে প্রশ্ন করলো।কিন্তু তিনি কিছুই উত্তর দিলেননা।নীরবে পথ চলতে লাগলেন।কিছু দূর গিয়ে সেই তরুণ সন্ন্যাসীটি তার গুরুকে সে-ই একই প্রশ্ন করলো।এবারও তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি যথারীতি পথ চলতে লাগলেন।এভাবে তারা অনেক পথ পেরিয়ে এলেন।কিন্তু তরুণ সন্ন্যাসীটি মন থেকে সেই জিজ্ঞাসা আর যায়না।আবারও সেই সুন্দরী যুবতীটিকে কাঁধে নেয়ার কথাই জিজ্ঞেস করলো।বয়স্ক সন্ন্যাসী এবার পথ চলা নিবৃত্ত করে সেখানে দাঁড়িয়ে পড়লেন।তরুণ সন্ন্যাসীকে বললেন, " আমি মেয়েটিকে কাঁধে নিয়ে সে-ই নদী তীরেই নামিয়ে দিয়ে এসেছি,কিন্তু তুমি তো দেখছি এখনো তাকে কাঁধে নিয়েই আছো "।
২২/০৮/২০২৬
দুপুর ২টা ১৫ মিনিট বাংলাদেশের সময় এখন।

22/08/2026

Courtesy is a Noble human quality ( সৌজন্য মানুষের একটি মহৎ গুণ)
আনোয়ারুল হোসেন।

সৌজন্য মানে নিজের মনোভাব এবং অন্যের প্রতি আচরণে ভদ্রতা প্রদর্শন, এটি একটি নম্র আচরণ ছাড়া আর কিছুই নয় যা মার্জিত আচরণ দ্বারা চিহ্নিত করা হয়। ভালো ব্যবহার, ভদ্রতা,শিষ্টাচার বা সদাচার। এটি অন্যের প্রতি সম্মান ও বিবেচনা দেখানোর এক ভদ্রতাপূর্ণ আচরণ, যা মানুষের মন থেকে উৎসারিত হয় এবং একে অপরের সাথে সম্পর্ক মজবুত করতে সাহায্য করে।

যথার্থ ভদ্র, শিক্ষিত, বিনীত, ও মার্জিত ব্যক্তি সমাজে কথাবার্তায়, চলাফেরায়, আচার আচার-আচরণে যে শিষ্টতা, শালীনতা যে মার্জিত রুচির পরিচয় দেন,তার সমষ্টিগত প্রকাশকে এককথায় সৌজন্য বলা যেতে পারে। মানুষের ব্যবহারে যখন আমরা মনোমুগ্ধকর সৌন্দর্য, মাধুর্য, রুচি লক্ষ্য করি, তখন বুঝতে পারি তার মধ্যে সৌজন্য বর্তমান। বিদ্যা ও বুদ্ধি যেমন কঠিন সাধনা, যত্ন ও চেষ্টায় আয়ত্ত করতে হয়, তেমনি সৌজন্য জ্ঞান, চেষ্টা, যত্ন ও সাধনা দ্বারাই অর্জন করতে হয়।

ভালো ব্যবহার মানুষের চরিত্রের অন্যতম সৎ গুণ। সদালাপ, সদ্ব্যবহার, সৎকর্ম, সৎচিন্তা এসবই শিষ্টাচারের অঙ্গ। অপরের ভালোবাসা আকর্ষণ করতে না পারলে আমরা সমাজ বিচ্ছিন্ন স্বার্থপর মানুষের পরিণত হই। অর্থ কষ্ট আপনাকে সৌজন্য ও ভদ্রতা থেকে দূরে সরিয়ে নিতে বাধ্য করে।

আপনার ব্যবহারে মুগ্ধ হয়েই আপনার প্রতি অন্যরা আকৃষ্ট হবে এবং খুশি হবে। সৌজন্য শত্রুকে মিত্র করে, প্রতি পক্ষকে পক্ষে আনে। ভদ্রতা ও সৌজন্য রক্ষায় আপনার কোনো ব্যয় নেই, অথচ লাভ বেশি।
২২/০৮/২০২৬
সকাল ৯টা ২৫ মিনিট বাংলাদেশের সময় এখন

বিলম্বে হলেও অত্যাচারীরা ব্যর্থ হয়আনোয়ারুল হোসেন। আল্লাহ তাআলা অত্যাচারীকে কিছু সময় অবকাশ দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও ...
21/08/2026

বিলম্বে হলেও অত্যাচারীরা ব্যর্থ হয়
আনোয়ারুল হোসেন।

আল্লাহ তাআলা অত্যাচারীকে কিছু সময় অবকাশ দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও করেন,তখন তাকে আর রেহাই দেননা। আর পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক,অপ্রতিরোধ্য। ( সুরা- হুদ,আয়াত -১০২)।

জুলুম হল যার যা প্রাপ্য, তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা। কারও অধিকার হরণ,বিনা অপরাধে নির্যাতন, দৈহিক, আর্থিক মর্যাদার ক্ষতিসাধন হল জুলুম। নিপীড়ন, জুলুম নির্যাতন হল বান্দার হক নষ্ট করা যা সাধারণত আল্লাহ ততক্ষণ ক্ষমা করেননা, যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি মাফ না করেন।

জুলুমের কারণে পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করে, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট হয়। পরিণতিতে একসময় অন্যায়কারীর জীবনে নেমে আসে নানারকম দুঃখ কষ্ট। অত্যাচারীরা কখনো সফল হয়না। অত্যাচারীরা তাদের অত্যাচারের পরিণতি খুব তাড়াতাড়ি জানতে পারবে তাদের গন্তব্যস্থল ( জাহান্নাম) কেমন।

আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করেন না। (সুরা- নহল,আয়াত - ২৩)। তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসেনা।
১। ইফতারের সময় রোজাদারদের দোয়া।
২। ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং
৩। মজলুমের দোয়া।
আল্লাহ মানুষকে বলেন,'আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্বে হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করবো'।
( বর্তমানের কথা মনে করুন, সাহায্য কি আমরা পাইনি? অবশ্যই পেয়েছি)
২১/০৮/২০২৬
সন্ধ্যা ৬টা ১ মিনিট বাংলাদেশের সময় এখন।

21/08/2026

আমাদের বিনয়ী ও নম্র হওয়া উচিত
আনোয়ারুল হোসেন।

মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্দমনীয় ইন্দ্রিয় হচ্ছে জিহবা। কেউ যদি জিহবাকে জয় করতে পারে, তাহলে অন্য ইন্দ্রিয়গুলো জয় করার পূর্ণ সম্ভাবনা থাকে। আমাদের ইন্দ্রিয়গুলো সবসময় সুখ ভোগের আকাংখা করে। ইন্দ্রিয়ের এই সমস্ত নিরর্থক দাবিগুলো বরদাস্ত করা উচিত। জীবন যে দুঃখময় তা বুঝতে না পারলে আধ্যাত্মিক উন্নতি সাধনে প্রেরণা পাওয়া যায়না। স্নেহের বন্ধনে আবদ্ধ হওয়াটা স্বাভাবিক। কিন্তু তারা যদি আধ্যাত্মিক উন্নতি সাধনে অনুকুল না হয় তাহলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। সর্বা্স্থাতেই মানুষকে সাংসারিক জীবনের সুখ এবং দুঃখ থেকে অনাসক্ত থাকা উচিত। কারণ এই পৃথিবীতে কেউই সম্পূর্ণভাবে সুখী হতে পারেনা,তেমনি আবার কেউই সম্পৃূর্ণভাবে দুঃখীও হতে পারেনা। সুখ এবং দুঃখ হচ্ছে মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ। এদের সহ্য করতে চেষ্টা করা উচিত। সুখ এবং দুঃখ আসে যায়। কেউ যখন আধ্যাত্মিক জীবন লাভ করেন,তখন তিনি স্বাভাবিকভাবেই বৈষয়িক লোকদের সঙ্গে আর মেলামেশা করতে চাইবেননা। অসৎ সঙ্গ তার প্রকৃতিবিরুদ্ধ। আমাদের তত্ত্বজ্ঞানে দৃঢ় প্রত্যয়সম্পন্ন হওয়া উচিত,তা নাহলে কেবল সময়েরই অপচয় হয় এবং তা হচ্ছে অজ্ঞান। বিনয়ী ব্যতিরেকে উপলব্ধি সত্যিই সম্ভব নয়। এজন্য সকলেরই উচিত বিনয়ী ও নম্র হওয়া। পৃথিবীর সকল মানুষের মধ্যে এই শুভ বোধের উদয় হোক এটাই আমার শুভ কামনা।
২১/০৮/২০২৬
সকাল ৯টা ২০ মিনিট বাংলাদেশের সময় এখন।

It is wise to keep a good mindAnowarul Hossain. If you make a long list of what you don't have, you will never feel happ...
20/08/2026

It is wise to keep a good mind
Anowarul Hossain.

If you make a long list of what you don't have, you will never feel happy again. All things create happiness and unhappiness. All sorrows gradually eased. One day we get used to normal life after overcoming all the sorrows. People should not spend their whole life in a house. A mind can communicate with the whole world wherever it is. He who is truly polite does not expect recompense from others. The impurity of our mind is the root cause of mental agitation.

20.08.2026
At 3:47 pm in Bangladesh local time

মৃত্যু- বলে আসেনাআনোয়ারুল হোসেন। আমাদের উদ্দেশ্য যদি সৎ থেকে থাকে, তবে তার সওয়াব আপনি পাবেন, নচেত সওয়াব পাওয়া যাবেনা। সৃ...
20/08/2026

মৃত্যু- বলে আসেনা
আনোয়ারুল হোসেন।

আমাদের উদ্দেশ্য যদি সৎ থেকে থাকে, তবে তার সওয়াব আপনি পাবেন, নচেত সওয়াব পাওয়া যাবেনা। সৃষ্টিকর্তা আমাদের আকৃতি, চেহারা ও ধন সম্পদ দেখবেননা। তিনি দেখবেন আমাদের মন ও আমলকে। শুধু সেই কাজই সওয়াবের যোগ্য বিবেচিত হবে, যা কেবলমাত্র সৃষ্টিকর্তার জন্য করা হয়েছে। পৃথিবীতে যা কিছু ঘটে, আল্লাহর পক্ষ থেকেই ঘটে, সেটা ভালো হোক বা মন্দ হোক। সৃষ্টিকর্তার প্রতি ঈমান আনার অর্থ হল, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। পৃথিবীতে যা কিছু হচ্ছে বা ঘটবে, কেবল মাত্র আল্লাহর হুকুমেই ঘটবে। মানুষ কেবল তাঁরই হুকুম পালনে কাউকে শরীক করবেনা। যে ব্যক্তির ভিতরে দ্বীনদারী থাকবে, সে মৃত্যু- পর্যন্ত ওয়াদা পালন করবে। অদৃশ্য বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন বা বিতর্ক না তুলে হুবহু যা বলা হয়েছে তাই মেনে নেন। কিছু জিনিস সম্পর্কে সৃষ্টিকর্তা ইচ্ছাকৃতভাবে নীরবতা অবলম্বন করেছেন। আমাদের সেগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে নিষেধ করা হয়েছে। মানুষ কোনো কোনো কাজের জন্য দোযখের উপযুক্ত এবং কোনো কোনো কাজের দ্বারা জান্নাতের উপযুক্ত হবে। সব কিছুর নিয়ন্ত্রণেরর ভার আল্লাহর হাতে। তিনি যতটুকু কাউকে দেওয়ার সিদ্ধান্ত নেন, ততটুকুই সে পায় তা সে যার মাধ্যমেই পাক। আল্লাহ সম্পদ কম না বেশি তা দেখেননা। তিনি দেখেন যে ব্যাক্তি সম্পদ দান করছে তার আন্তরিকতা ও নিষ্ঠা কতখানি। কেউ যদি কোনো ভালো জিনিসের অভিলাষী হয়, তবে তা অর্জন না করা পর্যন্ত সে ঘুমায়ও না, বিশ্রামও নেয়না। অন্যদিকে যে ব্যাক্তি কোনো জিনিসের আশংকা করে, মে নিশ্চিন্তে ঘুমাতেও পারেনা। নিশ্চয়ই সৎ কাজ মন্দ কাজকে মোচন করে। মানুষের অন্তরে জীবন্ত ঈমান থাকা দরকার। বিনা জামাতে নামায পড়লে শয়তানের প্রভাব জোরদার হয়। আপনি জামাতের সা্থে নামায পড়াকে নিজের জন্য বাধ্যতামূলক বানিয়ে নেন। কোনো জিনিসের ভিতরে যে ত্রুটি রয়েছে-- তা জানিয়ে দেওয়া ব্যতীত বিক্রি করা বৈধ নয়। যাকে আল্লাহ হেদায়াত-সৎ করেন তাকে কেউ বিপদগামী করতে পারেনা।
২০/০৮/২০২৬
সকাল ১১টা ১৩ মিনিট বাংলাদেশের সময় এখন।

শুদ্ধাচার ও নৈতিকতা আনোয়ারুল হোসেন। নীতিনৈতিকতা, সততা,  সত্যবাদিতা ও সচ্চরিত্র মানুষের চরিত্রের অলংকার। সব কাজে সবসময় পা...
19/08/2026

শুদ্ধাচার ও নৈতিকতা
আনোয়ারুল হোসেন।

নীতিনৈতিকতা, সততা, সত্যবাদিতা ও সচ্চরিত্র মানুষের চরিত্রের অলংকার। সব কাজে সবসময় পাপ বর্জনের জন্য মানসিক দৃঢ় মনোবল অর্জনই মূল লক্ষ্য হওয়া উচিত।

আল্লাহ সত্যময়,পবিত্র ও প্রেমময়। তার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে হলে প্রয়োজন সততা, পবিত্রতা ও প্রেমময় হৃদয়। হালাল ও বৈধ অর্থসম্পদ এবং হালাল খাদ্য গ্রহণ করা আমাদের ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। আমাদের হালাল সম্পদের সঙ্গে হারাম বা অবৈধ সম্পদ যুক্ত হলে পুরো সম্পদই অপবিত্র বা হারাম হয়ে যায়। উপার্জন হালাল না হলে তাদের নামাজ,হজ্ব,জাকাত, রোজাও কবুল হবেনা।

মানুষকে মহান আল্লাহ তাআলা জ্ঞান দ্বারা সম্মানিত করেছেন। মানুষ জ্ঞান দ্বারাই পরিচালিত হয়। জ্ঞানের দাবি হলো নৈতিকতা ও শুদ্ধাচার। জ্ঞানের উৎস হলো তথ্য। তথ্য লাভের বা জ্ঞান প্রাপ্তির মাধ্যম হলো পঞ্চ ইন্দ্রিয়।

আল্লাহ তাআলা বলেন, 'নিশ্চয়ই শ্রবণ,দর্শন ও মনের চিন্তা ভাবনা এসব কিছুর সম্পর্কেই (বিচারের দিনে) প্রশ্ন করা হবে '। ( সুরা-১৭ আল ইসরা,আয়াত -৩৬)।
১৯।০৮।২০২৬
রাত ৮টা ১৩ মিনিট বাংলাদেশের সময় এখন।

Address

Noapara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anowarul Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category