18/06/2026
স্বাস্থ্যমন্ত্রী কইলো, জেলা-উপজেলায় হবে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার!
মানে অসুস্থ হও, হাসপাতালে দৌড়াও, ফার্মেসীতে যাও! জীবনের সব সঞ্চয় নষ্ট করে জীবন যুদ্ধে হেরে গিয়ে মরে যাও!
সিস্টেম আগেরটাই থাকবে কিন্তু
আমরা (সরকার) তোমাদের চিকিৎসার জন্য প্রস্তুত!
এভাবেই আমাদের দেশটা চলছে! যুগের পর যুগ ভুল পলিসিতে এগোচ্ছে পুরো জাতি!
অথচ মন্ত্রী সাহেব বলেন নাই!
আমরা কিডনি ফেইলিউর হতে দিবো না! ক্যান্সারের হাত থেকে জাতিকে রক্ষা করবো।
আমরা খাদ্যে ভেজাল মিশাইতে দিবো না! কোন নাগরিককে ভেজাল খাদ্য গিলতে দিবো না!
আমরা কোন মানুষকে হাসপাতাল পর্যন্ত যাইতে দিবো না!
ঘরে ঘরে কিডনির সমস্যার রোগী! ক্যান্সারের রোগী।
মাত্র ৮ মাস আগে আমার একটা ৪৭ বছর বয়সী
মামা মারা গেছে!
২ মাস আগে ৪২ বছর বয়সী মামা মারা গেছে দুজনই
কিডনির সমস্যা ছিলো!
৭ বছর আগে ক্যান্সারে মারা গেছে ৫২ বছর বয়সী আন্টিটা।
নানাও মারা গেছে ক্যান্সারে!
সবকয়টা মানুষ কোটি টাকা খরচ করছে বেঁচে থাকার জন্য পারে নাই।
সামনে আমাদের নিয়তি কি জানি না!
তবে গোটা একটা জাতি সকাল থেকে রাত পর্যন্ত যা যা গিলছি সবই ভেজাল!
এই ভেজাল বন্ধ করতে না পারলে এদেশের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হাসপাতাল দিলেও রোগীর চিকিৎসা দেয়া সম্ভব হবে না স্বাস্থ্যমন্ত্রী স্যার!
কারণ এভাবে চলতে থাকলে শীঘ্রই মহামারী দেখা দিবে!
এই জাতি ধ্বংস হয়ে যাবে।
পরবর্তী অসুস্থ প্রজম্ম তৈরি হবে।
প্লীজ! হাসপাতাল বাড়ানো থেকে রোগী কমানো জরুরী স্যার!
মানে জরুরী!
শু*** বাচ্চাদের মেরুদণ্ড ভেঙে ফেলা জরুরী স্যার যারা খাবারে বিষ মেশায়।
সিন্ডিকেট মাফিয়াদের গোষ্ঠী উদ্ধার করা জরুরি স্যার!
গ্রামে গ্রামে পাবলিক হেল্থ জরুরী।
হাসপাতাল ব্যবসা, ফার্মেসী ব্যবসা কমানো জরুরী!
খাদ্যে কেমিক্যাল মেশানো বন্ধ করা জরুরী!
যদি বন্ধ করতে না পারেন! সবাই মরবে! রাজনীতিবিদ ,আমলা, সাংবাদিক ,বুদ্ধিজীবী, শিক্ষক, ডাক্তার ,ইঞ্জিনিয়ার এদেশের একটা মানুষের পরিবারও রক্ষা পাবে না!!!