মা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

  • Home
  • Bangladesh
  • Pabna
  • মা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

মা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার Maa General Hospital & Diagnostic Center.

চিকিৎসার ক্ষেত্রে বয়স যত ছোটই হোক, আমাদের দায়িত্ব তত বড় আলহামদুলিল্লাহ। কাশিনাথপুর মা জেনারেল হাসপাতালে মাত্র সাড়ে চার ব...
12/09/2026

চিকিৎসার ক্ষেত্রে বয়স যত ছোটই হোক, আমাদের দায়িত্ব তত বড় আলহামদুলিল্লাহ।

কাশিনাথপুর মা জেনারেল হাসপাতালে মাত্র সাড়ে চার বছর বয়সী এক শিশুর ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডেক্টমি (পেট না কেটে অ্যাপেন্ডিক্স অপারেশন)সফলভাবে সম্পন্ন হয়েছে।

মাত্র সাড়ে চার বছরের ছোট্ট একটি শিশু…
তার ছোট্ট পেটের ভেতর ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচার করা নিঃসন্দেহে ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং ও সূক্ষ্ম একটি চিকিৎসা প্রক্রিয়া।

দক্ষতা, অভিজ্ঞতা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং আমাদের পুরো টিমের নিরলস প্রচেষ্টার সঙ্গে যখন আল্লাহর রহমত যুক্ত হয়—তখন কঠিন পথও সহজ হয়ে আসে।

একটি শিশুর সুস্থ হয়ে ফিরে আসার হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

প্রতিদিন নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি।
নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছি।
নতুন কিছু করার সাহস করছি।

কারণ আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা দেওয়া নয়—
মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখা।

মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ।

কাশিনাথপুর মা জেনারেল হাসপাতাল আপনাদের হাসপাতাল এবং আপনাদের কল্যাণে।
আপনার আস্থা, আমাদের অঙ্গীকার।

ধন্যবাদ ডাক্তার সুদিপ্ত মুহাম্মদ এবং ডাক্তার ফাহাদ স্যারকে।
শাব্বাশ ওটি টিম শাব্বাশ।

আলহামদুলিল্লাহ, আবারও আপনাদের সেবায় মাতৃত্বকালীন ছুটি শেষে আজ থেকে নিয়মিত রোগী দেখা শুরু করেছেন আমাদের প্রিয় চিকিৎসক ডা....
30/08/2026

আলহামদুলিল্লাহ, আবারও আপনাদের সেবায়

মাতৃত্বকালীন ছুটি শেষে আজ থেকে নিয়মিত রোগী দেখা শুরু করেছেন আমাদের প্রিয় চিকিৎসক ডা. মাহমুদা খাতুন রানী।

মাতৃত্বের অনন্য দায়িত্ব পালন শেষে আবারও তিনি ফিরেছেন তাঁর প্রিয় রোগীদের কাছে—চিকিৎসাসেবা ও মানবিক যত্নের একই আন্তরিকতা নিয়ে।

প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শে পাশে আছেন
ডা. মাহমুদা খাতুন রানী

নিয়মিত রোগী দেখছেন
মা জেনারেল হাসপাতাল, কাশীনাথপুর

আবারও শুরু হোক আস্থা ও ভালোবাসার চিকিৎসাসেবা।
আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।

#মা_জেনারেল_হাসপাতাল #ডা_মাহমুদা_খাতুন_রানী #চিকিৎসাসেবা #মাতৃত্ব #স্বাস্থ্যসেবা

৮৫ বছর বয়সী মায়ের সফল অস্ত্রোপচার — আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন ধরে ৮৫ বছর বয়সী এক মা পেটের ব্যথায় ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্...
28/08/2026

৮৫ বছর বয়সী মায়ের সফল অস্ত্রোপচার — আলহামদুলিল্লাহ।

দীর্ঘদিন ধরে ৮৫ বছর বয়সী এক মা পেটের ব্যথায় ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর পিত্তথলিতে পাথর রয়েছে।

মায়ের বয়স ৮৫ বছর। পাশাপাশি রয়েছে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। এই বয়সে অ্যানেস্থেশিয়া দেওয়া এবং অস্ত্রোপচার সম্পন্ন করা ছিল চিকিৎসকদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং।

রোগীর বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে অভিজ্ঞ চিকিৎসক, অ্যানেস্থেশিয়া টিম এবং দক্ষ OT এক্সপার্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডা. সুদিপ্ত মুহাম্মদ স্যার।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে মা জেনারেল হাসপাতাল-এ অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সঙ্গে অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই সফলতার পেছনে যাঁদের আন্তরিকতা, দক্ষতা ও নিরলস পরিশ্রম রয়েছে—সকল চিকিৎসক, অ্যানেস্থেশিয়া টিম, OT এক্সপার্ট এবং দক্ষ OT স্টাফদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

আল্লাহ তায়ালা মাকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।
ধন্যবাদ ডাক্তার সুদিপ্ত মুহাম্মদ স্যার এবং ডাক্তার ফাহাদ বিন লতিফ স্যারকে।

মা জেনারেল হাসপাতাল — মানুষের সুস্থতায়, মানুষের পাশে।

মা_জেনারেল_হাসপাতাল













20/08/2026
20/08/2026

আপনার জীবনের সব চেয়ে সুন্দর যাএা মাতৃত্ব
এই যাএাকে নিরাপদ, আরামদায়ক ও যত্নে ভরিয়ে তুলতে পাশে আছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে আগত ডাক্তার ফারাজানা আক্তার সুপ্রা ম্যাডাম।

মা_জেনারেল_হাসপাতাল













20/08/2026

আগামী শুক্রবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পযন্ত স্যার রোগী দেখবেন নাক কান গলা রোগের সমস্যায় ভুগছেন তার স্যারের পরামর্শ নিতে পারেন ইনশাআল্লাহ।

মা জেনারেল হাসপাতাল কাশিনাথপুর













20/08/2026

পাবনা জেলা সুনামধন্য
মেরুদন্ড বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মো: আকসাদ আল আনন স্যার এখন থেকে মা জেনারেল হাসপাতালে
প্রতি শুক্রবার দুপুর ২ থেকে রাত ৯ টা পযন্ত চিকিৎসা সেবা প্রদান করবেন ইনশাআল্লাহ।

মা_জেনারেল_হাসপাতাল













হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এস এস আব্দুর সবুর স্যার এর তত্ত্বাবধানে।আমাদের হাসপাতালে আধুনিক মানের Made in Korea ECG Machine ...
20/08/2026

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এস এস আব্দুর সবুর স্যার এর তত্ত্বাবধানে।

আমাদের হাসপাতালে আধুনিক মানের Made in Korea ECG Machine ইনস্টলেশন সম্পন্ন করা হলো। পাশাপাশি Pulmonary Function Test (PFT) সুবিধাও যুক্ত করা হয়েছে।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে হৃদযন্ত্র ও ফুসফুসের বিভিন্ন পরীক্ষা আরও নির্ভুলভাবে সম্পন্ন করে রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে আমাদের এই নতুন সংযোজন।
আলহামদুলিল্লাহ।

শোক সংবাদচরের মানুষের সবার প্রিয় মুরুব্বি, শ্রদ্ধেয় ডাঃ শামসুল হক কাকা আর আমাদের মাঝে নেই।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল...
09/08/2026

শোক সংবাদ

চরের মানুষের সবার প্রিয় মুরুব্বি, শ্রদ্ধেয় ডাঃ শামসুল হক কাকা আর আমাদের মাঝে নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ছিলেন চরের মানুষের একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। জীবনের দীর্ঘ সময় ধরে চরের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর ছিল সক্রিয় অংশগ্রহণ। রাত-দিন মানুষের পাশে দাঁড়িয়েছেন, বিপদে-আপদে মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন।

তাঁর মতো একজন মানবিক, সমাজসচেতন ও মানুষের আপনজনের চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর অবদান ও ভালোবাসা চরের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মহান আল্লাহ তায়ালা মরহুম ডাঃ শামসুল হক কাকার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

Address

Kashinathpur Bazaar
Pabna
6682

Alerts

Be the first to know and let us send you an email when মা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category