24/08/2026
#প্রমি
আজ থেকে প্রায় তিন বছর আগে এক রাতে Biplab Jodder দাদা খুব জরুরী অবস্থায় ফোন দিলেন। বৌদির তখন ডেলিভারির সময়। লো লায়িং প্লাসেন্টা ( জরায়ুর ফুল নীচে) হওয়ার কারনে তখন ব্লিডিং হচ্ছিলো। বেশ জরুরী অবস্থা।
ঐ বিপদে তাদের দেখানো ডাক্তার তখন আর রেসপন্স করেন নাই।
তো সেদিন বেশ যুদ্ধ করে,রক্ত ম্যানেজ করে এই ছোট্ট পরীটাকে আমি ইমার্জেন্সি সিসেক করিয়ে দাদার কোলে দেই। দাদা বেশ ইমশোনাল মানুষ। কন্যা হাতে পেয়ে তিনি বললেন," ম্যাডাম বিপদে সাপোর্টটা দিলেন, জীবনে এর ঋণ শোধ করতে পারবো না হয়তো তবে আপনাকে শ্রদ্ধা জানিয়ে মেয়ের নাম রাখলাম "প্রমি"....."🫠
এই কথা আমার কাছে খুব ওজনদার! এর ভার অনেক বেশি! আজ প্রমি আমার কোলে,আমার সাথে দেখা করতে এসেছে। মনে হলো আমার দ্বিতীয় সত্তা! সেও নাকি বড় হয়ে ডাক্তার হবে। একদিন বুড়ো হবো, ক্লান্ত হবো, পারবে তো এই ছোট্ট প্রমি আবার হাল ধরতে? এরকম কোন এক মায়ের চরম বিপদের দিনে এগিয়ে এসো কেমন? পরম মমতায় আগলে রেখো তুমি তাদের...
ভালো মানুষ হও প্রমি। খুব খুব ভালোবাসা তোমাকে...💕💕💕