28/01/2026
☕ সৌজন্য সাক্ষাৎ ও চায়ের আড্ডায় আগামীর পরিকল্পনা🌹
আজ এক চমৎকার পরিবেশে Patuakhali Youth Development Foundation - PYDF -এর প্রতিষ্ঠাতা ও পরিচালক MD Mushfiqur Rahman এবং সংগঠনের #প্রধান_উপদেষ্টা Md Razib মহোদয়ের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ ও চায়ের আড্ডা অনুষ্ঠিত হয়।
আড্ডার ছলে চলল সংগঠনের নানাবিধ মানবিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা। শুধু বর্তমান কাজ নয়, পটুয়াখালীর তরুণ প্রজন্মকে সাথে নিয়ে সংগঠনটি ভবিষ্যতে কীভাবে আরও বড় পরিসরে আর্তমানবতার সেবায় কাজ করতে পারে, সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েও তারা একান্ত আলাপচারিতা করেন।
সংগঠনের অগ্রযাত্রায় অভিজ্ঞদের পরামর্শ আর তরুণদের উদ্যম—এই দুয়ের সমন্বয়ই আমাদের মূল শক্তি। ইনশাআল্লাহ, পটুয়াখালী ইয়ুুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আগামীতে আরও মানবিক ও সামাজিক কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করবে।
আমাদের সাথেই থাকুন। 🤝
সৌন্দর্যের লীলাভূমি পটুয়াখালী