BADS Hospital - Mental Health & Detox

BADS Hospital - Mental Health & Detox Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BADS Hospital - Mental Health & Detox, Mental Health Service, Chondon Bysha Road, Shabgram, Puran Bogra.

বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মানসিক রোগ ও আসক্তি নিরাময়ে আমরা অঙ্গীকারবদ্ধ একটি আধুনিক চিকিৎসাকেন্দ্র।
ব্যাডস হাসপাতাল: সুস্থ ও সুন্দর জীবনের বিশ্বস্ত ঠিকানা। Bogura Anti Drug Society (BADS) is in charge of a variety of institutions:
*BOGURA DRUG CURE CENTER
*BOGURA MENTAL HOSPITAL
*BADS NURSING INSTITUTE
*BADS PUBLIC SCHOOL

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এবং ব্যাডস হাসপাতাল কর্তৃক বাস্তবায়িত শাজাহানপুর উপজেলার বিড়ি ...
22/06/2026

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এবং ব্যাডস হাসপাতাল কর্তৃক বাস্তবায়িত শাজাহানপুর উপজেলার বিড়ি কুল্লা দারুল উলুম দাখিল মাদ্রাসার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি।

বাংলাদেশে বেসরকারি পর্যায়ে একমাত্র BADS Hospital, Bogura-তেই রয়েছে আসক্তি ও মানসিক স্বাস্থ্য চিকিৎসাধীন রোগীদের জন্য Hal...
08/06/2026

বাংলাদেশে বেসরকারি পর্যায়ে একমাত্র BADS Hospital, Bogura-তেই রয়েছে আসক্তি ও মানসিক স্বাস্থ্য চিকিৎসাধীন রোগীদের জন্য Halfway House সুবিধা।
যেখানে রোগীরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে থেকে নিরাপদ, পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশে চিকিৎসা ও পুনর্বাসন সেবা গ্রহণ করতে পারবেন।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ব্যাডস হাসপাতালের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ব্যাডস হাসপা...
06/06/2026

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ব্যাডস হাসপাতালের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ব্যাডস হাসপাতালের উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম মহোদয় বগুড়া জেলার সকল থানা কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ব‍্যাডস মানসিক ও মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে শিক্ষা সফ...
09/05/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ব‍্যাডস মানসিক ও মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে শিক্ষা সফর ও সেমিনার।

ব‍্যাডস হাসপাতালের সংক্ষিপ্ত ইতিহাসব‍্যাডস হাসপাতালের শুরুটা কোনো ব্যবসায়িক পরিকল্পনা থেকে নয়—বরং একটি বাস্তব সামাজিক প্...
23/04/2026

ব‍্যাডস হাসপাতালের সংক্ষিপ্ত ইতিহাস

ব‍্যাডস হাসপাতালের শুরুটা কোনো ব্যবসায়িক পরিকল্পনা থেকে নয়—বরং একটি বাস্তব সামাজিক প্রয়োজন থেকেই। প্রতিষ্ঠাতা ড. আক্তারুজ্জামান সরকার Ph.D. (USA) দীর্ঘদিন ধরে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছেন। স্কুল, কলেজ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সময় তিনি বুঝতে পারেন—শুধু সচেতনতা যথেষ্ট নয়, প্রয়োজন একটি নির্ভরযোগ্য চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা।

বিদেশে (রাশিয়া, জার্মানি ও যুক্তরাষ্ট্র) শিক্ষা ও প্রশিক্ষণের অভিজ্ঞতা তাকে এই ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার বাস্তব ধারণা দেয়। সেই চিন্তা থেকেই বগুড়া অ্যান্টি-ড্রাগ সোসাইটি (BADS)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ব‍্যাডস হাসপাতাল—উত্তরবঙ্গের প্রথম মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র।

প্রতিষ্ঠার শুরুর দিকেই বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের মাধ্যমে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা এই প্রতিষ্ঠানের মান ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

পরবর্তীতে মানুষের প্রয়োজন বিবেচনায় এখানে মানসিক স্বাস্থ্য ইউনিট চালু করা হয়, যা বেসরকারি পর্যায়ে উত্তরবঙ্গের প্রথম মানসিক হাসপাতাল হিসেবে পরিচিতি পায়। ধীরে ধীরে এটি একটি পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্রে পরিণত হয়—যেখানে ডিটক্সিফিকেশন, মানসিক চিকিৎসা, কাউন্সেলিং ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন একসাথে পরিচালিত হচ্ছে।

এখানে চিকিৎসা শুধু ওষুধের মধ্যে সীমাবদ্ধ নয়। নিরাপদ পরিবেশ, নিয়মিত তত্ত্বাবধান, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, কাউন্সেলিং, খেলাধুলা ও বিভিন্ন থেরাপির মাধ্যমে রোগীর আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনে ফিরে আসাকে গুরুত্ব দেওয়া হয়।

বগুড়া সদরের সাবগ্রামে পাঁচ বিঘা জমির উপর নির্মিত এই প্রতিষ্ঠান আজও তার মূল আদর্শ ধরে রেখে সেবা দিয়ে যাচ্ছে। এটি স্বাস্থ্য অধিদপ্তর (DGHS), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC), সমাজসেবা অধিদপ্তর ও এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনের আওতায় পরিচালিত।

চিকিৎসার পাশাপাশি ২০০৯ সালে ব‍্যাডস পাবলিক স্কুল এবং ২০১৩ সালে ব‍্যাডস নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে।

📍 ২য় বাইপাস থেকে ৪০০ মিটার পূর্ব দিকে, চন্দন বাইশা রোড সংলগ্ন, সাবগ্রাম, বগুড়া সদর

বগুড়ায় “ব‍্যাডস” নামে একটাই হাসপাতাল। ভর্তি হওয়ার আগে নিশ্চিত হয়ে নিন—বিভ্রান্তি থেকে দূরে থাকুন।
22/04/2026

বগুড়ায় “ব‍্যাডস” নামে একটাই হাসপাতাল। ভর্তি হওয়ার আগে নিশ্চিত হয়ে নিন—বিভ্রান্তি থেকে দূরে থাকুন।

04/04/2026

পরিবারের কেউ কি মানসিক সমস্যা বা আসক্তিতে ভুগছেন?
অবহেলা নয়— সঠিক চিকিৎসা ও নিরাপদ পরিবেশে ফিরতে পারে স্বাভাবিক জীবনে।

ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন।

আমাদের মেডিকেল বোর্ডের অন্যতম প্রধান চিকিৎসক
ডা. পরিতোষ কুমার ঘোষ
মনোরোগ বিশেষজ্ঞ
সাবেক সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল

বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মানসিক রোগ ও আসক্তি নিরাময়ে আমরা অঙ্গীকারবদ্ধ একটি আধুনিক চিকিৎসাকেন্দ্র।
ব্যাডস হাসপাতাল: সুস্থ ও সুন্দর জীবনের বিশ্বস্ত ঠিকানা।

সন্তান ভুল পথে পা বাড়ালে তাকে দূরে ঠেলে দেবেন না। তাসনিয়া পেরেছেন সঠিক চিকিৎসায়, আপনার প্রিয়জনও পারবে। সুস্থতার পথে প্রথ...
25/03/2026

সন্তান ভুল পথে পা বাড়ালে তাকে দূরে ঠেলে দেবেন না। তাসনিয়া পেরেছেন সঠিক চিকিৎসায়, আপনার প্রিয়জনও পারবে। সুস্থতার পথে প্রথম পদক্ষেপটি আজই নিন।

জীবনে কখনও কখনও মানুষ পথ হারিয়ে ফেলে।কিন্তু সঠিক সময়ে চিকিৎসা আর পরিবারের সমর্থন থাকলে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব।
12/03/2026

জীবনে কখনও কখনও মানুষ পথ হারিয়ে ফেলে।
কিন্তু সঠিক সময়ে চিকিৎসা আর পরিবারের সমর্থন থাকলে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব।

Address

Chondon Bysha Road, Shabgram
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when BADS Hospital - Mental Health & Detox posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to BADS Hospital - Mental Health & Detox:

Shortcuts

Share