Bangladesh Private Hospital Clinic And Diagnostic Association-Pabna

Bangladesh Private Hospital Clinic And Diagnostic Association-Pabna BPHCDA (PABNA BRANCH)

শোক বার্তা​বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ), পাবনা জেলা শাখার কার্যনির্বাহী ...
19/08/2026

শোক বার্তা
​বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ), পাবনা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাঁথিয়া উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কাজী নাজিম উদ্দিন ভাইয়ের শ্রদ্ধেয় পিতা গত শুক্রবার মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
​"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"

​তার এই ইন্তেকালে বিপিএইচসিডিএ, পাবনা জেলা শাখার পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

​আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনম্র প্রার্থনা—তিনি যেন মরহুমের জীবনের যাবতীয় সগিরা ও কাবিরা গুনাহ মাফ করে দিয়ে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, পরকালের প্রথম মঞ্জিল সহজ করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। একই সাথে মহান আল্লাহ যেন তার পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতিতে ‘সবরে জামিল’ ধারণ করার তৌফিক দান করেন। আমিন।

​বিপিএইচসিডিএ পাবনা জেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক জনাব সাইদুর রশিদ খান পিন্টু মহোদয় এক যৌথ বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

​দোয়া ও শোকান্তে:
মোঃ আতাউর রহমান
প্রচার সম্পাদক
বিপিএইচসিডিএ, পাবনা জেলা শাখা।

⛵ নৌকা ভ্রমণ, মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠান ও আলোচনা সভা-২০২৬বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপি...
18/08/2026

⛵ নৌকা ভ্রমণ, মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠান ও আলোচনা সভা-২০২৬

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ), পাবনা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যদের জন্য এক মনোরম মিলনমেলার আয়োজন!

প্রধান অতিথি: মোঃ শফিকুল ইসলাম খান
(সভাপতি, বিপিএইচসিডিএ, পাবনা জেলা শাখা)
তারিখ: ২২/০৮/২০২৬ ইং (রোজ শনিবার)
সময়: সকাল ১১:০০ ঘটিকা

আয়োজনে: বিপিএইচসিডিএ, বেড়া উপজেলা শাখা, পাবনা।

নদীর বুকে প্রাকৃতিক পরিবেশে আলোচনা সভা, নদীর মাঝে মধ্যাহ্ন ভোজ ও সুহৃদ আড্ডায় মেতে উঠতে বিপিএইচসিডিএ পাবনা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

#বিপিএইচসিডিএ #পাবনা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ), পাবনা জেলা শাখার অন্তর্গত নিম্নোক্ত উ...
11/08/2026

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ), পাবনা জেলা শাখার অন্তর্গত নিম্নোক্ত উপজেলা সমূহের কমিটি আগামী ৩ বছরের জন্য অনুমোদন করা হলো।

ডাঃ মাজিদ মাহমুদের পিতার মৃত্যুতে BPHCDA পাবনা জেলা শাখার গভীর শোক প্রকাশ।"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"পাবনা ...
28/07/2026

ডাঃ মাজিদ মাহমুদের পিতার মৃত্যুতে BPHCDA পাবনা জেলা শাখার গভীর শোক প্রকাশ।
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"

পাবনা শালগাড়িয়াস্থ গোডাউন মোড়ে অবস্থিত ‘অ্যাপোলো প্লাস ডায়াগনস্টিক’-এর সম্মানিত চিকিৎসক (পরিচালক) ডাঃ মাজিদ মাহমুদ-এর শ্রদ্ধেয় পিতার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (BPHCDA), পাবনা জেলা শাখা।

এক যৌথ শোকবার্তায় বিপিএইচসিডিএ (BPHCDA) পাবনা জেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রশিদ খান পিন্টু মরহুমের বিদেহী আত্মার পরম শান্তি ও মাগফিরাত কামনা করেন।

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আকুল প্রার্থনা করি—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং এই কঠিন সময়ে পরিবার-পরিজনকে অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি (সবরে জামিল) দান করেন। ডাঃ মাজিদ মাহমুদ ও তাঁর পরিবারের এই দুঃখজনক মুহূর্তে বিপিএইচসিডিএ পাবনা জেলা শাখার সর্বস্তরের সদস্যরা ব্যথিত ও সহমর্মী।"

বার্তা প্রেরক:
মোঃ আতাউর রহমান
প্রচার সম্পাদক
বিপিএইচসিডিএ, পাবনা জেলা শাখা।

23/07/2026
প্রেস বিজ্ঞপ্তিসম্প্রতি দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং শরীয়তপুর জেলা সদর হাসপাতালে কর্তব্যরত ...
18/05/2026

প্রেস বিজ্ঞপ্তি
সম্প্রতি দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং শরীয়তপুর জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ নাসির ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) পাবনা জেলা শাখার উদ্যোগে আজ পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতে এ ধরনের ন্যাক্কারজনক হামলা দেশের চিকিৎসা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে এবং চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

কর্মসূচি শেষে উপস্থিত নেতৃবৃন্দ পাবনা জেলা প্রশাসক মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

উক্ত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, পাবনা জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সাইদুর রশিদ খান পিন্টু, সহ-সভাপতি আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক মোঃ আতাউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক শামসুর রহমান বাণী, কার্যনির্বাহী সদস্য আমিরুল ইসলাম ও কাজী নাজিম উদ্দিন, চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকবৃন্দ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের মূল্যবান বক্তব্যে দেশের স্বাস্থ্যখাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

বার্তাপ্রেরক-
মোঃ আতাউর রহমান
প্রচার সম্পাদক
বিপিএইচসিডিএ, পাবনা জেলা শাখা।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ), পাবনা জেলা শাখার অধীন চাটমোহর উপজেলা শাখা...
10/05/2026

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ), পাবনা জেলা শাখার অধীন চাটমোহর উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান আজ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের পাবনা জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আগামী ৩ বছর মেয়াদে সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য শুভকামনা জানানো হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, চাটমোহর উপজেলা শাখার এই নতুন কমিটি বেসরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ধন্যবাদান্তে
মোঃ আতাউর রহমান
প্রচার সম্পাদক
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ)
পাবনা জেলা শাখা।

প্রেস রিলিজতারিখঃ ৩০/০৪/২০২৬ইংবাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ), পাবনা জেলা ...
09/05/2026

প্রেস রিলিজ
তারিখঃ ৩০/০৪/২০২৬ইং

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ), পাবনা জেলা শাখার অধীন চাটমোহর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটিকে আগামী ৩ (তিন) বছর মেয়াদের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করা হয়েছে।

উক্ত কমিটি ২০২৬ইং হতে ২০২৯ইং পর্যন্ত দায়িত্ব পালন করবে। সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল এবং কার্যকর করার লক্ষ্যে এই কমিটিকে অনুমোদন প্রদান করা হয়।

নবনির্বাচিত এই কমিটি চাটমোহর উপজেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে এবং তাদের সফলতা কামনা করা হয়েছে।

ধন্যবাদান্তে
মোঃ আতাউর রহমান
প্রচার সম্পাদক
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ)
পাবনা জেলা শাখা।

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) চাটমোহর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সকল ...
08/05/2026

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) চাটমোহর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দকে বিপিএইচসিডিএ, পাবনা জেলা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। ❤️

আপনাদের নেতৃত্ব, সততা ও সম্মিলিত প্রচেষ্টায় চাটমোহর উপজেলার স্বাস্থ্যসেবা খাত আরও সুসংগঠিত, আধুনিক ও জনবান্ধব হয়ে উঠবে—এই প্রত্যাশা রাখছি।

আমরা বিশ্বাস করি, নবগঠিত এই কমিটি সমিতির সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে স্বাস্থ্যসেবার মানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ।

সকলের সুস্বাস্থ্য, সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। 🤝

---
বিপিএইচসিডিএ
পাবনা জেলা শাখা

Address

2nd Floor, Shah Alam Market, Abdul Hamid Road
Pabna
6600

Telephone

+8801760782275

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Private Hospital Clinic And Diagnostic Association-Pabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share