জামান হোমিও মেডিকেয়ার

জামান হোমিও মেডিকেয়ার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি সবার জন্য নিরাপদ । হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে কল অথবা প্রশ্ন করুন ৷৷

🌙✨ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ✨🌙জামান হোমিও কেয়ার এর পক্ষ থেকে সবাইকে জানাইপবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবা...
28/05/2026

🌙✨ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ✨🌙

জামান হোমিও কেয়ার এর পক্ষ থেকে সবাইকে জানাই
পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🐄🌙

ত্যাগের মহিমায় আলোকিত হোক সবার জীবন,
সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক প্রতিটি পরিবার।
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে। ❤️

📞 Helpline : 09649228438
🌐 Website :
https://niramoy-homio-chamber-pmyqum4.gamma.site

07/05/2026

✅ Veratrum Album-
এর মানসিক লক্ষণসমূহ:-
Veratrum Album-এর মানসিক লক্ষণ হোমিওপ্যাথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শারীরিক লক্ষণের চেয়েও বেশি নির্দেশক।
প্রধান মানসিক অবস্থা
১. গভীর বিষাদ ও মেলানকোলিয়া (Melancholia)
রোগী গভীর হতাশা, বিষাদ ও অসহায়ত্বে ভোগে।
নীরবে একা বসে থাকে, কথা বলতে চায় না।
একা থাকতে চায় না, আবার কারো সাথে কথাও বলতে চায় না (contradictory state)।
চুপচাপ ব্রুডিং (brooding) করে।
২. তিন প্রকারের ম্যানিয়া (Three Types of Mania)
Veratrum Album-এ একই রোগীর মধ্যে তিন ধরনের ম্যানিয়া একসাথে বা পর্যায়ক্রমে দেখা যায়। এটি এর একটি মূল বৈশিষ্ট্য।
ক) হিংস্র/ধ্বংসাত্মক ম্যানিয়া (Violent Mania)
অত্যন্ত উত্তেজিত ও হিংস্র হয়ে যায়।
কাপড় ছিঁড়ে ফেলতে চায়।
চারপাশের জিনিসপত্র ভাঙতে চায়।
কামড়াতে চায় (disposition to bite)।
মুখ ফুলে যায়, চোখ লাল হয়।
ধ্বংস করার তীব্র ইচ্ছা।
খ) যৌন উন্মাদনা (Lascivious / Ny*******ia / Satyriasis)
অশ্লীল গান গায়।
নগ্ন হয়ে যায়, কাপড় খুলে ফেলে।
যৌন উত্তেজনা অত্যধিক বেড়ে যায়।
চুমু খেতে চায়, যৌনাঙ্গ প্রকাশ করে।
অশ্লীল আচরণ ও কথাবার্তা।
গ) ধর্মীয় উন্মাদনা (Religious Mania)
সবসময় ঈশ্বরের কথা বলে।
অবিরাম প্রার্থনা করে।
ধর্মীয় উন্মাদনা (religious frenzy)।
ধর্মীয় বিষয় নিয়ে অতিরিক্ত উত্তেজিত হয়।
বিশেষ নোট: যখন একই রোগীর মধ্যে এই তিন ধরনের ম্যানিয়া একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে (compete with each other), তখন Veratrum Album হলো একমাত্র নির্ভরযোগ্য ওষুধ।
অন্যান্য গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ
মাথার উপর বরফের টুকরোর অনুভূতি (Sensation of a lump of ice on the vertex)।
গর্ভবতী মনে করে (Thinks she is pregnant and will soon be delivered)।
ভয়-শক (fright), হতাশা, দুঃখ থেকে রোগের শুরু।
অত্যধিক দুর্বলতা ও ক্লান্তির কারণে মানসিক অবসাদ।
কখনো কখনো অতিরিক্ত কথা বলা (loquacity)।
আত্মহত্যার প্রবণতা বা মৃত্যুর চিন্তা।
সারাংশ (Key Mental Picture)
Veratrum Album রোগী সাধারণত:
গভীরভাবে হতাশ ও বিষণ্ণ, নীরব, কিন্তু হঠাৎ উন্মাদনায় ফেটে পড়ে।
শারীরিকভাবে খুব দুর্বল ও ঠান্ডা।
প্রচণ্ড বমি-ডায়রিয়া বা কোলাপসের সাথে মানসিক উপসর্গ দেখা দেয়।
এই ওষুধটি বিশেষভাবে কার্যকর যখন:
কলেরা, তীব্র ডায়রিয়া বা শকের পর মানসিক পরিবর্তন হয়।
বিভিন্ন ধরনের ম্যানিয়া একসাথে উপস্থিত থাকে।

23/04/2024
14/02/2024

শ্বেতপ্রদর
(Leucorrhoea )

ইহার অপর ইংরেজী নাম 'The whites'। স্ত্রীলোকগণের যোনি এবং জরায়ুর শ্লৈষ্মিক আবরণী হইতে শ্লেষ্মা, রস, পুঁজ ইত্যাদি যে ক্লেদস্রাব নির্গত হয় তাহারই নাম শ্বেতপ্রদর। সাধারণ কথায় ইহাকে অনেকে প্রদরের পীড়া বলে, অনেক সময় অন্য ব্যাধির লক্ষণরূপে ইহা প্রকাশ পায়। সেই জন্য কাহারও কাহারও মতে ইহা আদৌ স্বতন্ত্র পীড়া নহে, পরন্তু জরায়ু, যোনি, ডিম্বনালী ইত্যাদি স্ত্রীজননেন্দ্রিয়ের পীড়ার লক্ষণ মাত্র। সে যাহা হউক, স্ত্রীজাতির মধ্যে এই পীড়া খুব বেশী দেখা যায়, এবং ইহা একটি কৃচ্ছসাধ্য ব্যাধি বলিয়া পরিগণিত হইয়া থাকে।
✓ কারণতত্ত্ব:-স্ক্রফুলা বা গণ্ডমালা ধাতু এবং শ্লেষ্মাপ্রধান ধাতুকে ইহার পূর্ব্ববর্তী কারণ বলা যায়। এই সকল ধাতুবিশিষ্ট স্ত্রীলোকগণ স্বাভাবিক দুর্ব্বল হইয়া থাকে। তজ্জন্য স্বাভাবিক রক্তসঞ্চালনে ব্যাঘাত ঘটাইয়া এই রোগ উৎপন্ন করে। যে সকল কারণে রোগিণীর সাধারণ দুর্ব্বলতা আসে তাহাই শ্বেতপ্রদরের কারণ। এই স্রাবের আরও অনেক কারণ থাকিতে পারে। তন্মধ্যে নিম্নলিখিত কারণগুলি প্রধান:
(১) ঋতুকালে তলপেটে ঠাণ্ডালাগান বা অন্য কোন কারণে জননেন্দ্রিয়ের প্রদাহ।
(২) প্রমেহ রোগ (Gonorrhoea)।
(৩) গর্ভস্রাব বা প্রসবের পর জরায়ু দূষিত হওয়া।
(৪) জরায়ুমুখে বা প্রসবপথে ক্যান্সার। গম্মীর ঘা, আব (tumor) বা অন্য কোন রোগ হওয়া।
(৫) অজীর্ণ, আমাশয়, পুরাতন ম্যালেরিয়া জ্বর, কালা জর, যক্ষ্মা প্রভৃতি ব্যাধিতে স্বাস্থ্যভঙ্গ হওয়া।
(৬) হস্তমৈথুন, অতিরিক্ত রতিক্রিয়া, পুনঃ পুনঃ গর্ভধারণ বা পুনঃ পুনঃ গর্ভস্রাব।
(৭) যোনিদ্বারে ক্ষুদ্র ক্রিমির উপদ্রব।
✓লক্ষণতত্ত্ব ও উৎপত্তিস্থল:- শ্বেতপ্রদর স্রাব প্রথম নিঃসরণ সময়ে সাদা ই থাকে, সেই জন্যই ইহাকে শ্বেতপ্রদর বা লিউকোরিয়া বলে, কিন্তু অব্যবহিত পরেই ইহা সবুজ এবং হরিদ্রা প্রভৃতি রঙবিশিষ্ট হইয়া থাকে।
১.ভাল্ভা বা বাহ্য অঙ্গ সংক্রান্ত শ্বেতপ্রদরে ভাল্ডার শ্লৈষ্মিক ঝিল্লী আক্রান্ত হয়। ভাল্ভার গাত্র হইতে আঠার ন্যায় একপ্রকার রস নিঃসৃত হয়।
২.ইউটেরাইন বা জরায়ুবীয় শ্বেতপ্রদর, জরায়ুগ্রীবাস্থ বা cervical এবং জরায়ুদেহমধ্যস্থ বা corporeal ভেদে দুই প্রকারে বিভক্ত হইয়া থাকে। জরায়ুগ্রীবাস্থ শ্বেতপ্রদর আঠার ন্যায় শ্লেষ্মাময় অগুলালার ন্যায় হইয়া থাকে, পুঁজের সঙ্গে যুক্ত হইয়া ইহা হরিদ্রাবর্ণবিশিষ্টও হইয়া থাকে। ইহা ক্ষারগুণবিশিষ্ট (alkaline reaction)। ৩.কর্পোরিয়াল বা জরায়ুদেহমধ্যস্থ স্রাব জলীয় এবং শ্লেষ্মাবিশিষ্ট হয়। ইহার সহিত কখনও কখনও পুঁজ সংযুক্ত থাকে। স্রাব অগুলালার ন্যায় হড়হড়ে হয়। এই প্রকার শ্বেতপ্রদরে জরায়ু স্থানচ্যুত হইতে পারে। যোনিও শিথিল হয়, স্রাব সাধারণতঃ ঋতুর পূর্ব্বে বা পরে প্রকাশ পায়, কোমরে ও তলপেটে বেদনা হয়, অতিরিক্ত স্রাবে রোগিণী ক্রমে ক্রমে দুর্ব্বল হইয়া পড়ে। ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, হৃৎস্পন্দন প্রভৃতি প্রকাশ পায়। অনেক সময়ে রোগিণীর জীবন সঙ্কটাপন্ন হয়, নানাবিধ স্নায়বীয়তা ও ক্ষীণভাব-লক্ষণ প্রকাশ পায়।
৪.যোনি হইতে জাত শ্বেতপ্রদর ঝাঁঝাল বা হাজাকর হয়, যে স্থানে লাগে সে স্থান হাজিয়া যায়। স্রাবের রঙ প্রথমে সাদা থাকে, কাপড়ে সাদা দাগ লাগে, কিন্তু পীড়া বেশী দিনের হইলে ঈষৎ সবুজ বা হরিদ্রা রঙ হইয়া থাকে। স্রাব অস্বচ্ছ, কটু, যন্ত্রণা এবং বেদনাদায়ক হয়, যোনিমধ্যে উষ্ণতা এবং সঙ্কোচনবোধ (sense of constriction and heat) হয়। যোনির উপরিভাগে চুলকানি ও যন্ত্রণা হয়। মূত্রনলীর উপদাহ উপস্থিত হয়। ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাবে জালা হয়।
✓ভাবীফল (Prognosis): - লিউকোরিয়া দুৰ্দ্দম্য, কৃচ্ছসাধ্য ব্যাধি, বিশেষতঃ জরায়ুর গভীরতর পীড়া হইতে উদ্ভুত লিউকোরিয়া। নির্দোষ আরোগ্য অনেক সময় অসম্ভব হইয়া পড়ে, তবে হোমিওপ্যাথিক চিকিৎসার সঙ্গে পথ্যাপথ্য ও আনুষঙ্গিক বিধির কঠোরতা অবলম্বনে আশানুরূপ ফল পাওয়া যাইতে পারে।
# আনুষঙ্গিক চিকিৎসা ও পথ্যাদি-সর্ব্বপ্রকার উত্তেজক আহার, মাংস, ডিম্ব, পেঁয়াজ, রসুন, লঙ্কা-মরিচের ঝাল এবং গরম মসলা পরিত্যাজ্য, মাছও সুপথ্য নহে, ইহাতে অপকারই বেশী হয়, স্বাভাবিক নিয়মিত আহার প্রশস্ত। খাদ্য বিশেষরূপে পুষ্টিকর হওয়া উচিত, কারণ ইহা ধাতুগত রোগ এবং ধাতুগত দৌর্ব্বল্যই ইহার অন্যতম কারণ।

প্রসব-পথ প্রত্যহ ডুসদ্বারা উত্তমরূপে পরিষ্কার করিলে সাময়িক উপকার হইতে পারে।

বিস্তারিত জানতে পোস্টটির নিচে কমেন্ট করুন ।

জরায়ুমধ্যে পলিপাস (Uterine polypus)জরায়ুর মধ্যে ফুলকপিসদৃশ অর্বুদ উৎপত্তি হইতে পারে; ইহাকেই "ইউটারাইন পলিপাস" বলে।ইহা ...
06/02/2024

জরায়ুমধ্যে পলিপাস
(Uterine polypus)

জরায়ুর মধ্যে ফুলকপিসদৃশ অর্বুদ উৎপত্তি হইতে পারে; ইহাকেই "ইউটারাইন পলিপাস" বলে।
ইহা ত্রিবিধ-
(১)ফাইব্রয়েড পলিপাস (fibroid polypus) ইহা সর্ব্বাপেক্ষা সাধারণ আকারের পলিপাস এবং ইহা সাব-মিউকাস ফাইব্রয়েড নামক অর্বুদ বিশেষ হইতে উৎপন্ন হয়;
(২)মিউকাস পলিপাস (mucous polypus);
(৩)প্ল্যাসেন্ট্যাল এবং ফ্রাইব্রিনাস্ পলিপাস (placental and fibrinous polypus); ইহাদের মধ্যে প্রথমোক্ত প্রকারের অর্বুদ প্রসব কিংবা গর্ভস্রাব হইবার পর সঙ্ঘটিত হয়; এবং দ্বিতীয় প্রকারের অর্বুদ পূর্ব্বে কোন অস্ত্রপ্রয়োগ করার পর বাদ দেওয়া হইয়াছে, এমন অর্বুদের কর্ত্তিত অংশবিশেষ বা "ষ্ট্যাম্প" (stump) হইতে সমুৎপন্ন হয়।
রোগ-লক্ষণাদি:-
প্রথম প্রথম পলিপাস রোগে সাব-মিউকাস ফ্রাইব্রয়েড নামক অর্বুদের অধিকাংশ লক্ষণাদি উপস্থিত হয়। যখন আকারে অতিশয় ক্ষুদ্র থাকে, তখন কেবলমাত্র "অস" (os) অর্থাৎ জরায়ুমুখ সম্প্রসারিত করিয়াও উহার অভ্যন্তরভাগে নিখুঁতভাবে হস্তাঙ্গুলি দ্বারা অনুসন্ধান করিয়া নির্ণয় করা যায়। পরবর্তী সময়ে"স্পেকিউলাম" (speculum) নামক যন্ত্রবিশেষ দ্বারা পরীক্ষা করিলে পলিপাসটি "অস" হইতে যোনিপ্রদেশ (va**na) মধ্যে ঝুলিতেছে দেখা যাইবে। কিছুকাল পরে উক্ত পলিপাসটির "শ্লাফিং" (sloughing) হইতে পারে, অর্থাৎ উহা ক্রমশঃ পচিয়া আসে এবং তাহার দরুণ একপ্রকার দুর্গন্ধময় আস্রাব সঙ্ঘটিত হয়।

06/02/2024

জরায়ু মধ্যে সূত্রময় তন্তু গঠিত টিউমার। (Uterine Fibroid)
জরায়ুমধ্যে ফাইব্রোমা (fibroma) অর্থাৎ সূত্রময় তত্ত্ব গঠিত অর্বুদ হওয়ার দরুণ প্রচুর রজঃ অথবা অতিরিক্ত জরায়ুস্রাব প্রকাশ পাইতে পারে।

উক্ত অর্বুদের অবস্থান অনুসারে লক্ষণাদির তারতম্য ঘটিয়া থাকে। ইহা তিন প্রকারের হইতে পারে:-
(১) সাব-মিউকাস ফাইব্রয়েড (Sub-mucous fibroid) বা জরায়ুর শ্লৈষ্মিক ঝিল্লীর অব্যবহিত নিম্নস্থ তন্তুতে উৎপন্ন অর্বুদ!
(২) ইন্টারষ্টিসিয়্যাল ফাইব্রয়েড (Interstitial fibroid) অর্থাৎ জরায়ুর পৈশিক তন্তুতে সমুৎপন্ন অর্বুদ; এবং
(৩) সাব-সিরাস ফাইব্রয়েড (Sub-serous fibroid) অর্থাৎ পেরোটোনিয়ামের পর্দার নিম্নতলস্থ অর্বুদ।

সাব-মিউকাস ও ইন্টারষ্টিসিয়্যাল ফাইব্রয়েড হইলে নিম্নলিখিত লক্ষণগুলি প্রকাশ পায়:-
(১)মেনোরেজিয়া এবং মেট্রোরেজিয়া;
(২) লিউকোরিয়া বা প্রদর স্রাব; এবং
(৩) সময় সময় ডিসমেনোরিয়া বা রজঃশূল প্রকাশ পায়।
✓সনাক্তকরন:
# সাউণ্ড (Sound) নামক যন্ত্রের দ্বারা জরায়ু পরীক্ষা করিলে জরায়ু-গহ্বরটি বৃহত্তর দেখা যায়।
# হস্তদ্বারা পরীক্ষা করিলে (bi-manual examination) জরায়ূমধ্যে একটি অর্বুদ পাওয়া যায়, অথবা জরায়ুর স্ফীতি ধরা পড়ে। সাব-মিউকাস অর্বুদ পলিপাসবৎ হইবার প্রবণতা আছে এবং একটি বৃন্ত (pedicle) দ্বারা ইউটারাস বা জরায়ুর সহিত সংলগ্ন থাকে।
✓লক্ষ্নাবলি:
সাব-সিরাস প্রকারের ফাইব্রয়েড টিউমারে বহুবৎসর যাবৎ কোন
লক্ষণ প্রকাশ পায় না; দৈবাৎ অপর কোন রোগের বিষয় নির্ণয় করিতে যাইয়া উহা আবিষ্কৃত হয়। এই রোগে যেমন অতিরিক্ত ঋতুস্রাব হয়, তেমনি আবার রজোরোধও প্রকাশ পাইতে পারে। জরায়ু মধ্যে যে- কোন প্রকারের অর্বুদ হোক না কেন, উহা প্রায় খুব আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিন্তু উহার আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা চতুঃপার্শ্বস্থ যন্ত্রসমূহের উপরোক্ত অর্বুদজনিত সঞ্চাপের লক্ষণাদি প্রাপ্ত হই। যথা-পুনঃ পুনঃ প্রস্রাবত্যাগ, শিরাস্ফীতি (varicose veins), পদদ্বয়ে এবং পৃষ্ঠদেশে স্নায়ুশূল বা নিউরালজিয়া, অজীর্ণদোষ, শ্বাস-প্রশ্বাস ক্রিয়ার ব্যাঘাত অথবা হাইড্রো-নেফ্রোসিস (hydro-nephrosis) অর্থাৎ কিডনী নামক যন্ত্রে প্রস্রাব সঞ্চিত থাকার দরুণ উহাতে সিষ্টিক টিউমার (cystic tumours) উৎপত্তি।

নিয়মিত কাঁচামরিচ খাবার অভ্যাস করুন।।
25/01/2024

নিয়মিত কাঁচামরিচ খাবার অভ্যাস করুন।।

Address

লিপু সিপাহী রোড , পাবনা
Pabna
6600

Opening Hours

Monday 07:00 - 10:00
21:00 - 23:00
Tuesday 07:00 - 10:00
21:00 - 23:00
Wednesday 07:00 - 10:00
21:00 - 23:00
Thursday 07:00 - 10:00
21:00 - 23:00
Friday 07:00 - 11:00
Saturday 07:00 - 10:00
21:00 - 23:00
Sunday 07:00 - 10:00
21:00 - 23:00

Telephone

+8801619228438

Alerts

Be the first to know and let us send you an email when জামান হোমিও মেডিকেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জামান হোমিও মেডিকেয়ার:

Shortcuts

Share